Home Blog Page 21

দক্ষিণ হালিশহরে ২৯০ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ

0

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ২৯০ জন জেলে পরিবার মাঝে ৪০ কেজি করে ১১ টন ৬০০ কেজি চাউল বিতরণ কর্মসূচি ১৮ এপ্রিল দুপুরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. জিয়াউল হক সুমনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন ইপিজেড থানা আঃ লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজল, ওয়ার্ড সচিব মোঃ মুনসুর খান, ওয়ার্ড আঃ লীগের সহ-সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিন সওদাগর , ইফতেখার আলম, সমাজ সেবক নূরুল আমিন সোহেল , সৈয়দ আনোয়ারুল‌ করিম রুশদি।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সহ চাউল বিতরণ কর্মসূচির সমন্বয়কারী মোঃ দুলাল এবং জেলে পরিবারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

0

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব রামনবমী উদযাপন উপলক্ষে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৭ এপ্রিল (বুধবার) প্রর্বতক ইসকন্ মন্দিরে দিন ব্যাপী শ্রীরামচন্দ্রে’র পূজা, শতাধিক কণ্ঠে শ্রীরামস্তুতি পাঠ, কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য রামনবমী শোভাযাত্রা, রাম চরিত্র মঞ্চ নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটু শীলের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা রত্নেন্দু ভট্টচার্য্য,
অতিথি ছিলেন,ভারতীয় সহকারী হাইকমিশনার,এটার্স সন্তোষ কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লিটন কান্তি গুহ। প্রধান বক্তা শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আরও অতিথি ছিলেন জাগো হিন্দু চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

অতিথিবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি
দেবাশীষ নাথ দেবু, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আর্চায্য, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রিয় যুগ্ম- সাধারন সম্পাদক প্রিতম দেবনাথ,জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা শ্রীপাদ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বহ্মচারী, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমীর সহ-সভাপতি সঞ্জয় ঘোষ, চট্টগ্রাম জেলা প্রসাশনের সহকারী অফিসার স্বপন কুমান দাশ,চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রুপম চৌধুরী,ডাঃ যীশুময় দেব, অশোক চক্রবর্তী লিংকন,কাঞ্চন আর্চায্য এড. রাজীব দাশ,বিপ্লব দে পার্থ।

স্বাগত বক্তব্য রাখেন রামনবমী আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী অমিত পারিয়াল ও জে এইচ পি’র চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠাতা সুব্রত দাশ আকাশ।

এসময় উপজেলা ও মহানগর থানা কমিটির সকল সারথীবৃন্দ সহ শ্রী রাম পুজা উৎযাপন কমিটির রাজীব দেবনাথ,রিমন নাথ, সুজন শীল, কৃষ্ণ ঘোষ, সুব্রত দাশ, বিশাল দেব নাথ, রকি ধর,শুভঙ্কর চক্রবর্তী, শ্রুতি দে, বৈশাখী চৌধুরী,সহ কার্যকারী কমিটির রূপন দেওয়ানজী,হিরু সুশীল,লিটু সূত্রধর, পলাশ ভট্টচার্য্য, অরুপ দাশ,শ্যামল দাশ, রিতা চক্রবর্তী, তান্নি ধর, অর্পিতা চৌধুরী,অনামিকা দে প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের অনেক কিছু শিক্ষা দেয়।

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন

0

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাম নবমী উদযাপন পরিষদের আয়োজনে ১৭ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় রহমতগঞ্জ বাংলা কলেজ এলাকার থেকে বর্ণাঢ্য র‌্যালী ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
রাম নবমী উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির তিমির চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা ছাত্র মহাজোটের সভাপতি কৃষ্ণ পালের সঞ্চালনায় ধমীর্য় আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি দে। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত দাশ গুপ্ত। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক প্রফেসর স্বপন চৌধুরী। উদ্বোধক ছিলেন জেলা কমিটির উপদেষ্টা কানু কুমার মজুমদার ও মহিলা কাউন্সিলর রুমকি সেন। ধমীর্য় আলোচক ছিলেন,চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বলভদ্র অনুগা বাচ্চু, নিশান সরকার,টিপলু পাল।
বিশেষ অতিথি ছিলেন, হিন্দু মহাজোট নগর কমিটির সভাপতি অনুপ সেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাম নবমী উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির তিমির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রোহিত দাশ গুপ্ত (রাসেল),রুবেল দাশ,মিঠুন চৌধুরী, সত্য ধর, নয়ন চৌধুরী, ব্রক্ষানন্দ ধর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা কমিটি, চট্টগ্রাম জেলা ও মহানগর যুব মহাজোট, ছাত্র মহাজোট। পতেঙ্গা, কোতোয়ালী, চকবাজার ও আকবরশাহ থানা কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে দেশের ৪৫ জেলায় রামনবমী পালিত

0

ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে ১৭ এপ্রিল বুধবার একযোগে ঢাকা, চট্টগ্রাম,গোপালগঞ্জ,নিলফামারী,ময়মনসিংহ, নরসিন্দীসহ দেশের ৪৫ টি জেলায় সাড়ম্বরে রামনবমী পালিত হয়েছে।

ঢাকার জয়কালী মন্দির রোডস্থ শ্রী শ্রী রামসীতা মন্দিরে ভোরে শ্রী রামচন্দ্রের পুজা, সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত যজ্ঞানুষ্ঠান ও রামসীতা মন্দিরের সভাপতি শ্রী গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ শুভ মজুমদার, অ্যাডঃ সৌদিপ্ত কুমার দাস, সাংগঠণিক সম্পাদক রঞ্জন সরকার, হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডঃ প্রতীভা বাকচী, রামনবমী উদযাপন পরিষদের আহ্বায়ক ডি কে সমির, সদস্য সচিব গৌতম সরকার অপু, যুব মহাজোটের সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার মৃণাল মধু, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, মহিলা মহাজোট এর সভাপতি অধ্যাপিকা বহ্নি শিখা দাস, সাধারণ সম্পাদক মুক্তা বিশ্বাস, সাংগঠণিক সম্পাদক ডাঃ সমাপিকা দাস প্রমূখ।

দুপুর ১২ টায় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভা যাত্রা ঢাকার রামসীতা মন্দির থেকে শুরু হয়ে বঙ্গভবনের পাশ হয়ে ইত্তেফাক মোড় ও জগৎবন্ধু আশ্রম ও মদনেশ্বর মহাদের জিউ মন্দির মোড়, বলধা গার্ডেন মোড় হয়ে রামসীতা মন্দিরে এসে শেষ হয়।

এতে বক্তারা বলেন, ভগবান রাম চন্দ্রের জীবনী থেকে আমরা সুস্থ পারিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ধর্মনীতি, রাষ্ট্র নীতি, কুটনীতি, দন্ডবিধি, পররাষ্ট্রনীতি, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়।

দুষ্টের দমন ও শিষ্টের পালন, নারী জাতির সম্মান ও মর্যাদা রক্ষা, পিতা,পুত্র,স্বামী, স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্যের শিক্ষা আমরা রামায়ন থেকে পাই। নতুনভাবে বিশ্বে রামায়ন চর্চা হচ্ছে। সারা বিশ্বে পরিবার ব্যবস্থা ভেঙ্গ যাচ্ছে। স্বামী স্ত্রী সহ পরিবারের মধ্যে পরস্পরের মধ্যে শ্রদ্ধা ও অসহিষ্ণু মনোভাবের ফলে আজ সারা বিশ্ব অশান্তি বিরাজ করছে। ফলে সন্তান সন্ততি প্রকৃত দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে না। দুপুরে প্রসাদ বিতরন ও রাতে রামায়ন গানের মধ্যদিয়ে রামনবমী উৎসব সমাপ্ত হবে বলে জানান আয়োজক কমিটি।

রাস্তায় সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন নারী, এগিয়ে এলো পুলিশ

0

নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাস্তায় পড়ে থাকা অসহায় এক মানসিক ভারসাম্যহীন নারীর হঠাৎ-ই প্রসব বেদনা ওঠে।

গত ১২ এপ্রিল মধ্যে রাতে স্থানীয়রা জরুরিসেবা নম্বর ৯৯৯ -এ কল দিলে খবর পেয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলামের নির্দেশে এস আই আশিষ কুমার দে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্হলে উপস্থিত হয়ে দেখেন রাস্তার মাঝেই শিশুটি প্রায় ভূমিষ্ট হওয়ার পথে।

ঘটনাস্থলে এস আই আশিষ একজন হিজড়া ও দুইজন নারীর সহায়তায় ভূমিষ্ঠ হওয়া মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা শিশুটির নাড়ী কাটানোর ব্যবস্হা করেন।

একদিকে ঈদের ছুটি,অন্যদিকে গভীর রাত, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক বন্ধ থাকায় মা ও শিশু উভয়কে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ইপিজেড থানার সহযোগিতায় বন্দরটিলাস্থ মমতা মাতৃসদনে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে মানসিক ভারসাম্যহীন নারীর নাম রাজিয়া বেগম (২৬) লক্ষীপুর জেলার মৃত মোকতার হোসেনের কন্যা। তার মায়ের সঙ্গে পতেঙ্গার চড়পাড়া এলাকায় বসবাস করতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, জরুরিসেবা ৯৯৯ এর মাধ্যমে জানার সঙ্গে সঙ্গেই টিম পতেঙ্গা মানসিক ভারসাম্যহীন নারীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মা ও নবজাতক কন্যা সন্তান দু’জনে ভালো আছে। ঈদের বন্ধ থাকার কারণে একটু কষ্ট হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। পুলিশ জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজের ক্ষেত্রেও আমরা যথেষ্ট আন্তরিক। বিবেকের তাগিদেই নবজাতক ও ওই মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়িয়েছি।

বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

0

বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল গত ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বন্দরের ৩ নম্বর জেটি গেইটস্হ আজমীর হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন ৯৪ ব্যাচের সদস্য সচিব সাকির মাহমুদ।
বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচের আহ্বায়ক মাসুদ তালুকদার ৯৪ ব্যাচের সাম্প্রতিক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ।

জোবায়ের হায়াতের সার্বিক তত্ত্বাবধানে মতামত পর্বে বক্তব্য রাখেন, ৯৪ ব্যাচের সদস্য তুহিন, ইদ্রিস, বশির, জুবায়ের, আবছার, শাহ আলম, মনজুর, জামশেদ, নিজাম, শামীম, ইস্কান্দর, শাহাবুদ্দিন ও রেজা।

এসময় উপস্থিত ছিলেন জাইদুল, সাইদ, বশর, রিয়াজ, মোস্তাফা, মহীউদ্দীন, শেখ ফরিদ, এনাম, জসিম, ইসমাইল সাহেদ, সবুজ,নাছের।
মোনাজাত পরিচালনা করেন মো.ইমরান হোসেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

0

চট্টগ্রাম নৌ অঞ্চলে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নাবিক আবাসিক এলাকায় ৭ এপ্রিল (রবিবার) নিম্ন আয়ের দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রতিনিধি হিসেবে বানৌজা ঈসাখান এর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ শামসুল হক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাসব্যাপী চট্টগ্রামের ভাটিয়ারি, সিআরবি, দেওয়ান হাট, লালখান বাজার, বন্দরটিলা, স্টীলমিল, কাঠগর, জেলে পাড়া, বিজয় নগর, ডাঙ্গারচর, বিমান বন্দর এলাকা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া কক্সবাজার জেলার সেন্ট মার্টিন, কক্সবাজার, পেকুয়া এবং কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বাঙ্গালী পাড়া, মুসলিম পাড়া, আফসারের টিলা, শিলছড়ি, বালুচর, গবঘোনা এলাকা সমুহে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

ইতোমধ্যে চটগ্রাম নৌ অঞ্চলের এসকল এলাকাসমূহে ১৫ হাজারের অধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব‍্যাচের ঈদ উপহার বিতরণ

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার বিভিন্ন স্থানে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের ব‍্যাচের শিক্ষার্থীবৃন্দ।

গতকাল ৬ এপ্রিল (শনিবার) দুপুরে দুই ধাপে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আফজাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিম এবং সিনিয়র শিক্ষক ও কমিটির শিক্ষক প্রতিনিধি ওসমান গনি।

এসময় আরও উপস্থিত ছিলেন,দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের ব‍্যাচের শিক্ষার্থীদের মধ্যে আজিম উদ্দিন জনি,আরকান শরিফ, জাবেদ ইকবাল রাজু, আনিসুর রহমান।

হিউম্যান এইড পতেঙ্গা’র ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

0

নগরীর পতেঙ্গায় ‘গেইম টুডে’ টার্ফে হিউম্যান এইড পতেঙ্গা’র ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ গতকাল ৫ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ওয়াহিদ হাসান, মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ নুরুল আলম, প্রবীণ রাজনীতিবিদ ও পশ্চিম মাইজপাড়া মহল্লা সমাজের সাধারণ সম্পাদক মোঃ নাছির আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইন্জি. মোঃ শাহীন চৌধুরী, হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা হাজী মোঃ এরশাদ আলী, ৪০নং ওয়ার্ডের সচিব মোঃ নেজাম, ৪১নং ওয়ার্ডের ছাত্রনেতা মোঃ সাজিউল করিম সাজিব, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন হিউম্যান এইড পতেঙ্গার সভাপতি মোঃ মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, হিউম্যান এইড পতেঙ্গার সিনিয়র সিন্ডিকেটবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ ও পতেঙ্গা যুব ঐক্য পরিষদের সভাপতি মোঃ ওয়াহিদ হাসানের সহযোগিতায় ‘পতেঙ্গা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন’ এর সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

হাজী ইউনুচ স্মৃতি সংসদের ঈদ উপহার বিতরণ

0

পতেঙ্গায় হাজী ইউনুচ স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল ৫ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩ টায় কাটগড় জেলেপাড়া মোড় ইউনুচ ভবনে হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সাইফুলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর সরওয়ার জাহান।

এতে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে সাগর, হাজী ইউনুচ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক সিরাজ, মো.আলম,মো.মিলন প্রমুখ।

ইফতার বিতরণকালে মেজর সরওয়ার জাহান বলেন, মানবতার কল্যাণে ইউনুচ স্মৃতি সংসদ কাজ করে যাচ্ছে। আশা করি আগামীতে আরো বড় পরিসরে সংগঠনটি মানুষের পাশে দাঁড়াবে।