Home Blog Page 22

জোহরা কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক মানুষকে ইফতার দিলেন সিটি মেয়র

0

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্র প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

গতকাল ৫ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫ টায় জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের পক্ষে এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে মেয়র বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুঃস্থ মানুষদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাইফুলের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত এসব মানুষের জীবন সহজ হবে। করোনাকালীন সময়েও সাইফুল দিন-রাত মানুষের বাড়িতে বাড়িতে খাবার, অক্সিজেন দেয়া সহ অনেক মানবিক কাজ করেছে। জনমানুষের কল্যাণে তার এই কাজ অব্যাহত থাকুক এটাই আমার প্রত্যাশা।

সমাজসেবক সাইফুল করিম চৌধুরী বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো । মেয়রের অনুপ্রেরণা আামাকে এধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখতে উৎসাহিত করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,
হাসান তারেক চৌধুরী, ইকবাল হোসেন, আমির হোসেন মোঃ হোসেন রিমন।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০০৩ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

0

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০৩ এর আয়োজনে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল
৫ এপ্রিল (শুক্রবার) নগরীর বন্দরটিলাস্থ গোল্ডেন ডাইন রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আইনুল করিম, আসাদুল ইসলাম,সরোয়ার জাহান, জামশেদ আলম,মনির আলম, এস কে সাগর, এম জে এইচ রুবেল,শাহাদাত হোসেন,মোঃ জসিম, রেজাউল করিম,মোঃ শাকিল, নূর মোহাম্মদ হেলাল, সালাউদ্দিন, জহির উদ্দিন, মজিবুর রহমান,আব্দুর রোমান, ইব্রাহিম মিন্টু, মোঃ জাবেদ, কাদের,দিপক কুমার, ওমর ফারুক, সাজ্জাদ, মাসুম হায়দার,আব্দুল আজিজ লিটন, শাহনুর, আব্দুল হাকিম, শওকত ওসমান, মহিউদ্দিন, আবুল হাশেম,রহমত উল্লাহ রনি,মো রাসেল, রবিউল হোসেন রনি,মো মহসিন,আলী নেওয়াজ প্রমুখ।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০৩ এর আয়োজনে আগামীতে বনভোজনসহ মানবিক ও সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রদক্ষেপ গ্রহণ করা হয়।

স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম

0

শিল্পোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহান ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৪ পেলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম।

মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বিশিষ্ট শিল্পপতি আবদুস সালামের হাতে পদক তুলে দেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চট্টগ্রামের আরও ৯ জনকে চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেওয়া হয়েছে।

মোহাম্মদ আবদুস সালাম আমেরিকান ইউনিভার্সিটি অফ লুইজিয়ানায় গ্রাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের সওদাগরের ব্যবসায় যোগ দেন। ১৯৯২ সালে ক্ষুদ্র কারখানা তৈরি করে তিনি ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসাটি আজ দেশসেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই শিল্পপতি প্রতিষ্ঠিত ২১টিরও বেশি কারখানায় বর্তমানে কাজ করছেন ৩৫ হাজার কর্মী। বর্তমানে আবদুস সালাম দায়িত্বপালন করছেন বিজিএমইএ ফোরামের সভাপতি, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ভাইস চেয়ারম্যান (ট্রাস্টি বোর্ড) হিসেবে।
অন্যদিকে, তিনি বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ড মেম্বার, এফবিসিসিআইয়ের পরিচালক, চিটাগং চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিটাগং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্বপালন করেছেন।
চসিক স্বাধীনতা পদক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবদুস সালাম বলেন, এই পুরস্কারের জন্য চসিক এবং চসিক মেয়রের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আমরা যারা কাজ করছি-পরিশ্রম করছি তারা আমাদের কাজের মূল্যায়ন দিয়েছেন। আমার জন্য আজ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই জন্য যে আজ থেকে ১০ বছর আগে আমার পিতা মরহুম আলহাজ আবু তাহের সওদাগরকেও সিটি করপোরেশন একুশে সম্মাননা দিয়েছিলেন।
পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়। আমাদের দায়িত্ব হচ্ছে আরও ভালোকরে কাজ করা। মাননীয় প্রধানমন্ত্রী যে ‘স্মার্ট বাংলাদেশ’ ভিশন দেখাচ্ছেন তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পতেঙ্গায় দেবাশীষ পাল দেবুর ঈদ উপহার বিতরণ

0

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর সহ -সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ও যুব সংগঠক মোঃ সাকিব হোসেনের ব্যবস্থাপনায় ৪০ নম্বর ওয়ার্ডের কাটগড় ধুম পাড়ায় পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও রান্না করা ইফতার বিতরণ করা হয়।

যুবলীগ নেতা দিদারুল আলমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাহাবুব আলম ও সাকিব হোসেনের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামীলীগ নেতা সেকান্দর আজম, যুবলীগ নেতা লোকমান, ব্যারিস্টার কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, রানা মোতালেব, আকবর জুয়েল, বেলাল,আলী আজম,আলী হায়দার, মান্নান, জালাল, সুমন, ববি ইফু,মোজহের ইসলাম তৌহিদ, সম্রাট আকবর, মনির, সেলিম,জুয়েল রানা, আরাফাত আরমান, শরীফ, আকাশ দে, সুমন দেব প্রমুখ।

রাঙ্গুনিয়ায় ধর্মসভায় দেবাশীষ পাল দেবু- বঙ্গবন্ধু কন্যা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করে চলেছেন

0

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগান বিষ্ণু মন্দিরের ধর্ম সভা রবিবার (২৪ মার্চ) বিকেল ৪ টায় বিষ্ণু মন্দিরে পার্থ সারথী গীতা সংঘ ও শ্রমিক কর্মচারীর উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের দোল যাত্রা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী ভুবনমঙ্গল তারকব্রহ্মের প্রাক্কালে গীতা পাঠ ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও সাবেক ছাত্র নেতা দেবাশীষ পাল দেবু।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গীতা শিক্ষা একজন মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি পড়াশোনা করে আজকের শিক্ষার্থীদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করে চলেছেন। তিনি দেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্ব নেত্রী।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিবলু কুমার দাশের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জিৎ কর বাবু এবং উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সুজিত দাশ।

বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি জোনের মানবিক সহায়তা প্রদান

0

বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি জোনের মানবিক সহায়তার অংশ হিসেবে ২৩ মার্চ লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মসজিদ নির্মানের জন্য টিন, মসজিদের জন্য মাইক, বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় অনুদান এবং চিকিৎসার জন্য দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

লক্ষ্মীছড়ি উপজেলার বসবাসরত দুঃস্থ ও হত দরিদ্র পরিবারগুলো বাংলাদেশ
সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন এর আয়োজনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

১৭ মার্চ সকাল ৯ টায় লক্ষীছড়ি আর্মি জোনের অন্তর্গত প্রত্যন্ত দুর্গম বার্মাছড়ি এলাকায় অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

৩৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সহায়তা প্রদান করা হয়।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আল-আমীন সিদ্দিকী রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি অঞ্চলের বসবাসকারী অসহায় হতদরিদ্র পরিবারগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকালে লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও পাশে থেকে দেশের উন্নয়নে, মানবতার কল্যাণে কাজ করে যাবে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে দেবাশীষ পাল দেবুর উপহার সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু উদ্যোগে দুপুর ২ টায় ফিরিঙ্গী বাজার ও সি চার্চ রোডস্থ (শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ১৩)বান্ডেল সাবিত্রীসুধা প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাসান মুরাদ বিপ্লব,শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস,শিরিন আকতার, বুবলি ভট্টাচার্য্য,রুমিদাশ,ফরহাদ আব্দুল্লাহ্, মোঃশরীফ, জাহিদুল আলম,সাজিবুল ইসলাম সজিব,মাকসুদুর রহমান,বিভূ দেব নাথ,মোঃ রুকন,আব্দুর রহিম,মোঃরাসেল হোসেন,আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম,হারুনু রশিদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও,আব্দুল্লাহ্ আল মামুন,বিনয় দে,প্রান্তি ভট্টাচার্য,মল্লিকা ভৌমিক,রুবি আক্তার,মোঃ অভি, জাহিদ হাসান,মোঃ রবিন,সুমন দাশ প্রমুখ।

আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হলেন জসিম উদ্দিন সিআইপি

0

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান মো. জসিম উদ্দিন, সিআইপি।

গতকাল ১২ মার্চ (মঙ্গলবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

উক্ত কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে মো. জসিম উদ্দিন,সিআইপি বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে আমি নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

যু্বলীগ নেতা দেবাশীষ পাল দেবুর মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্তৃক ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী অসহায় শ্রমজীবি রোজাদারদের মাঝে নগরীর নিউ মার্কেটস্থ আলকরণ,আগ্রাবাদ মোড়স্থ পুলিশ বক্সের পাশে রান্না করা ইফতার ও শরবত বিতরণ বুথ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

নিউ মার্কেটস্থ আলকরনের সম্মুখস্থ চৌধুরী টাওয়ারের বুথের উদ্বোধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়মী যুবলীগ এর সভাপতি মাহমুবুল হক সুমন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকন,সেকান্দর আজম,চট্টগ্রাম বন্দর (সিবি)এর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক,যুবলীগ নেতা কাজল দে,আনিফুর রহমান লিটু, মানস দে, সুফিউর রহমান টিপু,রায়হান নেওয়াজ সজীব,মারুফ আহমেদ সিদ্দিকী,আলকরণ ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহবায়জ শাহ নেওয়াজ রাজীব,যুগ্ম আহবায়ক রিমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক শাহীন আহম্মেদ, সদস্য, সানা ভট্টাচার্য, সুজন সেন,মোঃ শাহেদুর রহমান খান,আব্দুল মাবুদ মারুফ,
রাহুল চক্রবর্তী, সুমন গুহ, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ফরহাদ, রবিউল হোসেন, আরজু, রুহুল আমিন, সাজ্জাদ আলী জুয়েল,কাজী মোঃ আরিফ,সরোয়ার হোসেন,আরি,মোঃ সাজিবুল ইসলাম সজিব,আবু নাছের জুয়েল,তানভীর হাসান,জিৎকর বাবু,মোঃ মনির,মোঃ জুয়েল, মোঃ আরমান,মোঃ সোয়েব,মোঃ শহীদুল্লাহ শহীদ,মোঃ মাকসুদুর রহমান,বিভূ দেব নাথ, তোফায়েল আহমেদ বাপ্পি,মোঃ আরাফাত,আলাউদ্দিন দিপু,মোঃ রাসেল হোসেন, আব্দুল্লাহ্ আল মামুন
জুয়েল আকবর,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,হারুনুর রশীদ সামিউল,বিনয় দে,সৌরেন বড়ুয়া রিও,মোঃ অভি,ওমর খালেক সাগর,আবদুল্লাহ আল মামুন,মোঃ আকিল,মামুন হোসেন আবির,সজীব কান্তি দাশ,জাহিদ হাসান,মাহামুদুল ইসলাম রাসেল,মাহামুদুর রহমান,আব্দুল্লাহ আল মাহাদী,মো.শাহারিয়ার চৌধুরী, মো.সাকিব,মো. হোসেন বারেক,মোঃ মোবারকুল ইসলাম,মোঃ সোহেল,মোঃ সাইফুল প্রমুখ।