Home Blog Page 20

আজ নুরুল আবছার চৌধুরী’র জন্মদিন

0

নির্লোভ নিরহংকার আদর্শিক মানবিক রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর শুভ জন্মদিন, ৫৮ পূর্ণ করে ৫৯ এ পা রাখল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী। যিনি মনোনয়ন বাণিজ্য-পদায়ন বাণিজ্যসহ কিংবা রাজনৈতিক পদ পদবী ব্যবহার করে কোনো আর্থিক সুবিধা ভোগ করেননি বলে জনশ্রুতি রয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (চাকসু)’র ‘৯০ সালের নির্বাচনে তিনি এজিএস প্রার্থী ছিলেন। কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের স্বার্থে দলীয় সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেন। ২০০৯ সালে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার করেন। ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে কেউ প্রার্থী না হলে তিনি প্রার্থী হয়ে ৪৫ হাজার ৮৪০ ভোট পেয়ে দ্বিতীয় হন, একই পাড়ার অ্যাডভোকেট আবদুর রকিব চৌধুরী প্রার্থী থাকার পরেও। সে নির্বাচনে লোহাগাড়ায় দল প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। নির্বাচন পূর্ব নির্বাচনোত্তর সহিংসতায় তার সৃজনকৃত বাগান দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে।

তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাতকানিয়ায় ১৯৮৯ সালের ২৩ মার্চ হরতাল-মিছিল থেকে গ্রেপ্তার হয়ে পাঁচমাস সতের দিন কারাবরণ, বোয়ালখালী থানার ৫৫/৯৩ সন্ত্রাস দমন মামলার আসামী হয়ে তৎকালে হাজতবাস করেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম শহরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাদের নাম লোকমুখে শুনা যায় তাদের মধ্যে তিনি উল্লেখযোগ্য। গণমানুষের সমস্যা তুলে ধরতে তিনি ২০১২ সাল থেকে চাটগাঁর সংবাদ নামক একটি গণমাধ্যম প্রকাশনার সাথে সম্পৃক্ত, যা বর্তমানে অনলাইন এবং মাল্টিমিডিয়াতেও সুনাম অর্জন করেছে। সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের সভাপতি থাকাকালীন কলেজটিকে ডিগ্রিতে উন্নীতকরণ, আইসিটি ভবন, শহিদ মিনার, মাঠ, দুই দফায় জমি ক্রয়, মাঠ, জলঘাট, ছাত্রী ছাউনি, ভবন সংস্কার, ক্যান্টিনসহ প্রতিষ্ঠানটির ডিজিটালাইজেশনে ভূমিকা রাখেন। কলেজটির শিক্ষার্থীরা তাঁকে শিক্ষার ফেরিওয়ালা আখ্যায়িত করেছেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা যৌতুক মাদক বিরোধী শপথ গ্রহণ ও মিছিল করেছে তার নেতৃত্বে। মির্জাখীল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হয়ে স্কুলকে কলেজে উন্নীত করেছেন তিনি। ২৭ বছর ধরে স্বীকৃতিবিহীন গারাংগিংয়া সোনাকানিয়া উচ্চ বিদ্যালয়ের স্থাপন ও পাঠদানের অনুমতি পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এলাকার ব্রীজ, কালভার্ট, রাস্তা নির্মাণেও তার অসামান্য অবদান রয়েছে। এজন্য এলাকাবাসী তাকে উন্নয়নের ফেরিওয়ালা বলেও ভূষিত করেন। ২০০৯ সালে ৩ এপ্রিল থানার ওসি এবং সার্কেলকে সাথে নিয়ে ডাকাতি প্রতিরোধে সমাবেশ করে ৯ এপ্রিল তিনজন ডাকাত গণপিটুনিতে মারা যাওয়ার পর থেকে এলাকা ডাকাতমুক্ত হয়। ২০১৩-১৪ সালে জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাসে ও ১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর জঙ্গি অর্থদাতা মদদদাতার নাম দিয়ে বিদেশ এবং শহর থেকে বাড়িতে আসা লোকজনকে মামলা ও অনৈতিক অর্থ আদায়ের হয়রানিমুক্ত করতে অর্থাৎ এলাকাকে চাঁদাবাজমুক্ত করতে অনন্য ভূমিকা রেখেছেন। বাঁশখালী- সাতকানিয়ার সীমান্তে বন মন্ত্রণালয়ের পাহাড়ীজায়গা বহিরাগত সন্ত্রাসীরা দখল করলে এলাকাবাসীকে সংগঠিত করে সন্ত্রাসী বিতাড়ন করে ভূমির মূল মালিকের কাছে ফিরিয়ে দেন।

এছাড়া সাতকানিয়ার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ রোধ, দুস্থ নারীর বিবাহ, নারী শিক্ষার অগ্রগতি ও নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। ১/১১ এর সময় (২০০৭-২০০৮) রাজনীতি যখন নিষিদ্ধ ছিল তখন তিনি শেখ হাসিনার মুক্তির দাবীতে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। তার আন্দোলনের উপজীব্য ছিলো গাছের চারা, শীতার্তদের শীত বস্ত্র, বন্যার্তদের চাউল, কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, বিভিন্নভাবে ফখরুদ্দিন-মঈন উদ্দিনের সরকার পতনে আপোষহীন ভূমিকা পালন। তিনি ফ্রি হেলথ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়ে এলাকাবাসীকে চিকিৎসা দিয়ে থাকেন।

২০০৮ সালে পরিবেশ-সামাজিক বনায়ন, ২০১০ সালে সমাজসেবায় অনন্য ভূমিকার জন্য মাননীয় প্রধান বিচারপতির হাত থেকে শ্রেষ্ঠ সমাজ সেবক পুরস্কার, ২০১৩ সালে সাতকানিয়ায় শ্রেষ্ঠ শিক্ষানুরাগী ভূষিত হয়েছিলেন তিনি। একই সাথে খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে একুশে পদকে ভূষিত হন। সাতকানিয়া উপজেলার গ্রামকে শহর করে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে তার মত একজন পরিচ্ছন্ন অভিভাবক খুবই দরকার বলে মনে করছে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল।

ভক্তদের ভালোবাসা আমার শ্রেষ্ঠ উপহার-মুসাফা রাসু

0

ভক্তদের ভালোবাসাই আমার জীবনে শ্রেষ্ঠ উপহার বলেছেন একাধারে গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলাম(মুসাফা রাসু)।
বর্তমান সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা শিল্পী মুসাফা রাসু বেশ ব্যস্ততম দিন পার করছেন।

ইতোমধ্যে তিনি কখনো নিজের লেখা গান গাইছেন। কখনো অন্যের কথা-সুরেও দিয়েছেন কণ্ঠ। আবার শিল্পীদের জন্য তৈরি করছেন নতুন নতুন গান। পাশাপাশি যুক্ত হয়েছে নাটক ও সিনেমায় অভিনয়ে । নিয়মিত লিখছেন নাটকের জন্য গল্প। এ পর্যন্ত সিনেমায় তিনটি গান গেয়েছেন তিনি।

ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘আহারে জীবন’ এ ‘মাটির মানুষ’ শিরোনামের একটি গান
গেয়েছেন। এছাড়াও ‘জাল’ এবং ‘ঠিকানা’ সিনেমার জন্যও গানে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠশিল্পী। শুধু তাই নয়- ইতিমধ্যে জহির খানের কথায়, রিছিল যাদুর সুরে ‘ঈশ্বরের অনলে’সহ আরো বেশ কয়েকটি নতুন গান নিয়ে আসছেন। তার সুরে গান গেয়েছন-কণ্ঠশিল্পী বাউল সুকুমার, রাজু মন্ডল, সাহেদ আলমসহ অনেকেই। শুধু তাই নই ছোট শিশুরা ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন তার সুরে। মুসাফা রাসুর ছোটবেলা থেকেই গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দূর্বলতা ছিল।

সঙ্গীত জীবনে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন তার বাবা। বাবার সে ইচ্ছে পূরণেই কাজ করে যাচ্ছেন তিনি। তবে তার ইচ্ছে,যতদিন বেঁচে থাকবেন ততদিন গান গাইবেন আর লিখবেন। আগামীতে দর্শক ও শ্রোতাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসবেন তিনি।
মানুষের ভালোবাসাই তার জীবনে শ্রেষ্ঠ উপহার। তাই ভালো কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিবেন বলে বিশ্বাস করেন।

চট্টগ্রামে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বিশ্বমানের যন্ত্রপাতি নিয়ে চিকিৎসাসেবার মান নিশ্চিতে প্রস্তুত

0

চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবাকে বিশ্বের সর্বধুনিক প্রযুক্তি সংযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় ও সহজলভ্য করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম শাখায় এখন থেকে রোগী ও তার স্বজনরা সকল প্রকার পরীক্ষায় ২৫% ছাড় পাবেন বলে ঘোষণা দিয়েছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার গ্রুপের বাংলাদেশের ব্যবস্হাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান
( সিআইপি)। ১ জুন সকাল ১০ টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হল রুমে এক মত বিনিময় সভায় শাখা ম্যানেজার ওয়ালি আশরাফ খান ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষে এই ঘোষণা দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
প্রধান আলোচক ছিলেন,প্যাথলজিষ্ট অধ্যাপক ডা.খান মাশরেকুল আলম।

মতবিনিময়কালে বক্তারা বলেন,চট্টগ্রামে প্রথম বিশ্বের সর্বাধুনিক বায়োম্যাট্রিক্স প্রযুক্তির ১২৮ চ্যানেলের দ্রুতগতিসম্পন্ন থ্রি-টেসলা এমআরআই মেশিন ও বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ৫১২ স্লাইস ডুয়েল এনার্জি সিটি স্ক্যান মেশিন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাথলজিক্যাল ল্যাব একমাত্র পপুলারে রয়েছে,যা ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য ও বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এছাড়াও অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব ধরনের ইমেজিং টেস্ট করারও বিশেষ সুবিধা রয়েছে ।

শাখা ম্যানেজার ওয়ালি আশরাফ খান বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবায় জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে ডা. মোস্তাফিজুর রহমানের হাত ধরে ১৯৮৩ সালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়। চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় আধুনিক ও বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রামে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড’র যাত্রা শুরু হয় ২০১০ সালে।

তিনি আরও বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম শাখায় ১৭০ জনের বেশি বিশেষজ্ঞ ডাক্তার, বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৬ জন বিভাগীয় প্রধান, ২১জন অধ্যাপক, ২৬ জন সহযোগী অধ্যাপক, ৩৪ জন সহকারী অধ্যাপক এবং ৭৩ জনের অধিক কনসালটেন্ট রয়েছে নিয়মিত রোগি দেখছেন।

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল বড়ুয়া ও সুজন চন্দ্র দে,মার্কেটিং এক্সিকিউটিভ মো.সালাউদ্দিন সজিব, মো.বেলাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তাগণ।

তাণ্ডবলীলা চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও জেলেপল্লীতে রেখে গেছে ক্ষতচিহ্ন

0

তাণ্ডবলীলা চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও চট্টগ্রাম নগরের পতেঙ্গা আকমল আলী রোডের বেড়িবাঁধের উপকূলীয় এলাকার জেলেপল্লীতে রেখে গেছে তার ক্ষত বিক্ষত চিহ্ন।

২৭ মে বিকাল সাড়ে তিন টায় ৭ থেকে ৮ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে বিধ্বস্ত হয়েছে এখানকার প্রায় ৭০ থেকে ৮০ টি কাঁচা ঘরবাড়ি। উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।

রেমালের প্রভাবে উপকূল জুড়ে এখনো চলছে ঝড়ো বৃষ্টির সঙ্গে থেমে থেমে দমকা হাওয়া। ফলে ক্ষতিগ্রস্ত মানুষ পুনরুদ্ধার করতে পারেনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র।

জানাগেছ এখানে ১ হাজার টাকায় বাসাভাড়া নিয়ে এ জেলেপল্লীতে বসবাস করতো প্রায় ২ শতাধিক জেলে পরিবারের একহাজার মানুষ।

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে এখানে স্বপ্নীল মডেল একাডেমি স্কুল,জগন্নাথ মন্দির ও দোকানপাঠসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্বপ্নীল মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

গতকাল রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক। সরজমিনে আকমল আলী রোডের জেলেপল্লী পরিদর্শন করে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানান।

সচেতনতার কারণে জানমালের ক্ষয়ক্ষতি না হলে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়।

ঘূর্ণিঝড় রিমাল-১০ নম্বর মহাবিপদ সংকেত

0

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৬ মে) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি ১০-এর মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় রিমাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত নামিয়ে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের দেশের সব বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।‌

কোরবানির জন্য প্রস্তুত‘বাহুবলী’ দাম ৭ লাখ টাকা

0

মাত্র এক মাসেরও কম সময় বাকি পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদের। এরই মধ্যে কোরবানির ঈদের বাজারকে টার্গেট করে শেষ সময়ের পশু পরিচর্যায় ও প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং জানু সওদাগরের দোকান সংলগ্ন লাল মিয়া সুকানির নতুন বাড়ির বাসিন্দা জনাব মোঃ জয়নাল আবেদীনের পুত্র মো.আজাহার উদ্দিন নামের এক যুবক। গত ১ বছর ধরে খামারে শখের বসে এসব গরু লালন পালন করছেন তিনি।

গরুর মালিক মো.আজাহার উদ্দিন বলেন,তার খামারে আড়াই লাখ টাকা থেকে শুরু করে সাত লাখ টাকার গরু রয়েছে। তার মধ্যে ৭ লাখ টাকায় বাহুবলি,৪ লাখ টাকায় জাওয়ান, সাড়ে ৩ লাখ টাকায় কালু, সাড়ে ৩লাখ টাকায় লালুসহ রয়েছে বিভিন্ন জাতের গরু।

তিনি আরও বলেন, সব সময় খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খামারের প্রতিটি গরুকে পরিস্কার পানি দিয়ে নিয়মিত গোসল করানো হয়। দেশীয় টাটকা কাঁচা ঘাস, খৈল, ভুষি, তুষ, কুড়া, ফিড খাওয়ানো হয়।

কোরবানি ঈদের জন্য ক্রেতারা গরু ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৯৩৪০৪৬৪৫৬ নম্বরে।

পরিবেশ বান্ধব উন্নয়নে মুজিবাদর্শের নেতা,কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে- সিডিএ চেয়ারম্যান মো.ইউনুস

0

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস বলেছেন, “মাঠের কর্মীদের মূল্যায়নে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার সার্থকতা প্রমাণই লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে পরিবেশ বান্ধব গন সম্পৃক্ত উন্নয়ন দর্শন ধারণ করে সিডিএ’কে এগিয়ে নেয়ার জন্য মুজিবাদর্শের সকল নেতা কর্মীকেই বাস যোগ্য নগরী গড়ার কাজে সচেতনতা তৈরি সহ বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

১৪ মে চউক মিলনায়তনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি।

নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু’র নেতৃত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১১ আসনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় সচিব ও ইপিজেড থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, পতেঙ্গা থানা আওয়ামীলীগ নেতা সেকান্দার আজম, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুৃফিউর রহমানর টিপু,রায়হান নেওয়াজ সজীব,মারুফ আহমেদ সিদ্দিকী,মোঃ লোকমান, ইমতিয়াজ বাবলা,জাহিদ হোসেন খোকন,সাজাদ আলী জুয়েল,কাজী মোঃ আরিফ,মোঃ এমরান,কে এম শরীফ,সারোয়ার হোসেন,মোঃ সাজিবুল ইসলাম সজিব, ইয়াছিন আরাফাত, রমজান আলী,আবু নাছের জুয়েল,মোঃ মনির
তানভীর বিন হাসান,মোঃ বশির,
জিৎকর বাবু,মোঃ আরমান,মোঃসোয়েব, মাকসুদুর রহমান,মোঃ সোহেল, মোঃ মাসুম,মনিরউদ্দিন রুবেল,কায়সার রাজু,মোমেন রাজু,আসিফ রাইসুল,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাসান, হারুনুর রশীদ সামিউল, মোঃ রায়হান,অপু সরকার,সৌরেন বড়ুয়া রিও,বিনয় কুমার দে,পলাশ চক্রবর্তী, রুবি আক্তার,জাহিদ হাসান,মোঃশহীদুল্লাহ, সজীব কান্তি দাশ,মাহমুদুল রাসেল,নিশান, মোঃ ইসমাঈল,মোঃ মোবারক প্রমুখ।

নিখোঁজ তামিম কে মায়ের কাছে ফিরিয়ে দিলেন মানবাধিকার সংস্থা সিপিআরএস সংগঠন

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা রেললাইন সংলগ্ন আলহেরা মাদ্রাসায় অধ্যায়নরত হাফেজ বিভাগের ছাত্র ১৩ বছরের শিশু তামিম খান মাদ্রাসার বন্দীদশা থেকে মুক্তি পেতে গত ২৬ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজ পড়তে গিয়ে পালিয়ে যায়।

অনেক খোঁজ খবর নিয়ে শিশু তামিমের কোনো হদিস না মিললে মাদ্রাসা কর্তৃপক্ষ তামিমের অভিভাবকে নিখোঁজের বিষয়টি জানান।

শিশু তামিমের অভিভাবক নিজেরাও বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে শিশুটিকে পেতে ব্যর্থ হয়ে ইপিজেড থানা,কাউন্সিলর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

পরবর্তীতে গত ৩০ তারিখ সন্ধ্যায় ভুক্তভোগী পরিবার সিপিআরএস মানবাধিকার অফিসে লিখিত অভিযোগ করলে ১ মে সিপিআরএস মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেনের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে হারানো শিশুর অভিভাবক ও আত্মীয় স্বজনদের সাথে একটি বৈঠকের মাধ্যমে আলোচনা করা হয়।

২ মে সকাল ১০ টায় সিপিআরএস মানবাধিকার সংস্থা এবং হারানো শিশুর অভিভাবকসহ সরজমিনে মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষার্থী এবং মাদ্রাসা কতৃপক্ষের সঙ্গে কথা শেষে ইপিজেড থানার (ওসি)’র সঙ্গেও বৈঠক হয়।

একদিকে ইপিজেড থানার (ওসি)মাদ্রাসা কতৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে।
অন্যদিকে সিপিআরএস মানবাধিকার সংস্থা পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, হারানো শিশুকে কিভাবে খুঁজে বের করে তার অভিভাবকদের কোলে তুলে দেওয়া যায়।

হারানো শিশুটি বিভিন্ন স্থানে খুঁজতে খুঁজতে গত ৩ মে রাত ৯ টায় ইপিজেড থানাধীন হাসপাতাল গেট কয়লা রেস্টুরেন্টের পাশে শিশুটিকে পাওয়া যায়। তখন মানবাধিকার সংগঠনের মাধ্যমে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে সন্ধান দেওয়া হয়।

পরবর্তীতে ইপিজেড থানা পুলিশকে হারানো শিশুর সন্ধান পাওয়া গেছে বলে জানালে ইপিজেড থানা কতৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেন।

মানবাধিকার সংস্থা সিপিআরএস এর চট্টগ্রাম বিভাগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা বেগম বলেন, আমি দীর্ঘক্ষণ শিশু তামিমের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মাদ্রাসার বন্দী জীবনের প্রতি শিশুটির চরম অনীহা, মাদ্রাসার শিক্ষার পরিবেশ খাওয়া-দাওয়া কিছুই তার ভালো লাগে না। যেখানে নেই কোনো ছুটি, খেলাধুলা। সব কিছু মিলে তামিম মানষিক অশান্তির মধ্যে ছিলো। তার মধ্যে যোগ হয়েছে শিশুটির পিতা-মাতার বিবাহ বিচ্ছেদ।

যার কারণে শিশুটির জীবন থেকে হারিয়ে যাচ্ছে সোনালী শৈশব। শিশুটি বঞ্চিত পিতা -মাতার আদর স্নেহ ভালোবাসা থেকে। মাদ্রাসার বন্দীদশা থেকে মুক্তি পেতে শিশুটি গ্রামে চলে যাবার সিন্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আগামীতেও আমাদের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শিশু তামিমের সন্ধান পেতে মাঠ পর্যায়ে ছিলেন, মানবাধিকার সংস্থা সিপিআরএস এর চট্টগ্রাম বিভাগের টিম প্রধান মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা বেগম, সহ আইন বিষয়ক সম্পাদক মো.আলাউদ্দিন ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির।

পতেঙ্গা ব্লাড ব্যাংকের শরবত বিতরণ

0

পতেঙ্গা ব্লাড ব্যাংকের উদ্যোগে পতেঙ্গা কাটগড় মোড়ে তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসুচী নেওয়া হয়।

১ মে (বুধবার )বিকেল ৪ টায় কাটগড় মোড়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাজনীতিবিদ ও সমাজ সেবক,পতেঙ্গা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মো. ওয়াহিদ হাসান।

পতেঙ্গা ব্লাড ব্যাংক কাটগড় মোড় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়সহ পতেঙ্গা এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে শরবত বিতরণ কর্মসূচি অব্যাহত রাখেন।

শরবত বিতরণকালে উপস্থিত ছিলেন, পতেঙ্গা ব্লাড ব্যাংকের সদস্য কাউসার, ইমরান,নোমান আরফাত,জালাল,শাফিন, মিহার,ইফাত,মাহিম,দিদার,সাকিব,শুভ প্রমুখ।

উদ্বোধনকালে ওয়াহিদ হাসান বলেন,পতেঙ্গা ব্লাড ব্যাংক বিভিন্ন সময় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে মধ্যে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ কর্মসূচি সত্যিই প্রশংসার দাবিদার।

জাপান সফরে গেলেন সিটি মেয়ের রেজাউল করিম চৌধুরী

0

জাপান সরকারের আমন্ত্রণে ১০ দিনের সরকারি সফরে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

২১ এপ্রিল (রোববার) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দর থেকে জাপানের টোকিও শহরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চসিকের কাউন্সিলরবৃন্দ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী।