Home Blog Page 16

চলার পথে ইসলাম’র মানবিক সহায়তা

0

পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকায় মানবেতর জীবনযাপন করছেন অসহায় হতদরিদ্র বৃদ্ধ মমতাজ মিয়া দম্পতি।

যাদের নিজেদের থাকার মত একটি ভাল ঘর নেই, বৃদ্ধা স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি টিনের ছাপড়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সংসারে লাগামহীন নানা বোঝা টানতে টানতে এখন ক্লান্ত, সময়ের পরিক্রমায় হয়ে পড়েন অক্ষম,শক্তিহীন এই দম্পতি। সন্তানেরা যেন থেকেও নেই,খোঁজ খবর রাখে না বৃদ্ধ পিতা-মাতার।

মমতাজ মিয়ার মানবেতর জীবনযাপন কথা জানার পর পরই গতকাল ২০ ডিসেম্বর সন্ধ্যায়”চলার পথে ইসলাম” এর নেতৃবৃন্দরা মানবতার হাত বাড়িতে দেন।

চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইন, উপদেষ্টা এ টি এম ইসমাইল এবং পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফ উদ্দিন নিজেদের কাঁদে বহন করে শীতের কম্বলসহ খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান মমতাজ মিয়ার কুড়ে ঘরে।

চলার পথে ইসলামের মানবিক সহায়তা পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মমতাজ মিয়া দম্পতি।

এসময় চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইন বলেন, মানবতার কল্যাণে আমাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চলমান থাকবে। যার যার অবস্থান থেকে আমরা মানবিক কার্যক্রমে এগিয়ে আসলে পাল্টে যাবে সমাজের চিত্র।

পতেঙ্গায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের আলোচনা সভা

0

মহান বিজয় দিবস উপলক্ষে পতেঙ্গায় মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির নিজস্ব কার্যালয়ে
অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ক্রাইম সেক্রেটারী মোহাম্মদ কবির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাকির হাসান, মা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, আকবর হোসাইন, গোলাম রাসেল, সবুজ শেখ,রিয়াজুল ইসলাম, মো.শফিক প্রমুখ।

ইপিজেডে মহান বিজয় দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি

0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মহান বিজয় দিবস উপলক্ষে ইপিজেডে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও পথ সভা ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‍্যালিটি ইপিজেড থানা এলাকা থেকে শুরু করে নারিকেল তলায় পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সহ-সভাপতি মো.শাহনাজ, ৩৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো.আরশাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর।

বর্ণাঢ্য র‍্যালিতে অংশ গ্রহন করেন ইপিজেড থানা বিএনপি,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দলের হাজারো নেতাকর্মী।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের বিজয় দিবস পালন

0

পতেঙ্গায় মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ক্রাইম সেক্রেটারী মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে স্টিল মিল বাজার সংলগ্ন কে-ইপিজেড গেইস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের সম্মান জানানো হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন,নতুন বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে সমাজের পরিবর্তনে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগের সচিব জাকির হাসান, মা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, যুগ্ম সচিব আকবর হোসাইন, মো.সানী, মো.তারেক আহমদ, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, গোলাম রাসেল, মো.তানভীর, সবুজ শেখ প্রমুখ।

চাটগাঁর সংবাদ পত্রিকার একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

0

চট্টগ্রাম থেকে প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় ডিএফপিভূক্ত সাপ্তাহিক পত্রিকা ‘চাটগাঁর সংবাদ’ ১২ বছর পেরিয়ে ১৩ বছর পদার্পন উপলক্ষে বর্নাঢ্য যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

চট্টগ্রাম নগরীর কেসি দে রোডস্থ থিয়েটার ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত যুগপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁর সম্পাদক এর উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী । পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ ও বিটিভি উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহাদত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মুজিবুল হক। চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব নুরুল কবির চৌধুরী ও আলহাজ্ব আব্দুল মোতালেব। বক্তব্যরাখেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, মনির উদ্দীন ময়ূর, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো নুরুল কবি, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আব্দুল নুর প্রমূখ

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চাটগাঁর সংবাদ দীর্ঘ ১২ বছর ধরে কঠিন প্রতিকূলতার সময়ও নিয়মিত প্রকাশনার মাধ্যমে টিকে আছে সেটা প্রশংসনীয়। একঝাঁক সংবাদকর্মী নিরলস পরিশ্রমের মাধ্যমে শহর, নগর ও সমাজের প্রতিটি সেক্টরের বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, সমস্যা-সম্ভাবনা দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সাথে প্রকাশ করবে। তিনি আরও বলেন, তরবারির চেয়ে কলম শক্তিশালী। তরবারির যেটা পাওে না সেটা কলম দিয়ে করা যায়। আমি আশা করি সত্য প্রকাশে ‘চাটগাঁর সংবাদ’ কখনো আপোষ করবেনা। আগামী দিনে চাটগাঁর সংবাদ বৃহত্তর চট্টগ্রামের সর্বজন মহলে আরো প্রশংসা করবে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল নিজামী, এনামুল হক রাশেদী, এস বি জীবন, আল কামাল সানিম, আব্দুল্লাহ আল মারুফ, উৎপল বড়ুয়া, মাস্টার শহীদুল ইসলাম, সাদ্দাম হোসেন, এস কে সাগর, কাইসার হামিদ, এইচ এম শহীদুল ইসলাম, আহসান উদ্দীন পারভেজ, সাইদুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন, দিদারুল ইসলাম , সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, এইচ এম সাইফুদ্দীন, মোহাম্মদ রিফাত, তানভীর আহমদ, জায়েদ আহমদ, রুবেল, শফিউল ইসলাম, মোহাম্মদ কায়ূম প্রমূখ।

রাউজানে অন্নদা ঠাকুরের ১৩৪ তম আবির্ভাব উদযাপন

0

দক্ষিণ রাউজান গুজরা শ্রী শ্রী রামকৃষ্ণ স্বপ্নাদিষ্ট পরম পুরুষ উত্তর গুজরা রাউজানের সুসন্তান তথ্য বিশ্ব বন্দনীয় সাধক কলকাতাস্হ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ গুরু শ্রী শ্রী ঠাকুরের ১৩৪ তম শুভ আবির্ভাব উপলক্ষে ১২,১৩ ও ১৪ ডিসেম্বর তিন দিনব্যাপী ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন উদযাপিত হয়েছে ।

আদ্যাপীঠ ট্রাস্টি দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, উৎসব কমিটির সভাপতি আশুতোষ চক্রর্বত্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি কর,সমাজ সেবক ফিরোজ আহমেদ, যুবদল নেতা ফয়জুল ইসলাম চৌধুরী (টিপু) , পৌর বি এন পি নেতা জাগের হোসেন, পরিতোষ চক্রর্বত্তী, মতিলাল বিশ্বাস, বিজয় বিশ্বাস (বিষু) , রনজিৎ চক্রর্বত্তী, বিজয় বিশ্বাস, অন্তু বিশ্বাস, রাকেশ সরকার,বিটু কান্তি দে,প্রিন্স চৌধুরী (শুভ) জনি চক্রর্বত্তী,তপন বিশ্বাস, সোহেল দত্ত রনজিত সরকার, মোঃ জানে আলম সিকদার, আব্দুল মান্নান, জসিম উদ্দীন, আবু ফয়েজ, নাজিম উদ্দীন, আব্বাস উদ্দীন।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল

0

ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের দূতাবাস হামলা, জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পতেঙ্গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর বিকাল ৪ টায় কাটগড় মোড়ে পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো.মুজিবুল হক কোম্পানী।

এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক কমিশনার মোঃ ইসমাইল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বিএনপি সহ-সভাপতি মোঃ আবু জাফর, মোঃ সোলায়মান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ হারুন কোম্পানি, মোঃ লোকমান কন্ট্রা,মোঃ রফিক, জসিমউদদীন, নুর মোহাম্মদ, সরোয়ার কামাল, ৪০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের,কাজী ইসমাইল,গিয়াস উদ্দিন, আ. হাকিম, স্বেচ্ছাসেবক দলনেতা আ. মালেক ফারুক, জাহাঙ্গীর, সাবের ,আমিনুর রহমান শামিল, যুবদলের মো. ইকবাল,লিমন,মুক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন,ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের দূতাবাস হামলাসহ জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মেনে নিবে না বাঙালী। ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে অপচেষ্টা চালাচ্ছে ভারতের দালালেরা।

বন্দরে শ্রমিকদলের আলোচনা সভা

0

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ.এম.নাজিম উদ্দিন দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার কর্তৃক গঠিত মালিক শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় পরামর্শ সার্চ কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা প্লাস্টিক রিসাইক্লিন শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের আয়োজনে ৬ ডিসেম্বর বিকাল ৪টায় নূর মহল কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ
সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে এবং মো.জামাল উদ্দিন ও মো.জাশেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার,প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর,বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.জাহেদুল হাসান,
বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হাসান মুরাদ, চট্টগ্রাম মহানগর মোটর চালক দলের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন মুন্না,৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহেদ,৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান।

পতেঙ্গায় বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি হারুন’র সঙ্গে মানবাধিকার নেতাদের মতবিনিময়

0

পতেঙ্গায় মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের নেতারা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হারুন এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।

৩ ডিসেম্বর রাত ৮ টায় কাটগড় নোমান সওদাগরের বিল্ডিংয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হারুন মানবাধিকার নেতাদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে সমাজের পরিবর্তনে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ক্রাইম সেক্রেটারী মোহাম্মদ কবিরের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগের সচিব জাকির হাসান,যুগ্ম সচিব ওমর ফারুক সৌরভ, আকবর হোসাইন, মো.জাহিদ, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, গোলাম রাসেল, মো.নিশাত, মো.শামীম, সুজন মিয়া, মো.কায়ছার, মো.তানভীর, রিয়াজুল ইসলাম প্রমুখ।

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি হারুন-টিম ম্যানেজার বাবলা

0

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সন্তান মো.দেলোয়ার আমিন হারুন। আগামী ২০২৪ ও ২৫ সালের মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জরুরী সভায় কার্যনির্বাহী কমিটি এবং উপ কমিটির সদস্য, পরিচালক মন্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তে মো. দেলোয়ার আমিন হারুনকে বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গতকাল শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে টিম ম্যানেজার ও জেনারেল সেক্রেটারি – পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে জরুরী সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ মো. আলাউদ্দিন, পরিচালক সদস্য মো. খলিলুর রহমান হাওলাদার,মাঠ সমন্বয়কারী মো. আমির খন্দকার, অভিভাবক সদস্য মো. খোরশেদ আলম, পরিচালক সদস্য মো. ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মো.রাহাত হাসান, মো. রাকিব , ওয়াহিদ সহ একাডেমির সদস্য ও ফুটবলার গণ ।

এছাড়াও আসন্ন অনুর্ধ্ব-১৩ সিডিএফ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে ১১ সদস্যর উপ-কমিটি গঠন করা হয়েছে।

এতে সহকারী কোচ মো. মামুন,টেকনিক্যাল কোচ মো. আসলাম, টিম ট্রেইনার ওমর ফারুক , সিনিয়র সহ-সভাপতি মো. আখতার হোসেন, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, শিক্ষক খবির উদ্দিন আহমদ,টিম ম্যানেজার মু. বাবুল হোসেন বাবলা,সহকারী ম্যানেজার – আনিসুর রহমান, টিম কর্মকর্তা আ. রহিম, সদস্য সাবেক ফুটবলার মো. আব্দুল খালেক, সংগঠক শামসুল আলম ও মো. নাহিয়ান কে‌ সদস্য মনোনীত করা হয়।