Home Blog Page 15

পতেঙ্গায় বিএনপি-অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও পিকনিক

0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পতেঙ্গায় রাজার পুকুর পাড় এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ১৯ জানুয়ারি(রবিবার) রাত ৯ টায় আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডাক্তার নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল,৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো.ইসমাইল,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো.ইলিয়াস।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন মো.মিজান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিল্কি,যুগ্ম সম্পাদক জিয়া রহমান জিয়া, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহেরুল কাদের,মহানগর সেচ্ছাসেবক দলের মো.নিজাম, সাইদুল ইসলাম, মাস্টার ফজলু, মো.ইলিয়াস, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইছার,জসিম উদ্দিন,পতেঙ্গা থানা যুবদল নেতা মনজুরুল ইসলাম লিটন, শাহাজান, মো.শান্ত, ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কাইয়ুম উদ্দিন,ছাত্র দলের আহ্বায়ক রিমন,সজিব,মুক্তার হোসেন।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

0

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) দ্বিতীয় সমাবর্তন শনিবার ১৮ জানুয়ারি চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার।

বক্তব্য রাখেন, শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং ।

এসময় আরও বক্তব্য রাখেন, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইসটিসিডিটি)’র চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।

আয়োজিত সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এদের মধ্যে ১ হাজার ৪৫২ জন ব্যবসা, প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। বাকি ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

এছাড়া অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃত্বিত্বে ফলস্বরূপ ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের আয়োজনে ৪র্থ বারের মত তাফসিরুল কুরআন মাহফিল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ মাওলানা মো.সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং মো.এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী মো. জাফর।

প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মো.ইমাম উদ্দিন মাসুম। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, মাওলানা সাইদুল ইসলাম মাসুদ।
উদ্বোধনী বক্তা মাওলানা নাছির উদ্দিন কোরাইশী।
বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মাহমুদুল ইসলাম, হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী, হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের উপদেষ্টা মন্ডলির মো. আলম, হাজী আবু তাহের, মো.ফোরকান, মো. নুর আলম, মো. দিদার আলম, মো. আবু ফয়েজ, মো. সেলিম, মো. মোশারফ, মো.মানিক, মো.আনোয়ার,মো.আব্দুল্লাহ, মো.বোরহান, মো.হাফেজ আব্দুল কাদের।

এতে আরও উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির সভাপতি মো.তারেক, সহ সভাপতি মো. লোকমান, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাকিল খান, অর্থ সম্পাদক মো.ইলিয়াস চৌধুরী, সহ অর্থ সম্পাদক মো.সিফাত, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল, মো.জিয়া উদ্দিন, প্রচার সম্পাদক মো.শফিউল, মো.ইসমাত আল জয়, মো.মাসুদ,মো. হোসেন, মো. ইসমাইল, মো.আতিক, মো. ফাহিম, মো. ইয়াসিন, ইমতিয়াছ চৌধুরী, মো. আকবর, মো. নাজিম, মো. হাসান, মো.মামুন,মো.ইমন, মো.নূর।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল ৮ জানুয়ারি (বুধবার) সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শামীম আহম্মদের সভাপতিত্বে এবং মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মুক্তার আহমদ, সিনিয়র শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, হোমায়রা বেগম, ফারহান আক্তার, শিক্ষক বিকাশ সরকার, মোঃ সেলিম রেজা,শিক্ষিকা নাহিদা ইসলাম বাবলী।

এতে আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মোঃ আনোয়ার হোসেন , সৈয়দ মুহাম্মদ কায়সার আশরাফসহ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্মের সদস্যবৃন্দ।

পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে হাফেজ মাওলানা মোহাম্মদ সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ সেবক হাজী মোহাম্মদ জাফর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মো.ইমাম উদ্দিন মাসুম।
প্রধান ধর্মীয় আলোচক মাওলানা সাইদুল ইসলাম মাসুদ। উদ্বোধনী বক্তা মাওলানা নাছির উদ্দিন কোরাইশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মাহমুদুল ইসলাম, হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী, হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত থাকবেন, পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের উপদেষ্টা মন্ডলির মোহাম্মদ আলম, হাজী আবু তাহের, মোহাম্মদ ফোরকান,
মোহাম্মদ নুর আলম, মোঃ দিদার আলম, মোহাম্মদ আবু ফয়েজ, মোহাম্মদ সেলিম, মোঃ মোশারফ, মোঃ আব্দুল্লাহ, মোঃ বোরহান,মোঃহাফেজ আব্দুল কাদের।

আরও উপস্থিত থাকবেন আয়োজক কমিটির সভাপতি মোঃ তারেক সহ সভাপতি মোঃ লোকমান সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ শাকিল খান অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মোঃ সিফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফায়েল, প্রচার সম্পাদক মোঃ শফিউল, মোঃ হোসেন, মোঃ ইসমাইল, মোহাম্মদ আতিক, মোহাম্মদ ফাহিম মোহাম্মদ ইয়াসিন, ইমতিয়া চৌধুরী, মোঃ আকবর, মোঃ নাজিম, মোঃ হাসান, মো.মামুন,মো.ইমন।

প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসা প্রবাহ ২৪ প্রকাশনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ৫ জানুয়ারি সকাল ১১ টায় ঈসাখান গেটস্থ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মো.মারুফ রহমান মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ মো.মামুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন,গাইনি ডাক্তার পারভীন আক্তার, শেভরন পাইচলাইশ শাখার জিএম পুলক পারিয়াল, শেভরন নির্বাহী পরিচালক নারায়ন চন্দ্র দেব বর্মন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি মহানগর শাখার সভাপতি প্রভাসক নাছির উদ্দীন,প্রভাসক হাকিম মো.সেলিম রেজা,বন্দর পতেঙ্গা ঔষধ ব্যবসায়ি সমিতির সভাপতি খান মোহাম্মদ সাইফুল, হালিশহর পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. জামাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ।

প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মো.মামুনুর রশিদ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসংশা করে আগামীতে পাশে থাকার আশ্বাস দেন।

পতেঙ্গায় মুসলিমাবাদে খাল পরিদর্শনে মেয়র শাহাদাত

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন খাল পরিস্কার পরিছন্ন কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা :শাহাদাত হোসেন।

৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রথমে ৪০ নম্বর ওয়ার্ডের কন্ট্রোল মোড়ে গুপ্ত খাল পরিস্কার পরিছন্ন কর্মসূচির কার্যক্রম শেষে দুপুরে মুসলিমাবাদ এলাকার খালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে মাইজপাড়া জামে মসজিদের উপদেষ্টা সমাজ সেবক হাজী মো.শরীফ কন্ট্রাকটার মুসলিমাবাদ এলাকার জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা মেয়েরের কাছে তুলে ধরেন।

মুসলিমাবাদ খাল পরিদর্শনকালে মেয়র বর্ষার মৌসুমের আগেই খাল খনন ও পরিস্কার করার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন চীফ ইন্জিনিয়ার আতিকুল ইসলাম,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হাজী হারুন কোম্পানী, পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সহ-সভাপতি হাজী মো.নুর মোহাম্মদ, মো.সাবের, মো.জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কন্ট্রাকটর, নুর আলম (বাল্লা), মুসলিমসহ মুসলিমাবাদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলার পথে ইসলাম’র কম্বল বিতরণ

0

মানবিক উষ্ণতার উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে চলার পথে ইসলামের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় পতেঙ্গার নাজিরপাড়া আল কুরআন একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়।

চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা কর্ণফুলী স্কুলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পতেঙ্গা যাইনুল উলুম দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ হানিফ মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, চলার পথে ইসলাম এর প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইল, নাজির পাড়া আল কুরআন একাডেমির সভাপতি মো.মহিউদ্দিন, লানিং বার্ড স্কুলের পরিচালক শহীদুল ইসলাম মুন্না, ডেইলপাড়া যুব কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম, পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফ উদ্দিন,সাবেক ছাত্র নেতা মো.ওসমান।

এসময় আরও উপস্থিত ছিলেন,মো.তারেক, জাফর উল্লাহ, সিরাজ, শাহীনেওয়াজ, আহসান বাপ্পি,মিজান, রনি,জিসান, তুহিন,সিয়াম,তাসিন,তানভীর,সাকিব,আবদুল্লাহ,ইমন,মিনহাজ, সাইফুল প্রমুখ।

চলার পথে ইসলামের মানবিক এ কর্মসূচিতে ১১০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভারটেক্স গ্রুপের কম্বল বিতরণ

0

মানবতা বোধ,জাগ্রত হোক,বিবেকের তাড়নায় এই শ্লোগানকে সামনে রেখে বন্দর-পতেঙ্গায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে ২৫ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের এজিএম শেখ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.মুজিবুল হক।
প্রধান বক্তা ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন,

বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু জাফর, মো.লোকমান, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আব্দুল হাকিম, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, মো.সেলিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মন্জুর কাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন, এডমিন আব্দুর রহমান,কর্মকর্তা কাউছার আলম, সিকিউরিটি ইনচার্জ মোজাম্মেল, মোহাম্মদ কাউছার।

কাটগড় কার মাইক্রো মালিক সমিতির আলোচনা সভা

0

পতেঙ্গায় কাটগড় কার মাইক্রো মালিক সমিতির ২৫ ও ২৬ সালের নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর পতেঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাটগড় কার মাইক্রো মালিক সমিতির নবনির্বাচিত পরিষদের সহ-সভাপতি মো.মিজানুর রহমান কোম্পানীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী রেফারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,
৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানী।
প্রধান বক্তা ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড জামাত ইসলামের আমির মো.ইউছুফ।

বিশেষ অতিথি ছিলেন, ইস্টার্ন কেবলস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
হাজী মো. ইদ্রিস,পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম সাবের, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ইলিয়াস।

এসময় বক্তব্য রাখেন কাটগড় কার মাইক্রো মালিক সমিতির উপদেষ্টা ইদ্রিছ কোম্পানী এবং নবনির্বাচিত পরিষদের সভাপতি নুর মোহাম্মদ কোম্পানী,সাধারণ সম্পাদক মো.ইলিয়াছ কোম্পানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.বশির কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো.সোহেল কোম্পানী,অর্থ সম্পাদক মো.শামসুল আলম কোম্পানী,সহ-অর্থ সম্পাদক মো.মহিউদ্দিন বাপ্পী কোম্পানী,প্রচার সম্পাদক মো.ইয়াছিন কোম্পানী,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.শওকত ইসলাম কোম্পানী,দপ্তর সম্পাদক মো.সেলিম কোম্পানী,কার্যকরি সদস্য মোহাম্মদ সেলিম কোম্পানী, মো.ইকবাল কোম্পানী ও রুপন বাবু কোম্পানী।

এই সময় আরও উপস্থিত ছিলেন, মো.ইয়াসিন,মো.লোকমান,মো.মনজু,মো.গাজী সালাউদ্দিন, মো.মনসুর, মো.টিটু,মো.মনির প্রমুখ।