মহান বিজয় দিবস উপলক্ষে ইপিজেডে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথ সভা ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালিটি ইপিজেড থানা এলাকা থেকে শুরু করে নারিকেল তলায় পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সহ-সভাপতি মো.শাহনাজ, ৩৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো.আরশাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর।
বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহন করেন ইপিজেড থানা বিএনপি,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দলের হাজারো নেতাকর্মী।
