Home Blog Page 11

বিএনপি নেতা এস্তেফাজুল হক আর নেই

0

মহেশখালী মাতার বাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির সদস্য মাতার বাড়ী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস্তেফাজুল হক মেম্বার গত সোমবার ৫.৩০ মিনিটে ন্যাশনাল হাসপাতালে হৃয় ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
(ইন্না-লিল্লাহে উয়া ইন্নাইলাহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স ৬৬ বছর, তিনি ৪ কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান।

গতকাল মাতার বাড়ী মজিদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজায় সাবেক বিএনপি এমপি আলমগীর ফরিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা শ্রমিক দলের সভাপতি রফিউল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম,জেলা
সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লা বোখারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী,মজিদিয়া মাদ্রাসার সভাপতি ডাঃ মিনহাজুল আবেদীন নান্নু, বিএনপি নেতা ফিরোজ মেম্বার,মাষ্টার মঈনুদ্দীন ও এক মাত্র ছেলে আসাদুল্লা হিল গালিব।

জীবদ্দশায় তিনি বিভিন্ন স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন।

ইপিজেডে জলাবদ্ধতা নিরসন ও‌ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে-মেয়র শাহাদাত

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ব্যারিস্টার সুলতান আহাম্মদ কলেজ, সিইপিজেড মোড়,২ নং মাইলের মাথা, নারিকেল তলা এলাকায় বর্ষায় জলাবদ্ধতা নিরসন ও সিডিএ এর চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

গতকাল ২০ জুন জুমার নামাজ শেষে ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ ইপিজেড থানা,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, শ্রমিকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে সরজমিনে জলাবদ্ধতা নিরসন ও‌ সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সিটি মেয়র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

জিয়া মঞ্চ পতেঙ্গা থানা কমিটির প্রস্তুতি সভা

0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জিয়া মঞ্চ পতেঙ্গা থানা আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা ১৯ জুন (বৃহস্পতিবার) রাত ৯ টায় জিয়া মঞ্চ পতেঙ্গা থানার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক মো:নুরুল আবছার (ভুট্টো), সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: পারভেজ, যুগ্ন আহ্বায়ক মো:লোকমান, মো:জিসান, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য দীপংকর দাস, সদস্য মো:ইব্রাহীম, মো:আব্দুল করিম,মো: ইরফান রাফি, মো:আব্দুল আজিজ,মো:আজিজুল হক,মো:জাহেদুল ইসলাম, মো:পারভেজ,শুভ।

প্রস্তুতি সভায় জিয়া মঞ্চ ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের পাশাপাশি আগামীতে দলীয় কার্যক্রমের মধ্যে ৩১ দফা বাস্তবায়নে লিফটের বিতরণ, বৃক্ষ রোপন অভিযান ও জিয়া মঞ্চ পতেঙ্গা থানার কার্যালয় উদ্বোধনের বিষয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় বক্তারা আরও বলেন,
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি ও নগর কমিটির নেতৃবৃন্দদের হাতকে শক্তিশালী করতে পতেঙ্গা থানা জিয়া মঞ্চের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

সন্ধানী চমেক ইউনিটের কর্ণিয়া সংগ্রহে নতুন সাফল্য

0

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের প্রচেষ্টায় গত ১৭ জুন চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়া গ্রামনিবাসী প্রয়াত প্রদীপ চৌধুরী এর কাছ থেকে সফলভাবে দুটি কর্ণিয়া সংগ্রহ করা হয়েছে।

প্রয়াত প্রদীপ চৌধুরীর মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিলো নিজের চোখের কর্ণিয়া কাউকে দান করার মাধ্যমে অন্যজনকে পৃথিবীর সুন্দর আলো দেখার সুযোগ করে দেওয়া। তার শেষ ইচ্ছাটি পূরণ করতে এগিয়ে এলেন তার মেয়ে প্রজ্ঞা লাবনী চৌধুরী। যোগাযোগ করলেন সন্ধানীর সাথে।

সন্ধানী চমেক ইউনিট টিম সফলতার সাথে তাঁর চোখের কর্ণিয়া সংগ্রহ করলো। এই কর্ণিয়া হয়তো অন্ধ মানুষকে দৃষ্টির আলো উপহার দেবে।

কর্ণিয়া সংগ্রহকালে উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. ওমর ফয়সাল, সভাপতি মিথিলা বনিকসহ একঝাঁক সন্ধানীয়ান।

জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আলোচনা সভা

0

জিয়া মঞ্চ পতেঙ্গা থানা আহ্বায়ক কমিটির এক আলোচনা সভা ১১ জুন (বুধবার) সন্ধ্যা ৭ টায় নগরীর জিইসি মোড়স্থ একটি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাহবুদ্দিন সিকদার ডালিম।

প্রধান বক্তা ছিলেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো. খোরশেদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, জামালখান ওয়ার্ড বিএনপির অন্যতম সংগঠক দিদারুল ইসলাম, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, যুগ্ম আহ্বায়ক এম নাছির উদ্দীন,জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল পতেঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক মো.শাহাব উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন,জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক মো: নুরুল আবছার (ভুট্টো),সদস্য সচিব মো: সেলিম সেবু, সিনিয়র যুগ্ম আহবায়ক মো:পারভেজ, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য দীপংকর দাস,
যুগ্ন আহব্বায়ক,মো:খোরশেদ আলম, মো:আব্দুল মান্নান তুহিন,মো:মোকারম, মো:কায়সার হোসেন জিসান,মো:লোকমান হোসেন,মো:লোকমান,মো:তারেক এবং সদস্য মো:সাজ্জাদ হোসেন, মো:রাফি, মো:কায়সার,মো:ইব্রাহীম,মো:সামির,
মো:আলী আজগর,মো:রাজু,মো:আব্দুল করিম,মো:হানিফ,মো:আরিফ।

আলোচনা সভা শেষে জিয়া মঞ্চ পতেঙ্গা থানার ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন কর্মসূচি

0

গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর নারিকেল তলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে করে সড়কে ও ফুটপাতে চলাচল করতে গিয়ে অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের।

জলাবদ্ধতা নিরসনে জনদুর্ভোগ এড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী এডভোকেট শাহেদের নেতৃত্বে এবং নিজস্ব অর্থায়নে এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি ১ জুন (রবিবার) সকালে জলাবদ্ধতা নিরসনের জন্য সড়কে নেমে পরেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এডভোকেট শাহেদ বলেন,ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন,ডাঃ মোঃ কামাল উদ্দিন,ডাঃ মেজবাহ উদ্দিন,মোহাম্মদ শফিউল আজম,মোঃ ইউনুস,হাফেজ মোঃ বখতিয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ দিদারুল আলম,মোহাম্মদ জামাল উদ্দিন, রাকিন ইনতিসার, মো. দেলোয়ার।

পতেঙ্গায় শ্রমিকদল নেতা সোলায়মান সংবর্ধিত

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিএনপির কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির দুই নেতার পবিত্র হজ্ব পালনে মক্কায় গমণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোলায়মান ও ৪১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফি মেম্বারের হজ্বব্রত পালনে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপির সাবেক সিবিএর সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, নগর বিএনপির সদস্য মোঃ মুজিবুল হক কোং।

প্রধান বক্তা ছিলেন, সাবেক সহ-সভাপতি ও আঞ্চলিক শ্রমিক দলের অন্যতম নেতা মোঃ আবু জাফর।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের, যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ লোকমান, যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ কাইয়ুম উদ্দিন, ছাত্রদলের মোঃ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের মোঃ আঃ মালেক ফারুকী।

উজান‌টিয়া এ এস আলিম মাদ্রাসার “এডহক” কমিটির সভাপতি হলেন এডভোকেট মোকাররম হোছাইন

0

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উজান‌টিয়‌া এ এস আলিম মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এড‌ভো‌কেট মোকাররম হোছাইন

গত ১৮ মে (র‌বিবার)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন প্রতিষ্টা‌নের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ, সাধারণ শিক্ষক সদস্য ‌সৈয়দ আহমদ জিহাদী, অভিভাবক সদস‌্য আলী নৌশদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।

এডহক কমিটির সভাপতি এড‌ভো‌কেট ‌মোকাররম হোছাইন বলেন, উজান‌টিয়‌া এ এস আলিম মাদ্রাসাটি ১৯৭৫ সা‌লে প্রতিষ্ঠি‌ত হ‌য়েছে। আমি অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন।

তিনি আরও বলেন যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। “শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় উজান‌টিয়া এ এস আলিম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

এখনও খোঁজ মেলেনি রবিউলের

0

চাঁদপুর থেকে চট্টগ্রামের আসার পথে নিখোঁজ হন মোঃ রবিউল ইসলাম।

তার পিতা মোঃ মাহাবুর রহমান চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলার কসাই গলিতে পরিবার নিয়ে বসবাস করতেন।

গত ২ মে শুক্রবার সকালে চাঁদপুর থেকে চট্টগ্রামের আসার পথে নিখোঁজ হন তিনি। এর আগে কুমিল্লায় নাস্তা করতে ট্রেন থেকে নেমে যান।

পরবর্তীতে মনের ভুলে অন্য ট্রেনে উঠলেও এখনও পর্যন্ত রবিউলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পর রবিউলের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সন্তানের সন্ধান পেতে রবিউল ইসলামের পরিবার থেকে সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।মোবাইল- ০১৮৯০৮১৩৮৩৪-০১৬৩১৬৩৩১৫০ নম্বরে।

প্রবীণ রাজনীতিবিদ গাফফার চৌধুরী আর নেই

0

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আবদুল গাফফার চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

গত রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আবদুল গাফফার চৌধুরী সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি সাতকানিয়ায় নির্মাণাধীন মির্জাখীল চৌধুরী পাড়া আল আকসা জামে মসজিদের সভাপতি, চৌধুরী পাড়া দরবেশ শাহ জামে মসজিদ নির্মাণ, গাফ্ফার-আমেনা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান, লায়ন্স ক্লাব অব রোজ ভ্যালী ক্লাবের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার পাশাপাশি রাজনীতিবিদ ছাড়াও সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে অনন্য অবদান রাখেন তিনি।

রোববার (৪ মে) এশার নামাজের পর চট্টগ্রাম শহরের প্যারেড ময়দানে মরহুম আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা এবং সোমবার (৫ মে) সকাল ১১টায় মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজ মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী আবদুল গাফফার চৌধুরীর বড় ছেলে।