Home Blog Page 102

শপিং মল বন্ধ রাত ৮টায়, ১০টার পর ঘরের বাইরে নয়

0

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসস্থানের বাইরে না যাওয়ার এবং দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।

এছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলেও জানানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত।

অফিস আদেশে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। তবে এ সময়ের মধ্যে বেচা-কেনা, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি কাজে বাইরে বের হওয়া যাবে। বাসার বাইরে সব সময় মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

হাটবাজার, দোকানপাট ও শপিং মলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোভাবে প্রতিপালন করতে হবে। শপিং মলের প্রবেশ মুখে তাপমাত্রা পারিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিং মলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে। হাটবাজার, দোকানপাট শপিং মল আবশ্যিকভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, খাদ্যপণ্য কেনায় ই-কমার্স সাইট ব্যবহারে উৎসাহিত করতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী এবং অন্তঃসত্ত্বা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

অফিস আদেশে বলা হয়েছে, সর্বসাধারণের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ/প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য অধিদফতর এ বিষয়ে সুস্পষ্ট অনুমোদন ও নির্দেশনা দেবে। সিটি করপোরেশন এলাকায় সিটি করপোরেশন এবং অন্যান্য এলাকায় জেলা প্রশাসন এ সংক্রান্ত কার্যাবলীর সার্বিক সমন্বয় করবেন।

আওতাধীন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে আদেশে। কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থায়ী সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।

এছাড়া গণপরিবহনসহ সব ধরনের যানবাহন স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি প্রতিপালন করে চলাচল করবে। ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া নির্দেশনা প্রতিপালন করে মসজিদে নামাজ আদায় ও অন্যান্য উপাসনালয়গুলোতে প্রার্থনা করা যাবে।

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩৫৬ জন, মৃত্যু ৩০ জনের

0

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৮৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন। দেশে মোট আক্রান্ত ২ লাখ ৪২ হাজার ১০২ জন।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০৬৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

সাতকানিয়া মগদেশ্বরী মন্দির’র অবমাননা জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

0

সাতকানিয়া মগদেশ্বরী মন্দিরে কোরবানীর গরুর হাড় ফেলে মন্দিররে অবমাননা করায় জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। গত ১ আগষ্ট চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাস্থ দক্ষিণ ধর্মপুর মা মগদেশ্বরী মন্দিরে (সেবাখোলা) রাতের অন্ধকারে কে বা কারা কোরবানীর গরুর হাড় ফেলে রেখে চলে যায়। শুধু তাই নয় মন্দিরের পবিত্রতা নষ্ট করতে ঘট লন্ড ভন্ড করে দেয়। দিনের শুরুতে চট্টগ্রামের রাঙামাটিতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের সামনে কোরবানী করা পশুর রক্ত ইচ্ছেকৃত ভাবে ছিটানোর হয়েছে বলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অভিযোগ করেন বক্তারা।

সাতকানিয়া মগদেশ্বরী মন্দিরে কোরবানীর গরুর হাড় ফেলে মন্দিররে অবমাননা করায় জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাতকানিয়া উপজেলা,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা,জাগো হিন্দু পরিষদ, সাতকানিয়া উপজেলা,বাগীশিক, সাতকানিয়া উপজেলা সংসদ,বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কান্তি দে জনতার চট্টগ্রামকে জানান,এটা খুবই দু:খজনক ঘটনা। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি মনে করি এটা হিন্দু ধর্মীয় অনুভুতির উপর আঘাত করা হয়েছে । দোষীদের বিচারের দাবিতে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনকালে পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত: সুস্থ ৭৮ জন

0

চট্টগ্রামের দুটি ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে ৮৬টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়।২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

নমুনা পরীক্ষা বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত রোববার (২ আগস্ট) ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ৩জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন। এই দিনও কোনো রোগীর মৃত্যু হয়নি।

ট্রাম্পের মনোনয়ন অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা

0

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের পুনঃমনোনয়নে ভোটাভুটির কনভেনশন হবে রুদ্ধদ্বার, থাকবেন না কোনো গণমাধ্যমের প্রতিনিধি। গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসি

এদিকে রিপাবলিকান পার্টির মুখপাত্র জানিয়েছেন, নভেল করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মাথায় রেখে চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় পার্টির জাতীয় কনভেনশনের আয়োজন হবে কেবলমাত্র আমন্ত্রিত ডেলিগেটদের নিয়ে। সেখানে বাইরের কারও প্রবেশাধিকার থাকবে না।

এর আগে, পার্টির পক্ষ থেকে প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আয়োজনে ব্যাপকভাবে গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানোর রেওয়াজ ছিল। ওই আয়োজন থেকেই ভোটারদের লক্ষ্য করে ইশতেহার ঘোষণা করে পার্টিগুলো। আর গণমাধ্যম সেই ইশতেহারের খবর ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে।

গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেন, আধুনিক আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এই বিধিনিষেধ নজিরবিহীন। আধুনিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এ ঘটনা হবে এক বিরল দৃষ্টান্ত।

অন্যদিকে, আগস্টের ২৪ তারিখ নর্থ ক্যারোলিনার শার্লটে রিপাবলিকান পার্টির ৩৩৬ ডেলিগেট এক নিয়ম রক্ষার ভোটে অংশ নিয়ে পার্টি থেকে ট্রাম্পের পুনঃমনোনয়নের বিষয়টি চূড়ান্ত করবেন বলে পার্টির সূত্রে জানা গেছে।

রিপাবলিকান কর্মকর্তারা বলেছেন যে, নর্থ ক্যারোলিনার গভর্নর আরোপিত সামাজিক দূরত্বের বিধিনিষেধের কারণে তারা উপস্থিতি সীমাবদ্ধ করতে বাধ্য হয়েছেন। বিধিনিষেধের কারণে সব প্রতিনিধি এতে যোগ দেবেন না। এর পরিবর্তে ৩৩৬ প্রতিনিধি সম্মেলনে ভোট দেবেন। প্রতি ছয় প্রতিনিধিদের জন্য একটি করে ভোট দেবেন তারা।

প্রসঙ্গত, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ রিপাবলিকান পার্টি থেকে পুনঃনির্বাচিত হওয়ার প্রত্যাশা নিয়ে ভোটের লড়াইয়ে নামবেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট দল থেকে তার মুখোমুখি হবেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নতুন জার্সি

0

২০২০-২১ মৌসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের আরেক ক্লাব বার্সেলোনা। নতুন মৌসুমে হোম এন্ড অ্যাওয়ের জন্য দুটি জার্সি উন্মোচন করেছে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা। হোম জার্সিতে কোন পরিবর্তন না হলেও অ্যাওয়ে জার্সিতে রঙের পরিবর্তন এসেছে।

রিয়ালের হোমের জার্সিটি সাদাই আছে কিন্তু অ্যাওয়ের জার্সি গোলাপী রংয়ের। অ্যাওয়ে জার্সিটির ডানদিকে অ্যাডিডাস ও বামদিকে রিয়াল মাদ্রিদের লোগো লাগানো রয়েছে। দু’টো জার্সিরই গলা আকার ‘ভি’। এই জার্সিতে মুগ্ধ সমর্থক ও খেলোয়াড়রা। ২০১৪-১৫ মৌসুমে সবশেষ গোলাপী রংয়ের এ জার্সি পড়ে খেলতে নেমেছিলো মাদ্রিদিস্তারা। এরপর আর এ জার্সিতে দেখা যায়নি তাদের। আগামী ৭ আগস্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এ জার্সি পড়ে খেলবে রিয়াল মাদ্রিদ।

এদিকে, একই দিনে জার্সি উন্মোচন করেছে আরেক স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাও। ঐতিহ্যবাহী গাঢ় নীল রংয়ের সঙ্গে লাইট স্ট্রাইপস। গলা ও বাহুতে সোনালী রঙের ব্যান্ড দেওয়া হয়েছে। দলের লোগোতে লাল রংয়ের পরিবর্তে দেওয়া হয়েছে সোনালী রঙ। চমৎকার এ জার্সি চোখ জুড়িয়ে যাবে যে কারোর। জার্সির মত নতুন মৌসুমে নিজেদের খেলা দিয়েও মন ভরাতে চায় কাতালানরা।

অন্যদিকে আগামী মৌসুমের জন্য নতুন হোম জার্সি প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলও। অলরেডদের ঐতিহ্য বজায় রেখে যথারীতি লালের সমাহার থাকছে জার্সিতে। গলায় আর বাহুতে যুক্ত হয়েছে সাদা এবং পেস্ট কালারের মিশ্রণ। নতুন মৌসুমে নাইকির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে লিভারপুল। তাই স্পন্সর প্রতিষ্ঠানের জায়গায় নিউ ব্যালেন্সের পরিবর্তে যুক্ত হচ্ছে নাইকির লোগো।

এফডিসিতে তারকাদের কোরবানি

0

বিগত বছররের ন্যায় এ বছরও এফডিসিতে কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। প্রতি বছরই বিগত বছরের চেয়ে বেশি সংখ্যক কোরবানি দিয়েছেন তিনি। প্রথম বছর একটি গরু, পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমনি। এবছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন নায়িকা। এফডিসির ৯নং ফ্লোরের সামনে এই পাঁচ গরু কোরবানি করা হয়।

এদিকে বিগত কয়েক বছর পরীর পাশাপাশি শিল্পী সমিতির উদ্যোগে একাধিক গরু কোরবানি দেয়া হলেও এ বছর কোন কোরবানি নেই সমিতির। তবে সেখানে মৌসুমী-ওমর সানী ও নিপুণ একটি করে মোট দুটি গরু কোরবানি দিয়েছেন।

পরীমনি বলেন, তুলনামূলক অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই আমার এ উদ্যোগ। শুরু থেকেই বলে আসছি আমি যতদিন সামর্থ নিয়ে বাঁচবো এফডিসিতে কোরবানি দিয়ে যাবো। এটা লোক দেখানো জন্য নয়। ভেতরের উপলব্ধি থেকে।

পরী আরও বলেন, ‌এফডিসি আমার আরেক পরিবার। খুশির দিনে পরিবারের সঙ্গে সুখ ভাগাভাগি করে নিতে আমারও খুব ভালো লাগে।

ঈদের দিন সকালে কোরবানি দিয়ে এফডিসি ত্যাগ করেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, ‘অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের জন্য এ কোরবানি দেওয়া হয়েছে। এফডিসির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে মাংস বিতরণ করবেন। এখানে আমার কোনো কাজ নেই। কোরবানি দেওয়া দায়িত্ব ছিল, সেটি পালন করেছি।’

তবে বিকেলে এফডিসিতে গিয়ে নিজ হাতে কোরবানির মাংস চলচ্চিত্রকর্মীদের হাতে তুলে দেন নায়িকা পরী মণি। কোরবানির গরুর মাংস বিলি করতে নায়িকা নিপুণও বিকে আসেন এফডিসিতে। নিজ হাতে কোরবানির মাংস তুলে দেন তিনি।

এ সময় নিপুন বলেন, ‘এফডিসি আমার আরেক পরিবার। তাই কোরবানির মাধ্যমে পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিলাম। এ ছাড়াও এখানকার অধিকাংশকে ঈদের উপহার পাঠিয়েছি।’
এসএ/

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের জনগণ সব সম্ভাবনা হারিয়ে ফেলে: শেখ হাসিনা

0

জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার জন্য পুনরায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতাকে হত্যার পর দেশের জনগণ তাঁদের সব সম্ভাবনা হারিয়ে ফেলে।’ তিনি বলেন, ‘জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন। দেশি-বিদেশি চক্র যারা এই স্বাধীনতা চায়নি এবং এতে বিশ্বাসও করতো না। এমনকি স্বাধীনতা অর্জনে কোন রূপ সহযোগিতা পর্যন্ত করেনি। তারাই ষড়যন্ত্র করে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে।’

জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আজ রোববার সকালে ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা মোবাইল কল করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি এবং তাঁর ছোট বোন বিদেশে থাকায় ১৫ আগস্টের সেই ঘটনা থেকে প্রাণে বেঁচে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘কিন্তু দেশের জনগণ জাতির পিতাকে হত্যার পর তাঁদের সকল সম্ভাবনা হারিয়ে ফেলে। স্বাধীনতার পরে জাতির পিতার গতিশীল নেতৃত্বে দেশ যখন আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল ঠিক সে সময়ই তাঁকে হত্যা করা হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মহামারির সময়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য।’ জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য।’ সরকার ও দলের পক্ষ থেকে অসহায় মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’ তিনি দলের প্রত্যেক নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর জীবনী পড়ার এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ব্রতী হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘এ জন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করতে পারবেন।’ দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোয় আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, ‘করোনার এই সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও ভালো কাজ করছে।’

তিনি শোকের মাসে তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ এ সময় তিনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ও উদাত্ত আহ্বান জানান।

ভিডিও কলের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। (বাসস)।

বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা

0

শোকের মাস আগস্টের আজ ২য় দিন। মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত মাস এটি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাশ্রিত রাজনৈতিক ধারাকে বদলে ফেলার কুপ্রচেষ্টা ছিল। শুধু দিক পরিবর্তন নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শনাশ্রিত গতিধারা চিরতরে রুদ্ধ করে বাংলা ও বাঙালির চিরায়ত রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যবিরোধী দর্শন চালুরও অপচেষ্টা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সকাল ছিল রাতের চেয়েও অন্ধকার। সৌভাগ্য বাঙালির যে, সেদিনের নৃশংসতা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা- শেখ হাসিনা ও শেখ রেহানা।

শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজগুলো করতে পারছেন বলেই আজ মুক্তিযুদ্ধের চেতনা, দর্শন, আদর্শকে আঁকড়ে ধরে বাঙালি জাতীয়তাবাদের পথে চলতে পারছে। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। কার্যকরও করেছেন বিচারের রায়। স্বাধীনতাবিরোধী মহল ছাড়া এটি সব বাঙালির কাঙ্ক্ষিত ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স ষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্নসারথি।
কিশোর বয়স থেকেই প্রতিবাদী ছিলেন। সর্বদা সত্য ও ন্যায়ের কথা বলেছেন। সত্য ও ন্যায়ের পথ থেকে তিনি কখনও দূরে সরে যাননি। ভীতি ও অত্যাচারের মুখেও সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে শোষিত মানুষের অধিকারের কথা বলেছেন। আর এভাবেই তিনি হয়ে ওঠেন স্বাধীনতার মূর্ত প্রতীক।

শোষিত মানুষের পক্ষে নির্ভীক অবস্থানের কারণে তিনি কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্বে অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি পান।

১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, যেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন- ‘বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, এক পক্ষে শোষক, আরেক পক্ষে শোষিত। আমি শোষিতের পক্ষে।’

জোটনিরপেক্ষ আন্দোলন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শোষিত মানুষের পক্ষে বঙ্গবন্ধুর এই অবস্থান বিশ্বব্যাপী প্রশংসিত হয়। বিশ্বের শোষিত-নির্যাতিত মানুষ বঙ্গবন্ধুকে গ্রহণ করে নেয় নিজেদের নেতা হিসেবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতন্ত্রের অতন্দ্র সৈনিক। কৈশোর থেকেই তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে ছিলেন সোচ্চার। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, আটান্নর সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা-আন্দোলন, ছিষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ- প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন নেতৃত্বের ভূমিকায়।

বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রধান শক্তির উৎস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণতান্ত্রিক অধিকারের পক্ষে তিনি ছিলেন সর্বদা বজ কণ্ঠ। ১৯৭১ সালের ৭ মার্চের তার ভাষণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে, স্বাধিকারের পক্ষে, স্বাধীনতার পক্ষে এক ঐতিহাসিক দলিল। ওই ভাষণ একটি জাতিকে জাগ্রত করেছে, একবিন্দুতে মিলিত করেছে। এমন ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল।

বাংলাদেশের মুক্তি আন্দোলনে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ কথাই যেন ব্যক্ত হয়েছে অন্নদাশঙ্কর রায়ের এই শব্দগুচ্ছে- ‘যতদিন রবে পদ্মা-যমুনা গৌরী-মেঘনা বহমান/ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’

আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে মাদক সেবন,পথচারীদের উত্যক্তকারীসহ ১৩ জন আটক

0

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন ও পথচারীদের উত্যক্ত করার অপরাধে রোববার (২ আগস্ট) পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

আটককৃতরা ১৩ জনের মধ্যে মো. আলী কাউসার (৫৪), মো. জাহাঙ্গীর (৪৬), মো. জামাল (৩৬), মো. জাহাঙ্গীর (৩০), মাসুম (২০), শাকির (২১), লিটন (৫০), মো. সোহেল (২১), মো. হাবিবুর রহমান ইফাত (১৬), মো. রাসেল (১৭), মো. জুয়েল (১৬), মো. নাজিম (১৪) ও মো. লাল বাদশা (১৫)। আটককৃত পাঁচ কিশোরকে সংশোধনাগারে পাঠানো এবং বাকি আটজনকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন, পথচারীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আখতারুজ্জামান ফ্লাইওভার ও তার আশেপাশের এলাকায় ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল নিয়তিম চলছে বলে জানান তিনি।