সাতকানিয়া মগদেশ্বরী মন্দির’র অবমাননা জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

অনলাইন ডেস্ক

সাতকানিয়া মগদেশ্বরী মন্দিরে কোরবানীর গরুর হাড় ফেলে মন্দিররে অবমাননা করায় জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। গত ১ আগষ্ট চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাস্থ দক্ষিণ ধর্মপুর মা মগদেশ্বরী মন্দিরে (সেবাখোলা) রাতের অন্ধকারে কে বা কারা কোরবানীর গরুর হাড় ফেলে রেখে চলে যায়। শুধু তাই নয় মন্দিরের পবিত্রতা নষ্ট করতে ঘট লন্ড ভন্ড করে দেয়। দিনের শুরুতে চট্টগ্রামের রাঙামাটিতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের সামনে কোরবানী করা পশুর রক্ত ইচ্ছেকৃত ভাবে ছিটানোর হয়েছে বলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অভিযোগ করেন বক্তারা।

সাতকানিয়া মগদেশ্বরী মন্দিরে কোরবানীর গরুর হাড় ফেলে মন্দিররে অবমাননা করায় জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাতকানিয়া উপজেলা,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা,জাগো হিন্দু পরিষদ, সাতকানিয়া উপজেলা,বাগীশিক, সাতকানিয়া উপজেলা সংসদ,বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কান্তি দে জনতার চট্টগ্রামকে জানান,এটা খুবই দু:খজনক ঘটনা। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি মনে করি এটা হিন্দু ধর্মীয় অনুভুতির উপর আঘাত করা হয়েছে । দোষীদের বিচারের দাবিতে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনকালে পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর