Home Blog Page 103

সেনাবাহিনীর সাবেক মেজরকে গুলি করে হত্যার ঘটনায় : প্রত্যাহার ২১ পুলিশ সদস্য

0

গত শুক্রবার (৩১ জুলাই) বাহারছড়ায় পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ নিহত হন। রোববার (০২ জুলাই) স্থানীয় বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকতসহ ২১ পুলিশ সদস্যকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে।

সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (০২ আগস্ট) সকালে ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের মন্ত্রী আরো বলেন, তদন্ত সাপেক্ষে কেউ দোষী প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘একটা নিরপেক্ষ তদন্তের জন্য ৩ কমিটির সদস্য গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে যা বলবো তাতেই একটা প্রভাব পড়তে পারে। তাই কিছুই বলতে চাচ্ছি না।

শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা রাশেদ খান। শনিবার (০১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।


কমিটির অন্য দুই সদস্য হলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার বাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি। কমিটিকে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতে নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, সাবেক মেজর সিনহা ২০১৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থমন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন ছাত্র-ছাত্রীসহ জাস্ট নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজার যান তিনি

মিরসরাই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

মিরসরাই উপজেলার ৭ কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকায় সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে রোববার ২ আগস্ট দুপুর সাড়ে ১২টায় পুকুরের ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা ওই বাড়ির শাজাহাজান খানসাব ও মোশারফ হোসেন সুমন হোরামিয়ার কন্যা।
এলাকাসী জানান, দুপরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই বোন। । অনেকক্ষন পর পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
এ বিষয়ে ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খুবই মর্মান্তিক ঘটনা।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮৬ জন,২২ জনের মৃত্য

0

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮৬ জন,২২ জনের মৃত্যু। দেশে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৫৪ জন এবং করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। ২ আগস্ট দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৪ জনের। মৃত ২২ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব আটজন এবং সত্তরোর্ধ্ব নয়জন ও আশির্ধ্ব দুইজন রয়েছেন। মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ জন নিহত হয়েছে। ২ আগস্ট রবিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে সামসি বেগম (৫০) নামে একজনের পরিচয় পাওয়া গেছেন। সামসি বেগম বাড়ি নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামে। নিহত অপর পুরুষের নাম এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসে থাকা ৭ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহত হন চালক, হেলপারসহ ৫ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট সালেহ আহমেদ।

পানির দামে চামড়া,ট্যানারি মালিকরা লাভবান হলেও বঞ্চিত গরীবের ভাগ্য

0

চামড়াজাত পণ্যের দাম বাড়লেও প্রতিবছরই কমছে কোরবানির পশুর চামড়ার দাম। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবছর কোরাবনির ঈদের আগে বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম কমিয়ে পুনর্নির্ধারণ করে দেওয়া হয়। আর এভাবেই গত কয়েক বছরে গরুর চামড়ার দাম কমে অর্ধেকের নিচে ও খাসি চারভাগের একভাগে নেমেছে। এতে করে ট্যানারি মালিকরা লাভবান হলেও বঞ্চিত হচ্ছেন মৌসুমি চামড়া ব্যবসায়ী ও চামড়ার টাকার হক ভাগিদার গরিব সাধারণ মানুষেরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৩ সালে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার মূল্য ছিল ৮৫ থেকে ৯০ টাকা। ওই সময়ে লবণযুক্ত ছাগলের চামড়ার বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়। মাত্র সাত বছরের ব্যবধানে ২০২০ সালে লবণযুক্ত প্রতিবর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম মাত্র ৩৫ থেকে ৪০ টাকায় এবং প্রতি বর্গফুট ছাগলের চামড়ার ১৩ থেকে ১৫ টাকায় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

গত ৭ বছরে গরুর চামড়া দাম কমেছে ৫৮ দশমিক ৮২ শতাংশ। একই সময়ে ছাগলের চামড়ার দাম কমেছে ৭৪ শতাংশ। অর্থাৎ ২০১৩ সালে ছাগলের চামড়া যে দামে পাওয়া যেত, ২০২০ সালে এসে গরুর চামড়া তার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে।

কোরবানির গরু-ছাগলের চামড়ার কেনাবেচা নিয়ে বিক্রেতা ফরিয়া ও বেপারি, তিনপক্ষই অসন্তুষ্ট। বিক্রেতারা বলছেন, সরকারের নির্ধারিত মূল্য পাচ্ছেন না তারা। ফরিয়ারা বলছেন, যে দামে বিভিন্ন মহল্লা থেকে চামড়া কিনেছেন, সেই দামে বেপারিদের কাছে বিক্রি করতে পারছে না।

আর বেপারিরা বলেন, যে দামে চামড়া কেনার কথা সে দামে পাচ্ছেন না তারা। চামড়ার বাজারের এই অবস্থার কারণে অনেকেই তাদের পশুর চামড়া বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংকে বিনামূল্যে দিয়ে দিয়েছেন।

এর বাইরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু কোরবানির যে সংবাদ পাওয়া যাচ্ছে তাতেও উপরের কারণগুলোই স্পষ্ট। করোনা আর ট্যানারি মালিকদের কাছে চামড়া ব্যবসায়ীদের বড় অঙ্কের বকেয়া।

এদিকে সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি ও যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের কাজ তদারকি করতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় রাজধানী ঢাকায় দুইটি টিমসহ দেশের ৬১ জেলায় সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রয় হচ্ছে কিনা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।’

এর আগে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি করা “জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” স্লোগানে কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি বিষয়ক লিফলেট বিলি করা হয়। সেই আলোকে কোরবানির চামড়া সংরক্ষণ করা হচ্ছে কি-না তা তদারকি করা হয়।

শোকের মাসে বঙ্গবন্ধু’র পরিবারের নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন- দেবাশীষ পাল দেবু

0
শোকের মাসে বঙ্গবন্ধু'র পরিবারের নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন- দেবাশীষ পাল দেবু

শোকের মাস আগস্টে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মাসব্যাপী নানা কর্মসূচির হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১আগস্ট নগরীর আমানত শাহ মাজার প্রাঙ্গণে তানজিমুল মুসলিমিন এতিমখানার তত্ত্বধায়ক হাফেজ মো. আমান উল্লাহের পরিচালনায় দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে কোমলমতি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু । এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আজিম খান, হাফেজ ফজলুল কাদের,যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মারুফুল ইসলাম, তারিকুল ইসলাম, মো ফয়সাল, মো রাশেদ, আসিফ শাহীন, জসিম উদ্দিন প্রমুখ। দেবাশীষ পাল দেবু বলেন আগস্ট মাস বাঙালি জাতীয় জীবনে শোকের মাস। এই মাসের ১৫ আগস্ট বাঙালির মুক্তির দিশারি জাতির পিতা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে কিছু বিপদগামী ও কুলাঙ্গার সেনা কর্মকর্তা। যার কারণে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেলেও আমারা অর্থনৈতিক স্বাধীনতা পায়নি।Chat Conversation EndType a message…

Found 0 results

ঈদ মুবারক

0

মহান আল্লাহর উ‌দ্দে‌শ্যে পশু‌কে কোরবানী দেয়ার সা‌থে সা‌থে ম‌নের পশুত্ব‌কেও ব‌লি দি‌তে হ‌বে-রেজাউল করিম

0

ত‌্যা‌গের ম‌হিমা নি‌য়ে আবা‌রো এ‌লো প‌বিত্র ঈদ উল আযহা। নবীজী হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইলের (আ.) অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতিবহ ঈদ উল আযহার দি‌নে আমরা মু‌মি‌নেরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি বছর পশু কোরবানি দি‌য়ে থাকি।
হজরত ইবরাহিম (আ.) ও প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.) এবং মা হাজেরার আল্লাহর প্রতি পরম আনুগত‌্য ও ভালোবাসাকে হজের অংশ হিসেবে গণ্য করা হয়।হজরত ইবরাহিম (আ.) ও তার পুরো পরিবারের অভূতপূর্ব ত্যাগের শিক্ষায় আল্লাহর মুমিন হি‌সে‌বে আমা‌দের‌কে আল্লাহর সন্তুষ্টির জন্য স‌র্বোচ্চ ত‌্যা‌গের জন‌্য সর্বদা প্রস্তুত থাকা উ‌চিৎ।

তাই মহান আল্লাহত আয়ালার সন্তু‌ষ্টি লা‌ভের আশায় পশু কোরবানীর মধ‌্য দি‌য়ে বিশ্ব মুস‌লিম উম্মা এক প‌বিত্র আনন্দানুভু‌তির আন‌ন্দে মে‌তে উঠ‌বে ঈদ উল আযহার প‌বিত্র দিব‌সে। মহান আল্লাহর উ‌দ্দে‌শ্যে পশু‌কে কোরবানী দেয়ার সা‌থে সা‌থে ম‌নের পশুত্ব‌কেও ব‌লি দি‌তে হ‌বে আমা‌দের। প্রিয় ম‌নে ক‌রে আমরা অ‌নেক অকুশল চিন্তা ও ধারনা‌কে আমরা তি‌লে তি‌লে ম‌নে ধারন ক‌রে ফে‌লি নি‌জে‌দের অজা‌ন্তেই। সমস্ত অকুশল পুঞ্জীভূত হ‌য়ে পশুত্ব জে‌গে ও‌ঠে ম‌নে। ম‌নের পাশ‌বিকতা অ‌নেক সময় আমা‌দের দৈ‌হিক আচর‌নেও প‌রিষ্ফুট হ‌য়ে ও‌ঠে। এর সব‌কিছুর মূ‌লে অন‌্যতম প্রধান নিয়ামক হ‌য়ে থা‌কে স্বার্থপরতা, অহং‌বোধ। অহং‌বোধ ও স্বার্থপরতাসহ সকল প্রকার লোভ, হিংসা, বি‌দ্বেষপূর্ণ খারাপ দিক গু‌লো‌কে বিসর্জন দি‌য়ে প‌বিত্র ম‌নে আল্লাহর দরবা‌রে মোনাজাত কর‌তে পার‌লে আমরা নিশ্চয়ই তাঁর নৈকট‌্য লা‌ভে সক্ষম হব।

আমরা যারা পশু কোরবানী দেব, আমা‌দের‌কে প্রিয় আবাসভূ‌মির প‌রি‌বে‌শের কথা বি‌বেচনায় রাখ‌তে হ‌বে। ম‌নে রাখ‌তে হ‌বে আমা‌দের নগরীর সৌন্দর্য, প‌রিচ্ছন্নতা ও নির্মল প‌রি‌বেশ রক্ষার দা‌য়িত্ব আমা‌দের সক‌লের। পশু জবাই‌য়ের পর এর রক্ত ও অন‌্যান‌্য বর্জ‌্য প‌ড়ে না থা‌কে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। যত্রতত্র পশু জবাই না ক‌রে নি‌র্দিষ্ট স্থা‌নে করাই বাঞ্চনীয়। না হয় আমা‌দের প‌রি‌বেশ‌কে দুর্গন্ধময় ও দু‌ষিত ক‌রে তোলার ক্ষে‌ত্রে আমরাই আমা‌দের শত্রু হ‌য়ে দাঁড়াব। কোরবানীর পশুর চামড়া নি‌য়ে যা‌তে কোন প্রকার অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তির উদ্ভব না হয় তজন‌্য প্রশাসন সহ এলাকাবাসীরও এক‌টি দা‌য়িত্ব থে‌কে যায়। এ‌ক্ষে‌ত্রে সু‌নি‌র্দিষ্ট নিয়ম রক্ষায় সকল‌কে স‌চেতন থাক‌তে হ‌বে।

তাছাড়া এবা‌রের ঈদ উল আযহা আমরা পালন কর‌তে চ‌লে‌ছি এক ভিন্ন প‌রি‌স্থি‌তি‌তে। ক‌রোনার সংক্রম‌নে সমগ্র বিশ্ব এক বিভী‌ষিকাময় প‌রি‌স্থি‌তি অ‌তিক্রম কর‌ছে। প্রিয় মাতৃভূ‌মি বাংলা‌দেশ ও আমার চট্টগ্রামেও ক‌রোনার কুপ্রভাব র‌য়ে‌ছে। সামা‌জিক দুরত্ব ও পারস্প‌রিক সংস্পর্শ এ‌ড়ি‌য়ে আমা‌দের‌কে দৈন‌ন্দিন কর্মকান্ড প‌রিচালনা কর‌তে হ‌চ্ছে। অর্থ‌নৈ‌তিক ব‌্যবস্থা যা‌তে ভে‌ঙ্গে না প‌ড়ে, সে লড়াইটাও কর‌তে হ‌চ্ছে ক‌রোনার সা‌থে যু‌দ্ধের পাশাপা‌শি। প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ‌্য বি‌ধি মে‌নেই ক‌রোনার সা‌থে লড়াই‌য়ের পাশপা‌শি আমা‌দের ধর্মীয়, সামা‌জিক, অর্থ‌নৈ‌তিক ও রাজ‌নৈ‌তিক কার্যক্রম প‌রিচালনা কর‌তে হ‌বে। বিগত ঈদ উল ফিত‌রে আমরা যেভা‌বে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে পারস্প‌রিক শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে আমা‌দের স‌চেতনতা ও সক্ষমতা দে‌খি‌য়ে‌ছি। ঈদ উল আযহা’ তেও তদ্রুপ স‌চেতনতা রক্ষা করার জন‌্য আ‌মি সক‌লের প্রতি আহ্বান রাখ‌ছি। সহসাই ক‌রোনামুক্ত হ‌য়ে ঘু‌রে দাঁড়া‌বে প্রিয় স্ব‌দেশ, বিশ্ব জাহান এ প্রত‌্যাশা রে‌খে সকল‌কে জানাই ঈদ মুবারক।


আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী
বীর মু‌ক্তি‌যোদ্ধা, সি‌নিয়র যুগ্ম সাধারন সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গ
ও বাংলা‌দেশ আওয়ামী লীগ ম‌নোনীত চ‌সিক মেয়র পদপ্রার্থী।

আজ পবিত্র ঈদুল আজহা

0

আজ ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বৈশ্বিক মহামারি করোনা ও দেশের বেশকিছু জেলায় বন্যার কারণে এ বছরের ঈদুল আজহায় মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও সামর্থানুযায়ী আল্লাহর পথে কোরবানি করার জন্য অনেকেই পশু কিনেছেন। ঈদ উপলক্ষে শুক্রবার থেকে তিনদিনের সরকারি ছুটিতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে মানুষ নাড়ির টানে গেছেন গ্রামের বাড়িতে। যদিও এবার করোনা ভাইরাসের কারণে সরকারের পক্ষ থেকে মানুষকে যার যার অবস্থানে ঈদ করার আহ্বান জানানো হয়েছিল।ঈদ উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

রাঙ্গুনিয়া ১ নং রাজানগর ইউনিয়নে তথ্যমন্ত্রীর পক্ষে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার’ চাল বিতরণ

0

১নং রাজানগর ইউনিয়ন পরিষদের মাঠে, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপক মন্ত্রানালয়ের পক্ষ হতে ভিজিএফ চাউল বিতরণ৷

আজ বৃহস্পতিবার ৩০/০৭/২০২০ ইং রাঙ্গুনিয়ার সাংসদ,রাঙ্গুনিয়ার ভূমিপুত্র,বীর চট্টলার কৃতিসন্তান,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহামুদ এমপি মহোদয়ের পরামর্শক্রমে ১নং রাজানগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫১০ টি অভাবগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রান-সামগ্রি বিতরণ করেন ৷

এতে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,মানবতার ফেরিওয়ালা
জনাব ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার,সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার ,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শ্রী সুবল শীল শুভ ,ইউপি সদস্য, মোঃ আব্দুল বারেক,জরিফ আলী,শেলি দাশ,রানিরহাট ক্যাম্প ইনচার্জ শাহাবউদ্দিন,,১নং রাজানগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,১নং রাজনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমরান উদ্দিন( খোকন)6নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী,১নং রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবিদ,সোহেল,প্রমুখ৷