Home Blog Page 100

পাঁচ জুয়াড়িকে আটক করেছে পতেঙ্গা থানার পুলিশ

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার পুলিশ ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে সাত টায় উত্তর পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া মুনভিউ কমিউনিটি সেন্টারের পাশে এমদাদ মিয়ার গলি বখতিয়ারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের মৃত ইউসুফ আলীর পুত্র মো.আশিক মিয়া (২৫) নতুন পোষ্ট অফিস গলির মনসুরের ভাড়াটিয়া,নোয়াখালীর মো. ফখরুল ইসলামের পুত্র মো. রুহুল আমিন প্রকাশ জসিম উদ্দিন (৩৯)উত্তর পতেঙ্গা এমদাদ মিয়ার গলি বখতিয়ারের ভাড়াঘর,নেত্রোকোনা জেলার আব্দুল জব্বারের পুত্র মো. মাসুদ মিয়া (৩৫) হাউজিং কলোনী জসিমের ভাড়াটিয়া,ভোলার জেলার মো. হারুনের পুত্র মো.সোহাগ (২৮) মুন বেকারী গলি সোলাইমান সওদাগরের ভাড়াটিয়, ভোলার জেলার মৃত শামশুল হকের পুত্র মো.মনির (৩৫)মুন বেকারী গলি জসীম সওদাগরের ভাড়িটিয়া।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, গোপন সংবাদ পেয়ে উত্তর পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া মুনভিউ কমিউনিটি সেন্টারের পাশে এমদাদ মিয়ার গলিতে বখতিয়ারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার বিশ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদরেকে আদালতের পাঠানো হবে।

রিয়াজউদ্দিন বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টুপির গুদামে অগ্নিকাণ্ড

0

নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টুপির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহার লেইনের ছয়তলা ভবনের ৩য় তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।অগ্নিঝুঁকির তালিকায় থাকা ওই এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, চট্টগ্রামে ৪১টি ঝুঁকিপূর্ণ মার্কেটের তালিকায় রিয়াজউদ্দিন বাজারও রয়েছে। তবে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নন্দনকানন ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আব্দুর রহিম নামে একজন মালিকের ওই টুপির গুদামে আগুন লেগে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

পতেঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

0

পতেঙ্গার আউটার লিংক রোড এলাকা থেকে গত সোমবার (৩ জুলাই) রাতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। ডাকাতের দল ৩ জুলাই রাতে ডাকাতির উদ্দেশ্যে দক্ষিণ পতেঙ্গা আউটার লিংক রোডের বালুর টালের পাশে একত্রিত হয়। গোপন এ সংবাদ পেয়ে টিম পতেঙ্গা দ্রুত সেখানে অভিযান চালায় এবং ডাকাত দলের দুজনকে কিরিচ, ছোরা ও লোহার রডসহ আটক করতে সক্ষম হয়। পতেঙ্গা থানার এস আই মাসুদ ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দক্ষিণ পতেঙ্গার মো. শরীফের ছেলে মো. সোহেল (২৬) ও  মো হুমায়ুন কবির প্রকাশ আরিফ (২০)। আরিফও দক্ষিণ পতেঙ্গার বাসিন্দা। তবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, আটককৃত দুজন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতি করাই তাদের পেশা। তারা দক্ষিণ পতেঙ্গাসহ বিচ এলাকায় আগত পর্যটক কিংবা ইলিশ মৌসুমে ইলিশ ব্যবসায়ীদের টার্গেট করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সহযোগীসহ  ডাকাতি করেন।

জিজ্ঞোসাবাদে দুজন ডাকাতও তাদের কর্ম সম্পর্কে স্বীকারোক্তি দেন। এখন তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের অন্যান্য সহযোগীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত দেহের সৎকার করবে শ্মশান বন্ধু সেচ্ছাসেবক সংঘ

0

নগরীর বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ডের ধোপাপাড়া সার্বজনীন রক্ষা কালী মন্দিরের অফিস কার্যালয়ে ৪ আগস্ট বিকাল ৫ টায় শ্মশান বন্ধু সেচ্ছাসেবক সংঘের আলোচনা সভা ও পিপিই বিতরণ অনুষ্ঠিত হয়। বন্দর থানা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি বিপন দাশের সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক অর্নব ধরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠক সেচ্ছায় রক্তদাতা ফোরাম ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সিবিএ কার্যকরী সদস্য আশীষ কান্তি মুহুরী। বিশেষ অতিথি ছিলেন,অনিল মেম্বার ,বিশ্বাস চন্দ্র দাশ, নীরধ চন্দ্র দাশ।
শ্মশান বন্ধু সেচ্ছাসেবক সংঘের সমন্বয়কারী বিপন দাশের নেতৃত্বে মৃত দেহ সেচ্ছায় সৎকারে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্ব পালন করবে সাজিব দাশ,বিকাশ দাশ,যতন দাশ,বাবুল দাশ,রতন দাশ, দিপু মজুমদার, শাওন দাশ,ক্ষুদিরাম।

এ সময় আরও উপনস্থিত ছিলেন ধোপাপাড়া কালী মন্দির কমিটির সদস্য, বুলু দাশ, আকাশ দাশ, সীমান্ত দাশ, তুষার দাশ, সৌরভ দাশ, টিপু দাশ ,প্রান্ত দাশ,ববি দাশ ,অপুর্ব দাশ, শুভ দাশ প্রমুখ।

আলোচনা সভা ও পিপিই বিতরণকালে বক্তারা বলেন,শ্মশান বন্ধু সেচ্ছাসেবক সংঘ বন্দর থানাধীন ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত দেহ সৎকার কার্যক্রম সেচ্ছায় চালিয়ে যাবে।

একজন মানবতার সেবক হয়ে দুর্দিনে মানুষের পাশে থাকবো কাউন্সিলর প্রার্থী : সালাউদ্দীন বাবর

0

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের আগামী চসিক নির্বাচনে জনগণের সেবায় একজন মানবতার সেবক হয়ে দুর্দিনে মানুষের পাশে থাকতে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন বাবর। তিনি মানবতার সেবক হয়ে দুর্দিনে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নিরলস ভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। সততা,ন্যায় নিষ্ঠা আর শক্ত মনোবল নিয়েই গুটি গুটি পায়ে হেটে চলছেন দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনের পথ ধরে। জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশ ও মানুষের জন্য কিছু করার দৃঢ় মনোবল নিয়ে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশগ্রহণ করে ৩৬ বছরের বয়সের এই যুবক।

তিনি স্বপ্ন দেখেন মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত,জঙ্গিবাদ ও দূর্নীতি মুক্ত আগামীর বাংলাদেশের। নতুন প্রজন্ম বেড়ে উঠুক নীতি নৈতিকা ও মানবিক মূল্যবোধ মধ্যো দিয়ে তা বাস্তবায়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। বহু প্রতিকুলতায় পিছ পা হননি কখনও। আপোষহীনভাবে লড়ে যাচ্ছেন সমাজের সব সামাজিক বাধা বিপত্তি আর দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। খুব অল্প সময়ে এলাকায় ও এলাকার বাহিরে সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন সর্বস্থরে। চলার পথে শুনেন এলাকাবাসীর সুখ- দুঃখ ,আনন্দ-বেদনার কথা,চেষ্টা করেন পাশে থাকার। শুধু তাই নই দলের কোন কর্মীর দুঃ সংবাদ শুনলে কালবিলম্ব না করেই সাথে সাথেই ছুটে যান সেই কর্মীর পাশে।

করোনাকালীন সময় ছাড়াও ক্লান্তিহীন এক যোদ্ধার নাম সালাউদ্দীন বাবর, ইস্পাত কঠোর মনোবল নিয়ে একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে মানুষকে করোনামুক্ত রাখতে ক্লান্তিহীন ছুটে চলেছেন। দরিদ্র ও অসহায় মানুষের ফোন আসা মাত্রই নিজে গিয়েই হাজির । সবাইকে নিরাপদে রাখতে সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতনতার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারনা লিপলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। লকডাউনে থাকা পরিবারদের নিয়মিত খোঁজ খবর রাখাসহ এই কঠিন সময়ে এলাকার অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর কর্মতৎপরতা ব্যাপক প্রশংসিত।

সালাউদ্দীন বাবর জানান, আমরা আওয়ামীলীগ পরিবারের সন্তান আমার পিতা মো.শামসুদ্দীন টুনু স্বাধীনতা যুদ্ধের পর ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে যে কয়জন আওয়ামীলীগ পরিবার ছিল তাদের মধ্যে অন্যতম একজন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। বিগত দিনে বিএনপি জামায়াত সরকারের আমলে স্বাধীনতা বিরোধী চক্রের নির্যাতন ও অত্যাচারে আমরা আওয়ামীলীগ পরিবারগুলো একের পর এক মামলা,হামলার শিকার হয়েছি।

ছোট বেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি পিতার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। ১৯৯৮ সালে বন্দর থানাধীন ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের আমরা রাসেল’র সাবেক সাধারণ সম্পাদক,২০০০ সালে শেখ কামাল স্মৃতি সাংসদের সাবেক সভাপতি,ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের রাজনীতি সাথে জড়িত ছিলেন,চট্টগ্রাম মহানগর খেলাঘর আসরের সাবেক যুগ্ন সম্পাদক,সাবেক আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগ ৩৭ নং মুনির নগর ওয়ার্ড,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর,যুব সংগঠক চট্টগ্রাম মহানগর।

এছাড়া উপদেষ্টা মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর,সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ৩৭ নং মুনির নগর ওয়ার্ড,সদস্য মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালা কমিটি,প্রকাশনা সম্পাদক গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩৭ নং মুনির নগর ওয়ার্ড,উপদেষ্টা সিলমুন কিন্ডারগার্ডেন স্কুল,পরিচালক চর্চা শিশু শিক্ষা প্রতিষ্ঠান,সদস্য চারু শিল্পী পরিষদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য।

মো.সালাউদ্দীন বাবর ২০০০ সালে নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি,২০০৪ সালে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এস সি,২০০৮ সালে সরকারি চারুকলা কলেজ থেকে অনার্স ও ২০০৯ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে এম এ পাশ করেন।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে দ্বারে দ্বারে, দিন-রাত ছুটে চলছেন আওয়ামীলীগ প্রেমী পাগল মানুষটি।

সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে। চসিক নির্বাচনে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের জনগণের সেবায় একজন মানবতার সেবক হয়ে দুর্দিনে মানুষের পাশে থাকতে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর।

আজ থেকে গরম কমতে পারে

0

ভ্যাপসা গরমে জীবন যখন অতিষ্ঠ, তখন কিছুটা সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, গরমের অনুভূতি আজ মঙ্গলবার থেকে কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, গত কয়েক দিন তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি ছিল। এ কারণে গরমের অনুভূতি বেশি ছিল। তবে সোমবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তাই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান আরও বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তার সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে কয়েক দিন বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদী কোর্ট অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। তা ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এ কারণে গরম বেশি অনুভূত হয়।

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের জাপানে প্রবেশে কঠোর বিধিনিষেধ

0

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন এবং পেরু থেকে যেসব বিদেশি নাগরিক দেশটিতে ফিরছেন, তাদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার (৩১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ চারটি দেশ থেকে জাপানে প্রবেশ করতে হলে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদী ভিসাধারী এবং তাদের স্বামী-স্ত্রী বা সন্তানকে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট এবং জাপানে যাওয়ার অনুমতিপত্র দেখাতে হবে।

আগামী শুক্রবার (৭ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে জাপানে যেতে এ ধরনের কোনো অনুমতিপত্র দেখানোর প্রয়োজন হতো না। আগামী ১ সেপ্টেম্বর থেকে জাপানগামী সব বিদেশি অধিবাসীর ওপরই এ বিধিনিষেধ আরোপ করা হবে। তবে এ চারটি দেশের জন্য আরও আগেই এ বিধিনিষেধ আরোপ করা হলো।

করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) টেস্ট অবশ্যই জাপানের উদ্দেশে যাত্রার আগের ৭২ ঘণ্টার মধ্যে করাতে হবে। আর জাপানে প্রবেশের অনুমতিপত্র জাপানের দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে। জাপানে প্রবেশের পর তাদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে এবং এ সময় তারা গণপরিবহন ব্যবহার করতে পারবেন না।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল দেশটিতে করোনা ভাইরাস রুখতে ভ্রমণে বিধিনিষেধ জারি করার আগে প্রায় ২ লাখ বিদেশি নাগরিক দেশটি ছেড়ে গেছেন।

সূত্র: দ্য জাপান টাইমস

প্রাথমিকে সরাসরি ‘প্রধান শিক্ষক’ নিয়োগ হবে না

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। পদোন্নতি পাবেন প্রধান শিক্ষকরাও।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘পিএসসি চেয়ারম্যানকে বলেছি আমাদের আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দেওয়া হবে। ’

বর্তমানে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।

সচিব বলেন, ‘সহকারী শিক্ষক থেকে পদোন্নতি শতভাগ করে দেবো। বর্তমানে রয়েছে ৬৫ ও ৩৫ শতাংশ। পুরোটাই পাবেন সহকারী শিক্ষকরা। পিএসসি চেয়ারম্যান রিকুইজিশন চেয়েছিলেন। আমি বলেছি লাগবে না। পুরাতন একাটা রিকুইজিশন ছিল, সেটাও প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছি।’

প্রাথমিক অধিদফতর সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের প্রাথমিকের গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধনের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দুটি বিধিমালার সমন্বয়ে একটি নতুন বিধিমালা করা হবে। এক বিধিমালার আওতায় শিক্ষক ও সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দেওয়া হবে। পিয়ন থেকে শুরু হবে প্রাথমিক শিক্ষার মহাপরিচালক পর্যন্ত একটি বিধিমালার আওতায় নিয়োগ দেওয়া হবে।

শিগগিরই সমন্বিত নিয়োগ বিধিমালার খসড়া করে একটি প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে। খসড়া বিধিমালা ও প্রস্তাবনা নিয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আগামী অক্টোবরের মধ্যে নিয়োগ বিধিমালা করে যেতে পারবো। তাহলে পদোন্নতিতে শিক্ষকদের কোনও সমস্যা থাকবে না। তাছাড়া চলতি দায়িত্বে যারা রয়েছেন, তাদের মধ্যে যারা যোগ্য তাদের প্রধান শিক্ষক করে দেওয়া হবে।’

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘এমএলএস থেকে মহাপরিচালক পর্যন্ত একটা নিয়োগ বিধিমালার আওতায় সবার জন্য ক্যারিয়ার প্ল্যান করা হচ্ছে। এটি মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি শিগগিরই জনপ্রশাসনে পাঠানো সম্ভব হবে।

চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

0

খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসাবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল (৫ আগস্ট)।

নিয়মানুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৯ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করেন ইসি।

স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার বদলে নৌকার মনোনয়ন পান নগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পান দলটির নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

0

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৪ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদিকোর্ট অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসাথে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।