Home Blog Page 99

কক্সবাজারে বাংলা মদসহ ভাঙ্গারি ব্যবসায়ী আটক

0

জনতার চট্টগ্রাম ডেক্স : কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ বাংলা মদসহ এক ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ বুধবার ৫ আগস্ট বিকাল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাজারকুল ইউনিয়নের ঢালার মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই আবু হানিফ জানান,আটককৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার ৬ নম্বর নতুন বাহারছড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন আবু। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখ কামালের জন্মবার্ষিকীতে ১ লাখ চারা গাছের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন : চট্টগ্রাম জেলা প্রশাসক

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকাল ৩টায় হালিশহর বড়পুল এলাকার যুব উন্নয়ন অফিস প্রাঙ্গণে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এবছর শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১ লাখ ফলদ, বনজ, ও ওষুধি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন চট্টগ্রাম ও চট্টগ্রাম যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অফিস প্রাঙ্গনে ফলের গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ আহমেদ চৌধুরী। জানাগেছে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ উদ্ভোধন অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরসমূহ সম্পৃক্ত থেকে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।

করোনায় আক্রান্ত ওসি মহসীন

0

সিএমপি’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন করোনায় আক্রান্ত হয়েছেন। গত (১ আগস্ট) থেকে টানা ৪ দিনে জ্বর থাকার কারণে গত মঙ্গলবার (৪ আগস্ট) দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। বুধবার বিকেলে ল্যাব থেকে মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে তাকে। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান,এ পর্যন্ত কোতোয়ালী থানায় কর্মরত ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও বর্তমানে সবাই সুস্থ। সবাই সুস্থ হওয়ার পর এখন আমি নিজেই আক্রান্ত । এ কয়দিনে য়ারা তার সংস্পর্শে আসছে তাদের তালিকা করে কোয়ারেন্টাইনে রাখা হবে। অসমাপ্ত কাজগুলো শেষ করতে সবার ভালোবাসা আর দোয়াই আবারও সুস্থ হয়ে কাজে ফিরতে চাই

শেখ কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছুই দিতে পারতো: প্রধানমন্ত্রী

0

শেখ কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছুই দিতে পারতো। স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে কামালের সক্রিয় ভূমিকা ছিল। দুপুরে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা ও দোয়ায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যার হাতে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতাবিরোধীরা তাকেই স্বপরিবারের হত্যা করেছে। সেই হত্যার বিচার পেতে ২১ বছর অপেক্ষা করতে হয়েছে বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী।

শেখ কামাল প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে নিজেকে বিশেষ কিছু মনে করতেন না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ।

১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন শেখ কামাল।

ওসি প্রদীপসহ ৯ জনকে আসামি করে সাবেক মেজর সিনহার বোনের মামলা

0

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় মামলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে মামলা করেন তিনি।

সকালে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় এবং আরও ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। র‍্যাব কে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। পাশাপাশি ৭ দিনের মধ্যে তদন্তের বিষয়ে জানাতে বলেছেন বিচারক।

ঘটনার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন পরিবার ও মামলার আইনজীবী এডভোকেট মোস্তফা। এরআগে সকাল ৯ টার দিকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলার আবেদন করেন বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এরপর শুনানি শেষে মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবকে দেয় আদালত। উল্লেখ্য, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় ৩১ জুলাই রাত ৯টার দিকে মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের শিকার হন।

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১১৯ জন

0

ঈদের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা। গত তিন দিন ধরে নমুনা পরীক্ষা কম হলেও আস্তে আস্তে বাড়ছে পরীক্ষার সংখ্যা।

গত ২৪ ঘন্টায় ৬৮০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন এবং সুস্থ হয়েছেন ১২৩ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৩ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলায় ৩৪ জন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ : দুই বাংলাদেশি নিহত

0

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুই প্রবাসীর নাম মিরাজ ও মেহেদি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া এই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়ের ২১ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারে (এইউবিএমসি) ভর্তি করা হয়েছে। বাকি সদস্যদের ইউনিফিলের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার/অ্যাম্বুলেন্সযোগে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সার্বিক তত্ত্বাবধানে আহত নৌসদস্যদের চিকিৎসা চলমান রয়েছে।

আইএসপিআর বলছে, এই দুর্ঘটনায় নৌবাহিনী জাহাজ বিজয় এর বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে নৌবাহিনী জাহাজ, ইউনিফিল সদর দপ্তর ও বৈরুতস্থ বাংলাদেশি দূতাবাসের সাথে নৌবাহিনী সদর দপ্তরের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইউনিফিল হেড অব মিশন এবং ফোর্স কমান্ডার ও মেরিটাইম টাস্কফোর্স কমান্ডার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। ঘটনার অব্যবহিত পরই বৈরুতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান সরেজমিনে বানৌজা বিজয় পরিদর্শন করেন এবং আহতদের হাসপাতালে স্থানান্তর ও যথাযথ চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জোড়া বিস্ফোরণের ঘটনায় নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ এ বিস্ফোরণে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১০০ ছাড়িয়েছে। আহত চার সহস্রাধিক। গতকাল মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরম আত্মীয়

0

‘সবাইকে একটু দেরিতে হলেও,
ঈদ মুবারক…….
করোনাকালীন সময়ে
আমরা প্রায় প্রতিদিনই নানান ধরনের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি।

করোনায় আক্রান্ত হচ্ছেন আমাদের পরিচিত প্রিয়জন বা আত্মীয় স্বজন…
আমার পরিবারেও অনেকেই আক্রান্ত হয়ে, করোনার সাথে যুদ্ধ করে সুস্থ্য হয়ে উঠেছেন।
আবার পরিচিত অনেকেই পৃথিবী ছেড়ে চলেও গেছেন….

এভাবেই দুটো ঈদ পার করলাম আমরা।
রোজার ঈদে কোন কাজ করিনি।
প্রায় চার মাস ঘরে বন্দী থাকার পর জীবিকার টানে, জীবনের প্রয়োজনে, কোরবানীর ঈদে কাজ শুরু করেছিলাম এক রকম জীবন ঝুঁকি নিয়েই…
একটানা প্রায় ২০ দিন, প্রতি মুহূর্তে আতংক নিয়ে শ্যুটিং করে,
আবার ঘরে ফেরা।

করোনা আতংকের পাশাপাশি কাজে ফেরার আনন্দটাও ছিল আকাশ ছোঁয়া….
থেমে যাওয়া জীবনটা আবার সচল হওয়ার আনন্দ।

ঐ আনন্দ নিয়েই ঈদের অবসর কাটানোর স্বপ্ন দেখা…
নতুন নাটক দিয়ে দর্শককে বিনোদিত করা…
কিন্তু ঈদের দিন দুপুর বেলা আমাদের প্রানপ্রিয় মাসিমা,
দূরারোগ্য ক্যান্সার এবং করোনা আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
চোখের সামনে দেখলাম,
এই দুঃসময়ে কারো মৃত্যু, আপনজনদের কত গুণ বেশি অসহায় করে দেয়!
মাসির সন্তানদের শান্ত্বনা দেবার কোন ভাষা ছিল না।

এই দুঃসময়ে, এ রকম অসহায় মৃত্যু যেন কোন পরিবারে না ঘটে,
যে মৃত্যু,আপনজনের মুখটা শেষ বারের মত দেখতে দেয় না,শেষ স্পর্শ টুকু করতে দেয় না।

আপনারা মাইক্রোবাসটির যে ছবি দেখতে পাচ্ছেন, ঐদিন,
ঐ গাড়িতে যারা এসেছিলেন,
শেষকৃত্যের আয়োজন করতে,
আমার লেখাটি মূলত: তাঁদের উদ্দেশ্যে….
কোয়ান্টাম ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী কর্মী।
ওরা এসে সবকিছু বুঝে নিল।
আমার মাসির মৃত দেহ, ওরা ধর্মীয় রীতি মেনে স্নান করানো থেকে শুরু করে পোস্তগোলা শ্বশানে দাহ করানো পর্যন্ত….সব কিছু।

ওদের বয়স ২০ থেকে ৩০বছরের মধ্যে।
ওরাই হয়ে গেল আমার মাসির শেষ আপনজন।
দুর থেকে আমি দেখছিলাম,আর চোখের জল ফেলছিলাম।
এভাবেই নিজ চোখে দেখলাম, অপরিচিত কিছু ছেলে মেয়ে,কি ভাবে আত্মার আত্মীয় হয়ে গেল!!
আর আমরা?

অভিনেতা চঞ্চল চৌধুরির ফেসবুক স্ট্যাটাস

মাসির সন্তানেরা ঠাঁই দাঁড়িয়ে দেখলাম আমাদের পরম আত্মীয়দের সকল কর্ম,
যা আমাদের করবার কথা ছিল।
স্যালুট জানাই আমাদের এই পরম আত্মীয়দের।
একবার নিজেকে প্রশ্ন করুন তো,আমরা কি পারবো….
ওদের মত এই মহৎ কাজটি করতে?
আমি ওদের সাথে কথা বলে জেনেছি,
স্বেচ্ছায় ,বিনা পারিশ্রমিকে, ওরা এই মহৎ কাজটি করছে প্রতিদিন …..দিনে রাতে।

হ্যাঁ….
মানুষ আসলে ওরাই…
এভাবেই আমরা আমাদের সত্য আত্মীয়ের দেখা পেলাম।
মানুষ তো আমরাও…..
ওদের থেকে নিজেদের পার্থক্য বোঝার সময় কিন্তু এসে গেছে।

আসুন না,
আমরাও ওদের মত মানুষ হই….
স্যালুট,
কোয়ান্টাম ফাউন্ডেশন সহ,এরকম কিছু সংগঠনের ,এমন কিছু মানুষ,
যারা এই সংকটে,জীবনের ঝুঁকি নিয়ে,
এই মহৎ কর্মটি করে চলেছেন…
আমাদের পরম আত্মীয়রা…..’

অভিনেতা চঞ্চল চৌধুরির বাড়ির সামনে রাখা কোয়ান্টাম ফাউন্ডেশনের মাইক্রোবাস

কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি। করোনাকালীন এই সময়ে এক অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। বলেছেন মানুষের প্রতি মানুষের ভালবাসা, সহমর্মিতার কথা। অন্য ধর্মের হলেও মানুষ মানুষের কতটা আপন এবং মানবিক হতে পারে সেই বিষয়গুলোই তুলে ধরেছেন।

করোনাকালীন জীবন আমাদের আপনজনকেও করেছে পর। মহামারি এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশের সৎকার তো দূরের কথা শেষ দেখাটাও হচ্ছে না অনেকের। অবশ্য এর কিছুটা বাস্তবতাও আছে।

উল্লেখ্য, আত্মনির্মাণ ও সৃষ্টির সেবায় কোয়ান্টাম ফাউন্ডেশন ২৮ বছর ধরে কাজ করছে বাংলাদেশে। ২০০৪ সাল থেকে শুরু করে লাশ দাফন ও সৎকার কার্যক্রম। করোনাকালে যখন সন্তান মা-বাবার লাশ ফেলে পালিয়ে যাচ্ছে তখনই করোনায় শহীদদের সম্মানজনক শেষ বিদায় জানাতে এগিয়ে এসছে কোয়ান্টাম। করোনাকালে এ পর্যন্ত সারাদেশে প্রায় ১৮’শর বেশি মৃতের শেষ যাত্রায় সেবা দিয়েছেন কোয়ান্টাম স্বেচ্ছাসেবকবৃন্দ। করোনায় মৃত্যুবরণ করা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের ধর্মীয় বিধিবিধান মেনে তাদের সৎকার করে যাচ্ছে।

দাফন কার্যক্রমের সৎকার কাজের পুরো প্রক্রিয়ার ব্যবহৃত পিপিই, মাস্ক, সেফটি গ্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেক কভার ও মরদেহের কাফনের কাপড় সবকিছুই কোয়ান্টামের নিজস্ব অর্থায়নে সংগ্রহ করা হয়। মরদেহ বহনের জন্য বিশেষ বডি ব্যাগসহ সুরক্ষার জন্যে তিন ধরনের জীবাণুনাশক ব্যবহার করা হয়। প্রতিটি মরদেহ সৎকারের পর সুরক্ষার জন্য পিপিইসহ পরিধেয় অন্যান্য সামগ্রী কবরস্থানেই পুড়িয়ে ফেলা হয়।

প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে এই নম্বরে-সালেহ আহমেদ-01306413163 ও মোশতাক আহমেদ-01820250014 ও মারুফ-01713424301

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

0

দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থলও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

লেবাননের সেই ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১০০

0

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছ ৪ হাজারের বেশি মানুষ। এ ঘটনায় ওই এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার বিকালে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মত কেঁপে ওঠে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।

লেবাননের কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও কাজ কারছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেসিডেন্ট মিশেল আউন এক টুইটে বলেছেন, কোনও ধরনের নিরাপত্তার ব্যবস্থা না করে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরে মজুদ করে রাখা হয়েছিল, যা কোনওভাবেই ‘গ্রহণযোগ্য নয়’।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে বড় গম্বুজ আকারে ধোঁয়া উড়ছে, এর কিছুক্ষণের মধ্যে বিকট বিস্ফোরণে গাড়ি, ভবন উড়ে যেতে দেখা যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে বাড়ি-ঘর এমন কেঁপে ওঠেছিল যে স্থানীয়রা ভাবছিলেন ভূমিকম্প হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মানুষের চিৎকার ও ছুটোছুটি করতে দেখা যায়। বাড়িঘরের জানালার কাচ ও বেলকনি ভেঙেও অনেকে আহত হন।