কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ জন নিহত হয়েছে। ২ আগস্ট রবিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে সামসি বেগম (৫০) নামে একজনের পরিচয় পাওয়া গেছেন। সামসি বেগম বাড়ি নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামে। নিহত অপর পুরুষের নাম এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসে থাকা ৭ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহত হন চালক, হেলপারসহ ৫ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট সালেহ আহমেদ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর