Home Blog Page 76

দেওয়ানহাটে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব

0

নগরের দেওয়ানহাট এলাকায় রোববার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমির-ই-আজম খাঁন নামে ভুয়া এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক আজম খাঁন কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নগরের দেওয়ানহাট এলাকায় এই ব্যক্তি মুরাদনগর ফার্মেসী খুলে দীর্ঘদিন যাবৎ ভূয়া চিকিৎসার দিয়ে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করে। দীর্ঘদিন যাবত ভুয়া চিকিৎসা দিয়ে নিরীহ রোগীদের নিকট ডাক্তারি ব্যবস্থাপত্র প্রদান ও তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাদের কথা স্বীকার করেছে। বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল- হাসিনা মহিউদ্দিন

0

নগরীর কেইপিজেডস্থ কাসাব্লাংকা রেষ্টুরেন্টে ২৪ অক্টোবর বিকেল ৪ টায় ৩৯ নং ওয়ার্ড মহিলা আঃ লীগের ইউনিট কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ৩৯ নং ওয়ার্ড মহিলা আঃ লীগের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমানা আক্তার (রুমা), শাহানা আফরোজের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন, ইপিজেড থানা আঃ লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির,৩৯ নং ওয়ার্ড আঃ লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি,
কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ডা. হোসেন আহমেদ,এটিএম শামসুল হক, সাবেক কাউন্সিল মোঃ আসলাম, চট্টগ্রাম মহানগর মহিলা আঃ লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইপিজেড থানা মহিলা আঃ লীগের সাধারন সম্পাদক
কারুন্নাহার বেবী, নাছিমা বেগম,রোকসানা বেগম, কাবুন্নেছা,বিলকিস আলম,নিলুফা ইয়াসমিন, গীতা সরকার, মায়া কুসুম,

এ ইউনিটে সভাপতি ফাতেমা নার্গিস কাকন, সাধারণ সম্পাদক রোজি আক্তার, বি ইউনিটের সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক রুবি আক্তার, সি ইউনিটের সভাপতি শাহীন আক্তার , সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশী নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মহিলা আঃ লীগের নেত্রীবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন,মহিলা আঃ লীগ নেত্রী শারমিন ফারুক সুলতানাসহ সকলকেই প্রসংশা করে বলেন,মহিলা আঃ লীগের নেত্রীরা ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি কর্মী সংগ্রহসহ নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

একজন যোগ্য নেতার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সমাজ বিনির্মাণ হতে পারে- দেবাশীষ পাল দেবু

0

বড়পোল ও হালিশহর থানা ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় ২৪ অক্টোবর বিকেল ৬ টায় বন্দর পোর্ট কলোনী এলাকায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
প্রধান বক্তা ছিলেন,বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।
এসময় আরো উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক কাজী মোঃ আরিফ, যুবনেতা সোহেল রানা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েল।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আরমান,ইয়ং বয়েজের সভাপতি মোঃ সোহেল,সাবেক সভাপতি মোঃ মাসুদ একতা সংঘের সভাপতি রমজান আলী ও সাধারন সম্পাদক মোঃ মাসুম, সংগঠক মোঃ সেলিম, ছাত্র সংগঠত ইয়াসিন মজুমদার বাবু ও ছাত্রনেতা মোঃ সিহাব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, একজন আদর্শবান নেতা হতে গেলে নিজেকে একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে একজন নেতাকে সৎ ও আত্মসচেতন হতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে সমাজের কুসংস্কার ও সামাজিক অনাচারকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে সমাজ। আর নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের। প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলনেরও।

চিটাগাং চেম্বার সভাপতির সাথে কানাডা হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সেলর’র মতবিনিময়

0

বাংলাদেশে নিযুক্ত কানাডা হাই কমিশনের কাউন্সেলর (কমার্শিয়াল অ্যাফেয়ার্স) অ্যাঞ্জেলা ডার্ক দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সাথে ২৪ অক্টোবর বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, হাই কমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-কানাডা বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক অংশীদারদের অন্যতম। এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কানাডার যথেষ্ট অবদান রয়েছে। তিনি আমদানি-রপ্তানি বাণিজ্য আরো সাশ্রয়ী করার ক্ষেত্রে উভয়দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে কানাডা চেম্বার অব কমার্স এর সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং চট্টগ্রামে বাস্তবায়নাধীন অবকাঠামো উন্নয়নের মেগা প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করে আগামী দিনে কানাডিয়ান বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ জানান।

মিরসরাই ইকোনমিক জোনে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে ওয়ান স্টপ সার্ভিস, ট্যাক্স হলিডে-সহ অন্যান্য প্রণোদনা ও তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদন করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সেক্টরভিত্তিক বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন এবং ২০২২ সালে মাঝামাঝি সময়ে চিটাগাং চেম্বার থেকে একটি প্রতিনিধিদল প্রেরণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হলে কানাডার উৎপাদিত পণ্য প্রদর্শনের আমন্ত্রণ জানান যাতে করে এ দেশীয় আমদানিকারকরা এসব পণ্য সম্পর্কে যথাযথ ধারণ লাভ করতে পারে। এছাড়া উভয়দেশে পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রদর্শনী আয়োজনের প্রস্তাব করেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর।

কাউন্সেলর অ্যাঞ্জেলা ডার্ক বলেন-বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত দ্রæতবর্ধনশীল। এশিয়ার বিভিন্ন দেশ থেকে কানাডিয়ান কোম্পানীগুলো বাংলাদেশে শিল্প স্থাপনে আগ্রহী। তাই এক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ স্থাপন অত্যন্ত জরুরী। তিনি উভয়দেশের আমদানি-রপ্তানি বৃদ্ধিতে পণ্য বহুমূখী করণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিদ্যমান সমস্যা চিহ্নিত করে আগামীতে অনুষ্ঠেয় জয়েন্ট ওয়ার্কিং গ্রæপের সভায় আলোচনার মাধ্যমে তা সমাধান করে সম্ভাবনার সদ্ব্যবহার করে উভয়দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেন। ট্রেড কমিশনার কামাল উদ্দিন বলেন-বাংলাদেশ থেকে তৈরীপোশাকের পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার ও হিমায়িত খাদ্য রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দ্বিপাক্ষিক সহায়তার ভিত্তিতে নতুন নতুন পণ্য সংযোজনের মাধ্যমে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় শেষে কাউন্সেলর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও দিয়ে গুজব ছড়িয়ে অপপ্রচার-আটক রিমন শীল

0

নগরের কোতোয়ালী এলাকা থেকে রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকান্ডের নৃশংস ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি অপপ্রচারের অভিযোগে রিমন শীল নামে এক জনকে আটক করেছে র্যাব-৭।

শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়। আটক রিমন শীল কর্ণফুলী থানার শাহী মিরপুর ফকিনিরহাট এলাকার বিজয় শীলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার বলেন, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীনকে গত ১৬ মে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে অপপ্রচারের প্রচেষ্টা চালাচ্ছে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। একপর্যায়ে তাকে কোতোয়ালী মোড় এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর কথা শিকার করেন। এছাড়া সে সর্বপ্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর উদ্যোগে আমজাদিয়া খতিজাদুল কোবরা হাফেজ ও মহিলা মাদ্রাসায় বৃক্ষ রোপন

0

ফটিকছড়ি জাফর নগর ইউনিয়ন জাহান পুর গ্রামে গত ২৩ অক্টোবর দুপুর ১২ টায় আমজাদিয়া খতিজাদুল কোবরা হাফেজ ও মহিলা মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর নেতৃবৃন্দ।

ফটিকছড়ি বিভিন্ন স্হানে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর উদ্যোগে খাদ্য সামগ্রী,শিক্ষা সামগ্রী, সুরক্ষা সামগ্রী, সিমেন্ট বিতরণসহ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক জোন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম ও লায়ন মোঃ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা লায়ন মাহাবুবুল আলম, ক্লাব সভাপতি লায়ন মোঃ ইয়াছিন ফারুক, সহ-সভাপতি লায়ন এ, এস, এম সাজ্জাদুল ইসলাম চৌধুরীর, ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী, লায়ন শহীদুল আলম করিমসহ জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল করিম চৌধুরী।

আকবরশাহে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

0

নগরীর আকবরশাহ এলাকা থেকে ২৬ গ্রাম হেরোইনসহ মো. মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মানিক বরিশাল জেলার গৌরনদী থানার কালনার মৃত আব্দুল মজিদ ফরাজীর ছেলে।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ১০টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার মানিককে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

এবার লঞ্চের কেবিনে মিলল অজ্ঞাতনামা নারীর লাশ

0

ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সকালে ডবল ডেকার ‘সম্রাট-৭’লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চটি ঘাটে পৌঁছানোর পর নিচতলার স্টাফ কেবিনে ওই নারী লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

কুমিল্লার ইকবাল ৭ দিনের রিমান্ডে

0

কুমিল্লার ঘটনায় ধর্ম অবমাননা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপা এ আদেশ দেন।

এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্যরা হলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করা ইকরাম, দারোগা বাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ন কবীর।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির জানান, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সেহেতু তারা কাদের প্ররোচনায় এমন কাজ করেছে তা এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। ধর্মীয় অনুভূতি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ভোরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে প্রতিমার পায়ের ওপর পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে নিহত হন চারজন। পরের দিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা-ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুজন নিহত হন।

এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দেশের আরও অনেক এলাকায় হিন্দুদের মন্দির, মণ্ডপসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।

শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থান ও গণ-অনশন

0

সারা দেশে প্রতিমা ভাঙচুর, পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার (২৩ অক্টোবর)সকাল ছয়টা থেকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে এবং আয়োজনে সারা দেশে গণ–অনশন, গণ–অবস্থান চলছে।‌ এরই অংশ হিসেবে শাহবাগে চলছে কেন্দ্রীয় কর্মসূচি।

কর্মসূচি থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিচারের দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই হামলা শুধু হিন্দুদের ওপর হামলা নয়, গোটা বাঙালির ওপর হামলা। প্রশাসনের গাফিলতির কারণে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। তাদের একটা অংশ এর জন্য দায়ী। তিনি বলেন, এবারের পূজাতে যে ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি যেন না হয়, তা আটকানো উচিত।

এ কর্মসূচির সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক। গণ–অনশন, গণ–অবস্থানে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ। এ সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যবসা করে। সাংবিধানিকভাবে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে, আবার রাষ্ট্রকে বলা হয় ধর্মনিরপেক্ষ, এটি চরম ভাঁওতাবাজি। ভাঁওতাবাজি করে রাষ্ট্র চলতে পারে না।