Home Blog Page 75

৩৭ নং ওয়ার্ডে রক্ষা কালী মন্দিরের উদ্যোগে তিনদিন ব্যাপী শ্যামা পূজার আয়োজন

0

নগরীর বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ডের ধোপার দীঘির পশ্চিম পাড় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে ৩ নভেম্বর (বুধবার ) থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী গীতাপাঠ,ধর্ম সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামা পূজা।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন চন্দ্র দে’র সভাপত্বিতে ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিপন দাশের সঞ্চালনায় ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। ৩ নভেম্বর শ্যামা পূজার উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ট্রাষ্টী উত্তর কুমার শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এড নিতাই প্রসাদ ঘোষ,আশীষ কান্তি মহুরি।

এ সময় আরো উপস্থিত থাকবেন, কার্যকরী কমিটির সভাপতি সাজিব দাশ, সাঃ সম্পাদক চন্দন দাশ, পুজা আহ্বায়ক কমিটি সভাপতি বুলু দাশ, সাঃ সম্পাদক টিটু দাশ, পরিচালনা পর্ষদের সহ সাঃ সম্পাদক রাজিব দাশ, বিকাশ দাশ, লাভলু দাশ, কার্তিক দাশ,কাজল দাশ প্রকাশ বিশ্বাস, সাগর ধর,রূপন দাশ,টিপন দাশ, প্রান্তুদাশ, প্রদীপ বনিক, সীমান্ত দাশ, তুষার দাশ, উত্তম দাশ, শিপ্লব দাশ, সন্জয় দাশ,অন্তু দাশ, আকাশ দাশ, অনর্ব ধর, অপু দাশ, শ্রীমতি ববি অপর্না দাশ, জনি দে,সুমন আচায্য, জিসান,রাজিব পাল,স্বদেশ দাশ, বিজয় দাশ,শিমুল দাশ, বিক্রম দাশ, টিপু দাশ প্রমুখ।

স্বাধীনতা বিরোধীদের কোন ষড়যন্ত্র শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারবে না- এম. এ. লতিফ এমপি

0

এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে ০৩ নভেম্বর সকাল ১১.০০ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি এম. এ. লতিফ এমপি বলেন-জেল হত্যা দেশের স্বাধীনতা বিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতা বিরোধীদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাদের এই ষড়যন্ত্র রুখতে এম. এ. লতিফ এমপি নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। স্বাধীনতা বিরোধীদের কোন ষড়যন্ত্র শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। সভায় এম. এ. লতিফ এমপি আরো বলেন-মানবতার মা শেখ হাসিনার সুনিপুণ দেশ পরিচালনায় বাংলাদেশ আজ পাকিস্তানসহ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার মানবিক দৃষ্টান্ত উত্থাপন করে বলেন-বিশ্বের কোন দেশ এক লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় না দিলেও শেখ হাসিনা ১২ লক্ষ রোহিঙ্গাকে এদেশে আশ্রয় দিয়েছেন।

ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম দোয়া মাহফিলে জাতীয় চার নেতার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সকল সদস্য এবং বর্তমান সরকারের সফলতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু’র সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড সাবেক কমিশনার মোঃ আসলাম, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহাম্মদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল আজিজ মোল্লা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ নেওয়াজ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ ফরিদ কন্ট্রাক্টর, চট্টগ্রাম বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব আলী বক্স, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, দপ্তর সম্পাদক মোঃ ওয়ারিশ আলী খান, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ আলী, ২৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন হাসান, ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংগঠক এজাহার মিয়া, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৩৮ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক ইকবাল আল নুরী, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, মোঃ জাহেদ আলী, মোঃ শাকির ও মোঃ সিরাজুল ইসলাম শাকিল, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি রাশেদ জোবাইরী, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, যুবলীগ সদস্য মহিউদ্দিন দুলাল, ৪১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, যুবলীগ নেতা মোঃ ওয়াহিদ, ৪০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম মিন্টু, ২৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা আনোয়ার আলী ও হারুনুর রশিদ, মহানগর যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, ডবলমুরিং থানা সাবেক ছাত্রলীগ’র সভাপতি মোস্তফা কামাল টিপু ও কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত, সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাসেল, সিটি কলেজের সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, ব্যারিষ্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, যুবলীগ নেতা নুর উদ্দিন মারুফ, মোঃ শহিদ শেঠ, মোঃ জুয়েল ও মোঃ আকবরসহ প্রমূখ।

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

0

নগরের পতেঙ্গা থানাধীন স্টিলমিল এলাকায় বৃহস্পতিবার (২৮অক্টোবর) দুপুর ২টার দিকে
রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সামিউল (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত সামিউল পতেঙ্গা থানার ওয়াহাব কলোনীর মোহাম্মদ সাদেকের ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা পিকআপের ধাক্কায় গুরুতর আহত হলে একজন পথচারী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, দুপুরে পতেঙ্গা থেকে গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাইয়ে পুকুরে ডুবে তাসমিয়া আক্তার নামের এক শিশু মৃত্যু

0

মিরসরাইয়ে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের ছালেহ আহমদ সুপারিনটেনডেন্ট বাড়িতে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুকুরের পানিতে ডুবে তাসমিয়া আক্তার (৫) নামের এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার মারা গেছে ।
নিহত তাসমিয়া ওই বাড়ির জাহিদুল ইসলামের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ।

নিহতের প্রতিবেশী তৌসিফ আহমেদ নবী বলেন, মঙ্গলবার সকালে তাসমিয়ার মা ঘরে কাজ করছিল। সবার চোখের আড়ালে নিখোঁজ হয়ে যায় সে। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তাসমিয়ার দেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজানে নৌকায় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পেলেন যারা

0

রাউজানে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১ নম্বর হলদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, ২ নম্বর ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, ৩ নম্বর চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, ৪ নম্বর গহিরা ইউনিয়নে নুরুল আবছার, ৬ নম্বর বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, ৭ নম্বর রাউজান ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের রোকন উদ্দিন, ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্বা আব্বাস উদ্দিন আহম্মদ, ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুউদ্দিন আরিফ, ১২ নম্বর উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নে ভূপেশ বড়ুয়া ও ১৫ নম্বর নেয়াজিশপুর ইউনিয়নে সরোয়ার্দি সিকদার।


গত ২৫ অক্টোবর বিকালে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় চেয়ারম্যান পদের তালিকা চুড়ান্ত করা হয়।
রাউজানের ১৪টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ।

এদিকে ৮ নম্বর কদলপুর ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম এখনো প্রকাশ করা হয়নি।

রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা জানান, আগামী ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে । আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন । তবে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদের প্রার্থীদের কেউ এখনো মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেননি।

দলীয় সূত্রে জানা গেছে, রাউজানের ১৪টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে মেম্বার পদে ও মহিলা মেম্বার পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী চুড়ান্ত করে রেখেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ। তবে নির্বাচনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী কে হচ্ছেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি ।

পতেঙ্গায় ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

0

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন হাদিপাড়া এলাকায় মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর ৬টায় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তি— বরিশালের উজিরপুর থানার মৃত মোহাম্মদ ইয়াছিনের ছেলে মোহাম্মদ রিপন (৪৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন,গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী শপিং ব্যাগ এর ভেতর থেকে ১৩হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭০ হাজার টাকা। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

মা ও শিশু হাসপাতাল নির্বাচন ডা.আঞ্জুমান আরা- ডা. আরিফুল আমীন পরিষদের সাথে ব্যাংকার্স ক্লাবের মতবিনিময়

0

আসন্ন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন উপলক্ষে ডা. আঞ্জুমান আরা- ডা. আরিফুল আমীন পরিষদের সাথে ব্যাংকার্স ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সভাপতি প্রার্থী ডা.আনজুমান আরা ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আরিফুল আমিন, ডা. মাহফুজুর রহমান, ছৈয়দ ছগির আহমেদ, এয়াছিন চৌধুরী,মোঃ রাশেদুল আমিন,নাজমুল হক ডিউক,গোলাম বাকি মাসুদ।

ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ রোসাংগির, জনতা ব্যাংকের, জিএম কামরুল আহসান, ডিজিএম ফারুক আহমেদ, ব্র্যাক ব্যাংকের জোনাল হেড কায়েস চৌধুরী, এসআইবিএলের এসভিপি তৌফিকুল ইসলাম বাবু, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসভিপি এটিএম কমরুদ্দিন চৌধুরী তাহের, ঢাকা ব্যাংকের ভিপি রফিকুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার নাসরিন নাহার, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার একরাম পাশা, এমটিবির এসএভিপি মাইফুল আক্তার, ডাচ বাংলা ব্যাংকের ওয়াহিদ সাদেক প্রমুখ।

বক্তারা ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সম্পাদক রাশেদুল আমিনের মতো একজন দক্ষ সংগঠককে এই পরিষদে মনোনয়ন দেয়ায় ধন্যবাদ জানান এবং ব্যাংকারসহ মা ও শিশু হাসপাতালের সকল সদস্যকে ডা. আঞ্জুমান আরা ইসলাম- ডা. আরিফুল আমিন পরিষদ কে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

0

নগরীর হালিশহরের ঈদগাহ কাঁচা রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন।


গ্রেপ্তারকৃতরা হলেন: মো. কামাল হোসেন (৪২) ও মো. জাকির হোসেন (৩১) ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন।

হালিশহরে ৯২ লাখ টাকার মা ইলিশ আহরণের অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব-৭

0

নগরীর হালিশহর এলাকা থেকে ১১ হাজার ৫৭৮ কেজি মা ইলিশসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ ও মজুদকরণের অভিযোগে মো. সাইফুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইলিশের বর্তমান বাজার মূল্য প্রায় ৯২ লাখ টাকা। আটক সাইফুল উত্তর হালিশহর এলাকার মৃত মো. ইদ্রিসের ছেলে।

রবিবার (২৪ অক্টোবর) রাতে হালিশহর এলাকার ফুল চৌধুরী পাড়ার একটি বাসা থেকে এসব ইলিশ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।
তিনি জানান, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপর থেকে মা ইলিশ রক্ষায় র‌্যাব গোয়েন্দা নজরদারি চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর এলাকার ফুল চৌধুরী পাড়ার একটি বাসায় অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেখানো একটি ভাড়া বাসা থেকে ১১ হাজার ৫৭৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সাইফুল নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ইলিশ মাছ বিক্রি করে মুনাফা লাভের আশায় মা ইলিশ মাছ আহরণ করে মজুদ করার কথা স্বীকার করে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। আটক সাইফুলকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি

0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ছোট একটা অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসক সূত্র বলছে, বর্তমানে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে। নতুন করে কিডনি সমস্যা বেড়েছে, রক্তের হিমোগ্লোবিনেরও ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার থেমে থেমে জ্বর আসায় একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, রোববার লন্ডন থেকে ঢাকায় এসে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। রাত সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। এরপর বের হন রাত ১১টায়। বর্তমানে তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শর্মিলা সিঁথি এসেছেন এ বিষয়টি আমার জানা নেই। কখন গেলেন তাও জানি না। তবে ম্যাডামের চিকিৎসার বিষয়ে আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন।