Home Blog Page 55

অনলাইনে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করছে র‌্যাব-৭

0

চট্টগ্রাম নগরীতে ( ২৯ জুন) পৃথক অভিযানে চালিয়ে ষোলশহর এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক করছে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর স্টেশনের পাশে গ্রিনভ্যালি আবাসিক এলাকায় জসিম কুলিং কর্নার ও আবদুস সালামের চায়ের দোকানে পৃথক অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়। আটকদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— নোয়াখালী থানার ধর্মপুর ইউনিয়নের কামরুল ভুইয়ার ছেলে মো. জাকির হোসেন (২৫), সদরঘাট থানার আলকরণ এলাকার খোকন দত্তের ছেলে বিপ্লব দত্ত (২৮), বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডি ইউনিয়নের অরুণ ধরের ছেলে রুবেল ধর (২৪), সাতকানিয়া থানার চরখাগুরিয়া এলাকার মো. আলীর ছেলে মো. মুনসুর (৩৩)। পরে আটকদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সিটি কলেজের দিবা ও বৈকালিক শাখা ছাত্রলীগের নতুন কমিটি

0

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দিবা ও বৈকালিক শাখায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটি দুটির অনুমোদন দেন।

একইসঙ্গে মো. খালেকুজ্জামান খালেক (সিটি কলেজ), কফিল উদ্দীন (সিটি কলেজ) তোফায়েল আহমেদ মামুন (এমইএস কলেজ) এবং সরফুল আনম জুয়েলকে (এমইএস কলেজ) নগর ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে সরকারি সিটি কলেজ দিবা শাখায় মো. আলী মিঠুকে আহ্বায়ক এবং আরও ২২ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়করা হলেন অভি শীল, মো. সাইফুল্লাহ সাইফ, মোশারফ হোসেন ফয়সাল, শহিদুল ইসলাম বিজয়, জয়নাল আবেদীন, মো. আফসার, আয়মান আসওয়াফ শাহ চৌধুরী, মাঈনুদ্দিন হাসান ইমন, সাদমান সানজিদ ফাহিম, শাহরিয়ার কাইয়ুম ইরফান, মাইনুল হোসাইন রাব্বি, ফখরুল হাসান নয়ন, মেহেদী হাসান সনন, আবু মোহাম্মদ হোসাইন অভি, আরাফাত মহিউদ্দিন, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম সাগর, আকবর জুয়েল, ওয়াহেদ সাজ্জাদ জীবন, সৈয়দ সুলতান ফাহিম, মোহাম্মদ সজীব ও ফাহিমুল ইসলাম ইরফান। এছাড়া এই কমিটিতে আরও ১৬৭ জনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে বৈকালিক শাখায় আশীষ সরকার নয়নকে আহ্বায়ক ও মো. ইমতিয়াজ অনিক, আকবর খান, মেহেদী হাসান শাকিল, সাইফুল ইসলাম, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, মাঈন উদ্দিন হাসান, পলাশ চন্দ্র নাথ ও কাজী মো. সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য পদে রাখা হয়েছে ৭১ জনকে।

দিবা ও বৈকালিক শাখার কমিটিতে বলা হয়েছে, তথ্যগত ভুলের কারণে যদি কোনো অছাত্র, প্রাইভেট কোর্স, সার্টিফিকেট কোর্সের কোনো শিক্ষার্থী এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে তার পদ শূন্য বলে গণ্য হবে।

চট্টগ্রামে আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন শুরু পতেঙ্গা থেকে

0

নগরীর পতেঙ্গার বাটার ফ্লাই পার্কে দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলন শুরু হল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুব উল আলম হানিফ। সম্মেলন উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ নতুন কমিটির সভাপতি এবং নুরুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলন শুরু হয়েছে। জনগণের কাছে সরকারের সফলতা ও উন্নয়ন অগ্রগতির গল্প তুলে ধরতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আবদুল হালিম ও এমএম ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র নতুন কমিশনার কৃষ্ণপদ রায়

0

পুলিশের নতুন প্রজ্ঞাপনে চট্টগ্রামসহ মোট চার মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে নতুন মুখ।বৃহস্পতিবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকমর্তাকে বিভিন্ন পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। এর আগে সর্বশেষ ২০২০ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালেহ মোহাম্মদ তানভীর।

প্রজ্ঞাপন অনুসারে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনাকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য একই পদে ময়মনসিংহ রেঞ্জে বদলি হয়েছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি হয়েছেন রংপুর রেঞ্জে।

শেখ আছিয়া বেগম ও আবু সাইদের মৃত্যু বার্ষিকীতে দেবাশীষ পাল দেবু’র দোয়া মাহফিল

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র মাতা শেখ আছিয়া বেগমের ১৫ তম মৃত্যুবার্ষিকী এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ’র শ্বশুর প্রফেসর আবু সাইদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে ২৮ জুন মঙ্গলবার বাদ আসর আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডস্থ উম্মুল ক্বোরা ওয়েহেদিয়া মাকহূদিয়া তাহ্ফিজুল কুরআন একাডেমী তে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা গিয়াসউদ্দিন, এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস এম আতিকুর রহমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লা,কাজী মোহাম্মদ আরিফ,টিপু,জুয়েল, সরওয়ার, মনির,সাজিবুল ইসলাম সজীব,আরমান নর এলাহি সানি,শোয়েব শাহিনুর বেগম,তানভীর, দিপু,জাহাঙ্গীর, ঝিকু,আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন, ইসরাফিল, ইফতি,ইফতি,নবী, হিমেল, সজীব, স্বাধীন, আদর প্রমুখ।

বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে পদ্মা সেতু উল্লেখযোগ্য গুরুত্ব রাখবে-বিশ্বব্যাংক

0

বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বল। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বল শনিবার (২৫ জুন) এ কথা বলেন, ‘এটি একটি আনন্দের খবর। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিরাট অবদান রাখবে। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার এটিই প্রকৃত সময়।’

এসময় পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মার্সি টেম্বল বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। আমরা এ সেতুর গুরুত্ব স্বীকার করি। এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিপুল অর্থনৈতিক সুবিধা পাবে।’

পদ্মা সেতুর কাজ শেষ হওয়ায় বিশ্বব্যাংক আনন্দিত ব্যক্ত করে মার্সি টেম্বল বলেন, দীর্ঘদিনের সহযোগী হিসেবে আমরা নিবিড়ভাবে বাংলাদেশের পাশে আছি।

মার্সি মিয়াং টেম্বন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে ২০১৯ সালের ১ জুলাই দায়িত্বগ্রহণ করেন।

উল্লেখ্য,পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার ২০১১ সালের শুরুতে ৪টি উন্নয়ন অংশীদারের সঙ্গে ঋণ চুক্তি করে। এর মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল।
পরে একই বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে প্রতিশ্রুত ঋণ দেবে না বলে জানালে, বিলিয়ন ডলারের প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক ২০১৫ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং আজ শনিবার সেতুটি চলাচলের জন্য উদ্বোধন করেন শেখ হাসিনা।

পদ্মা সেতু আমাদের গর্ব ও অহংকার- প্রধানমন্ত্রী

0

১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা এবং পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।শনিবার (২৫ জুন)পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি বলেন,পদ্মা সেতু আমাদের গর্ব ও অহংকার।

যারা জমি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাঁধা ও ষড়যন্ত্রের মোকাবিলা করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। পদ্মা সেতু কেবল ইট সিমেন্টের সেতু নয়, এই সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার।

তিনি বলেন, এই সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারেনি। আমরা বিজয়ী হয়েছি। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়িয়েছে।

শেখ হাসিনা বলেন, সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন- সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী/অবাক তাকিয়ে রয়ঃ/জ্বলে-পুড়ে-মরে ছারখার/ তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নুয়াইনি, নোয়াব না। কারণ জাতির পিতা আমাদের মাথা নোয়াতে শিখাননি।

বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও কল্যাণ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এ দেশ আমার বাবা স্বাধীন করে দিয়েছেন।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর আমি সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। বাংলাদেশের মানুষ সে ঘোষণায় সাড়া দিয়েছে। বিশেষজ্ঞ কমিটি সাহস দিয়েছে আমরা পারব। তাই আমরা পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, যারা বলেছিলেন নিজস্ব অর্থায়নে এই সেতু বাস্তবায়ন সম্ভব নয়, তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই। আমি বিশ্বাস করি আজকের পর তাদেরও আত্মবিশ্বাস বাড়বে।

বাংলাদেশের জনগণই তার সাহসের ঠিকানা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতি স্থবির হয়নি। অনেক প্রকল্প হাতে নিয়েছি। তাই বাংলাদেশের মানুষকে আমি স্যালুট জানাই।

সেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মান নিয়ে কোন আপস করা হয়নি। এই সেতুতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প মোকাবিলায়ও ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ থেকে আমাদের প্রকৌশলীরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা কাজে লাগিয়ে দেশ বিদেশের বড় বড় প্রকল্পে অবদান রাখতে পারবেন।

সরকারপ্রধান আরও বলেন, পদ্মার ওপারের মানুষ সবসময় অবহেলিত ছিল কিন্তু এখন দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। শিল্পায়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সাথে জড়িত সকল কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন করেন।

চট্টগ্রামে ২৬ জনের করোনা শনাক্ত

0

শনিবার (২৫ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ৪৫০টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৫ জন মহানগর এলাকার এবং ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯১৩ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩৬২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৫১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ত্রান সামগ্রী বিতরণ

0

প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ও দোয়ারা উপজেলার চাঁনপুর, ছনুয়া, জালালীর চর, চর মহল্লা, ইউনিয়নে আজ যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মধ্যে ত্রণ বিতরণ করা হয়।


উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যো ছিল শুকনো খাবার, (মুড়ি, চিড়া, টোস্ট বিস্কুট, চানাচুর, চিনি, পেঁয়াজ,গুড়, লব্ন, মোমবাতি, গ্যাস লাইটার, বিশুদ্ধ পানি ৫ লিটার, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ টেবলেট), সহ বিভিন্ন উপকরণ, প্রায় তিন শতাধিক পরিবারের প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

কর্মসূচিত উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন, মাহবুবুর রহমান রুয়েল, সুনুর হাছান, ফয়জুল ইসলাম ফজল।


আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, মোঃ ইসমাইল, ইমতিয়াজ সুমন, ফরহাদ আবদুল্লা, মোঃ সরোয়ার, মোঃ আজাদ, তারিকুল ইসলাম টারজান, আলী নুর, তানভীর বিন হাসান, মারুফুল ইসলাম মারুফ, জাবেদ, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম। ছাত্রলীগ নেতা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

চট্টগ্রামে জাল দলিল তৈরির জেরে হামলার ঘটনায় মামলা

0

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালত এলাকায় জাল দলিল তৈরির জের ধরে হামলার ঘটনায় এসকে মজুমদারসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২২ জুন) ঘটনাস্থল থেকে শিমুল ধর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী আবুল খায়ের জানান, আমি ২০১২ সালে সাগরিকায় চারতলা বাড়িসহ একটি জায়গা ক্রয় করি। আমার জায়গাটি কেনার জন্য মাসখানেক আগে এসকে মজুমদার দুইজন জমির দালাল নিয়ে আমার সাথে দেখা করে। এসকে মজুমদার নিজেকে এশিয়ান গ্রুপের এমডি হিসেবে পরিচয় দেয়। আমিও বিক্রির জন্য তাদের সঙ্গে দেড় কোটি টাকায় রাজি হই। দু’তিন দিন পর তারা আমার কাছ থেকে জমির দলিলের ফটোকপি নিয়ে যায়। পরে গত মঙ্গলবার খবর পাই আমার স্ত্রীর নামে তিনটি ভুয়া দলিল সৃষ্টি করে। পরদিন বুধবার সাব রেজিস্ট্রি অফিসে গেলে এসকে মজুমদার ও শিমুল ধরসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। এ সময় আমি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে শিমুল ধরকে আটক করে। তবে এসকে মজুমদারসহ অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে এসকে মজুমদার বলেন, ‘আমি এশিয়ান গ্রুপের ডিরেক্টর না।আমি এই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান মেহের গার্মেন্টস লিমিটেডের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। হামলার ঘটনার বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র। আর জাল দলিল সৃজনের বিষয়টি মিথ্যা।

কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গতকাল আদালতে মারধরের ঘটনায় শিমুল ধর নামে একজনকে আটক করি। এ ঘটনায় আবুল খায়ের নামে ভুক্তভোগী ব্যক্তি বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- শিমুল ধর (৪০), এসকে মজুমদার (৫৫), বাবুল কান্তি চৌধুরী প্রকাশ আংটি বাবুল (৬০), ঝুন্টু দে (৩৬)।