Home Blog Page 54

বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম’র ঈদ পুনর্মিলনী ও শ্রমিক প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভা

0

বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আগ্রাবাদস্থ জামানস্ হোটেলে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক মেলা-২০২২ উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ’র সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন’র সঞ্চালনায় গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন মুজিবুর রহমান খাঁন, নুরুল আবছার ভূইয়া ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও মাননীয় শ্রম আদালতের সদস্য আবু আহমেদ মিয়া।

এসময় চট্টগ্রাম মহানগর এর সভাপতি মোঃ নুরুল আবছার তৌহিদকে ফুল দিয়ে বরণ করেন বি.এল.এফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, বি.এল.এফ কেন্দ্রীয় সহ-সভাপতি, রেলওয়ে রালিং স্টাফ কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খাঁন ও যুগ্ম সম্পাদক নুরুল আবছার ভূইয়া। এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র-সভাপতি শাহ্ আলম হাওলাদার, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম আরজু, সহ-সভাপতি সেলিম মিয়া, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফেজ জসিম উদ্দিন, হারুন উর রশিদ, সাইফুল ইসলাম শাহীন, বি.এল.এফ মিরশ্বরাই উপজলো সভাপতি বারৈয়ারহাট পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বি.এল.এফ জেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, তোফায়েল আহম্মেদ, হাজী আবু ফয়েজ, হেলাল মিয়া, আলমগীর হোসেন, আহম্মদ উল্লাহ বাবার্চি, মহিলা বিষয়ক সম্পাদিকা গুলজার বেগম, সিরাজুল ইসলাম ভূইয়া, জব্বার খাঁন, এডভোকেট আমিন উদ্দিন লিটন, মাসুম বিল্লাহ, মাহবুব আলম, হাজী মোঃ খুরশিদ আলম, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আমিন হোসেন লিটন, মোঃ জাবেদ চৌধুরী, মোঃ হানিফ, আব্দুস সোবহান সুমন, অহিদুর রহমান মিন্টু প্রমুখ।

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

0

নড়াইলের লোহাগড়া দিঘীলয়া গ্রামে হিন্দু বাড়ীতে অগ্নি সংযোগ, লুটপাট,মন্দিরে হামলা এবং হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রতিবাদে ১৮ জুলাই সোমাবার বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে এবং সাধারণ সম্পাদক টিটু শীল ও অমিত পারিয়ালের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্ঠা মিলন শর্মা।

এসময় বক্তব্য রাখেন, প্রিতম দেবনাথ, যুগ্না সাধারন সম্পাদক কেন্দ্রিয় কমিটি,সুব্রত দাশ আকাশ, লিপন সিংহ,হিরু সুশীল,লিটু সূত্রধর,রুপন দেওয়ানজী, জুয়েল আইচ,শ্যামল দাশ,অন্তর আর্চায্য, পবন আর্চায্য সহ উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক কর্মীবৃন্দ।বিক্ষোভে চট্টগ্রামের জাগো হিন্দু পরিষদের বিভিন্ন উপজেলা শাখার সনাতনীরা অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মিলন শর্মা আরো বলেন, সরকার আসে, সরকার যায় কিন্তু সনাতনীদের উপর হামলা বন্ধ হয় না! দেশের বিভিন্ন জায়গায় ক্রমবধর্মান নির্যাতন চলছে। ফেইসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়ি ঘড় জ্বালানো হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত সাম্প্রদায়িক হামলার বিচার হীনতার কারণে সাম্প্রদায়িক হামলা বন্ধ হচ্ছে না। সরকার অনতিবিলম্বে দ্রুত বিচার অপরাধ ট্রাইবুনাল সহ হিন্দু সুরক্ষা আইন প্রনায়ন করা জরুরি। পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানান তিনি ।

শেখ হাসিনার দৃঢ়তায় তথাকথিত সুশীলদের গণতন্ত্র মাইনাসের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল-দেবাশীষ পাল দেবু

0


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, “শেখ হাসিনার দৃঢ়তায় তথাকথিত সুশীলদের গণতন্ত্র মাইনাসের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। এক-এগারোর সৃষ্টি হয়েছিল বিএনপি ও হাওয়া ভবনের দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের প্রেক্ষাপটে। অথচ প্রথমেই গ্রেফতার করা হলো গ্রেনেড হামলার শিকার গণ মানুষের নেত্রী শেখা হাসিনাকে। মুখে মাইনাস টু ফর্মুলার কথা বললেও আসলে গণ-বিচ্ছিন্ন, অভিজাততন্ত্রের সমর্থক সুশীলদের লক্ষ্য ছিলো মাইনাস ওয়ান তথা শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো এবং বিদেশী প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে শোষণ করা।”


দেবাশীষ পাল দেবু নগরীর কাটগড় মোড়ের সৈকত কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ১৬ জুলাই বিকেল ৪ টায় জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নগর যুবলীগ নেতা মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে ও আব্দুল মোতালেব রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর চৌধুরী ,মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,নুরন্নবী পারভেজ,জাহাঙ্গীর হোসেন শান্ত,মোঃ লোকমান, এস এম আতিকুর রহমান, আবদুল হালিম, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ খোকন, মোঃ ইসমাইল,ইমতিয়াজ সুমন,তানভীর হাসান, ফরহাদ আবদুল্লাহ,সাজিবুল ইসলাম সজীব,আবু নাসের জুয়েল, ইয়াসিন আরাফাত,ফারুক হোসেন সুমন, ইকবাল হোসেন রাজু, মাকসুদুর রহমান,আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মাহফুজ আনোয়ার দিপু,পলাশ চক্রবর্ত্তী,সাজ্জাদ, জাবেদ, মিরাজ, আরমান, আবির,বারেক,ইসমাইল হোসেন রুবেল, হানিফ, রোকন উদ্দিন, রোমন,সোহেল, আলাউদ্দিন সোহেল,মাসুম,হ্র্দয় কুমার দাশ,কৌশিক রায়,ইমু,সাইফুল, ইসরাফিল,সজীব কান্তি,আলী নুর রুবেল, ইব্রাহীম খলিল, মাসুদ আরাফাত, ইশতিয়াক মোহাম্মদ, মেহেদী হাসান, মিজানুর রহমান, সাজ্জাদ হোসন, আলী আকবর সুমন,আবদুল মান্নান সুমন,ইভান শাহজাহান, মহিম ইসলাম রাইহান, দেলোয়ার হোসেন,মিজানুর রহমান বিশাল, মনির উদ্দীন রুবেলঅপু সরকার, তৌহিদুল ইসলাম রানা, সাইফুজ্জামান রাকেশ,নুসরাত জাহান শাওন,নয়ন শীল চক্রবত্তী,মোঃ শাকিব,মুন্না, আরিফ, রাজেশ, সম্রাট, প্রান্ত শীল প্রমুখ।

আলোচনা সভার পূর্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা এখলাসুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনার শেষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়।

শিকলে বাঁধা পাখি

0

নই তো আমি মুক্ত
শেকলে বাঁধা পাখি,
ইচ্ছে শক্তি সবই আছে
পিছু টানের মায়া কোথায় রাখি।


আপন ঘরে বসে আছে
অনুভূতি আর আবেগ,
শূন্যতা কেন বারে বারে
মনের আকাশে ভাসায় মেঘ।

আনন্দ হাসি গেলো অবসরে

দুঃখ সারি সারি,
এগিয়ে যাব অনেক দূরে
চলবে জীবন গাড়ি।


শূন্য থেকে যোদ্ধা আমি
বাস্তবতার কাছে
সফল একদিন হব আমি
সেই বিশ্বাস আছে।

২৭ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর বৃক্ষ রোপণ অভিযান ও তিন শতাধিক চারা গাছ বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নিদের্শনায় যুবলীগের ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে গতকাল ৫ জুলাই নগরীর আগ্রাবাদ ২৭ নম্বর ওয়ার্ডস্থ ফরেষ্ট কলোনী সংলগ্ন মাঠে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ও নেতৃত্বে বিভিন্ন প্রজাতির ফলজ- বনজ এবং ঔষধি চারাগাছ আমলকি, আম্রপালি,বয়রা, তুলসী,বাসক পাতা, নিম, অর্জূন, সেগুন সহ শতাধিক গাছের চারা রোপণের পাশাপাশি তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ,২৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের
সভাপতি আব্দুল আজিজ মোল্লা, আওয়ামীলীগ নেতা
মোঃ আকতার হোসেন

যুবনেতা মোঃ কাজী আরিফ ও মোঃ সরোয়ার সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি শওকত আলমকে গ্রেপ্তার করেছে পিবিআই

0

চট্টগ্রামের বহুল আলোচিত ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পাঁচ বছরের পলাতক আসামি মোহাম্মদ শওকত আলমকে (৪৫) শনিবার (২ জুলাই) রাত ১টায় নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।তিনি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার মৃত শাহ আলমের ছেলে।

রোববার (৩ জুলাই) তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মে নগরীর হালিশহর থানাধীন শ্যামলী আবাসিক এলাকার শান্তিবাগ মসজিদের পাশের একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে সিএমপির গোয়েন্দা পুলিশ। এ সময় আশরাফ আলী ও মো. হাসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই আব্দুর রব বাদী হয়ে ৪ মে মাদক আইনে হালিশহর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ইতিপূর্বে মোট ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে আসামি আশরাফ আলী ও রাশেদ ওরফে মুন্নার ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে পলাতক আসামি হিসেবে শওকত আলমকে শনাক্ত করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করা যায় নি বলে উল্লেখ করা হয়। এ ছাড়াও আরও চার আসামিকে নাম-ঠিকানা শনাক্ত না হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই, চট্টগ্রাম মেট্রোকে দায়িত্ব দেন।

পিবিআই সূত্র জানায়, চলতি বছরের ১৭ এপ্রিল মামলাটির তদন্ত ভার দেওয়া হয় পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাওসারকে। মাত্র আড়াই মাসের মধ্যে পলাতক আসামি হিসেবে শওকত আলমকে শনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়েছে।

জুনায়েদ কাওসার বলেন, গ্রেপ্তার শওকত আলম একজন মাদক ব্যবসায়ী। মিয়ানমার থেকে সেই ১৩ লাখ পিস ইয়াবা দেশে এনেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় মিয়ানমার থেকে দেশে ইয়াবা এনে সারা দেশে সরবরাহ করতেন। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার তাকে নগরীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানে সেনা বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

0

পার্বত্য অঞ্চলে বছরের পর বছর ধরে পাহাড়িদের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনবাহিনী।

করোনার গনটিকাদান কার্যক্রম থেকে শুরু করে ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বান্দরবানে সেনাবাহিনীর সাতটি ফিল্ড এম্বুলেন্সসহ বান্দরবানে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেড।

০৫ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবানের রোয়াংছড়িতে ২৮০ জন নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকালে সেনা কর্মকর্তা মেজর মোরসালিন বলেন, গত ৫ দশকেরও বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দূর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়ন ।

মেডিকেল ক্যাম্পেইন, ত্রান বিতরণ, আর্থিক অনুদান সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী।

এছাড়াও, পাহাড়ে উন্নয়ন মূলক যেকোন কর্মকান্ডে সেনাবাহিনীর অবদান অপরিসীম। ভবিষ্যতেও পাহাড়ের সুবধা বঞ্চিত এসব মানুষদের জন্যে ৬৯ পদাতিক ব্রিগেড এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ’র জন্মদিন উপলক্ষে দেবাশীষ পাল দেবুর দোয়া ও মিলাদ মাহফিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে ২ জুলাই শনিবার রাত ৮টায় যুবলীগ কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শাহ আমানত দরগাহ লেইনস্থ তানজিমুল মুসলিমিন এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফজলুল কাদের।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ,মোঃ ইসমাইল,ফরহাদ আবদুল্লাহ , সালাউদ্দীন বাবর,জহির রায়হান,মারুফুল ইসলাম মারুফ,সরওয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজীব, মোঃআরমান, তারেকুল ইসলাম টারজান, মোঃআজাদ, তানবীর হাসান

আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,,ইফতেখার ইফতি,হারুনর রশীদ সামিলউল মোঃতুহিন, মামুনুর রশীদ পলাশ চক্রবর্তী, রবিউল হোসেন রিফাত, মোঃইসরাফিল জুয়েল দাশ রানা,শহীদুল ইসলাম, আবিদ হাসান,সৈয়দ নুর,জয় দাশ ঠাকুর প্রমুখ।

সিলেটে বন্যার্তদের মাঝে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের ত্রান সামগ্রী বিতরণ

0

সিলেটের বন্যা দুর্গত সাড়ে তিনশ পরিবারের মাঝে চট্টগ্রাম থেকে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের পক্ষ থেকে গত ১ জুলাই ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েলের উদ্যোগে ও নেতৃত্বে কেম্পইন থেকে প্রাপ্ত প্রায় লক্ষাধিক টাকায় সাড়ে তিনশ পরিবারকে ত্রান সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সিলেটের মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের মুর্তি, মালাকান্দি,সমসপুর,মিরার গাঁও গ্রামে দুইদিন ব্যাপী এই ত্রান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগ জেটি শাখার যুগ্ন সাধারন সম্পাদক কামাল উদ্দীন স্বপন, যুবনেতা মোঃ সোহেল, ওমর ফারুক মুন্না, জটিল মজুমদার, মোঃ নয়ন, হারুন রশিদ হিরু,ছাত্রনেতা মোঃ রাহাত, আউয়াল খান শাহীন।
স্থানীয়দের মধ্যে সার্বিক সহযোগিতা করেন এডভোকেট মুনতাজিত সিদরাত নাফি, এডভোকেট আব্দুস সামাদ, শ্রমিক নেতা মেহেদি হাসান কামরান,যুবনেতা মিহির ছাত্রনেতা মাহবুব,সায়েম, পাবেল।

ত্রান সামগ্রী বিতরণকালে আবু নাছের জুয়েল বলেন,বন্যা দূর্গত এলাকার ভয়াবহ পরিস্থিতি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা সবার প্রতি অনুরোধ করবে যার যতুটুকু সম্ভব তাই দিয়ে মানুষের পাশে দাঁড়ান।

চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের বৈকালিক শাখায় যুগ্ন আহবায়ক মাঈন উদ্দিন হাসান

0

ছাত্র সংসদের কমিটির পর এবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ বৈকালিক শাখায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর কমিটি দুটির অনুমোদন দেন।

বৈকালিক শাখায় আশীষ সরকার নয়নকে আহ্বায়ক ও মো. ইমতিয়াজ অনিক, আকবর খান, মেহেদী হাসান শাকিল, সাইফুল ইসলাম, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, মাঈন উদ্দিন হাসান, পলাশ চন্দ্র নাথ ও কাজী মো. সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য পদে রাখা হয়েছে ৭১ জনকে।