বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সীর (ইউএসটিডিএ) ডিরেক্টর মিস এনো এবাং।
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে অব্যাহত অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
ইউএসটিডিএ’র ডিরেক্টর ১ আগস্ট ওয়াশিংটন ডিসির সদর দফতরে সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে ২আগস্ট সাক্ষাৎকালে এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার জন্য কৃতঞ্জতা প্রকাশ করেন।
এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন। তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ভিক্সবার্গ এবং নিউ আরলিনস সফরের উদ্দেশে গমন করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত মাসব্যাপী কর্মসূচি হিসেবে বিদেশে আত্মগোপনে থাকা ১৫ আগস্টের কাল রাত্রিতে স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবিতে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিশাল মশাল মিছিল ২ আগস্ট সন্ধ্যা ৭ টায় বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বর থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে আগ্রাবাদস্থ বাদামতলী মোড় গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, এস এম আতিকুর রহমান, জামিল আহমেদ মিলন,এফ এ চৌধুরী বাদল,ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর,আলাউদ্দিন বাবু,শহীদ উল্লাহ,ফরহাদ আবদুল্লাহ,সাজ্জাদ আলী জুয়েল, মোঃসালাউদ্দীন,সোহেল রানা,কাজী আরিফ, মনিরুল হক মনির, মোঃ এমরান, শরীফ,যুবায়ের হোসেন অভি, হোসেন আহমেদ কিরন, মোশাররফ হোসেন শাবলু, বেলাল হোসেন, শাহজাহান বাপ্পি, রিপন বিশ্বাস, আমির হোসেন, অর্জুন দাশ,ইসমাইল, তৌহিদুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মারুফুুল ইসলাম মারুফ, সরোয়ার হোসেন, মাসুম, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, কামাল উদ্দিন স্বপন, আলী নুর রুবেল, আরমান, মিজান, ইউসুফ, সানি,মাকসুদুর রহমান,
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্প (এফসিসিপিপি) এর তৃতীয় ধাপের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) আনোয়ারা উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমিন শরীফ। সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন কর্মসূচি কর্মকর্তা মিস্টার ড্যানিয়েল ছিপু গোমেজ। প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে শোকাবহ আগস্টে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহত সকল শহীদের স্মরণে আমানত শাহ্ দরগাহ লেইনে তানজিমুল মুসলেমিন এতিমখানা ও হেফজ খানায় ১ আগস্ট বাদে আসর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
মৌলানা ফজলুল কাদেরের পরিচালনায় উক্ত মাহফিলে আরোও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, এম রাশেদ চৌধুরী, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃ ইসমাইল, ফরহাদ আবদুল্লাহ,যুবায়ের হোসেন অভি,মোঃএমরান হোসেন, হোসেন আহমেদ কিরণ, মারুল ইসলাম মারুফ,সাজিবুল ইসলাম সজীব, মো শহীদ,মাকসুদুর রহৃান, তারিকুল ইসলাম টারজান,কোরবান আলী আজাদ,বাবুল,দিদার, মুন্না,রাইসুল ইসলাম, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সামিউল, সৌরেন বড়ুয়া রিও,আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ,ইফতেখার হোসেন ইফতি,নজরুল ইসলাম টিপু,মামুন হোসেন, বেলাল হোসেন, প্রত্যয় বড়ুয়া, আসিফুর রহমান, মাহামুল্লাহ পার্থিব প্রমুখ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে বাংলাদেশ। দেশের জন্য এই অর্জন এবারই প্রথম। এ দলের সদস্য ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজিদ খন্দকার ও সৌরজিৎ পাল।
প্রতিযোগিতায় বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির বিপক্ষে ছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর এবং এটিইউএন ম্যানিলা।
ব্রিটিশ সংসদীয় ফরম্যাটের ডিবেটে ওপেনিং অপোজিশন হিসেবে ডিবেট করেছে ব্র্যাক। তাদের বিপরীতে ওপেনিং গর্ভনমেন্ট ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি।
বিতর্কের বিষয় ছিল “This House Supports a decline in global reliance on the dollar” আর এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিল বেলগ্রেড।
এর আগে আন্তর্জাতিক পরিসরে ২০১৩ সালে ব্র্যাকের আরও একটি দল ইএসএল তথা ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গায়োজ ক্যাটাগরিতে শিরোপা অর্জন করে।
বিশ্বের প্রথিতযশা চার শতাধিক দলের এই প্রতিযোগিতার ফাইনালে ওঠার আগে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্রের আইভি লিগের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, শিকাগো, স্ট্যানফোর্ড ও যুক্তরাজ্যের অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে। আর ফাইনালে হারিয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৭ জুলাই বিকাল ৫ টায় বন্দর পূর্ব কলোনী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের বৃক্ষরোপণ কর্মসূচী ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর সিবি এর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ,ইমতিয়াজ আহমেদ বাবলা, সালাউদ্দিন বাবর,ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দিন, মোঃ ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল,জহির রায়হান,মিজান, কামাল উদ্দিন স্বপন,সরওয়ার, মোয়াজ্জেম, রমজান আলী, মাসুম,সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, মাকসুদুর রহমান, রোকন উদ্দিন, জনি,হ্রদয় কুমার, ফিরোজ মৃধা, সোহেল, জালাল উদ্দীন, কৌশিক রায়, মাইন উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, শরীফ,রকি,আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সামিউল আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, ইফতেখার উদ্দিন ইফতি, রুবি আকতার, মামুন হোসেন, ইসরাফিল, পলাশ, সজীব, সাকির, রাজু,সাইফুল ইসলাম তুহিন,সাইফুল ইসলাম রাসেল, রিফাত, রানা, শাবু,পিয়াস, সাকিব,মাইনুউদ্দীন,দূর্জয় প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৭ জুলাই সন্ধ্যা ৭ টায় সিমেন্ট ক্রসিং অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আলীনুর মানিকের সভাপতিত্বে ও ৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোঃ সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি।
প্রধান বক্তা ছিলেন, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আকতার হামিদ।
বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জাবেদুল ইসলাম শিপন, মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক বেলাল, যুবলীগ নেতা মোঃআলাউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ ওয়াসিম,হাসান,রুবেল মোঃ সোহেল আজাদ, ছাত্রলীগ নেতা ইমরান কায়সার তুহিন, আবদুল আল্লাম নয়ন,তুহিন বাবু,আরিফ, কাউছার, রাকিব, ইমন, আবিদ, সেতু, জামাল, ইকবাল ফয়সাল, জিতু প্রমুখ।
কক্সবাজারের সাংবাদিককে গালি দেওয়া টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সারকে ওএসডি করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে টেকনাফের ইউএনওকে অবিলম্বে ওএসডি করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত নিবে সেটা করা হবে।’
এর আগে গত ২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াব্রাং এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের সবগুলো নতুন ঘর পানিতে ভাসছে। ফলে সেখানে থাকা ২৭টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন।’
‘মুজিববর্ষ উপলক্ষে উপহারের ঘরগুলো এমন নিচু জায়গায় করা নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি তুলেছিলেন। তাদের অভিযোগ ছিল, ঘর তৈরিতে মাটির নিচে ইট ব্যবহার করা হয়নি। এ ছাড়া নিম্নমানের ইট, বালি-রড, কাঠ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। এজন্য তারা দায়ী করেন নির্মাতা প্রতিষ্ঠানকে।’
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে গত ২১ জুলাই রাতে ফোনে গালিগালাজ করেন ইউএনও কায়সার খসরু।
রেলে ক্যাডার বহির্ভুত কর্মচারী নিয়োগ বিধি মালা ২০২০ সংশোধন, নিয়োগ বিধিমালা সংশোধন, ৮৬৫ জন খালাসী ও ১১১৩ জন ওয়েম্যানের অনুমোদিত তালিকার দ্রুত নিয়োগ, আউটসোর্সিং এর নামে পকেটসোর্সিং বাতিল,রেল পোষ্যদের সরাসরি নিয়োগের দাবীতে মানববন্ধন করে রেলপোষ্য সোসাইটি।
গতকাল ২৪ জুলাই রবি সকাল ১১টায় বাংলাদেশ রেলপোষ্য সোসাইটি ঢাকা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ রেলপোষ্যসোসাইটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির। অতিথি ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর শুভ।
উপদেষ্টা আব্দুর রাজ্জাকমল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাগর, সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, চট্টগ্রাম জেলার সভাপতি সাইদুজ্জামান শিপন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি,ইসলাম রানা, শাকেল হোসেন শাকিল, মোঃ মাহাবুব রহমান মানিক, মোস্তাফি জুর রহমান লিটন, ইসলাম কনক, শামিম মাহমুদ লিমন সরকার প্রমূখ।
কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, সংশোধিত রেলওয়ে ক্যাডার বহিভুর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সম্পূর্ণ অযৌক্তিক। এই নিয়োগবিধি মূলত রেলওয়ের শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের অধিকার বঞ্চিত করার এক ঐতিহাসিক দলিল।
রেলওয়ে কর্মচারীবান্ধব নিয়োগবিধি প্রণয়নের দাবিতে রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন ও রেলওয়ে পোষ্য সোসাইটি দাবি জানিয়ে আসলেও রেলপথ মন্ত্রণালয় তা কর্ণপাত না করে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারির কারণে রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের মাঝে চরম হতাশা, ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। রেলওয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সম্পূর্ণ আলাদা।
সংশোধিত রেলওয়ে ক্যাডার বহিভুর্ত কর্মচারী নিয়োগ বিধি মালা—২০২০ বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধি—বিধানের সাথে সাংঘর্ষিক।
রেলওয়ে একটি সম্পূর্ণ বিশেষায়িত টেকনিক্যাল প্রতিষ্ঠান। সামগ্রিকভাবে রেলওয়ের কর্মপদ্ধতি এবং কর্মকর্তা,কর্মচারীদের পদ-পদবী অন্য কোন মন্ত্রণালয় বা বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা। স্বাভাবিক কারণে রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যরা মনে করে রেলওয়ে তাদের স্বতন্ত্র আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং রেলওয়েকে চলমান স্বতন্ত্র প্রক্রিয়ায় পরিচালনা করা উচিত।
উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ২৪ জুলাই সকাল সাড়ে ১১ টায় বেড়িবাঁধে উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সোনাবাবু জলদাস, ,সহ-সভাপতি কাঞ্চন জলদাস,সাধারণ সম্পাদক শ্যামল জলদাস, অর্থ সম্পাদক রানা জলদাস,প্রচার সম্পাদক বাপ্পি জলদাস,সিনিয়র সদস্য পান্না জলদাস,সদস্য রিকু জলদাস,রুবেল জলদাস,সুব্রত জলদাস,সুজন জলদাসসহ নেতৃবৃন্দ।