Home Blog Page 51

চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র অভিযান অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১ আগষ্ট বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়াগোদা এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তায় দুইটি লোহার গেইট দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গেইট দুইটি উচ্ছেদ করে রাস্তাটি সর্বসাধারনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

একই অভিযানে জিইসি মোড় ও এশিয়ান হাইওয়ের দামপাড়া পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত থেকে প্রায় দশটি দোকানের শেড ও বর্ধিত অংশ অপসারন করা হয়। ভ্রাম্যমন আদালত ইতোপূর্বে নির্দেশনা দেওয়া সত্ত্বেও দোকানের বর্ধিত অংশ অপসারন না করায় জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজার সেন্ট্রাল ফার্মেসীকে ১০ হাজার টাকা ও অবৈধভাবে রাস্তায় গাড়ী পার্কিং করা দায়ে এশিয়ান হাইওয়ে দামপাড়াস্থ নাইট রাইডার মোটরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম অংশ নেন।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

নৌপরিবহন খাতে বিনিয়োগে ইউএস কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশের আহ্বান

0

বাংলাদেশের নৌপরিবহন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে ইউএস কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

গতকাল ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে আমন্ত্রনকারী সংস্থা ইউএস ট্রেড এন্ড ডেভলপমেন্ট এজেন্সি কর্তৃক ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএ এর কর্মকর্তাবৃন্দ, ইউএস এর ১৯টি কোম্পানির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক বিজনেস রাউন্ডটেবিল বৈঠকে এ আহবান জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি রাউন্ডটেবিল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রনালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয় এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ পৃথক পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

রাউন্ডটেবিল বৈঠকে় প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সেলাই মেশিন ও শাড়ী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, শ্বাশত বাংগালী নারীত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মীলন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

শিশু বয়সে এতিম হওয়া কিশোরী রেনুই সমাজ সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শেখ মুজিবকে জাতির মুক্তির লক্ষ্যে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে উদ্ধুদ্ধ করেছেন। কারাগারের চার দেয়ালে বন্ধী শেখ মুজিবের স্ত্রী কিন্তু টাকা দিয়েও ঢাকা সহরে মাথা গোঁজার বাড়ি ভাড়া পাননি। অথচ এতো কষ্টেও দমে না গিয়ে তিনিই ছিলেন কারাবন্ধী মুজিব ও আওয়ামী কর্মীদের যোগসূত্র। নিজের ও সন্তানদের ভবিষ্যত চিন্তা না করে তিনি ফাঁসির দন্ড প্রাপ্ত স্বামী বন্ধী মুজিবকে প্যারোলে কারা মুক্ত হতে নিষেধ করে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হতে সাহস যোগান।বাংলার স্বাধীনতার ইতিহাস তাই তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে নগরীর টিআইসি মিলনায়তনে নারী সমাবেশে একথা বলেন।

নারী নেত্রী নুসরাত জাহান শাওন এর সভাপতিত্বে ও রুবি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম।

এসময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু সুফিউর রহমান টিপু, নুর নবী পারভেজ, মোঃলোকমান,রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা,জাহিদ হোসেন খোকন, মোঃইসমাইল, ফরহাদ আবদুল্লা,সাজ্জাদ আলী জুয়েল, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, শহীদুল ইসলাম, মাকসুদুর রহমান,দিদারুল আলন,সাদ্দাম হোসন জয়,সৈয়দ নুর,আবদুল্লা আল মামুন তুহিন,সাইফুজ্জামান,তারিকুল ইসলাম টারজান, কোরবান আলী আজাদ, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, আবিদ হাসান, ইফতেখারউদ্দিন ইফতি, সজীব কান্তি দাশ,জামাল হোসেন,তানিয়া আক্তার,সানজিদা আক্তার,সিনতিয়া জেরিন,নজরুল ইসলাম টিপু প্রমুখ।

সভা শেষে উপস্থিত দুস্থ মহিলাদের মধ্যে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র পক্ষ থেকে সেলাই মেশিন ও শাড়ী বিতরণ করা হয়।

শেখ কামাল ছিলেন দেশের খেলাধুলা ও সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র-দেবাশীষ পাল দেবু

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শেখ কামাল স্মৃতি সংসদ ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডস্থ নিমতলার কার্যালয়ে ডাঃ মুনতাসির উদ্দিন চৌধুরী ও ডাঃ তাসনীম মুনিয়াত এর পরিচালনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাকসুদুল আলম জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী নুর রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

এসময় বক্তব্য রাখেন নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম,৩৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিস্যু মল্লিক, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহাঙ্গীর সৈয়দ,মোশারফ আলী শাপলু,সাজিবুল ইসলাম সজীব, ইশতিয়াক হোসেন, মনির, বাদশাহ,ফরিদ, সানি,জনি,মাকসুদুর রহমান, মিন্টু, সাদ্দাম, সাইমন,আল আমিন,মাহিন,আরিফ, শাকিল, নোমান, শামসু, রায়হান, স্বাধীন, রবিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবদুল হামিদ,সৌরেন বড়ুয়া রিও,সজীব কান্তি দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির একজন মানুষ। দেশের খেলাধুলা ও সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। পড়াশোনা, সংগীতচর্চা, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টায় স্বাধীনতার পর শেখ কামাল বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ এবং আধুনিক সংগীত সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও নাট্যাঙ্গনে শেখ কামাল ছিলেন সুপরিচিত ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি (শেখ কামাল) দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন।

বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা ভিক্সবার্গ শহরের মেয়র’র

0

নৌপরিবহন প্রতিমন্ত্রীর আমেরিকার মিসিসিপি স্টেট এর ভিক্সবার্গ বন্দর পরিদর্শনকালে আমেরিকার মিসিসিপি স্টেট এর ভিক্সবার্গ শহরের মেয়র এবং ভিক্সবার্গ বন্দর পরিচালনাকারী ওয়ারেন কাউন্টি পোর্ট কমিশনের চেয়ারম্যান জর্জ ফ্ল্যাগস জুনিয়র বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি গতকাল ৫ আগস্ট আমেরিকার মিসিসিপি স্টেট এর ভিক্সবার্গ পোর্ট পরিদর্শনকালে ভিক্সবার্গ শহরের মেয়র এবং ভিক্সবার্গ বন্দর পরিচালনাকারী ওয়ারেন কাউন্টি পোর্ট কমিশনের চেয়ারম্যান জর্জ ফ্ল্যাগস জুনিয়র এ প্রশংসা করেন।

ভিক্সবার্গ শহরের মেয়র এবং বন্দর পরিচালনাকারী ওয়ারেন কাউন্টি পোর্ট কমিশনের চেয়ারম্যান বন্দরে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান। মেয়র প্রতিমন্ত্রীকে সিটি এবং পোর্ট সম্পর্কে অবহিত করেন।

তিনি বাংলাদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন । পোর্ট পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিসহ আমন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অপহরণের তিন বছর পর সিয়ামকে উদ্ধার করেছে পিবিআই

0

মার্বেল কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাকলিয়া এলাকা থেকে সিয়াম (১১) নামে এক শিশুকে অপহরণ করেন প্রতিবেশী নাছির। মুক্তিপণ আদায়ে পরিবারের সঙ্গে বনিবনা হলেও রাজধানীতে গিয়ে হারিয়ে ফেলেন শিশুটিকে। তাই আদায় করতে পারেননি মুক্তিপণ। পুলিশের হাতে অপহরণকারী আটক হলেও সন্ধান দিতে পারেনি সিয়ামের। তিন বছর পর সেই সিয়ামকে উদ্ধার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২ আগস্ট) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও কন্টেইনার টার্মিনাল এলাকার রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সিয়ামের বাবা দেলোয়ার হোসেন কাতার প্রবাসী। তার মা ইয়াছমিন বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাকলিয়া থানা এলাকায় বসবাস করেন। ২০১৯ সালের ২৫ জুন বিকেলে নিখোঁজ হয় সিয়াম। পরদিন ২৬ জুন এ বিষয়ে বাকলিয়া থানায় সাধারণ ডায়রি করা হয়।

এদিকে একইদিন অপহরণকারী ফোনে পরিবারকে জানায় ৩ লাখ টাকা মুক্তিপণ না দিলে সিয়ামকে মেরে লাশ রাস্তায় ফেলে দেওয়া হবে। অপহরণকারীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ৪০ হাজার টাকা মুক্তিপণে রাজি করান মা ইয়াছমিন। অপহরণকারী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা নিয়ে যেতে বলে। পরিবার তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেসব জায়গায় যায়। কিন্তু অপহরণকারী টাকা নিতে আসেনি। সিয়ামকেও ফিরিয়ে দেয়নি।

এদিকে পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে জড়িত সন্দেহে মো. নাছিরকে আটক করে। কিন্তু শিশু সিয়ামকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে একই বছরের ২৯ অক্টোবর মামলার তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার নাছির জিজ্ঞাসাবাদে জানান, ঋণগ্রস্ত হয়ে ঋণের টাকা পরিশোধের জন্য সিয়ামকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে সে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বিকেল ৫টায় মার্বেল কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশু সিয়ামকে অপহরণ করে ট্রেনে ঢাকা নিয়ে যায়। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর সিয়াম কৌশলে নাছিরের হেফাজত থেকে পালিয়ে যায়।

পিবিআই মেট্রো প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে প্রায় তিন বছর পর মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও কনটেইনার টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্ট থেকে সিয়ামকে উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জবানবন্দী নেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারের পর শিশু সিয়াম জানায়, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার উত্তর পানগাঁও কনটেইনার টার্মিনাল এলাকার পার্শ্ববর্তী আল আমিন রেস্টুরেন্টের সামনে ঘোরাঘুরি করতে দেখে রেস্টুরেন্টের মালিক তাকে কাজে রাখে। সেই সময় রেস্টুরেন্টের মালিক সিয়মের পরিচয় জানতে চায়। কিন্তু পরিবারের তথ্য দিতে সিয়াম ব্যর্থ হয়। এ কারণে বাড়ি ফিরতে পারেনি সিয়াম।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ইউএসটিডিএ’র ডিরেক্টরের সাক্ষাৎ

0

বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সীর (ইউএসটিডিএ) ডিরেক্টর মিস এনো এবাং।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে অব্যাহত অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

ইউএসটিডিএ’র ডিরেক্টর ১ আগস্ট ওয়াশিংটন ডিসির সদর দফতরে সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে ২আগস্ট সাক্ষাৎকালে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার জন্য কৃতঞ্জতা প্রকাশ করেন।

এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন। তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ভিক্সবার্গ এবং নিউ আরলিনস সফরের উদ্দেশে গমন করেন।

বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের বিচার কার্যকর করার দাবিতে দেবাশীষ পাল দেবুর মশাল মিছিল

0
বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবিতে বক্তব্য রাখছেন দেবাশীষ পাল দেবু।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত মাসব্যাপী কর্মসূচি হিসেবে বিদেশে আত্মগোপনে থাকা ১৫ আগস্টের কাল রাত্রিতে স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবিতে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিশাল মশাল মিছিল ২ আগস্ট সন্ধ্যা ৭ টায় বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বর থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে আগ্রাবাদস্থ বাদামতলী মোড় গিয়ে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, এস এম আতিকুর রহমান, জামিল আহমেদ মিলন,এফ এ চৌধুরী বাদল,ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর,আলাউদ্দিন বাবু,শহীদ উল্লাহ,ফরহাদ আবদুল্লাহ,সাজ্জাদ আলী জুয়েল, মোঃসালাউদ্দীন,সোহেল রানা,কাজী আরিফ, মনিরুল হক মনির, মোঃ এমরান, শরীফ,যুবায়ের হোসেন অভি, হোসেন আহমেদ কিরন, মোশাররফ হোসেন শাবলু, বেলাল হোসেন, শাহজাহান বাপ্পি, রিপন বিশ্বাস, আমির হোসেন, অর্জুন দাশ,ইসমাইল, তৌহিদুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মারুফুুল ইসলাম মারুফ, সরোয়ার হোসেন, মাসুম, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, কামাল উদ্দিন স্বপন, আলী নুর রুবেল, আরমান, মিজান, ইউসুফ, সানি,মাকসুদুর রহমান,

দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে মশাল মিছিল।

জহির রায়হান, শাওন নজরুল, রোকন উদ্দিন, সোহেল, হ্রদয় কুমার দাশ, ইব্রাহীম খলিল সাদ্দাম, রাশেদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নুর শরীফ রকি,তানজিম উদ্দিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, নাজমুল হক নোমান, আবিদ হাসান, হারুনুর রশীদ, সামিউল, ইফতেখারউদ্দিন ইফতি,আসিফ রাইসুল, ওমর ফারুক, কোরবান নুরুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম টিপু, মোস্তফা মামুন,সৌরেন বড়ুয়া, আবদুল মোমেন রাজু,ওমর শরীফ,রিমন,রাহাত, ইসলাম, পলাশ চক্রবর্ত্তী,রবিউল ইসলাম, সজীব কান্তিদাশ,ইসরাফিল, জয় দাশ,রেহমান রাব্বি তুহিন প্রমুখ।

আনোয়ারায় কারিতাসের এফসিসিপি প্রকল্প অবহিতকরণ সভা

0

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্প (এফসিসিপিপি) এর তৃতীয় ধাপের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ আগস্ট) আনোয়ারা উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমিন শরীফ। সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন কর্মসূচি কর্মকর্তা মিস্টার ড্যানিয়েল ছিপু গোমেজ। প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বিজ্ঞপ্তি

শোকাবহ আগস্টে দেবাশীষ পাল দেবুর মাসব্যাপী কর্মসূচী

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে শোকাবহ আগস্টে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহত সকল শহীদের স্মরণে আমানত শাহ্ দরগাহ লেইনে তানজিমুল মুসলেমিন এতিমখানা ও হেফজ খানায় ১ আগস্ট বাদে আসর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

মৌলানা ফজলুল কাদেরের পরিচালনায় উক্ত মাহফিলে আরোও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, এম রাশেদ চৌধুরী, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃ ইসমাইল, ফরহাদ আবদুল্লাহ,যুবায়ের হোসেন অভি,মোঃএমরান হোসেন, হোসেন আহমেদ কিরণ, মারুল ইসলাম মারুফ,সাজিবুল ইসলাম সজীব, মো শহীদ,মাকসুদুর রহৃান, তারিকুল ইসলাম টারজান,কোরবান আলী আজাদ,বাবুল,দিদার, মুন্না,রাইসুল ইসলাম, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সামিউল, সৌরেন বড়ুয়া রিও,আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ,ইফতেখার হোসেন ইফতি,নজরুল ইসলাম টিপু,মামুন হোসেন, বেলাল হোসেন, প্রত্যয় বড়ুয়া, আসিফুর রহমান, মাহামুল্লাহ পার্থিব প্রমুখ।