চসিক ভ্রাম্যমাণ অভিযান ১৩ ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরচসিক ভ্রাম্যমাণ অভিযান ১৩ ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২২ আগস্ট সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে চট্টগ্রাম মেডিকেলের সামনে সড়কের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৩০ হাজার টাকা ও দোকানের সামনের অংশ বর্ধিত করে ফুটপাত দখল করায় এবং ফুটপাতে ময়লা ফেলার দায়ে অপর ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাংস বিহীন দিবসে মহানগর এলাকায় মাংস বিক্রির অপরাধে সদরঘাট রোডে ৩ দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে নগরীর বহদ্দারহাট এলাকা ও বাদুরতলা, কাপাসগোলা, তেলিপট্টি সড়কের উভয় পার্শ্বের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ০৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই সাথে ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles