Home Blog Page 50

চট্টগ্রাম পোর্ট ও বে-টার্মিনাল অপারেশনে লজিস্টিকস সাপোর্ট দিবে ইউএই’র ডিপি ওয়ার্ল্ড

0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং এর বে-টার্মিনাল অপারেশন এবং সমন্বিত লজিস্টিকস সাপোর্টের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তারা ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) এবং মেরিটাইম সেক্টরেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

২৩ আগস্ট সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে ডিপি ওয়ার্ল্ডের সাবকন্টিনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান সুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এসে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, ডিপি (দুবাই পোর্ট) ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাবকন্টিনেন্টের পরিচালক (বাণিজ্যিক ও বিজনেস ডেভেলপমেন্ট) কেভিন ডি’সুজা ডিপি ওয়ার্ল্ড এর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শামীমুল হক এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

চসিক ভ্রাম্যমাণ অভিযান ১৩ ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২২ আগস্ট সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে চট্টগ্রাম মেডিকেলের সামনে সড়কের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৩০ হাজার টাকা ও দোকানের সামনের অংশ বর্ধিত করে ফুটপাত দখল করায় এবং ফুটপাতে ময়লা ফেলার দায়ে অপর ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাংস বিহীন দিবসে মহানগর এলাকায় মাংস বিক্রির অপরাধে সদরঘাট রোডে ৩ দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে নগরীর বহদ্দারহাট এলাকা ও বাদুরতলা, কাপাসগোলা, তেলিপট্টি সড়কের উভয় পার্শ্বের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ০৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই সাথে ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা -এম. এ. লতিফ এমপি

0

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে এমপি মহোদয়ের ৩নং জেটি গেইটস্থ রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১.০০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি এম. এ. লতিফ এমপি ২১শে আগস্টকে বাংলাদেশের ইতিহাসে নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন হিসেবে আখ্যা দেন। তিনি বলেন-১৫ আগস্টের ধারাবাহিকতায় ২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় জাতির জনকের কন্যার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আহভী রহমানসহ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় ২৪ জন নেতা-কর্মী নিহত ও প্রায় ৫০০ জন আহত হন। যাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত স্প্রিন্টের আঘাতে অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন। তিনি হামলার সাথে জড়িত জিয়া পরিবারসহ স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতপন্থী নরপশু ও নেপথ্যে কুশীলবদের আইনের আওতায় এনে শাস্তি ও রায়সমূহ দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহম্মেদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ ম্পাদক আকবর হোসেন কবি, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, কেন্দ্রীয় যুবলীগ’র কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সংসদ পুত্র ওমর হাজ্জাজ, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ বাদল, লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক আমেনা বেগম মিনা ও অধ্যাপিকা বিবি মরিয়ম, ২৯নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুজ্জান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর, ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ শামসুল আলম, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ আবদুস শুক্কুর ও মোঃ ইমতিয়াজ, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, ৩৬নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, মোঃ মোক্তার হোসেন ও মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম, প্রবীন আওয়ামীলীগ নেতা এজহার মিয়া, ফরিদ আহম্মদ, ওমর ফারুক, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন হাসান, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, মোঃ শাকির, মোঃ শাকিল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির মিয়া, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি রাশেদ জোবায়েরী, ৪০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, ৪১ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এস. এম. পারবেজ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল আহসান শাহ, মহানগর ছাত্রলীগ’র সাবেক সহ-সম্পাদক মোঃ আরিফ, যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, মোঃ শহীদ শেঠ, মোঃ জুয়েল, “স্বাধীনতা নারী শক্তি”-এর পরিচালক হালিমা বারেক, শাহীনুর আক্তার, গোলতাজ বেগম শান্তা, জুলেখা বেগম, সহকারী পরিচালক মোহসেনা, পারভিন আক্তার সোনিয়া, এবং ইউনিট নেতৃবৃন্দ।

সিপিজেএ সভাপতি দিদারুল আলমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দেয়া মাহফিল

0

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনেরসাবেক সভাপতি দিদারুল আলমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ আগষ্ট শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস। সংগঠনের যুগ্ন সম্পাদক নিপুল কুমার দে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিজেএ’র সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী।

স্মরণ সভায়বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে এর যুগ্ন মহাসচিব কাজী মহসীন, সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজে এর সাবেক যুগ্নমহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, রিয়াজ হায়দার চৌধুরী।সিপিজেএ উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা ফটো সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু ও মোহাম্মদ ফারুক।


স্মরণ সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে মহামারী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দিদারুল আলম ছিলেন একজন পেশাদার আলোকচিত্র সাংবাদিক এবং একজন দক্ষ সংগঠক। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়ন (বিএফইউজে) মত সংগঠনে নেতৃত্ব দিয়েছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন। মহামারী করোনায় তাঁর মৃত্যুতে তিনি শহীদি মর্যাদা লাভ করেছেন। বক্তরা ভবিষ্যৎতে দিদারুল আলমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

স্মরণ সভাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ,সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক সবুর শুভ চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদকআইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, তাপস বড়–য়া রুমু, এজেডএম হায়দার, গোলাম মাওলা মুরাদ, কামাল উদ্দীন খোকন,চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সুভাষ কারণ, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে, সদস্য আমিনুল ইসলাম মুন্না, শ্যমল নন্দী, মরহুম দিদারুল আলমের সহধর্মিনী দিলরুবা বেগম দিপ্তী ও তাঁর কন্যা সামান্তা দিদার দিঘী। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সদস্য হেলাল সিকদার, সাইদুল আজাদ। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য রনি দাশ। সভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে শাহ্ আনিস মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা জামাল উদ্দীনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উওর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের দোয়া মাহফিল

0

আকবরশাহ্ থানাধীন ৯ নম্বর উওর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ২১আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রবিবার ২১ আগস্ট ফয়েজলেক নুরীয়া মাদ্রাসা এতিমখানায় বাদ আসর মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্বরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ইমতিয়াজ শাকিল, যুগ্ম- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক নুর নবী মারুফ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মীর আহমেদ খোকন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ছোটন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আপু, আকবরশাহ্ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, সাহিত্য বিষয়ক সম্পাদক সাহেদুল আলম সাহেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রনি, ছাত্রনেতা আমিনুল ইসলাম, সাগর, মানিক,কবির, হামিদ,কামাল সহ দলীয় নেতাকর্মী।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার কর্মীদের হুঙ্কারে বঙ্গবন্ধুর সৈনিকরা ভয় পায় না

0

চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন,”দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার কর্মীদের হুঙ্কারে বঙ্গবন্ধুর সৈনিকরা ভয় পায় না। পালানোর ইতিহাস আওয়ামীলীগের নাই। ৭১ এ খালি হাতে পাকি সেনাবাহিনীর মুখোমুখি হয়েও আওয়ামীলীগ পালায়নি। ʼ৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে তৎকালীন সেনা প্রধান জেনারেল শফিউল্লাহর ঘর ছেড়ে নিরাপদে পালিয়ে যাওয়ার আহ্বান স্বত্ত্বেও বঙ্গবন্ধু খালি হাতে ঘাতকদের মুখোমুখি হয়েছিলেন, পালিয়ে যাননি। তাই এতিমের টাকা আত্মসাৎকারী, গ্রেনেড হামলার দন্ডিত আসামী, বিদেশের মাটিতে পালিয়ে থাকা তারেক জিয়া ও তার কর্মীদের আন্দোলনের আস্ফালন আওয়ামীলীগের নেতা কর্মীরা রাজপথেই মোকাবিলা করবে।”


২১ আগস্ট নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র আয়োজনে একুশ আগস্টের গ্রেনেড হামলার দন্ডিত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে দন্ড কার্যকরের দাবীতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নগর যুবলীগ নেতা জাকের আহম্মদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সাংসদ আলহাজ্ব এম. এ. লতিফ।

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

প্রধান বক্তা আলহাজ্ব এম. এ. লতিফ এমপি বলেছেন, “আওয়ামীলীগের অবস্থান জনগণের অন্তরে। মাননীয় প্রধান মন্ত্রী উন্নয়নের মাধ্যমে এই আস্থা সৃষ্টি করেছেন। যুবলীগের নেতা কর্মীদের উন্নত নৈতিক আচরণ দিয়ে সাধারণ জনগণের কাছে দলের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কাজ করে যেতে হবে। তাহলেই বিএনপি-জামায়াতের অপপ্রচার গুজব মোকাবিলার করে আগামী নির্বাচনে জননেত্রীর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে।”

দেবাশীষ পাল দেবু বলেছেন, “চট্টগ্রামের রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির যেকোন প্রচেষ্টা যুবলীগের নেতা কর্মীরা প্রতিহত করবে। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লবণ ঘাট শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাষ্টার, শ্রমিক লীগ নেতা ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান,সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রঞ্জিত কুমার, এস এম আতিকুর রহমান, লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী,জাহিদ হাসান খোকন, ইমতিয়াজ সুমন,সালাউদ্দিন বাবর,ফরহাদ আবদুল্লা, রেজাউল করিম মামুন,মাকসুদুল আলন জিকু,সাজ্জাদ আলী জুয়েল, সালাউদ্দিন, সোহেল রানা, কাজী আরিফ,শাহজাহান বাপ্পি,জহির রায়হান, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, এমরান হোসাইন, ইকবাল হোসেন রাজু, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, মোঃ দিদারুল আলম, ইয়াছিন আরাফাত, ইকবাল হোসেন রাজু, সাদ্দাম হোসেন জয়,রমজান আলী, হানিফ,আবু নাসের জুয়েল,মাহামুদুর রহমান বাপ্পি,মনিরুল হক, নজরুল, শাওন,বিপ্লব, আলেক্স,আমিন,শামসুল হক,তানভীর বিনহাসান, মোমিনুল হক মাসুম,রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, আলাউদ্দিন সোহেল, শহীদুল উল্লা শহীদ, সৈয়দ নুর, ফিরোজ আলম, মাসুম,রিদয় কুমার দাশ,আরমান, জালাল উদ্দীন, রবিউল হুসাইন, মামুন ভুইয়া,নুর এলাহি সানি,নুর শরীফ রকি,আবদুল আল মামুন, তানজিম উদ্দিন, মোহাম্মদ রাজু,রাহাত,টিপু ইসলাম, মোমিন রাজু,জাবেদ, রাশেদ, সাজ্জাদ, আরাফাত জিম,জিত কর বাবু,আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুন রশীদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও,মহিম ইসলাম রায়হান, কাওসার রাজু, ইভান শাহজাহান, রেজাউল করিম, ওমর ফারুক, রাসেল, রেহমান রাব্বি, ইসরাফিল,ওমর শরীফ, ইমরান হোসেন বাবু,জয় দাশ,সজীব কান্তি দাশ, ওয়াহিদ, প্রত্যয়,পার্থিব,উপল আসিফ, তানিম প্রমুখ।

জামাত বিএনপি’র সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের আহ্বানে যুবলীগের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট
বিকাল ৩ টায় জামাত বিএনপির সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে ও ফরহাদ আবদুল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, মোঃ লোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃ ইসমাইল, রেজাউল করিম মামুন, দিদারুল আলম, মাকসুদুআলম জিকু,মনির, সালাউদ্দিন, শাহজাহান বাপ্পি, সোহেল রানা, আমির হোসেন, হারুন, জহির রায়হান, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মিজান, আনু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, তানভীর হাসান, রোকন উদ্দিন, রকি দাশ, নজরুল ইসলাম, আলী নুর, আরমান হোসেন, মাকসূদুর রহমান, জাহেল আলম,মুমিনুল হক মাসুম, মোঃ সোহেল, নুর এলাহী সানি, মাসুম,রিদয় কুমার দাশ, জালাল উদ্দীন, রেহসান রাব্বী, আসিফ রাইসুল, বিপ্লব, আলেক্স,আকবর জুয়েল, ইফতি,সৌরেন বড়ুয়া, আবিদ হাসান, সামিউল, ইসমাইল, হমিদ,শাবু,দ্বীপ,অজয় প্রমুখ।

বঙ্গবন্ধুর খুনীদের বিচার কার্যকরের দাবিতে দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিদেশে আত্ম গোপনে থাকা ১৫ আগস্টে বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকরের দাবীতে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ও নেতৃত্বে বিক্ষোভ মিছিল ১৬ আগস্ট বিকাল ৫ টায় নগরীর সল্টগোলা ক্রসিং মোড় থেকে শুরু করে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, আকতারুজ্জামান,আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, নুরনবী পারভেজ, রন্জীত কুমার শীল,ইমতিয়াজ বাবলা, ইমতিয়াজ সুমন,ফারুক হোসেন সুমন,সরোওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, সসজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, সাজ্জাদ,জাবেদ, আবছার, ইমন, নেজাম, জর্জ, মাকসুদুর রহৃান,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, সাকিব,বাপ্পি,রাকিব, তোহা, মান্না, তানভীর হাসান, রাশেদ, মিরাজ,আবির,আরমান,বারেক,নুরুল হুদা জনি প্রমুখ।

শোকাবহ ১৫ আগস্টে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চট্টগ্রামের সি.আর.বি. শিরিশ তলায় দোয়া মাহফিল, সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

রেলওয়ে বেক জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হেলাল উদ্দিন এতে মোনাজাত পরিচালনা করেন।

যুবলীগ নেতা সুফিউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাজ্জাদ আলী জুয়েলের সঞ্চালনায়
এসময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, আওয়ামী যুবলীগ নেতা সেকান্দর আজম,যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা,রাশেদ চৌধুরী, ইসমাইল, সালাউদ্দিন বাবর, কাজী আরিফ, সরওয়ার হোসেন,মারুফুল ইসলাম মারুফ,এমরান হোসেন, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, হোসেন আহমেদ কিরন, দিদার, তানভীর বিন হাসান, নুর এলাহী সানি, আরমান, জিত কর বাবু তারেকুল ইসলাম টারজান, কোরবান আলী আজাদ, মাকসুদুর রহমান, নাসির, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, রবিউল হুসাইন, সৌরেন বড়ুয়া রিও, হারুনুর রশীদ সামিউল, নজরুল ইসলাম টিপু, পলাশ চক্রবর্ত্তী, জয় দাশ ঠাকুর, ইসরাফিল, ইমরানুল ইসলাম তুহিন, রাসেল, সাইফুল, সজীব কাম্তি দাশ,রুবি আক্তার, প্রান্তি ভট্টাচার্য, ইফতি, সুলতানা মুমু,শামসুল ইসলাম রাসেল, রাজা শাহ, মোবারাকুল ইসলাম,রিক্ত, প্রত্যয় বড়ুয়া, পার্থিব,আদিত্য,আসিফ,ওয়াহিদ,সাকিব প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, স্বাধীন বাংলাদেশে কোনও বাঙালি তাঁর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না বলে দৃঢ়বিশ্বাস করতেন বঙ্গবন্ধু। সেজন্য তিনি গণভবনের পরিবর্তে থাকতেন ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে। যে বাড়িটি বাঙালির স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসেবে অসম্ভব প্রিয় ছিল বঙ্গবন্ধুর। এখানে থেকেই তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়ে ব্রতী ছিলেন।

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের উপদেষ্টা বশির আহম্মেদ আর নেই

0

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য সমাজ সেবক মোঃ বশির আহম্মেদ (৫৬) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার বাদে যোহর মরহুমের জানাজা মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

১৩ আগস্ট দুপুরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।