Home Blog Page 46

পাহাড়তলীতে জাগো হিন্দু পরিষদের বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

0

জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখা চট্টগ্রাম মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন ও বস্ত্র বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান গত ২৩ সেপ্টেম্বর দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে গীতা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টায় জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সভাপতি রিপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব কান্তি নাথের সঞ্চলনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

প্রধান বক্তা ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল, অর্থ সম্পাদক অরুপ দাশ রুবেল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, হরিমন্দির পরিচালনা পরিষদের সভাপতি সদানন্দ ভটাচার্য ও সাধারণ সম্পাদক সমর কান্তি দাশ, হরিমন্দির দুর্গা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সর্ববিদ্যা,জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সাবেক যুগ্ম সম্পাদক আকাশ দাশ, অর্থ সম্পাদক বিজয় মজুমদার , ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় দাশসহ বিভিন্ন ইউনিট ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

আসন্ন দুর্গা পুজা উপলক্ষে ২০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী শাখার
কমিটিতে পুনরায় সভাপতি রিপন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীব দেবনাথ, অর্থ সম্পাদক নয়ন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জীত দাশকে নির্বাচিত হয়।

পতেঙ্গার ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজের নাটকে নিজেই ধরা

0

স্বামীকে বিদেশ পাঠানো ও নগদ বিশ হাজার টাকার লোভে ব্যবসায়ীকে গ্যাং ধর্ষন মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন কহিনুর বেগম (৩০) নামের এক গৃহবধু।

অভিযুক্ত কহিনুর নোয়াখালী হাতিয়ার আমতলীর মৃত নুরুর হকের মেয়ে। সে নগরের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা ধুপকুল এলকায় থাকেন।


বৃহস্পতবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাকলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চত করেছেন সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা।


তিনি বলেন, গত বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডেকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় বাকলিয়ার নোমান কলেজ রোডে গ্যাং ধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধু। তিনি চমেকের ওসিসিতে চিকিৎসাধীন আছেন। পরে গৃহবধু কহিনুর বেগম পুলিশের কাছে মামলা করতে এসে পতেঙ্গার ব্যবসায়ী মুসা আলমসহ তিনজনের নাম বলেন। ঘটনার সাথে অজ্ঞাত আরও তিনজন জড়িত আছেন বলে জানায়। এঘটনায় তাৎক্ষতিক অভিযান চালিয়ে ৬ জনকে আটকও করা হয়। পরে গৃহবধুর এলোমেলো কথায় সন্ধেহ হয় বাকলিয়া থানা পুলিশের। তাকে জিজ্ঞাবাদ করা হলে একপর্যায়ে স্বীকার করে ঘটনাটি সাজানো।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা আরও বলেন, এবিষয়ে গৃহবধু কহিনুর বেগম স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। তিনি বলেছেন, ব্যবসায়ী মুসার আলমের প্রতিপক্ষ একজনের সাথে তাদের চুক্তি হয়েছে। মামলার পর তিনি নিজ খরচে স্বামীকে বিদেশ পাঠাবেন এবং গৃহবধুকে নগদ ২০ হাজার টাকা দিবেন। এই লোভে ব্যবসায়ী মুসাকে ফাঁসাতে স্বামী-স্ত্রী মিলে গ্যাং ধর্ষনের নাটক সাজান।


এসময় অভিযুক্ত গৃহবধু কহিনুর বেগম জানান, স্বামীর পরিচিত একজনের কথায় তারা ব্যবসায়ী মুসা আলমকে ফাঁসানোর নাটক তৈরী করেছে। ওই ব্যক্তি নিজ খরচে স্বামীকে বিদেশ পাঠাবেন এবং তাদেরকে নগদ ২০ হাজার টাকা দিবেন বলে চুক্তি হয়। তবে তিনি ওই লোকের নাম জানেন না বলে জানান।
ভুক্তভোগী মুসা আলম জনতার চট্টগ্রামকে বলেন, সম্পুর্ণ পরিকল্পিত ভাবে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি আমার দীর্ঘ দিনের সুনাম নষ্ট করার জন্য এ নাটকটি সাজানো হয়েছে।

আমি সী বিচ কমিউনিটি পুলিশিং ও পতেঙ্গা সমূদ্র সৈকত সী বিচ স্পীটবোড মালিক সমিতির সেক্রেটারী।

সী বিচে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান মালিকদের কাছ থেকে হকার সমিতির নামে নুর মোহাম্মদগং চাঁদাবাজি করে আসছে। আমি বরাবরের মতো তাদের চাঁদাবাজির বিরুদ্ধে । এ ঘটনায় নুর মোহাম্মদের ছেলে মাসুদ, হারুন ও ইসমাইল নামের তিনজন ব্যক্তি জড়িত থাকতে পারে। তারা বেশ কিছুদিন ধরে আমার বিরুদ্ধে নানান অপ-প্রচার চালাচ্ছে।


তিনি আরও বলেন, ঘটনার সাথে যেই জড়িত থাকুক, আমি চাই তাদের বিচারের আওতায় আনা হোক। আমি অভিযুক্ত গৃহবধুসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল বলেন, অভিযুক্ত গৃহবধু পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তিভোগী মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিটি মেয়রের বিরুদ্ধে কটুক্তি ও বিভ্রান্তির প্রতিবাদে সচেতন ছাত্র ও যুবসমাজের বিক্ষোভ মিছিল

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর নামে কুরুচিপূর্ণ কটুক্তি ও বিভ্রান্তি মুলক মন্তব্যের প্রতিবাদে সচেতন ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ২২ সেম্পেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কদমতলীর মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুভপুর বাসষ্ঠাডের সম্মুখে রাহাত সেন্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

এসময় আরো উপস্থিত ছিলেন ,যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সফিউর রহমান টিপু,সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল,নূর নবী পারভেজ,রঞ্জিতকুমারশীল,রায়হান নেওয়াজ সজিব,মারুফ আহমেদ ছিদ্দীক,জাহিদ হোসেন খোকন,মোঃ ইসমাইল,ফরহাদ আব্দুলাহ,সাজ্জাদ আলী জুয়েল,ইকবাল হোসেন রাজু,সরোয়ার হোসেন,মারুফুল ইসলাম মারুফ,মো সাজিবুল ইসলাম সজিব,রমজান আলী,আবুনাছেরজুয়েল,কোরবান আলী, তারিকুল ইসলাম টারজান, জিৎকর বাবু, তানভীর বিন হাসান,মোস্তফা মামুন ভূঁইয়া,মোঃ রোকন উদ্দিন, জাহিদুল আলম আলো, মাকসুদুর রহমান মোঃ মাসুম, হৃদয় কুমার দাশ,মোঃ ইমন, রাশেদুল ইসলাম ইমু,মোঃ সাইফুল, জুয়েল আকবর, সৈয়দ সুলতান আবিদ হাসান, ইফতেখার ইফতি,নুরুল ইসলাম রিয়াদ,হারুন রশীদ সামিউল,সৌরেন বড়ুয়া রিও,সজীব কান্তি দাশ,সাইফুল ইসলাম তুহিন,
মোঃ জিম,আব্দুল হামিদ,মেহেদী হাসান শুভ, ফাহিম ,শরীফ ,রায়হান, সামিন,রাজা শাহ্ ফয়সাল পিয়াল, নাঈম, ফাহিম, ইসমাঈল,তারেক,ফয়েজ প্রমুখ।

পটিয়ায় ধাউরডেঙ্গা কালিয়াইশ লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসব উদযাপন

0

পটিয়া ধাউরডেঙ্গা কালিয়াইশ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও সেবাশ্রম প্রাঙ্গণে ৪ সেপ্টেম্বর দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসব উদযাপন।

ধাউরডেঙ্গা কালিয়াইশ শ্রী শ্রী লোকনাথ ব্রাক্ষচারী মন্দির ও সেবাশ্রম মন্দিরের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিদ্যাপতি মল্লিক বিপ্লবের সঞ্চালনায় লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রনব সাহা,কাটগড় হিন্দু পাড়া রাম ঠাকুর মন্দির কমিটির মহা সচিব এস বি দেব লিটন,দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলার্স সমিতির সহ-সভাপতি সত্য কুমার ধর,সাংবাদিক এস কে সাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন, মন্দির কমিটির কাজল দত্ত, নারায়ণ বিশ্বাস, সু-কুমার বিশ্বাস,চপল মহাজন, বাসুদেব সিকদার, সুমন বিশ্বাস, সজল মল্লিক, টিটন মল্লিক, বিদ্যুৎ দত্ত প্রমুখ।

লোকনাথ ব্রহ্মচারী ২৯২ তম আবির্ভাব উৎসবে অরুপ কুমার নাথের দিকনির্দেশনায় গীতা পাঠ পরিচালনা করেন চাক্তাই শ্রী শ্রী লোকনাথ ধাম।

লোকনাথ মন্দিরের আরো ব্যাপক উন্নয়নের জন্য মন্দির কমিটি সনাতনী সম্প্রদায়ের বৃত্তবানের সু-দৃষ্টি কামনা করেন।

শুষ্ক মৌসুমে প্রবাহ পুনরুদ্ধার এবং নৌচলাচল নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ ব্রম্মপুত্র নদ খনন করছে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বাংলাদেশকে সুস্থ ও সচল রাখতে হলে নদীর প্রবাহ সচল রাখতে হবে। নাব‍্যতা না থাকায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলে বন‍্যা হয়েছে। নদীগুলোর নাব‍্যতা ফিরিয়ে আনতে হবে। নদীমাতৃক বাংলাদেশের নাব‍্যতা ফিরিয়ে আনার লক্ষ‍্যে বঙ্গবন্ধু বেশ কিছু ড্রেজার সংগ্রহ করছিলেন। বঙ্গবন্ধুকে হত‍্যার পর সে পদক্ষেপ আর দেখিনি। ব্রম্মপুত্র নদে একসময় বড় বড় জাহাজ চলত।

খননের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরাতন ব্রম্মপুত্র নদ খননে পদক্ষেপ নিয়েছেন। শুধু পুরাতন ব্রম্মপুত্র নয়; অন‍্যান‍্য নদী খননে পরিকল্পনা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী পরিকল্পনা প্রণয়ন করেছেন। এর কার্যক্রম এগিয়ে চলছে। ব্রম্মপুত্র নদে শুষ্ক মৌসুমে প্রবাহ পুনরুদ্ধার এবং সারাবছর নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ পুরাতন ব্রম্মপুত্র নদ খননের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রম্মপুত্র নদকে দ্বিতীয় শ্রেনীর রুট হিসেবে উন্নত করলে বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল রুটে ১১৬ কিলোমিটার দূরত্ব কমে যাবে। ব্রম্মপুত্র নদের মুখ খুলে দিলে তুরাগ ও বালু নদের প্রবাহ নিশ্চিত হবে। ঢাকার চারপাশের নদীর দূষণ কমে যাবে। বড় ধরনের সাফল‍্য আসবে। এটি একটি বড় চ‍্যালেঞ্জ। প্রকল্প চলমান। নীচের দিকে অনেক খনন হয়েছে। মুখ খুলে দিতে পারলে সাফল‍্য আসবে।
প্রতিমন্ত্রী ২০ সেপ্টেম্বর ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে বিআইডব্লিউটিএ আয়োজিত “Restoration of Dry Season Flow in old Brahamaputra River Go With Flow” শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস‍্য সত‍্যজিৎ কর্মকার, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, নেদারল‍্যান্ডস দূতাবাসের প্রথম সচিব Folkert de jeger, আইডব্লিউএম ‘র নির্বাহী পরিচালক জহিরুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নদী খননের লক্ষ‍্যে ২০১৮ সালের নির্বাচনী মেনিফেস্টোতে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের বিষয়টি উল্লেখ করেন। সে অনুযায়ি কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া কোন সরকার বা দল নৌপথ খননে পদক্ষেপ গ্রহণ করেনি। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের সাথে অভ‍্যন্তরীণ নৌপথে পণ‍্য পরিবহন বেড়ে গেছে। নৌপথে পণ‍্য পরিবহনে খরচ কম। অভ‍্যন্তরীণ নৌপথে নাব‍্যতা বজায় থাকলে সমুদ্র বন্দরগুলো অনেক বেশী গতিশীল হবে।

কয়লাখাতে চীনের বিনিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন

0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রতিশ্রুতি মেনে কয়লাখাতে বিনিয়োগ বন্ধ করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশকর্মীগণ। জাতিসংঘ সাধারণ পরিষদে চীনের প্রেসিডেন্টের প্রতিশ্রুতি পূরণের এক বছর পূর্তিতে ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি তোলেন।

বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই-বাংলাদেশ ও বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চীন শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রই নয়, বরং বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়া চীন পৃথিবীর সবথেকে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের নির্মাতা দেশও বটে। গত ২০২১ সালের ফেব্রুয়ারিতে চীনা কর্তৃপক্ষ এক চিঠিতে জানায় যে, বাংলাদেশে কয়লাবিদ্যুতের মতো বায়ুদূষণকারী খাতে আর কোনো বিনিয়োগ করবে না। এছাড়া গত বছর (২০২১) সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে বহির্বিশ্বে নতুন কোনো কয়লা-বিদ্যুৎকেন্দ্র তৈরি না করার ঘোষণা দেন। কিন্তু চীনা ব্যাংক ও কোম্পানিগুলো এখনও পটুয়াখালীর পায়রায় আরো একটি কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অর্থায়ন করবে বলে জানা গেছে।

কর্মসূচিতে বিডাব্লিউজিইডি’র সদস্য সচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে যা দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে। তাই চীনের উচিৎ উন্নত মানের প্রযুক্তি ও অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের পথে সাহায্য করা। ইতোমধ্যে ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকার মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করেছে। চীনের সহায়তা পেলে সরকার খুব দ্রুত এ পরিকল্পনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে।

আইএসডিই-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, কয়লাবিদ্যুতের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যহানি ও পরিবেশ দূষণের ঝুঁকি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এছাড়া আমদানিকৃত কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। তাই এ খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তাই, চীনের উচিৎ প্রেসিডেন্টের প্রতিশ্রুতি অমান্য করে কয়লা খাত থেকে সব ধরনের বিনিয়োগ প্রত্যাহার করা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, বিশিষ্ঠ কলামিস্ট মুসা খান, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, বাংলাদেশ ভেজিটেবল এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষেদের বিভাগীয় সহ-সভাপতি আবু ইউনচ, চান্দগাঁও ল্যাবরেটরী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ফারুকী, বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষেদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ক্যাব জামালখানের সভাপতি সালাহ উ্দ্দীন আহমদ, ক্যাব পাঁচলাইশের সহ-সভাপতি নারী নেত্রী সায়মা হক, ঘাতক দালাল নিমুূল কমিটি চট্টগ্রামের নেতা সচিত্রা গুহ টুম্পা, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, মানবাধিকার সংগঠক ওসমান জাহাঙ্গীর, সিএসডিএফ’র শম্পা কে নাহার, আইএসডিই’র মোঃ জাহঙ্গীর আলম, আরিফুল ইসলাম ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান।

ক্যাব যুব গ্রেুপের যুগ্ন সম্পাদক আমজাদুল হক আয়েজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবরার সুজন আয়ান, প্রচার সম্পাদক ইমদাদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রাসেল উদ্দীন, দপ্তর সম্পাদক আবুল কালাম, সদস্য নাঈম মুহাম্মদ নিশা, সালমান রশিদ অভি প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসতে হবে-ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম

0

মুনির নগর ওয়ার্ডে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডে এই কার্যক্রমের শুভ সুচনাকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মশক নিধন পদক্ষেপটিই হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। আমাদের চারপাশের যেসব স্থানে এডিস মশা জন্ম নেয় সেসব স্থান সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারণা দিতে হবে যাতে এডিস মশা জন্মাতে না পারে এবং নগরবাসী সচেতন হতে হবে। আবহাওয়াগত কারণে নগরীতে এখন মশার উপদ্রব বেড়েছে। এই ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ঝোঁপ-ঝাড় পরিষ্কার করা ও নালা-নর্দমায় জমাটবদ্ধ পানিতে মশার প্রজজন বৃদ্ধি পায় সেখানে ওষুধ ছিটানো হবে। ক্রাশ প্রোগ্রাম ছাড়াও চসিকের নিয়মিত কার্যক্রমের মধ্যে প্রতিদিন মশক নিধনে স্প্রে চলমান থাকবে। উত্তর-মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডের সমন্বিত মশকনিধন কার্যক্রমের উদ্ধোধনকালে তিনি একথা বলেন।

এসময় ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, পরিষ্কার ও বদ্ধ পানি এডিশ মশার প্রজনন ক্ষেত্র। তাই বাসা বাড়ির আশেপাশে ডাবের খোসা, ফুলের টব, ছাদ বাগান, ফ্রিজের ট্রে, এসির জমা পানি, পরিত্যাক্ত টায়ার, প্লাস্টিক বোতল ও পানির ড্রামে যাতে তিন দিনের বেশী সময় পানি জমে না থাকে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। ভারপ্রাপ্ত মেয়র বলেন, ডেঙ্গ্ ুএকটি ভাইরাসজনিত রোগ। সাধারণত বর্ষার মধ্যে জুলাই থেকে অক্টোবরের মাঝে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। বর্তমানে কারও জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সাথে সাথে চসিক জেনারেল হাসপাতাল ও আরবান হেলথ সেন্টারে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তিনি পরামর্শ দেন। এবং কার্যকরভাবে ডেঙ্গু দমন করতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন হতে হবে। ইতিমধ্যে চসিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও মোবাইলকোর্টের মাধ্যমে ছাদবাগান, নির্মাণধীন ইমারতসহ বিভিন্ন বসতবাড়ীতে অভিযান শুরু করেছে। এই বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র নগরবাসীর সহযোগীতা কামনা করেন। ভারপ্রাপ্ত মেয়র ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন শেষে জনসচেতনাতার লক্ষ্যে র‌্যালী, স্কুলের ছাত্র-ছাত্রী, দোকান পাটে, বাসাবাড়িতে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় আবাসিক এলাকার বিভিন্ন বাড়ি ঘরের ছাদ বাগান পরিদর্শন করেন।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা

0

পতেঙ্গা থানাধীন ছড়িহালদা মোড় সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বাঁশখালী কমিটির সভাপতি আজগর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, অলিয়ার রহমান, মো.পান্না মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন চট্টগ্রামের জেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের মধ্যে পতেঙ্গা থানার সভাপতি মো. জাশেদ, বাঁশখালী কমিটির সাংগঠিক সম্পাদক মো. আলী হোসেন,দপ্তর সম্পাদক মো. মামুন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জাহাজী শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকা,মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১২ লাখ টাকা,নৌ পথে চাঁদাবাজি,ডাকাতি,শ্রমিক হয়রানীবন্ধ সহ ১১ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে পতেঙ্গা থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে একটি সিন্ডিকেট নৌ-শ্রমিকদের হয়রানী,চাঁদাবাজি,মারধর করে শ্রমিকদের জাহাজ থেকে নামিয়ে দেয়ার অভিযোগ শোনা যাচ্ছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নৌ-পথকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানান তিনি।

চট্টগ্রামে প্রতিটি আসনে জাতীয় নির্বাচনে দলীয় সিংহ মার্কায় প্রার্থী দিবে এনডিএম-ববি হাজ্জাজ

0

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চট্টগ্রাম জেলা ও মহানগর ত্রিবার্ষিক সম্মেলন গত ১০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজন করা হয় । এনডিএম চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক এবং দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রধান ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন – এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম এর দলীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করার ঘটনা প্রমাণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো দখল করতে মরিয়া সরকার।”

তিনি আরও বলেন,“রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি না করেই ১৫০ আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা এবং জাতীয় দৈনিক গুলোতে ইভিএম ব্যবহারের পক্ষে ইসির প্রচারণা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে আরেক দফা অস্থিতিশীল করে তুলবে। একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে ইসির সংলাপে আমরা যে প্রস্তাব করেছিলাম সেই ব্যাপারে আমরা জনমত গঠন করতে চাই। চট্টগ্রামের প্রতিটি আসনে আগামী নির্বাচনে দলীয় “সিংহ” মার্কায় প্রার্থী মনোনয়ন দিবে এনডিএম। নিরপেক্ষ নির্বাচন হলে চট্টগ্রামের মাটি থেকে আমরা খালি হাতে ফিরব না ইনশাআল্লাহ।”

এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম বি এইচ চুন্নু খান। সম্মেলন শেষে এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের নতুন কমিটিতে এমরান_চৌধুরীকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে জুয়েলারি সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0

চট্টগ্রাম নগরের প্রেস ক্লাবের সামনে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে নিজেদের সকল ব্যবসা প্রতিষ্ঠান স্বর্ণের দোকানও বন্ধ রেখে গত রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাজুস চট্টগ্রাম জেলা শাখা ।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যানার নিয়ে যোগ দেন বাজুসের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।

এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাজুস চট্টগ্রাম জেলা শাখার সদস্য বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বিমান ধর বাকলিয়ার কেবি আমান আলী সড়কের রাহাত্তারপুল নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের স্বত্বাধিকারী।

গত ৬ সেপ্টেম্বর দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পটিয়ার উপজেলার গৈড়লায় রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিক পাড়ার দুলাল ধরের ছেলে।

এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ভাই ধীমান ধর বাদি হয়ে গত বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে বলেন, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্য নায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।

এসময় বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশ্বজিৎ সরকার, হাজি নুরুল হক, গৈড়লা হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সুজিত কর্মকার প্রমুখ।

উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সহ সভাপতি সিদুল কান্তি ধর, দীলিপ কুমার ধর, লিটন কুমার ধর, বিপ্লব বসাক, যীশু বণিক, যুগ্ম সম্পাদক প্রদীপ গুহ, কাজল বণিক, অমিত ধর, খোকন ধর, সুকুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ কুমার ধর, কার্যকরী সদস্য শম্ভু ধর, তপন ধর, রাজীব ধর তমাল প্রমুখ।