Home Blog Page 45

পতেঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

0

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কাটগড় জেলে পাড়ায় গত ৩০ সেপ্টেম্বর দুপুর ২ টায় বস্ত্র বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

কাটগড় জেলে পল্লীর নিম্ন আয়ের মানুষগুলো দুর্গা পূজার আনন্দ ভাগাভাগি করতে মাত্র ১ টাকা দিয়ে নিজেদের পছন্দ মত পোশাক ক্রয় করে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভ্রাম্যমান বিপণী থেকে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ মোবারক বলেন, এই ভ্রাম্যমান বিপণীতে বাচ্চাদের ফ্রক, শার্ট, প্যান্ট, টি-শার্ট, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস, পেটিকোট, গার্মেন্টস আইটেম বিক্রি করা হয়। আজ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন মানুষ মাত্র ১ টাকায় এই বাজার করে। মূলত বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সার্ভে করে লোক বাচাই করে তাঁদের এই আইটেমগুলি ১ টাকার বিনিময়ে বিক্রি করছি।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মনজুর আলম রবি, মো. ওমর ফারুক, মো. অমিত হাসান, স্থানীয় মেম্বার মো. নিজাম উদ্দিন, সাংবাদিক এস কে সাগর, মৎস্যজীবি সমিতির সদস্য পান্না জলদাশ প্রমুখ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন, উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস্যজীবি সমবায় সমিতি, লোকনাথ সেবা সংঘ, স্বপ্নের পথে সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দেবাশীষ পাল দেবুর ব্যতিক্রম উদ্যোগ-প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যারিষ্টার কলেজে সুরক্ষা সামগ্রী বিতরণ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, “রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন, বাঙালির উৎসবে মেতে উঠার দিন। দেশের টাকায় পদ্মা সেতু, যুদ্ধাপরাধীদের বিচার, আরেক বাংলাদেশের সমান সমূদ্র সীমা জয়, ছিট মহল সমস্যার সমাধান, পার্বত্য শান্তি চুক্ত্ মেট্রো রেল, কর্ণফুলীর তলদেশে টানেল সহ অসংখ্য মাইলস্টোন সৃষ্টিকারী কর্মের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিয়ত বিশ্বের দরবারে নতুন নতুন উচ্চতায় স্থাপন করে চলেছেন। দেশের প্রান্তিক নারীর ক্ষমতায়নে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন সন্তানের পরিচয়ে মায়ের নাম অন্তর্ভূক্তির মাধ্যমে। তাই রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন প্রতিটি বাংগালির উৎসবের আনন্দে মেতে উঠার দিন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এস.এম.তৈয়ব এর সভাপতিত্বে সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে নগরীর ব্যারিষ্টার সুলতান আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজে ছাত্রী মিলনায়তনে ২৮ সেপ্টেম্বর বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডোর গেমস উপকরণ প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন,পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহম্মদ খোকন, উপাধ্যক্ষ অধ্যাপক এহতেশামুল হক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুর রহমান, অধ্যাপক পারভীন আক্তার, আইটি বিশেষজ্ঞ সবুজ দাশ, একাডেমিক কাউন্সিল সদস্য অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরী, প্রভাষক সুরাইয়া আক্তার, প্রভাষক সোহানা বিনতে ওয়াহাব, ছাত্র সংসদ এর ভিপি জাহিদ হোসেন খোকন, জিএস জিয়াউদ্দিন জিয়া, ‘কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো: আরমান, ফারুক হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক তানভীর নেওয়াজ কাজল, ছাত্র নেতা, সারূপ, মহিম ইসলাম রায়হান,মোস্তাইন শারুফ, নুসরাত জাহান শাওন, অপু সরকার ,রাকেশ,রাকিবুল ইসলাম রাহি ,রিজভী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জম্ম দিন উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে দেবাশীষ পাল দেবুর বস্ত্র বিতরণ

0

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল এর নির্দেশে ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৭ সেপ্টেম্বর এক আলোচনা সভা শেষে সুবিধা বঞ্চিত নারী ও পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লাহ,মোঃ ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল, সালাউদ্দিন, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব আবু নাসের জুয়েল, মোঃ রাশেদ, জিৎকর বাবু,মামুন ভুইঁয়া, জুয়েল দাশ রানা,আরমান, প্রনব দাশ,শহীদুল ইসলাম শহীদ, মাকসুদুর রহমান, হৃদয় কুমার দাস, আবদুল্লাহ আল মামুন, রাশেদুল আলম ইমু,তানজিম উদ্দীন, আকবার জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, নুরুল ইসলাম রিয়াদ,নজরুল ইসলাম টিপু, মামুনহোসন,ইসরাফিল, সজীব কান্তি দাশ,সোহাগ দেব নাথ,আরমান হাসান মুরাদ,রিমন,বাপ্পা, দ্বীপ, রিমন,মানিক প্রমুখ।

নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাশেদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় দেবাশীষ পাল দেবু বলেন, ‘৭৫-এর পর বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না; শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য।

জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবরের বড় ছেলের আংটি বদল-অক্টোবরে বিয়ে

0

বিনোদন ডেক্স

বিয়ে করছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ।

গত ২৪ সেপ্টেম্বর তার আংটি বদল আয়োজন সম্পন্ন হয়েছে।

ছেলের বিয়ের কথা জানিয়েছেন শ্রোতানন্দিত গায়ক আসিফ আকবর নিজেই। তিনি আরও জানান, তার পুত্রবধূর নাম ঈশিতা। তিনি গোপালগঞ্জের মেয়ে। থাকেন ঢাকাতেই। আসিফ আকবরদের পূর্ব পরিচিত।

ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ লিখেছেন, ‘ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম ১০ দিনের জন্য।‘

ছেলের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারও মেয়ের বাবা হয়েছি, স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

আসিফ জানান, তার পুত্র ও পুত্রবধূ দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

সাগরিকা রোডে চসিক’র অবৈধ বাজার উচ্ছেদ

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর সাগরিকা রোডস্থ বিটাক মোড়ে অবৈধভবে স্থাপিত বাজর থেকে প্রায় দেড় শতাধিক দোকান উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। সড়কের জায়গা দখল করে দোকান বর্ধিত করা ও নালার উপর অনঅনুমদিত স্ল্যাব স্থাপনের দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮৫ হাজার টাকা জরিমান আদায় করা হয় এবং সাগরিকা শিল্প এলাকায় সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুইটি টেইলার গাড়ি জব্দ করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযানে চানগাঁও আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান পরিদর্শন করা হয়। পরিদর্শণকালে দুইটি বাড়ির ছাদ বাগানের টবে এডিশ মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিক ও রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় একব্যক্তিসহ তিনি জনের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

করদাতা সুরক্ষা পরিষদের সভাপতির বক্তব্যের প্রতিবাদে বাকলিয়া ও পাথরঘাটা ওয়ার্ডে বিক্ষোভ

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী’র বিরুদ্ধে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার অশালীন ও মানহানিকর বক্তব্য প্রদান করার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর সোমবার নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ও পাথরঘাটা ওয়ার্ডে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌধুরী সেলিম ও পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারন অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা অশালীন ও অবমাননাকর। সিটি মেয়র ৭০ লক্ষ জনগণের অভিভাবক প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তাঁকে উদ্দেশ্য করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তাতে আমরা মর্মাহত হয়েছি। নুরুল আবছারে এধরণের উদ্ধার্তপূর্ণ আচরনের জবাব জনগন দিবে। বক্তাগণ এধরণের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ সহ করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিআইডব্লিউটিএ’র মাধ‍্যমে ৯০ ভাগ নদীর জায়গা দখলমুক্ত হয়েছে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

0



নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জনগণকে নদীমুখী করতে পারছি-এটা আমাদের সফলতা। সরকার গঠনের পর বলেছি- নদীকে আলোচনায় আনতে হবে, নদী নিয়ে জনগণকে ভাবতে হবে। জনগণ এখন নদী নিয়ে ভাবছে, নদীর সঙ্গে চলে এসেছে-এটা আমাদের সফলতা। বঙ্গবন্ধু জলাভূমি ও নদী নিয়ে কথা বলেছেন। নদী ও জলাভূমি রক্ষায় বঙ্গবন্ধুর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি।


নদীর নাব‍্যতা রক্ষায় বঙ্গবন্ধু বিআইডব্লিউটিএ’র জন‍্য অনেকগুলো ড্রেজার সংগ্রহ করেছিলেন; সেগুলো এখনও সচল আছে এবং নাব‍্যতা রক্ষায় কাজ করছে। বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী চ‍্যানেল এবং রাজবাড়ীর পাংশায় নদী খনন কাজে অংশ নিয়েছিলেন। নদী রক্ষায় বঙ্গবন্ধুর পদক্ষেপগুলো নিয়ে কাজ করতে পারলে-আজকে নদীর নাব‍্যতা ও দূষণ নিয়ে কথা বলতে হতোনা। এখন বাস্তবতা হলো-নদীর প্রবাহ ও নাব‍্যতা কমে গেছে; দূষণে ব‍্যবহার অনুপযোগী হয়েছে। নদী রক্ষায় প্রধানমন্ত্রী জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছেন। ঢাকার চারপাশে মাল্টিমোডাল কানেক্টিভিটি গড়ে তোলা এবং ১৯৯৯ সালে দূষণরোধে প্রকল্প নেয়ার কথা বলেছিলেন। কিন্তু সেগুলো হয়নি। আরো বেশি দূষণ হয়েছে। সকলের সহযোগিতায় নদী তীর দখলমুক্ত করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস নিয়ে কাজ করছি।তিনি আমাদের উৎসাহিত করছেন; এবং সাহস যুগিয়েছেন।

বিআইডব্লিউটিএ’র মাধ‍্যমে ৯০ভাগ নদীর জায়গা দখলমুক্তের কাজ হয়েছে। প্রতিমন্ত্রী ২৫ সেপ্টেম্বর ঢাকায় সিরডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘রাইটস অব রিভার্স’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিটি বক্তব্যে নদী রক্ষার কথা বলেন। সে থেকে বুঝতে হবে বর্তমান সরকার নদী রক্ষায় কতটা সচেতন। কেননা শরীরে রক্ত চলাচলে যেমন শিরা উপশিরা প্রয়োজন তেমনি নদী দেশের সকল ধরনের প্রবাহ রাখতে সহযোগিতা করে। নদী রক্ষায় বিভিন্ন চ‍্যালেঞ্ছের সম্মুখীন হতে হয় বলে প্রতিমন্ত্রী বলেন, নদীকে দখলমুক্ত করার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি। তবে নদী রক্ষা ও উদ্ধার কার্যক্রমে বেশ কিছু বাধা পেয়েছি। নদীর তীরে নদীর জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরের মত ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এ নিয়ে আমরা মন্ত্রনালয়সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে কথা বলেছি। এ বিষয়ে আমাদের সাহায্য করার আশ্বাস দিয়েছে।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিজ গোয়েন লুইস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আইনুন নিশাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান ও সভাপতিত্ব করেন জাতীয় নদী রক্ষা কমিশনের ড. মনজুর আহমেদ চৌধুরী।


খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী রক্ষায় ধারাবাহিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বর্তমানে দেশের অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে। মোংলা বন্দরে ৯ মিটার ড্রাফটের জাহাজ আসছে। উন্নয়ন হচ্ছে। ঠিক তখনি নদী ও পরিবেশ নিয়ে অপরাজনীতির পায়তারা করছে একটি মহল। যথাযথ নিয়ম মেনে উন্নয়ন প্রকল্প করতে গেলেই বাধা আসে। এমনকি এই নিয়ে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে কখনো ক্ষত বিক্ষত করবেনা। দেশকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দরের উন্নয়নের গতিকে স্লো করতে ও টেনে ধরার জন‍্য পরিবেশের নামে কিছু লোক ঢুকে পড়েছে; সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আসুন সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই-নদীমাতৃক বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব।

বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

0

বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সম্মেলন কক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ২৫ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

কমিটির সদস্য সচিব জেলা নিরাপদ খাদ্য কর্মকতা নাজমুস সুলতানা সীমার সঞ্চালনায় আলোচনায় অংশনেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজউল্যাহ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ইলিয়াছ ভুইয়া, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোরটাস অ্যাসোসিয়েশনের এস এম শোয়াইব হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিনিধিবৃন্দ।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন নিরাপদ খাদ্য বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্ঠিতে সরকারের বিভিন্ন্ দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। লাইন্সেবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযান জোরদার করা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, হোটেল রেস্তোরায় বারবার একই তেল দিয়ে ভাজাপোড়া বন্ধ ও পোড়াতেল সংরক্ষন, বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বজ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা সৃষ্ঠিতে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্ঠির ওপর জোর দেন। জেল জরিমানার পরিবর্তে উদ্ভুদ্ধকরণ কর্মসুচির মাধ্যমে মানুষের আচরন পরিবর্তনে কাজ করার পরামর্শ দেন। সভার শুরুতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা স্লাইডের মাধ্যমে খাদ্যে বিভিন্ন ক্যামিকেল মিশ্রণ ও অনিরাপদ আচরন- অভ্যাসের কারনে ক্ষতিকর বিষয় ও করনীয় তুলে ধরেন।

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না- দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, “ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না। গৃহকর কীভাবে আদায় হবে সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র নির্ধারণ করেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করে সেটাই মেয়রকে পালন করতে হয়। প্রয়োজনে জন দুর্ভোগ লাঘবে মেয়রকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে গৃহকর এর বিষয়টি সুরাহার জন্য। কিন্তু তা না করে, মেয়রকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তাদের সেই অপচেষ্টা সফল হতে দেয়া হবে না।”চসিক মেয়রকে কটূক্তির প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন।

বিক্ষোভ মিছিল নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে ৩ নম্বর জেটি ফকির হাট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ মোড়ে এসে যুবলীগ নেতা আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুনিরুল হক মনিরের সঞ্চালনায় সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নূরন্নবী পারভেজ,রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ,ইমতিয়াজ বাবলা,ফরহাদ আব্দুলাহ,সাজ্জাদ আলী জুয়েল, কাজী মোঃআরিফ,সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, শাহজাহান বাপ্পি,মোঃ আমির হোসেন,জহির রায়হান, এমরান হোসেন,কোরবান আলী আজাদ, যুবায়ের হোসেন অভি,সাজিবুল ইসলাম সজীব, হোসেন আহম্মদ কিরন,জুয়েল,টিপু,মনির,রমজান আলী, মোঃ হানিফ আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান বাপ্পী,জুয়েল দাশ,মোঃ রাশেদ,আলী নুর,রিয়াজুনবী রাহী,মোঃ আরমান, তানভীর বিন হাসান,

মোঃ শোয়েব,মোস্তফা মামুন ভূঁইয়া,নুর এলাহী সানি,মোঃ দিদার রিপন বিশ্বাস,মোঃ রোকনউদ্দিন মোমিনুল হক মাসুম, মোঃ আরাফাত,আব্দুল মমিন রাজু মোঃ সোহেল,মাকসুদুর রহমান,তারিকুল , মোঃ মাসুম,আলাউদ্দিন সোহেল হৃদয় কুমার দাশ,আব্দুলাহ্ আল মামুন,নাজমুল হক নোমান,নুর ইসলাম রিয়াদ,বাপ্পি,দেলোয়ার নাজিম,রাশেদুল ইসলাম ইমু ,তানজিম উদ্দিন,নজরুল ইসলাম বিপ্লব,মোঃ রিমেল আকবর জুয়েল,সৈয়দ সুলতান,ইফতেখার উদ্দিন ইফতি, আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, হারুন রশীদ সামিউল,কৌশিক রায়,সাইফুল,নজরুল ইসলাম টিপু, রবি, রাহাত,টিপু,রেহমান রাব্বি,আকবর,মোঃ মানিক, সাইফুল ইসলাম তুহিন মোঃ ইসমাঈল,নবী,সাকিব আরাফাত, জনি, অভি,জাহেদ,দিপুঅজিত,কামরুল,রাকিব,জাহেদ শাবুদ্দিন সাবু,রাজা শাহ্,তানিম,সানি,সাদ্দাম, শামসু প্রমুখ।

পাহাড়তলীতে জাগো হিন্দু পরিষদের বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

0

জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখা চট্টগ্রাম মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন ও বস্ত্র বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান গত ২৩ সেপ্টেম্বর দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে গীতা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টায় জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সভাপতি রিপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব কান্তি নাথের সঞ্চলনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

প্রধান বক্তা ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল, অর্থ সম্পাদক অরুপ দাশ রুবেল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, হরিমন্দির পরিচালনা পরিষদের সভাপতি সদানন্দ ভটাচার্য ও সাধারণ সম্পাদক সমর কান্তি দাশ, হরিমন্দির দুর্গা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সর্ববিদ্যা,জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সাবেক যুগ্ম সম্পাদক আকাশ দাশ, অর্থ সম্পাদক বিজয় মজুমদার , ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় দাশসহ বিভিন্ন ইউনিট ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

আসন্ন দুর্গা পুজা উপলক্ষে ২০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী শাখার
কমিটিতে পুনরায় সভাপতি রিপন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীব দেবনাথ, অর্থ সম্পাদক নয়ন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জীত দাশকে নির্বাচিত হয়।