Home Blog Page 44

উত্তর পাহাড়তলীতে ইউনিট বিএনপির আনন্দ মিছিল

0

উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র অধীনস্থ ক,খ,গ ইউনিট বিএনপির নতুন কমিটি নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেনসহ সদস্য সচিব আবুল হাশেম বক্কর আকবরশাহ থানা পুনর্গঠন চার্জ কমিটি প্রধান এস কে খোদা তোতন সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন ও ইকবাল চৌধুরী কে শুভেচ্ছা জানিয়ে নেছারীয়া মাদ্রাসা থেকে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর একেখান মোড়ে এসে শেষ হয় ।

এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ক ইউনিট বিএনপির সভাপতি আবু হানিফ সাধারন সম্পাদক পলাশ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আফসার খান মনি। খ ইউনিট বিএনপির নব নির্বাচিত সভাপতি জানে আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন সিনিয়র যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মিজান।
গ ইউনিট বিএনপির নব নির্বাচিত সভাপতি জনাব আলী আক্কাস সাধারণ সম্পাদক জামাল হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিক সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ রাসেল দিবস উপলক্ষে দেবাশীষ পাল দেবুর শিক্ষা সামগ্রী বিতরণ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দুই দিন ব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে ১৭ অক্টোবর সোমবার দুপুর ১ টায় প্রথম দিনে পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি রাশেদ জোবায়েরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।
আরও বক্তব্য রাখেন,নগর যুবলীগ নেতা আবদুল হাই,জসিমুলহুদা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বড়ুয়া,নগর যুবলীগ নেতা মোঃ আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,হাজী মোঃ মাসুদ,শফিউল আজম মন্জু,ফয়সাল আমির,রায়হান নেওয়াজ,মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা।

এ সময় উপস্থিত ছিলেন,ফরহাদ আবদুল্লা,মো.ইসমাঈল,সরওয়ার হোসেন, আবু নাসের জুয়েল, মো. আজাদ, তাজুল ইসলাম তাজু,এরশাদ, রুবেল, আবদুল মাজেদ, সম্রাট, রাসেল, আরমান রনি,মোস্তাফা মামুন ভুইঁয়া,তানভীর হাসান,জিৎকর বাবু,মোঃ সাজিবুল ইসলাম সজিব,মোঃ মাকসুদুর রহমান,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ,ইফতেখার উদ্দিন ইফতি ,রিমন, পলাশ চক্রবর্তী, রুবি আক্তার,সজীব কান্তি দাশ প্রমুখ।

চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন

0

নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সফল সিটি মেয়র, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ছিন্নমূল মানুষের পাশাপাশি এতিমখানার শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


চাটগাঁর সংবাদ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

0

চাটগাঁর সংবাদ পত্রিকার ১০ম বর্ষপূর্তি পালন উপলক্ষে পত্রিকা কার্যালয়ে আজ শনিবার (৮ অক্টোবর) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামি নভেম্বরের মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য প্রস্ততি নিতে পত্রিকার কর্মী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানান সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

প্রস্তুতি সভায় উল্লেখ করা হয়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামি ১৪ অক্টোবর (শুক্রবার) চাটগাঁর সংবাদ পত্রিকার আয়োজনে সাতকানিয়া উপজেলার মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে। এতে স্বেচ্ছায় চিকিৎসা সেবা প্রদান করবেন চট্টগ্রামের স্বণামধন্য চব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

নুরুল আবছার চৌধুরি বলেন, প্রতিষ্ঠার ১০ বছরে চাঁটগার সংবাদ পত্রিকা দেশ ও সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সুনাম অর্জন করেছে। এর ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও চাটগাঁর সংবাদ গণমানুষের মুখপত্র হয়ে সমাজ বিনির্মানে মুখ্য ভূমিকা রাখতে চায়।

হেলথ ক্যাম্পের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, প্রান্তিক পর্যায়ে গ্রামীণ সমাজে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে দেশের স্বনামধন্য চিকিৎসকেরা চাটগাঁর সংবাদের পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষও ইতোমধ্যে ব্যাপক সাড়া দিচ্ছে।

তিনি বলেন, এতে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপিং, চক্ষু, দাঁত পরীক্ষা করানো যাবে। এছাড়া খৎনা, কর্ণছেদন, গাইনী ও প্রসূতি, নবজাতক, শিশুরোগ, মেডিসিন, হৃদরোগ কিডনি, বাত-ব্যাথা,চর্ম ও যৌন, নাক-কান-গলাসহ ইত্যাদি রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। আগামি ১২ অক্টোবর বুধবারের মধ্যে চিকিৎসা প্রার্থীরা রোগের ধরণ জানিয়ে পাশ্ববর্তী স্কুল,মাদ্রাসা ও মসজিদের ইমামদের কাছে নাম রেজিস্ট্রেশন করে নেয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা হেলথ ক্যাম্পের কাজ শেষ করে নভেম্বরের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে পত্রিকার বর্ষপূর্তি পালনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল নিজামী, বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমান, সংবাদ প্রতিনিধি এস কে সিদ্দিকী, শামীম আজাদ, এস এ নয়ন, মঈন উদ্দিন হাসান, মো: শরফুদ্দিন, তুহিব চৌধুরী, আমান উল্লাহ, বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ হাসান প্রমুখ।

পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাটে ৫০ টি প্রতিমা বিসর্জন

0

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনব্যাপী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ (অক্টোবর) বুধবার বিকেল ৩ টায় উওর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া শ্রী শ্রী মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির উদ্যোগে প্রতিমা বিসর্জন শুরু হয়। এতে পতেঙ্গা থানা,ইপিজেড থানা ও বন্দর থানার ৮ টি পূজা মণ্ডপের প্রায় ৫০ টি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উওর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া শ্রী শ্রী মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সভাপতি সোনাবাবু জলদাস,সহ-সভাপতি কাঞ্চন জলদাস,সাধারণ সম্পাদক শ‍্যামল জলদাস,অর্থ সম্পাদক রানা জলদাস, লক্ষন জলদাস,সদস্য পান্না জলদাস, হীরন জলদাস, বাপ্পী জলদাস, সুভ্রত জলদাস, বাদশা জলদাস, অরণ্য জলদাস প্রমুখ।

প্রতিমা বিসর্জনকালে উওর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া শ্রী শ্রী মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সভাপতি সোনাবাবু জলদাস বলেন, এবারের শারদীয় দুর্গা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও প্রসাশনকে আন্তরিক ভাবে অনেক অনেক ধন্যবাদ। পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাটে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০ টি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

কমিটির পক্ষ থেকে আমরা চাই সবাই জানুক এ ঘাটের বিষয়ে। আগামীতে ব্যাপক পরিসরে সী বিচের পাশাপাশি আমাদের এই গঙ্গা স্নান ঘাটেও যেন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কারণ আউটার রিং রোড পুরোদমে চালু হলে যানজট থেকে শুরু করে সময় বাঁচানোর ক্ষেত্রে প্রতিমা বিসর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট’র উদ্যাগে বস্ত্র বিতরণ

0

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা শাহাদাত হোসেন বলেছেন, এই দেশে একজন মুসলমানের যেমন অধিকার আছে ঠিক তেমনি ভাবে হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান সকলেরই সমান অধিকার আছে। ধর্ম যার যার রাষ্ট্র সকলের। এই বাংলাদেশ আমার আপনার আমাদের সকলের। সামাজিক-রাজনৈতিক অবক্ষয়ের চরম সীমায় পৌঁছে গেছি আমরা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশকে চিরস্থায়ীভাবে পঙ্গু পরনির্ভরশীল করে রাখতে আমাদের আগামী প্রজন্মের বেড়ে ওঠার সুষ্ঠু পরিবেশ, সাংস্কৃতিক মূল্যবোধ ও শিক্ষাব্যবস্থার পরিকাঠামোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।

আজ ৩ অক্টোবর (সোমবার) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট চট্রগ্রম মহানগর শাখার উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজ দেশের কোন মানুষ ভালো নেই। এই সরকারের খুন, গুম, নির্যাতন, নিপীড়নে পুত্র হারিয়েছে তার পিতাকে, পিতা হারিয়েছে তার পুত্রকে, স্ত্রী হারিয়েছে তার প্রিয়তমা স্বামীকে। দেশে মানবাধিকার বলতে কিছুই নেই। জনগণের ভোটকে নির্বাসনে পাঠানো হয়েছে। দীর্ঘ এক যুগের অধিক মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকল ধর্মের মানুষের জন্য বাসযোগ্য সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? পৃথিবী দিন দিন এগিয়ে যাচ্ছে, অথচ আমরা দিন দিন পিছনের দিকে যাচ্ছি। গণতন্ত্র আজ শেখ হাসিনার শিকলে বন্দী। আপনি আমি আমরা কেউ ভোট দিতে পেরেছি? গণতন্ত্র নেই। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনাকে মামলা খেতে হবে, জেলে যেতে হবে, নির্যাতন নিপীড়নের স্বীকার হতে হবে। আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে সাত খুন মাফ। নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশ শাসন করছে এই স্বৈরাচার সরকার। একটি চিরন্তন সত্য হচ্ছে হিন্দুরা যদি বাংলাদেশে থাকে নির্বাচন আসে আওয়ামী লীগের লাভ।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট চট্রগ্রম মহানগর শাখার সভাপতি জে বি এস আনন্দ বোধি ভিক্ষুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সি: যুগ্ন আহবায়ক এম এ আজিজ, যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, সদস্য কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক মন্দিরের সন্ন্যসী হরি লীলাময় দাস, পলাশ চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, আবদুল জলিল, জেলা ফ্রন্ট সভাপতি সঞ্জয় চক্রবর্তী, জেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, এন মোহাম্মদ রিমন, আবদুল্লাহ আল সোনা মানিক, সৌরভ প্রিয় পাল, মিঠুন বৈষ্ণব, দীপক চৌধুরী কালু, রতন চন্দ্র মালী, বাবুল মল্লিক, রানা দাশ, রিপন শীল, জনি চকমা, সুব্রত আইচ, কিং মোতালেব প্রমুখ নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় যুব আন্দোলনের কমিটি গঠন

0

“বুক চিতিয়ে করবো লড়াই, বিজয়ী হবো আমরা যুবরাই” এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন এনডিএম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

কমিটিতে যুব নেতা আদনান সানি সভাপতি, মিঠু আলী সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়ামিন হোসেন ও চট্রগ্রামের চুন্নু খানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ।

বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খাঁন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন, সাইফুদ্দিন খালেদ, এমরান চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, এনডিএম এর কেন্দ্রীয় নেতা জাবেদুর রহমান জনি,নুরে আলম লিটন, নুর উল্লাহ, যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সুমন, সদ্য যুব আন্দোলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুসাইন মোহাম্মদ শাহাদাৎ, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দ্বি-বার্ষিক সম্মেলন সঞ্চালনা করেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা জুয়েল।

৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডে দেবাশীষ পাল দেবুর বস্ত্র বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২ অক্টোবর সনাতনী সম্প্রদায়ের সার্বজনীন সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পুজা উপলক্ষে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের ধোপার দীঘির পাড় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বন্দর থানা এলাকা সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত তিন শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

কালী মন্দির কমিটির সভাপতি খোকন দের সভাপতিত্বে ও নির্মল দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, বন্দর থানা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দে,সাধারণ সম্পাদক রতন দাশ, সুন্দর পাড়া দূর্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীর দাশ, জিশু দাশ,যুবলীগ নেতা মানিক দাশ,জনি মিজান, রকি দাশ,মোঃদিদার,অর্জুন দাশ,প্রনব দাশ,হৃদয় দাস, মানিক দাশ,রিংকেল দাশ,সামির দাশ, চন্দন দাশ,রিমন দাশ,সুজন দাশ,জনি দাশ,রাজীব দাশ,রাজীব পাল,কাজল দাশ,বিকাশ দাশ,সজীব দাশ,লিমন দাশ,চন্দন দাশ প্রমুখ।

পতেঙ্গায় এবারের চমক ‘নবদুর্গা’

0

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পতেঙ্গায় ১১ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা।

দুর্গাপূজা উপলক্ষে কাটগড় জেলে পাড়ায় এবারের দুর্গা পূজায় ভক্তদের চমক দিতে থাকছে নবদুর্গা। জেলে পাড়ার পূর্ণ সর্দারের বাড়িতে চন্ডী মন্দির প্রাঙ্গণে ব্যতীক্রম এ দুর্গা পূজার আয়োজন করেছে উত্তর পাড়া সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব কমিটি।

উত্তর পাড়া সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব কমিটির সভাপতি পান্না জলদাশ বলেন,
গত দুই বছর পর পর আমরা দুর্গা পূজায় সেরা হিসেবে
সম্মাননা পেয়েছি। ভক্তবৃন্দ, দর্শনার্থী ও অতিথিদের চমক দিতে সর্বোচ্চ চেষ্টা করছি
এবারের দুর্গা পূজায় ভিন্ন ও ব্যতীক্রম করার। অনেক ব্যায় বহুল হলেও আশা করছি সকলের সহযোগিতা পাব।

জাগো হিন্দু পরিষদ চান্দগাঁও থানার বস্ত্র বিতরণ

0

জাগো হিন্দু পরিষদ চান্দগাঁও থানার উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর চান্দগাঁও থানার মধ্যম মোহরায় কে.এস পার্ক কমিউনিটি সেন্টারে চান্দগাঁও থানার কার্যকরী পরিষদ ২০২২ ও ২০২৪ এর অভিষেক অনুষ্ঠান এবং দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

চান্দগাঁও থানার নবগঠিত কমিটির সভাপতি মিটু নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুভ শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

প্রধান বক্তা ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল।


বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক লিটু সূত্র ধর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অমিত পারিয়েল, চান্দগাঁও থানার উপদেষ্টা বিশ্বজিৎ পাল, পিয়াল শর্মা, সৈকত বসু, রাজিব দে, জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি নাথ, রাংগুনিয়া শাখার সদস্য সবুজ নাথ সহ চান্দগাঁও থানার সদস্যবৃন্দ।