Home Blog Page 4

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সমাজ সেবক ও শিক্ষানুরাগী সুজিত চৌধুরী

0

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার  কোলাগাঁও ইউনিয়নের বৈষ্ণব মহাজনের বাড়ির স্থায়ী বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী সুজিত চৌধুরী শারীরিক ভাবে খুবই অসুস্থ। তিনি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ইসলামি ব্যাংক হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।

তার জামাতা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের অন্যতম সদস্য ও চাটগাঁর সংবাদ পত্রিকার সাংবাদিক উজ্জ্বল ধর দেশবাসীর কাছে শ্বশুরের সুস্থতার জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করে বলেন, আমার শ্বশুর জীবদ্দশায় বিভিন্ন মঠ-মন্দিরসহ সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে:ট্রাস্টি দীপক কুমার পালিত

0

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তন পর দেশের সংকটময় সময়ে চট্টগ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেন দীপক কুমার পালিত।

দেশের ক্রান্তিলগ্নে প্রতিকূল পরিস্থিতিতে সনাতনী ধর্মাবলম্বীদের পাশে দাড়িয়ে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার অনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব করাসহ বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন দীপক কুমার পালিত।

সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সম্প্রীতি ও স্বাধীনতার পক্ষে শক্তিকে সুসংগঠিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়ন গ্রহণ করলেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তিনি নিজে সরে দাঁড়িয়ে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন জানান—যা তার দায়িত্ববোধ ও দূরদর্শিতার প্রমাণ বহন করে।

দীপক কুমার পালিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের, ট্রাস্টি হিসেবে দায়িত্ব নেয়ার পর ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও গীতা শিক্ষাকেন্দ্র গুলোকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে
নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তিনি পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে সমন্বয় করার কারণে শিক্ষার পরিবেশ উন্নয়নে মন্দির ভিত্তিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করেছেন। দীপক কুমার পালিত বলেন,প্রতিটি মঠ ও মন্দিরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে সরকার বদ্ধপরিকর।

দায়িত্ব পালনকালে ট্রাস্টি দীপক কুমার পালিতের অগ্রনী ভুমিকা ইতোমধ্যে বেশ প্রসংশনীয়। তিনি সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া হিন্দু পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা, বৃত্তি প্রদান কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

ট্রাস্টি দীপক কুমার পালিত মনে করেন, চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ—এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানে আবদ্ধ। তিনি দায়িত্ব গ্রহন করার পর থেকে সনাতনী ধর্মাবলম্বীদের কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রম, শুদ্ধ ধর্মীয় আচরণ, মন্দির ব্যবস্থাপনা দক্ষতা সামাজিক সম্প্রীতির চর্চার ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবার মান ও পেশাদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।

জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি বিভিন্ন সভা ও মতবিনিময়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্যের মূল প্রতিপাদ্য—স্বেচ্ছাসেবার গুরুত্ব, ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজ উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা। এছাড়া মন্দির তালিকাভুক্তি ও নিরাপত্তা জোরদারেও তিনি গুরুত্বারোপ করেন।
উন্নয়ন ও সম্প্রীতির ইতিবাচক বার্তা
সরকারের ধর্মীয় কল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের বার্তা উপস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে।
সার্বিক মূল্যায়ন মাঠপর্যায়ের কার্যক্রম ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বলা যায়— দীপক কুমার পালিত ধর্মীয় শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এক নিবেদিত প্রাণ ও দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিচ্ছেন। তার ধারাবাহিক উদ্যোগ ধর্মীয় কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করছে।

ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক তার এক ছেলে এক মেয়ে বর্তমানে ইঞ্জিনিয়ার।

বহুগুনের অধিকারী দীপক কুমার পালিত একজন রাজনীতিবিদ, দক্ষ সংগঠক, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী। ইতিমধ্যে তিনি তিন তিন বার চট্টগ্রাম মহানগর থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। ইতিমধ্যে তার একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তিনি ৩০ অধিক মঠ, মন্দির এবং দেবালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর চসিক নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

দি চিটাগং ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

0

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি)’র আলোচনা সভা নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে গতকাল ৪ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে এবং ট্রাস্টের শিক্ষা সচিব অধ্যক্ষ অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্টের উপদেষ্টা অধ্যক্ষ মনোজ কুমার দেব,ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের মহা সচিব প্রবাল দে,ট্রাস্ট কর্মকর্তা রাজীব দে, প্রসূন চৌধুরী,জিকু দত্ত,রতন কান্তি দে, বিপ্লব চৌধুরী,কৃত্তিকা চক্রবর্তী,ঊষা আচার্য্য, সৈকত দে, লক্ষ্মী সরকার, রুপনা চৌধুরী রুপা, সীমা দে, বিভাষ দাশ, সাগর দাশ, শ্যামল বিশ্বাস, মাভৈঃ তারানাথ চক্রবর্তী, কালীশংকর চক্রবর্তী,ওসমান গণি, টিটু চক্রবর্তী, ধীমান ভট্টাচার্য্য, জনি চক্রবর্তী, রাসেল চৌধুরী, শ্যামল বৈদ্য সবুজ, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য।

আলোচনা সভায় ২০২২-২০২৫ সালের ট্রাস্টের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধ্যাপক স্বদেশ চক্রবর্তীকে আহবায়ক, বাবুল ঘোষ বাবুনকে সদস্য সচিব, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য ও বিভাষ দাশকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় আগামী ১৫ মে ত্রি-বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পতেঙ্গার জেলেপাড়ায় ত্রিনাথ ঠাকুর মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া ত্রিনাথ ঠাকুরের মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে ২০ ও ২১ এপ্রিল দুইদিন ব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকছে নগর কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র গীতাপাঠ,মহাপ্রসাদ বিতরণ ও ধর্ম সভা।
ত্রিনাথ সংঘের আয়োজনে আনন্দ মোহনের বাড়িতে ২০ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭ টায় উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া ত্রিনাথ ঠাকুর মন্দিরের সভাপতি বিদুর দাসের সভাপতিত্বে এবং গীতাপাঠক গৌরাঙ্গ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।
প্রধান বক্তা ছিলেন,ভগবতীয় বক্তাও লেখক উত্তম চক্রবর্তী। মঙ্গল প্রজ্বলন করেন শ্রীশ্রী মানিকানন্দ অবদূত ব্রহ্মচারী। আলোকিত অতিথি ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দি। উদ্বোধক ছিলেন,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সদস্য উজ্জ্বল ধর।

বিশেষ অতিথি ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর,শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সভাপতি রতন সাধু,জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক মিলন দাশ।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিনাথ সংঘের মন্দিরের পূজারী নিলু রানী দাস, শান্তি মোহন দাস, নারায়ন দাস, অমল ধর, সঞ্জীত দাস, ভগীরত দাস, রবিন শীল,কৃষ্ণ দাস, সাগর দাস, অন্তু দেব, রনি দাস, সুকুমার দাস,আজালা দাস। এতে আরও উপস্থিত ছিলেন, সাজু দাস,রামদাস, বাপ্পারাজ, অভি দাস, আকাশ দাস, নিখেল দাস, লক্ষ্মী দাস, বালি দাস, রনি দাস, দীপক দাস, গীতা দাস, রঞ্জিত দাস, টিপু দাস, বিধান দাস, রণ দাস।

প্রধান অতিথি ট্রাস্টি দীপক কুমার পালিত তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। হিন্দু সুরক্ষা আইনসহ সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

কাটগড় জেলেপাড়ায় সার্বজনীন শ্রীশ্রী ভুবন মঙ্গল অষ্টপ্রহর মহা নামযজ্ঞ উদযাপন পরিষদের ধর্ম সভা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় জেলেপাড়ায় সার্বজনীন শ্রীশ্রী ভুবন মঙ্গল অষ্টপ্রহর মহা নামযজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন ও ধর্ম সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়েছে।

সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য ও সভাপতিত্ব করেন পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ। লিটন দাসের সঞ্চালনায় এতে আর্শীবাদক ও মঙ্গলপ্রজ্বলন করেন শ্রী শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।

প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড.হরি শংকর জলদাস। উদ্বোধক ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, অনুপ সেন,ডাক্তার সহদেবসহ আয়োজন কমিটির নেতৃবৃন্দ।

ধর্ম সভা শেষে মহোৎসব আয়োজন কমিটির পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ বলেন, অষ্টপ্রহর মহা নামযজ্ঞ মহোৎসবে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে পবিত্র গীতাপাঠ,নামযজ্ঞ,মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ভক্তবৃন্দর সমাগম ঘটবে বলে জানান তিনি।

উদ্বোধক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, আমরা আশা করি বর্তমান সরকার সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন, সরকারের কাছে আমাদের দাবি হিন্দু সুরক্ষা আইন প্রণয়ের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের পাশে থাকবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.হরি শংকর জলদাস বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদের সন্তানদের মৌলিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এসেছেন মানবতার কল্যাণে-অধ্যাপক স্বদেশ চক্রবর্তী

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজন ঘাটায় ৩ এপ্রিল (শুক্রবার)শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের আয়োজনে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজন,বিশ্ব শান্তি কামনায় সপ্তশতী চণ্ডীযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ।

শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের সভাপতি পুষ্পেন চৌধুরী সুকুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

প্রধান আলোচক ছিলেন,শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন,এডভোকেট মোহল লাল মহাজন, সমাজ সেবক উত্তম কুমার শীল,এডভোকেট রুবেল দাশ,রনধীর দাশ, সনজয় দাশ,রাজেশ দাশ,দীপ্ত দাশ, বিজয় মজকুরি,সৈকত মহাজন সাজু, সুজন মজুমদার, সুজন শীল,সুজন বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন,শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের কার্যকরী কমিটির সমন্বয়কারী ডাক্তার বিপ্লব মল্লিক ও মাধব দাশ,অর্থ সম্পাদক বাবুরাম দাশ, সর্বশ্রী সুমন দেবনাথ, জুয়েল সরকার, রুবেল দত্ত,অন্তর শীল,শিব দাশ,লব বৈদ্যা, পলাশ পাল,লব দাশ,রঞ্জন দাশ, ক্ষনি দাশ,জুয়েল, ছোটন,রনি, শিবলু, অভিরাম,স্বপন,বিজয়,তপন,অন্তু,শেখর, সঞ্জয়,প্রবেশ,পলাশ, নয়ন,দিগন্ত, জীবন, উজ্জ্বল,সুমন,রানু,টিপলু,তৃপ্ত,দেবরাজ, স্বদেশ।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন,স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এসেছেন মানবতার কল্যাণে।তিনি মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার বিমূর্ত প্রতীক হিসেবে মানুষের মঙ্গলে তার সাধন শক্তিকে উৎসর্গ করেছেন।

বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সভায় ইপিজেড থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান সাদ্দাম রানা সংবর্ধিত

0

বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা বুধবার (১ এপ্রিল) দুপুরে নগরীর রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সভাপতি আমিনুল হক শাহিনের সভাপতিত্বে এবং সোমা মুৎসুদ্দি ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বাবুল হোসেন বাবলার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ।

প্রধান আলোচক ছিলেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি,নগর বিএনপি নেতা হাজী নুরুজ্জামান কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, জাতীয় শ্রমিকদল নেতা আবু জাফর,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মঞ্জুর কাদের, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, চিটাগাং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোহাগ আরেফিন,নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন,মোঃ মোজাহের কাদের, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডাক্তার রাজিব,যুবদল নেতা ইকবাল হোসেন, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেনী মোবারক রিয়াদ, সংগঠক রায়হান সাদ্দাম রানা,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল হোসেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন,বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ হারুন উর রশীদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাকিব,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান রিফাত, সহ-সাধারণ সম্পাদক এস কে সাগর, মো.বেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাসান, দপ্তর সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক নেওয়াজ শরিফ রানা, আপ্যায়ন সম্পাদক আলাউদ্দিন খোকন, নির্বাহী সদস্য আল আমিন রিফাতসহ কমিটির নবাগত সদস্য ইউ.ডি.উজ্জ্বল, মো.ইমরান, আব্দুল শুক্কুর, রাইসুল রিফাত।

অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য অতিথিদের সংবর্ধনা দেয়া হয় এতে ইপিজেড থানা সেচ্ছাসেবক দলের
যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা -বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের রায়হান সাদ্দাম রানাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

পতেঙ্গায় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের মতবিনিময় সভা

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে ১৩ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি সাংবাদিক এস কে সাগরের সভাপতিত্ব এবং শ্রীকর্না ধরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সমাজ সেবক হাজী মুজিবুল
হক কোম্পানি ।

প্রধান বক্তা ছিলেন, পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ ।

বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান, পতেঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম সদস্য ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল ধর,বাংলার ধ্বনি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার সহদেব,হিন্দু ধর্মীয় নেতা শেফাল জলদাস, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির কার্যকরি সভাপতি অরুণ বণিক, সহ-সভাপতি সন্তোষ দাস, সাধারণ সম্পাদক মিলন দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক আজলা দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল দাস, প্রচার সম্পাদক কানু শুল্ক দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাশ,ক্রিড়া সম্পাদক দীপক কুমার দাশ,অপ্যায়ন বিষয়ক সম্পাদক সজল দাশ, নারায়ণ দাস,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক টিপু দাস, সনজয় দাস,
সদস্য বিধান দাস।

প্রধান অতিথি হাজী মুজিবুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। পতেঙ্গার জেলেপাড়ায় সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। আগামীতে জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে মহোৎসব ও মন্দিরের উন্নয়নের বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির মতবিনিময়

0

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির
নেতৃবৃন্দ।

৯ মার্চ (সোমবার) রাত ৮ টায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস কে সাগর ও সাধারণ সম্পাদক মিলন দাশের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আয়ান শর্মাকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা পত্র তুলে দেওয়া হয়।

এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উপদেষ্টা পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতা ও সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ, কাটগড় হিন্দু পাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুশান্ত বিমল দেব লিটন, শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের প্রতিষ্ঠাতা সভাপতি রতন সাধু, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজলা দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, প্রচার সম্পাদক কানু শুল্ক
দাস,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাশ,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক টিপু দাস, সদস্য বিধান দাস ও নয়ন বড়ুয়া।

সনাতন ধর্ম মানুষকে উদারতা ও মমত্ববোধ শিক্ষা দেয়-দীপক কুমার পালিত

0

চন্দনাইশ উপজেলার পালপাড়ায় ২৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৪ টায় দক্ষিণ গাজবাড়িয়া পালপাড়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

ডাক্তার তপন পালের সভাপতিত্বে দক্ষিণ গাজবাড়িয়া পালপাড়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ধর্ম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

উদ্বোধক ছিলেন,অধ্যাপক আশিষ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন,ট্রাস্টি পরিমল শীল,অরূপ রতন চৌধুরী,শাপলা বসাক, অরূপ বসাক, কাজল পাল,সেবক পাল, সৈকত পাল।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সনাতন ধর্ম মানুষকে উদারতা ও মমত্ববোধের শিক্ষা দেয়। মানুষে মানুষে, ধর্মে-ধর্মে ও জাতিতে-জাতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন রচনা করে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মঠ-মন্দির- দেবালয় এবং শ্মশান উন্নয়ন ও সংস্কার, ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান, সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা, তীর্থ ভ্রমন, প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিচালনাসহ নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে থাকে।