দি চিটাগং ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরদি চিটাগং ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি)’র আলোচনা সভা নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে গতকাল ৪ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে এবং ট্রাস্টের শিক্ষা সচিব অধ্যক্ষ অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্টের উপদেষ্টা অধ্যক্ষ মনোজ কুমার দেব,ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের মহা সচিব প্রবাল দে,ট্রাস্ট কর্মকর্তা রাজীব দে, প্রসূন চৌধুরী,জিকু দত্ত,রতন কান্তি দে, বিপ্লব চৌধুরী,কৃত্তিকা চক্রবর্তী,ঊষা আচার্য্য, সৈকত দে, লক্ষ্মী সরকার, রুপনা চৌধুরী রুপা, সীমা দে, বিভাষ দাশ, সাগর দাশ, শ্যামল বিশ্বাস, মাভৈঃ তারানাথ চক্রবর্তী, কালীশংকর চক্রবর্তী,ওসমান গণি, টিটু চক্রবর্তী, ধীমান ভট্টাচার্য্য, জনি চক্রবর্তী, রাসেল চৌধুরী, শ্যামল বৈদ্য সবুজ, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য।

আলোচনা সভায় ২০২২-২০২৫ সালের ট্রাস্টের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধ্যাপক স্বদেশ চক্রবর্তীকে আহবায়ক, বাবুল ঘোষ বাবুনকে সদস্য সচিব, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য ও বিভাষ দাশকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় আগামী ১৫ মে ত্রি-বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles