পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির মতবিনিময়

চট্টগ্রাম মহানগরপতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির মতবিনিময়

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির
নেতৃবৃন্দ।

৯ মার্চ (সোমবার) রাত ৮ টায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস কে সাগর ও সাধারণ সম্পাদক মিলন দাশের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আয়ান শর্মাকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা পত্র তুলে দেওয়া হয়।

এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উপদেষ্টা পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতা ও সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ, কাটগড় হিন্দু পাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুশান্ত বিমল দেব লিটন, শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের প্রতিষ্ঠাতা সভাপতি রতন সাধু, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজলা দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, প্রচার সম্পাদক কানু শুল্ক
দাস,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাশ,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক টিপু দাস, সদস্য বিধান দাস ও নয়ন বড়ুয়া।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles