Home Blog Page 30

চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ

0

চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

শ্রমিক দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি ,গাজী আইয়ুব আলী ও হাসান মাহমুদের নেত্রীত্বে সিআরবি থেকে বিক্ষোভ মিছিল বের অনুষ্ঠানস্থলে হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দল , চট্টগ্রাম মহানগর প্লাস্টিক শ্রমিক ইউনিয়ন , চট্টগ্রাম মহানগর অটো রিক্সা অটো টেম্পু ও সিএনসি চালক দল, বন্দর পতেঙ্গা ইপিজেড শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি বলেন,বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়েও আজকে আমরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমেছি।

আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের আর্থিক অনুদান

0

আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উদ্যোগে ৫ জুলাই (বুধবার ) দুপুর ২ টায় অসহায় হতদরিদ্র রেজিয়া খাতুনের হাতে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে সাগর, আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের সাইফুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোনা বাবু জলদাস, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক পান্না জলদাস প্রমুখ।

আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, একঝাঁক মানবিক যোদ্ধাদের নিয়ে এগিয়ে যাবে আলোকিত পতেঙ্গা। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যাব।

অসুস্থ জাবেদকে আর্থিক সহায়তা দিলো নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ

0

উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ নিবাসী অলি বেগ বাবুর্চির ছোট ছেলে মোহাম্মদ জাবেদ কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার হার্টে ৫ টি ব্লক ধরা পড়েছে চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছিুদিন চিকিৎসা সেবা নিলেও আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন জাবেদ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহায়তার হাত বাড়ালেও আরো টাকার প্রয়োজন। তারই ধারাবাহিকতায় জাবেদের সু-চিকৎিসার জন্য বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উপদেষ্টা নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ ২০ হাজার টাকা আর্থিক ভাবে সহায়তা করেছেন।

৫ জুলাই (বুধবার)সকাল ১০ টায় নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদের পক্ষে আর্থিক সহায়তার ২০ হাজার টাকা মোহাম্মদ জাবেদের হাতে তুলে দেন ৪০ নম্বর ওয়ার্ডের আওতাধীন বি ইউনিট আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ নাছির আহম্মদ,আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম,সমাজ সেবক মোহাম্মদ জামিল উদ্দিন রাসেল।

বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উপদেষ্টা নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ জানান,মানুষ মানুষের জন্য তাই মানবতার কল্যাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্র ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।

ডা. হোসেন আহমদ ইপিজেড থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক

0

চট্টগ্রামের ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গত রোববার (২৫জুন) সকালে ইপিজেড থানার নারিকেলতলা রেইনবো কমিউনিটি সেন্টারে সম্মেলনের অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের স্বাক্ষরিত তিন বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের পর তালিকা প্রকাশ করা হয়।

এসময় হাজী মো. সুলতান নাছির উদ্দিনকে ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি ও মো. সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়।

এতে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. হোসেন আহমদকে স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদে মনোনীত করা হয়।

ইপিজেড থানা-৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

0

চট্টগ্রামের ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এই প্রথম চট্টগ্রাম নগরের একটি থানা ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়েছে।

রোববার (২৫জুন) সকালে ইপিজেড থানার নারিকেলতলা রেইনবো কমিউনিটি সেন্টারে সম্মেলনের অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের স্বাক্ষরিত তিন বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের পর তালিকা প্রকাশ করা হয়।

এসময় হাজী মো. সুলতান নাছির উদ্দিনকে ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি ও মো. সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়।

এদিকে অনুষ্ঠানে একই সময়ে চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন বছর মেয়াদের ৬৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে হাজী মো. আসলামকে সভাপতি ও হাজী জিয়াউল হক সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

জানা গেছে, নতুন ইপিজেড থানা কমিটিতে ৯ জনকে সহসভাপতি পদে রাখা হয়েছে। তারা হলেন, মো. আবু তাহের, এ টি এম শামসুল আলম, মো. আকতার হামিদ, মো. ফরিদ আহমদ বাবর, মো. শরীফ, মো. মোতাহের হোসেন, মো. আজম, মো. মাহবুবুল হক ও মো. জহুরুল আলম।

দুইজনকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে। তারা হলেন, মো. জাকের আহমদ খোকন ও মো. ফসিউল আলম। এই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক এড. মো. শামসুল আলম, কৃষি ও সমবায় সম্পাদক মো. ইসহাক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবু তালেব ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আনিছ রাখা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রউফ, মো. কামাল উদ্দিন মঞ্জু ও মো. আলাউদ্দিন ফারুককে রাখা হয়েছে।

কমিটিতে দপ্তর সম্পাদক মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন, ধর্ম বিষয় সম্পাদক মো. আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ, বন ও পরিবেশ মো. আইয়ুব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল কাদের, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. সৈয়দ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. নুরুল বশর, শ্রম বিষয়ক সম্পাদক মো. মহসিন চৌধুরী, সাংস্কৃতি সম্পাদক মো. নুরুজ্জামান, স্বাস্থ ও জনসংখ্যা সম্পাদক ডা. মো. হোসেন আহমদ, সহ দপ্তর সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর ও মো. নান্নু মিয়া সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটিতে সাতজন সহসভাপতি, লোকমান হাকিম, মো. হারুন অর রশিদ ও মো. মামুনউজ্জামানকে যুগ্ন সাধারণ পদে রাখা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল কোষাধক্ষ মো. মনজুর আলম, আইন বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন চৌধুরী তপু, কৃষি ও সমবায় সম্পাদক মো. জাহিদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আজাদ হোসেন রাসেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মনির, ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল করিম রুশদী, মহিলা বিষয়ক সম্পাক জুলেখা বেগম, বন ও পরিবেশ সম্পাদক মো. জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাহাদাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কলিম উল্লাহ, যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. আইয়ুব সহ মোট ৬৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদের কমিটি গঠন দেয়া হয়।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন। ইপিজেড থানা আওয়ামী লীগের আহবয়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংসদীয় কমিটির হুইপ সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আব্দুল লতিফ প্রমুখ।

কাটগড় জেলে পাড়ায় বাগীশিক’র গীতা স্কুলের উদ্বোধন

0

কাটগড় জেলে পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বাগীশিক এর আলোচনা সভা ও গীতা স্কুল উদ্বোধন ২৩ জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

বাগীশিক পতেঙ্গা থানা কমিটির সহ সভাপতি বিশুদেব শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক বনগোপাল চৌধুরী।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,উদ্বোধক ছিলেন, লায়ন শ্রী মানিক রতন শর্মা।
প্রধান বক্তা প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি উত্তম শীল, রিটন সূত্রধর ।

এসময় আরো উপস্থিত ছিলেন,বাগীশিক পতেঙ্গা থানার সহ সাধারণ সম্পাদক রিপন দাশ,সাংগঠনিক সম্পাদক – মিলন দাশ,অর্থ সম্পাদক – এড. অন্তু মহাজন রাজু,বাজুস নেতা সত্য ধর,কাটগড় জেলে পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি সোনা বাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল জলদাস,পান্না জলদাস, কিরন জলদাস,কাঞ্চন জলদাস,রানা জলদাস,বাপ্পি জলদাস,গৌরাঙ্গ জলদাস প্রমুখ।

জমে উঠেছে দক্ষিণ হালিশহরের সিডিএ বালুর মাঠে গরু-ছাগলের বাজার

0

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে গরু-ছাগলের বিশাল অস্থায়ী বাজার গতকাল শুক্রবার বিকেল থেকে বেশ জমজমাট।

বাজারের ইজারাদার হাজী মোঃ আসলাম, হাজী মোঃ আক্কাস সওদাগর ও মোঃ হারুন উর রশিদ পক্ষ থেকে জানানো হয়েছে , আশা করি সিডিএ বালুর মাঠ বিশাল গরুর বাজারের জমায়েত হবে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সকল ধরনের প্রদক্ষেপ আমরা নিয়েছি। আউটার রিংরোড সংলগ্ন সিডিএ বালুর মাঠ হবার কারণে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। প্রতি বছরের মত এবারও দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু গরু- ছাগল,মহিষ ও ভেড়া, দুম্বা বাজারে বিক্রির জন্য এনেছে ব্যাপারীরা।বাজারে বিক্রির জন্য বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

চসিকের স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় থানা পুলিশের সার্বিক সহযোগীতায় নিরাপত্তা নিশ্চিতে বাজারে ক্রেতা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত পদ্ধতিতে যাতায়াত ব্যবস্থা ও নিরাপদে ব্যাংক লেনদেন সহ গরু-ছাগল আনা নেওয়া করতে রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী।

জাল নোট শনাক্ত করতে বিশেষ ভাবে মেশিন স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে দক্ষ কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

ইজারাদারদের মাধ্যমে জানাযায়, কুষ্টিয়া,কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ,চুয়াডাঙ্গা , বরগুনা – বগুড়া, বাগেরহাট,বরিশাল ,ব্রাহ্মণবাড়িয়া, ভোলা মাগুরা ,মাদারীপুর , শেরপুর শরিয়তপুর, সাতক্ষীরা , সিরাজগঞ্জ,কুমিল্লা-ফেনী, নোয়াখালী , লক্ষীপুর এবং পাশ্ববর্তী উপজেলার বাঁশখালী, মহেশখালীর, চকোরিয়ায়, স্বন্দীপ, সীতাকুণ্ড,আনোয়ারা ও সাতকানিয়া থেকে স্থানীয় পশু কোরবানির জন্য এসেছে।

স্থানীয় মৌসুমী গরু ছাগল ব্যবসায়ী আজগর বলেন, আমি প্রতি বছরের ন্যায় এবারও ১০/১২টি গরু এই হাটে এনেছি। আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো।

বাজারের দায়িত্বশীল ও ম্যানেজার মোঃ নুরুল আমিন সোহেল বলেন,বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক যোগে গরু ছাগল আনা হচ্ছে সিডিএ বালুর মাঠে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোরবানি পশুতে হাটের আনাচে-কানাচে পূর্ণ হয়ে ওঠছে। ছোট-বড় মাঝারি সব ধরনের গবাদি পশু বাজারে পাওয়া যাচ্ছে। ক্রেতা এবং গরু বেপারীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে বাজার কমিটি খুবই আন্তরিক। সব ঠিক টাক থাকলে পবিত্র ঈদুল আজহার দিন সকাল পর্যন্ত নিরাপদেও স্বাস্থ্যকর পরিবেশে গরু- ছাগল, মহিষ নির্বিঘ্নে বেচা বিক্রি হবে।

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি ম্যাচ

0

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে সিডিএ বালুর মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুর্ধ -১৩ ও পাইওনিয়ার একাদশের মধ্যেকার প্রীতি ম্যাচ ড্র হয়েছে।

উপস্থিত ছিলেন, পতেঙ্গা মোহামেডান স্পোর্টিং সমর্থক গোষ্ঠীর সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হামিদুল হক, হালিশহর একাদশ ক্লাবের পরিচালক মোঃ আখতার হোসেন,উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সহকারী কোচ মোঃ মামুন এবং মাঠ সমন্বয়কারী আমীর খন্দকার প্রমুখ।

আগামীকাল শনিবার ২য় প্রীতি ম্যাচে কিশোর ফুটবল টিম বনাম অনুর্ধ -১৭ যুব ফুটবল টিমের খেলা হবে জানা গেছে।

পতেঙ্গায় লোকনাথ ব্রাক্ষচারীর তিরোধান উপলক্ষে আলোচনা সভা

0

পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ১৬ জুন ( শুক্রবার ) পতেঙ্গা হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তম নন্দীর সভাপতিত্বে এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাজু বৈদ্যের সঞ্চালনায় ধর্মীয় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের সভাপতি ডাঃ বিদ্যাপতি মল্লিক বিপ্লব।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা।

উদ্বোধন করেন লোকনাথ সেবা সংঘের প্রধান উপদেষ্টা ডাঃবাদল কান্তি ধর।

বিশেষ অতিথি ছিলেন, নিত্য ধর,বিশু দে,শ্যামল কান্তি দে,রতন মজুমদার, রবিন দে,সুমন দাশ,খোকন মজুমদার। ডাঃসুমন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন,সুমন পাল রনি, পিন্টু দাশ,শ্যামল মালাকার,রাখাল দাশ, প্রহল্লাদ,মুন্না,তত্ময়,
সিনিয়র সহ-সভাপতি সন্জয় দত্ত, ধনপতি দেব,শিবু মজুমদার, শিমুল দাশ,অসিম দেব,ঝুন্টু চৌধুরী, রানা মালাকার, নারায়ণ দাশ,শুভ দাশ,বাসুদেব, হারাধন দেবনাথ, রুপন মালাকার, সুমন দে,অভিজিৎ, পরিমল, অনুপম।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গোবিন্দ ব্রাক্ষচারী মহারাজ। গীতা পাঠ করেন বিকাশ দত্ত।

বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন

0

সারাদেশে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় সাতকানিয়া উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ।

গতকাল ১৯ জুন বিকাল ৪ টায় সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া ফাইনাল খেলায় সাতকানিয়া সরকারি কলেজ এবং কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে।

ট্রাইব্রেকারে কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ ৩-২ গোলে সাতকানিয়া সরকারি কলেজকে হারিয়ে উপজেলার শ্রেষ্ঠ ফুটবল দল হওয়ার কৃতিত্ব অর্জন করে।


কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আমাদের ছেলেরা পরিশ্রম করেছে,আমি তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি, খেলার মাঠে আমরা পরিকল্পনা মত খেলতে পেরেছি।“

কলেজ গভর্নিং বডির সভাপতি ডাঃ মং তেঝ এবং অধ্যক্ষ আবুল কাশেমসহ শিক্ষকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


খেলা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দীনের সমন্বয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ।