Home Blog Page 31

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আলোচনা সভা

0

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম মহানগরে নতুন কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গতকাল শুক্রবার সাধু তারা চরন মন্দিরে অনুষ্ঠিত হয়

রবিন হাওলাদারের সভাপতিত্বে এবং ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি তিমির বরণ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রতন দাশ, চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়ক সুমন পাল প্রিন্স।

এতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর হিন্দু যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক আদিত্য দাশ জয়,নিতু গুপ্তা, অদ্রিতা পাল রিয়া,বিশাল দাশ, ইন্দ্রজিত ভট্টাচার্য, শিশির দাশ রবিন, জয় ভট্টাচার্য, জয় দাশ, অন্জন দাশ, মাইকেল দেব, সঞ্জয় কুমার দে, দীপ্ত দত্ত, অংশুমান মিত্র, টিসু শীল, সৌরভ চৌধুরী, সাজিক দাশ, অভিজিৎ গুহ নিলয়, টিপলু নাথ প্রমুখ।

নৌকা প্রতীকে ফরিদপুর ১ আসনে লড়তে চান বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান-সাখাওয়াত হোসেন

0

মধুখালীর সাংবাদিকদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন মোঃ সাখাওয়াত হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুন) বিকেল ৫ টার দিকে মধুখালী প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লায়ন মোঃ সাখাওয়াত হোসেন জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক। তিনি ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বোয়ালমারী,আলফাডাঙ্গা ও মধুখালী তথা ফরিদপুর ১ আসনের প্রতিটি পাড়া মহল্লা ও আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগা মাঠ, খেলার মাঠ, ক্লাব, ধর্মসভা, কীর্তন অনুষ্ঠান সহ এমন কোন ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নেই যেখানে তিনি সহযোগিতার হাত বাড়াননি।

লায়ন মোঃ সাখাওয়াত হোসেন বলেন,আওয়ামী লীগের দুর্দিনে তিনি হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে শত শত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মনোবল কে চাঙ্গা রেখেছেন। এলাকার জনগনকে বিনোদন দিতে বার বার তিনি আয়োজন করেছেন দেশ সেরা ফুটবল টুর্নামেন্ট, নৌকাবাইচ সহ বড় বড় অনুষ্ঠানের।

এলাকার অসহায় গরিব মানুষদের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকেন তিনি।অসচ্ছল ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, কন্যাদায়গ্রস্থ বাবাকে সহযোগিতা করাকে তিনি তার দায়িত্ব হিসেবে দেখেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ভালবেসে ও তার স্মৃতিকে জাতির হৃদয়ে গভীরভাবে ধরে রাখতে তিনি প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন।

বঙ্গবন্ধুর আদর্শকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের চেতনাকে সদা জাগ্রত রাখতে ও স্বাধীনতার স্বপক্ষের তথা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের দিকগুলো জাতির সামনে তুলে ধরতে তিনি সম্পাদনা করছেন একটি প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক পত্রিকা “দৈনিক নবচেতনা।

এসময় উপস্থিত ছিলেন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু। পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সদস্য এস, এম আকাশ, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি এ্যাড কোরবান আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আবু জাফর সিদ্দিকি, বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, নবচেতনা পত্রিকার ব্যুরো চিফ শেখ ফয়েজ আহম্মেদ, মধুখালী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, মতিয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংবাদিক রমজান আলী, মানিক শিকদার, ইদ্রিস আলী, মফিজুর রহমান মুবিন, গৌতম দাস, রিদয় শীল, নবচেতনার বোয়ালমারী প্রতিনিধি আকরাম হোসেন আকিজ প্রমুখ।

মাদক-কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে- ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান

0

মাদক,কিশোর গ্যাং,বাল্য বিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ড়স্থ ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান।

মানবাধিকার সংস্থা (সি পি আর এস) বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলালের সভাপতিত্বে এবং মহিলা সম্পাদিকা আয়শা বেগমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল হোসেন,মোঃ মাইনুল ইসলাম, শওকত আলী খান বাদল, আঃলীগ নেতা মোঃ সেলিম, মোঃ মোরশেদ আলম, ৩৮ নং ওয়ার্ড় আওয়ামীলীগ নেতা মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর থানা শাখার মোঃ আজাদ হোসেন রাসেল,মহিলা আঃলীগ নেত্রী ফারজানা শিরিন মুন্নি, স্বপ্না বেগম,মোঃ ইদ্রিস, রফিকুল ইসলাম টিপু,মোঃ বেলালসহ স্থানীয় মানবাধিকার ও সমাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান বলেন, মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হলে সবাই কে সচেতন হতে হবে। তিনি বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথাও আলোচনা সভায় তুলে ধরেন।

ইয়াং বয়েজ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছ লাগানোর আহ্বান-দেবাশীষ পাল দেবুর

0

বন্দর থানাধীন পোর্ট কলোনিতে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে
পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু।

উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সি.বি.এ)’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আবু নাসের জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, সামাজিক সংগঠন ইয়াং বয়েজ বন্দর এলাকায় ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সবসময় জনসাধারণের পাশে থেকেছে।নানা মানবিক সহায়তায় তাদের অংশগ্রহণ ছিলো চোখে পরবার মত।সংগঠনের সকল সদস্যের প্রতি তিনি বর্ষায় দুইটি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আহ্বান জানান।
.
সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরিফের সঞ্চালনায় ও সভাপতি মো: সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আদ্রিজা রে,সংগীত পরিবেশন করেন আওয়াল খান শাহীন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সদস্য আশীষ কান্তি মুহুরি, চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা জামিল আহমেদ মিলন,ফরহাদ আবদুল্লাহ, রমজান আলী,জুবায়ের হোসেন অভি, মো হানিফ, তুহিন,মাসুদ, জটিল, ইমরান, সালাম,অনুপম, শাহেদ, বাপ্পা,অনিক, ইসমালই হোসেন, আমিনুল ইসলাম সবুজ, আওলাদ হোসেন বাবু আবিদ হাসান, সুলতান ফাহিম, সজীব কান্তি দাশ, রাজা শাহ,রায়হান, রায়হান খান, ফয়সাল, আহমেদ রকিব,নাজমুল, রাহাত,রিসালাত, ইমন,বাদশা, ইমন,সিয়াম,রাফি, রাব্বি,প্রমুখ।

পতেঙ্গায় জাতীয় হিন্দু মহাজোটের আলোচনা সভা

0

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আওতাধীন পতেঙ্গা থানা কমিটির আলোচনা সভা ৯ জুন সকাল ১১ টায় কাটগড় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা থানা কমিটির সভাপতি সত্য কুমার ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নগর কমিটির সিনিয়র সহ-সভাপতি ফণী ভূষণ দেবনাথ। উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বলভদ্র অনুগ্গা দাশ,প্রধান বক্তা ছিলেন, নগর কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ,বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর।

এসময় আরও উপস্থিত ছিলেন,
অসীম বিশ্বাস ,সোনা বাবু জলদাস,সুমন চৌধুরী, নারায়ণ দাস, কৃষ্ণ চক্রবত্তী,আজালা জলদাস,জিশু দে,মানিক দাশ,রাজু ধর,স্বপন ধর,সুমন পাল রনি,উত্তম কুমার নাথ, কাবুল মজুমদার, কাজল ধর,শেখর দেব,শংকর, পাপ্পু জলদাস,লাভলু জলদাস,আবির বিশ্বাস,প্রান্ত কুমার ধর প্রমুখ।

৬ দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবাশীষ পাল দেবুর শ্রদ্ধা নিবেদন

0

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ৭ জুন বিকাল ৪টায়
চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘীর ৬ দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগনেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, মারুফ আহমেদ ছিদ্দিকী,ইমতিয়াজ বাবলা, এস.এম রাশেদ চৌধুরী,মোঃ ইসমাঈল,আবুল কাশেম,সাজ্জাদ আলী জুয়েল,মোঃ এমরান,মোঃ শরীফ,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,যুবায়ের হোসেন অভি,আবু নাছের জুয়েল,হোসেন আহমদ কিরণ,তানভীর বিন হাসান,মোঃ আরমান,মোঃ মাকসুদুর রহমান, জাবেদুলাহ রনি,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,ইফতেখার উদ্দিন ইফতি,হারুনুর রশীদ সামিউল,সৌরেন বড়ুয়া রিও,প্রান্তি ভট্টাচার্য,পলাশ চক্রবর্তী,চন্দ্রিকা ভৌমিক,মল্লিকা বিশ্বাস,মামুন হোসেন আবির,সজীব কান্তি দাশ,মাহমুদুল হাসান,রাজা শাহ্,
মাহমুদুল ইসলাম রাসেল,শিহাব উদ্দিন,আকাশ দাশ প্রমুখ।

কাটগড় জেলে পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

0
বিণামূল্যে চিকিৎসা সেবা প্রদানকালে অতিথিবৃন্দ।

কাটগড় জেলেপাড়ায় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। স্বর্গীয় চিত্তরঞ্জন দাসের বাড়ির আঙ্গিনায় ২ জুন (শুক্রবার ) সকাল ১০ টায় থেকে শুরু হয় এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। এসময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ পরিক্ষার পাশাপাশি ভিটামিন ক্যাপসুল,কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইল জন্স।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা।

উদ্বোধক ছিলেন, ডা.যিশুময় দেব।

চিকিৎসা সেবা দিচ্ছেন ডা.যিশুময় দেব।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর,সমাজ সেবক মেম্বার মো. নিজাম, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মো.সাইফুদ্দীন এবং উত্তর পতেঙ্গা কাটগড় জেলে পাড়া মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল জলদাস।

এসময় আরও উপস্থিত ছিলেন,কাটগড় জেলে পাড়া মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সদস্য রুবেল মাস্টার, রানা জলদাস,বাপ্পী জলদাস,বিবেক জলদাস,অরণ্য জলদাস প্রমুখ।

অতিথিবৃন্দ

বিনামূল্যে চিকিৎসা সেবা শেষে হুইল জন্স অবহেলিত
জেলে পাড়ার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এবং লায়ন প্রনব সাহার সার্বিক সহযোগীতায় ডা.যিশুময় দেব মাসে একবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।

ওয়াইডাব্লিউসিএ’র পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি

0

যত্রতত্র ময়লা-আবর্জনা যেখানে, সেখানে না ফেলতে এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে ওয়াইডাব্লিউসিএ।

পরিবেশ ন্যায্যতা প্রকল্পের আওতায় পরিবেশ রক্ষার এ সচেতনতামূলক পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
কর্মসূচি ১ জুন সকাল ১০ টায় ওয়াইডাব্লিউসিএ স্কুলের সামনে থেকে শুরু করে মুসলিমাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯,৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর শাহানুর বেগম ।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির বিষয়ে ওয়াইডাব্লিউসিএ কর্তৃপক্ষ জানান,চট্টগ্রাম ওয়াইডাব্লিউসিএ একটি অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারী, যুব, কিশোর কিশোরী ও শিশুর ক্ষমতায়নের পাশাপাশি সমাজের অবহেলিত পিছিয়ে পরা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এ সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
আগামীতেও সামাজিক, মানবিক,সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রোগ্রাম অর্গানাইজার পান্না সেন, কমিউনিটির যুবসদস্য, ওয়াইডাব্লিউসিএ কমিউনিটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, দলীয় সদস্য, ওয়াইডাব্লিউসিএ’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পলিথিনের ব্যবহার বন্ধ করার বিষয়েও সচেতনতামূলক মাইকিং করা হয়।

দস্তরখানা’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিরতন

0


সামাজিক সংগঠন দস্তরখানা’র ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বড়পুল থেকে শুরু করে এ কে খান পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রায় দুইশতাধিক ভাসমান পথচারী, পথশিশু ও রিক্সাচালকদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।


উল্লেখ্য যে ঘূর্নিঝড় সিত্রাংয়ের পর থেকে প্রায় প্রতি মাসে মানুষের মুখে একদিন একবেলা খাবার বিতরন কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ২৫০০ জন মানুষ সুবিধা পেয়েছেন।


সংগঠনের মুখপাত্র কাজী মাকছেদুল আরেফিন আসিফ বলেন, ” এই সংগঠনটি একান্তই মানবিক ও স্বেচ্চােসেবা মূলক একটি সংগঠন। এই সংগঠনের কর্মীরা নিজেদের সরাসরি অংশ গ্রহন ও গোপন দানের মাধ্যমে পরিচালিত। আমরা কারো কাছ থেকে কোন রকমের অনুদান গ্রহন কিংবা সংগ্রহ করি না। ইহা একান্ত স্বইচ্চায় সর্বোচ্চ মানবিকতায় পরিচালিত সংগঠন”।


এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক আবু নাছের জুয়েল, রায়হান খান, সজীব কান্তি দাশ, আব্দুলাহ আল ফয়সাল, মোঃ রাহাত, আউয়াল খান শাহীন, মোঃ সিয়াম সহ প্রমূখ।

পদ হারালেন রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় ৫ নেতা

0

আদালতের নির্দেশে কেন্দ্রীয় রেল শ্রমিকলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫জন রেল শ্রমিকলীগ নেতাকে তাদের পদ থেকে সরিয়ে গঠনতন্ত্রানুযায়ী কমিটি গঠনের নির্দেশ দিলেন হাইকোর্ট।

ফলে দীর্ঘদিন পর রেল শ্রমিকলীগ অবসরপ্রাপ্ত নেতাদের রাহুমুক্ত হলো। বঞ্চিত এক শ্রমিকলীগ নেতা ২০২২ সালের ৩০শে জুন হাইকোর্টে বাদী হয়ে রীট পিটিশন করেন।২৫জানুয়ারী হাইকোর্ট পিটিশন
শুনানি শেষে ৩ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়ে
রায় দেন।

সোমবার (২৮ মে) রেল শ্রমিক লীগ সাবেক কার্যনিবাহী সদস্য মাসুম বিল্লাহ বাদী হয়ে (পিটিশন ৮১৭১/২০২২) রায়ের পূর্ণাঙ্গ কপি বুঝে পান।

বিচারপতি মো: খসরুজ্জামান, মো:ইকবাল কবির দ্বৈত ব্রেন্চ এ আদেশ দেন।

মামলার বাদী মাসুম বিল্লাহ জানান,চাকুরী থেকে অবসর
নিলেও শ্রমিকলীগ নেতারা শীর্ষ পদপদবী আঁকড়ে ধরে
পরিবারের সদস্যদের পদপদবী দিয়ে কমিটি করে যাচ্ছে,বঞ্চিত হচ্ছে মাঠকর্মী।ন্যায় বিচার পেতেই মামলা করি।

জানাযায়,রেল শ্রমিকলীগের অব্যাহতি প্রাপ্ত ৫ নেতা হলেন,সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি লোকমান হোসেন ও ওয়ালী খান,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, অতিরিক্ত সা:সম্পাদক গোকুল চন্দ্র চক্রবর্ত্তী।

আদেশে বলা হয়,বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান।এটি কোন অবস্থায়ই শিল্প প্রতিষ্ঠান নয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের তালিকায় রেলওয়ে নেই। রেল শ্রমিকলীগে অবসর প্রাপ্ত ১০% থাকার কোনো বিধান নাই। বর্তমান কমিটির ৫ জন সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে আইন অনুযায়ী মহাপরিচালক শ্রম অধিদপ্তর কে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে কমিটি গঠনের আদেশ দেয়।

অব্যাহতি পাওয়া সভাপতি হুমায়ুন কবির বলেন,আমরা
রায়ের কপি হাতে পেলেই উচ্চ আদালতে যাব। ২০০৬ সাল থেকে সভাপতির দায়িত্ব এবাং ২০১৫ সালে রেলের চাকুরী থেকে অবসর নিয়েছেন বলে জানান এ নেতা।