Home Blog Page 26

শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র আলোচনা সভা

0

শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আলোচনা সভা উদ্যোগে ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় ইপিজেড থানাধীন কাজিরগলি এলাকার রেইনবো কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টার মোঃ ইসহাক, উপদেষ্টা মোঃ আলী,মোঃ এনামুল হক মুনিরী,ইন্জিনিয়ার মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদ হাসান নীলু, সহ-সভাপতি মুনসুর নাদিম,মোঃ আলী,মোঃ মহসিন, এস এম নাসির ,আবু তালেব, মোঃ সেলিম,, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম শীল, মোঃ আজাদ হোসেন রাসেল, জাহাঙ্গীর আলম সুজন,মোঃ ইদ্রিস, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম,যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বেলাল,সমাজ কল্যান সম্পাদক মোঃ দেলোয়ার, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ আয়েশা,সমির মহাজন লিটন,কামরুন নাহার বেবী,স্বপ্না বেগম,নাসিমা বেগম,মোঃ হানিফ,ইফতেখার জিসান,ফারহানা রুশনি প্রমুখ।

আলোচনা সভায় ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, টুঙ্গিপাড়া যাত্রা পরবর্তী পর্যালোচনার পাশাপাশি আমরা বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ড লিফলেট বিতরণের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিব। আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আমি চট্টগ্রাম ১১ আসনের মনোনয়ন প্রত্যাশী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেবাশীষ পাল দেবুর উপহার সামগ্রী বিতরণ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বিকাল ৪ টায় আগ্রাবাদ সিডিএ ৫ নাম্বার রোডস্থ উম্মুল কোরান তাহফিজুল কুরআন একাডেমিতে অধ্যায়নরত শিশু শিক্ষার্থীদের মাঝে আই পি এস ও বৈদ্যতিক ফ্যানসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিডিএ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃনাহিদ, সাধারণ সম্পাদক মোঃ কায়সার, যুব সংগঠক কাজী আরিফ, জনি,জুয়েল, টিপু,মনির,আমিনুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব,মোহাম্মদ আরমান, মাকসুদুর রহমান , সানি,আজাদ, আকবার জুয়েল, ফাহিম,সানি,শোয়েব,নবী,জাকির, সিরাজ, হিমেল প্রমুখ।

মহিলা আওয়ামীলীগের ডাবলমুরিং-৩৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন

0

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ডাবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আগ্রাবাদস্হ দ্যা ভিলেজে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য কামরুন নাহার বেবীর সভাপতিত্ব এবং নগর মহিলা আওয়ামীলিগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুখ সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান,
বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ,৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোহাম্মদ এসকান্দর মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন ফারুক- ইপিজেড থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, আজাদ হোসেন রাসেল, শিকড় ফাউন্ডেশনের সহ-সভাপতি- মোহাম্মদ আলী ও যুগ্ম সম্পাদক উত্তম শীল, ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি ফারজানা শিরীন মুন্নি, তাহমিনা বেগম, স্বপ্না বেগম, হাফিজা হেলাল, আফরোজা খানমসহ প্রমুখ।

অনুষ্ঠানে কামরুন নাহার বেবী আহবায়ক ও মর্জিনা আফরোজ কে যুগ্ম আহবায়ক এবং জিন্নাত বেগম কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের ডবলমুরিং থানা কমিটি ঘোষনা করা হয়।

৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের তানজিন আরা আহবায়ক ও রোজিনা আক্তার কে যুগ্ম আহবায়ক এবং নুর জাহান কে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

সংঘর্ষে জড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

0

বারবার সংঘর্ষে জড়িয়ে আলোচনায় থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ফয়সাল ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।

ছাত্রলীগের ভেরিফাই ফেসবুক পেইজে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বলা হয়নি।

এর আগে ২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

পরে ২০২২ সালের ৩১ জুলাই ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সম্পত্তির লোভ স্ত্রী-সন্তানের হাতে খুন হলেন হাসান

0

সম্পত্তির বন্টনের জন্যই স্ত্রী-সন্তানের হাতে খুন হলেন মো. হাসান (৬১)।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর ঘাটে ট্রলিব্যাগে মানব দেহের খন্ডিতাংশ পাওয়ার ঘটনার রহস্য উদঘাটনে উঠে আসে এমন তথ্য-জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেনশন (পিবিআই)।

নিহত হাসানের বুকসহ শরীরের আরও কিছু অংশ উদ্ধার হলেও মাথা এখনও পাওয়া যায়নি। মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে সংস্থাটি। হেফাজতে নিয়েছে নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে।

হত্যাকাণ্ডে জড়িত ছোট ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীর ও তার স্ত্রী আনারকলি পলাতক বলে জানিয়েছে পিবিআই।

নিহত মো. হাসান (৬১) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে। পিবিআইয়ের সংগ্রহ করা তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অস্থায়ী ঠিকানা লেখা আছে, সিলেট সদরের সাধুর বাজার সংলগ্ন রেলওয়ে কলোনির জামাল মিয়ার গ্যারেজ।

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ পরিদর্শক ইলিয়াস খান বলেন, মো. হাসানের মাথা ছাড়া শরীরের সম্পূর্ণ অংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তার স্ত্রী ও বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর পুরো বিষয়টি জানানো হবে।

পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম মহিউদ্দিন সেলিম জানান, ২৭ বছর ধরে নিরুদ্দেশ থাকা হাসান সম্প্রতি ঘরে ফিরেছেন। বাঁশাখালিতে তার কিছু পৈতৃক সম্পত্তি ছিল। সেই সব সম্পত্তি স্ত্রী-সন্তানের নামে দিতে বললে তিনি এতে অসমর্থ জানালে তাকে গত ১৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেইট এলাকার জমির ভিলার ৭ নম্বর বাসায় খুন করা হয়েছে।

হত্যাকাণ্ডের দশদিন আগে চিকিৎসার নামে হাসানের স্ত্রী চট্টগ্রাম শহরে ছোট ছেলের বাসায় আসেন। হাসানকে খুন করা ওই বাসায় হাসানের ছোট ছেলে তার স্ত্রী-সন্তানসহ থাকেন। ঘটনার দিন বড় ছেলে মোস্তাফিজুরও সেই বাসায় যান।

সেদিন রাতে জায়গা-সম্পদের বিষয়ে হাসানের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে উপস্থিত সকলে মিলে হাসানকে খুন করে। ছোট ছেলেই তার বাবার শরীরের টুকরোগুলো বিভিন্নস্থানে ফেলেন জানিয়েছেন পিবিআই কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম।

আমির ভান্ডার শরীফে বার্ষিক ওরশ সম্পন্ন

0

পটিয়া ঐতিহাসিক আমির ভাণ্ডার শরীফ হাদীয়ে জমান শাহেন শাহ্ হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ আমিরভাণ্ডারী (ক.)’র ২৪ তম ওরশ শরীফ উপলক্ষে আনজুমান -এ- রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী,কেন্দ্রীয় পর্ষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে ২ দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্যে দিয়ে আমির ভাণ্ডার শরীফের বার্ষিক ওরশ পালিত হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর আমিরভাণ্ডারী একাডেমী আয়োজনে দিনব্যাপী শিশু কিশোর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ আইয়ুব বাবুল এবং আমির ভাণ্ডারী মরমি শিল্পী গোষ্ঠীর আয়োজনে গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান দিবস ৫ আশ্বিন ২০ সেপ্টেম্বর দিন ব্যাপী খতমে কুরআন করিম, খতমে গাউছিয়া, সকাল ১০টায় শিশু কিশোর মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, জিয়ারত রাত ব্যাপী পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিল আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ এবং বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ওরশ শরীফ পালিত হয়েছে।

দেশ ও জাতির কল্যানে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.)

পতেঙ্গায় সড়ক দূর্ঘটনায় আহত মহিউদ্দিনের পরিবারের পাশে দাড়ালেন যুব সংগঠক ও মানবিক নেতা ওয়াহিদ হাসান

0

পিতৃহীন মহিউদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রীর হেলপার। পরিবারের ৪ সদস্য নিয়ে পতেঙ্গায় এলাকায় ১০ ফিটের একটি ঘরে মানবেতর জীবনযাপন তাদের ।

গত ৩ মাস আগে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মহিউদ্দিনের
পা এর হাড় দু টুকরো হয়ে যায়।

আর্থিক অসচ্ছলতায় কবিরাজের লতাপাতা দিয়ে চিকিৎসার কারণে পা হারাতে বসেছে মহিউদ্দিন। সুচিকিৎসার অভাবে দিন দিন মহিউদ্দিনের শরীরের অবনতি দেখে তার পরিবার পতেঙ্গার যুব সংগঠক ও মানবিক ব্যাক্তিত্ব ওয়াহিদ হাসানের শরণাপন্ন হয়।

বিষয়টি জানার পর ওয়াহিদ হাসান মহিউদ্দিনকে দেখতে ছুটে যান। ব্যাক্তিগত ভাবে আর্থিক সহযোগীতার সিন্ধান্ত নিলেও মহিউদ্দিনের পরিবারের
অস্বচ্ছলতার অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

প্রায় তিন মাস ধরে অর্থের অভাবে বিনা চিকিৎসায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি ঘরে পড়ে আছে। এভাবে থাকলে একটা সময় চিরদিনের মত পঙ্গু হয়ে যাবে মহিউদ্দিন।

মহিউদ্দিনের পরিবারিক ও
শারীরিক অবস্থা দেখে তার চিকিৎসার পুরো দায়িত্ব কাধে তুলে নিনেল ওয়াহিদ হাসান।

ওয়াহিদ হাসান অতীতেও বেশ কিছু মানবিক উদ্যোগ সফল ভাবে সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় মহিউদ্দিনের সুচিকিৎসার জন্য অর্থোপেডিক ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিলেন।

মহিউদ্দিনের সুচিকিৎসার জন্য ওয়াহিদ হাসানের আহ্বানে এগিয়ে আসেন বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিচিত মুখ।

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এলাকার গন্যমান্য ব্যাক্তি ও সামাজিক সংগঠনের দায়িত্বে কাজ করা তরুনদের উপস্থিতিতে মহিউদ্দিনের মায়ের হাতে ৭০ হাজার টাকা তুলে দেন
ওয়াহিদ হাসান।

অনুদান প্রদানকালে ওয়াহিদ হাসান বলেন,
আমি চাই তরুনরা বেশি বেশি মানবিক কাজে এগিয়ে আসুক। সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়াবে। সামাজিক দায়বদ্ধতা তৈরি হোক নিজদের মধ্যে।
আগামী ১৯ সেপ্টেম্বর মহিউদ্দিনের অপারেশন নগরীর একটি হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হবে আশাকরি মহিউদ্দিন সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরে আসবে এবং পরিবারের দায়িত্ব নিবে।

এসময় উপস্থিত ছিলেন, গাজী ওয়্যারস এর সাবেক এমডি ইন্জিনিয়ার আব্দুস সবুর,পতেঙ্গা নাগরিক পরিষদের আহবায়ক সাবেক ব্যাংকার আবদুল হাই , মোহাম্মদ আলী (চৌধুরী), হানিফ , পিংকি, হোসেন আহম্মদ পাড়া ছাত্র-যুব পরিষদের ইব্রাহিম, খেজুরতলা সমাজ উন্নয়ন পরিষদের মারুফ উদ্দীন, হিউম্যান এইড পতেঙ্গা মোজাম্মেল হোসাইন অনিক, নুর মোহাম্মদ বাদশা, পতেঙ্গা ব্লাড ব্যাংকের ইমরান, কাউসার প্রমুখ।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র শ্রদ্ধা নিবেদন

0

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দরা।

গত ১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের পতেঙ্গার বীর মুক্তিযোদ্ধাগণ সহ শিকড় ফাউন্ডেশন এর সভাপতি আবদুল মালিক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসন থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

বাংলাদেশ আওয়ামীলীগের একজন তৃনমুল কর্মী হিসেবে ছোটবেলা থেকে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে আমি রাজ পথে আছি। বিভিন্ন সময়ে বিভিন্ন পজিশনে দলের দায়িত্ব পালন করে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কর্মী হিসেবে নিরলস ভাবে কাজ করে যাবো।

আজ থেকে আমির ভান্ডারে ২দিন ব্যাপী ওরশ

0

আমির ভাণ্ডারের ২৪ তম ওরশ শরীফ উপলক্ষে ১৯ ও ২০ সেপ্টেম্বর হাদীয়ে জমান শাহেন শাহ্ হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ্ আমিরভাণ্ডারী(কঃ) কেবলার বার্ষিক ওরশ উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) ও খতমে বোখারী শরীফ আনজুমান -এ- রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্তাপনায় ২ দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে আমির ভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হবে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ১ম দিবসে বাদ ফজর খতমে কুরআনুল করিম,সকাল ১০ টায় শিশু কিশোর মেলা,বাদ মাগরিব হাদীয়ে জমান আমিরভাণ্ডারী (কঃ)কেবলার রওজা-এ পাকে গিলাফ ছাড়ানো,আতর ও পুস্প অর্পন, বাদ এশা গুণিজন সংবর্ধনা ও জলসায়ে আমিরভাণ্ডারী।

২০ সেপ্টেম্বর বুধবার ২য় দিনে
বাদ ফজর খতমে কুরআনুল করিম,খতমে গাউছিয়া শরীফ, সকাল ১০টায় শিশু কিশোর মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ,বাদে আছর খতমে বোখারী শরীফ এবং রাত ব্যাপী ওয়াজ মাহফিল,আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী।

এইচ এস সি পরীক্ষার্থীদের মাঝে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান’র খাবার বিতরণ

0

“তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার”-স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৪ সেপ্টেম্বর দুপুর ১.১৫ ঘটিকায় ইপিজেডস্থ ১ নম্বর নাবিক কলোনীর সামনে এইচ এস সি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের সৌজন্যে খাবার বিতরণ করা হয়।

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, আজকের তরুন প্রজন্ম আগামীর বাংলাদেশ। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলবো আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের এবং এই কাজে শিক্ষার কোন বিকল্প নাই।

এসময় উপস্থিত ছিলেন শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল, মোঃ জাহাঙ্গীর আলম সুজন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বেলাল, ইফতেখার জিসান নারী নেত্রী কাঁকন, মোঃফারুক প্রমুখ।