Home Blog Page 24

দুলাল চন্দ্র রায়ের মায়ের মৃত্যুতে রাধাকৃষ্ণ মন্দির কমিটির শোক

0

উত্তর পতেঙ্গা জেলেপাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটি ও জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়ের মমতাময়ী মাতা এবং স্কুল শিক্ষিকা অনু রাণী শীলের শ্বাশুরী মেঘা রাণী রায় (৭৫) গতকাল ২১ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে পরলোক গমন করেন। দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। কাটগড় কালী বাড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে জেলে পাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটি,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

চন্দ্রনাথ ধাম মন্দিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে হিন্দু মহাজোট রাজপথে আন্দোলন গড়ে তুলবে-গোবিন্দ চন্দ্র প্রামাণিক

0

সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি,চট্টগ্রাম জেলা কমিটি, চট্টগ্রাম মহানগর কমিটি ও যুব মহাজোট,ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ।

১৯ জানুয়ারি (শুক্রবার ) সকাল ১১ টায় চন্দ্রনাথ ধাম মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা চন্দ্রনাথ পাহাড়ের পবিত্রতা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর প্রদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পাশাপাশি চন্দ্রনাথ পাহাড় সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্রস্থান এখানে কোনো পর্যটন কেন্দ্র,বারবিকিউ পার্টি, কিংবা মন্দিরের জায়গা দখল করা চলবে না। যারা সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গমা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজপথে আন্দোলন গড়ে তুলবে।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সভাপতি দ্বীন বন্ধু, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি দে, যুগ্ম মহাসচিব বিপুল কুমার বিশ্বাস,মহিলা সম্পাদিকা প্রতিভা বাগচি ,সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, নির্বাহী প্রদীপ কুমার পাল, ডা. হেনন্ত দাস, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত দাস গুপ্ত,

সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সভাপতি অনুপ সেন এবং সঞ্চালনা করেন বলভদ্র অনুগা দাশ বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন,
সহ-সভাপতি শ্যামল বিশ্বাস,
সাংগঠনিক সম্পাদক সাগর কুমার দাশ, সাংবাদিক এস কে সাগর, নরেশ দাস

সাউদার্ন মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ডা. ধনঞ্জয়,সম্পাদক ডা. হোসেন

0

সাউদার্ন মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার সভাপতি ও কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডা. হোসেন আহম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সাউদার্ন মেডিকেল কলেজে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে অংশগ্রহণকারী সকলে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

সাউদার্ন মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনে (২০২৪-২০২৫) বিজয়ী ১৯ সদস্যবিশিষ্ট কমিটির একটি তালিকা প্রকাশ করেন।

নির্বাচিত অন্যরা হলেন-সহসভাপতি ডা. দেওয়ান আসাদুল্লাহ, ডা. মেহেরুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক
ডা. আ.স.ম সাইফুদ্দিন নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. রুম্মানা খায়ের, অর্থ সম্পাদক ডা. ফাতেমা আকতার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. আদনান বাচা, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. মো. মিনহাজুল আলম, সদস্য অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম চৌধুরী, ডা. কৃষ্ণ কিশোর সাহা, ডা. অপর্ণা দাশ, ডা. নার্গিস আকতার, ডা. সোমা দাশ, ডা. জাকিয়া সুলতানা, ডা. তাসনোভা ইসলাম চৌধুরী, ডা. মো. ইসতিয়াক হোছাইন, ডা. তানূবা তাহরিন নির্বাচিত হোন।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের রি-ইউনিয়নের প্রস্তুতি সভা

0

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের উদ্যোগে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে দুই দশক পূর্তি ও রি-ইউনিয়নের আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভা শেষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল করিম ও সিনিয়র শিক্ষক ওসমান গনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় উপস্থিত ছিলেন,মেজর সরওয়ার জাহান,মো.জাবেদ হোসেন রুবেল , মো.মহিউদ্দিন রনি, সাংবাদিক এস কে সাগর, নূর মোহাম্মদ হেলাল, আব্দুল আওয়াল সালাউদ্দিন,দীপক কুমার দাস,রবিউল হোসেন রনি, মো.জাবেদ হোসেন, মো.জসীম উদ্দীন, মো.মহিউদ্দিন, মো.মঞ্জু,মো.আসাদুল ইসলাম, মো.নুরুল ইসলাম,মো.জামশেদ, আইনুল করিম, রাকেশ কর প্রমুখ।

সভায় আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য রি-ইউনিয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিটি মেয়র এম রেজাউল করিমের সঙ্গে সাংসদ আবদুস সালামের সৌজন্য সাক্ষাৎ

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ )’র সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম ৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবদুস সালাম (এম.পি)।

গতকাল ১৩ জানুয়ারি শনিবার রাতে মেয়রের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সাংসদ আলহাজ্ব আবদুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনানসহ সমাজ সেবক জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল করিম চৌধুরী।

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ২য়
প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ গতকাল ১৩ জানুয়ারি শনিবার রাত ৯ টায় আগ্রাবাদ সিলভার রেস্টুরেন্টেে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আরিফুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ডা.মো.হাসান মুরাদ চৌধুরী।

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন
প্রতিষ্ঠানের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদ।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা,একমি ল্যাবরেটরিজ লিমিটেড চট্টগ্রামের সেলস্ ম্যানেজার মোহাম্মদ ফয়সাল সরকার, ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক ডা.মোয়াজ্জেম হোসেন চৌধুরী, হোসনে আরা মুন্নি,মোহাম্মদ ফয়সাল, ডা.বদরুন নাহার, মো.শওকত আকবর, ডা.জামান আহম্মেদ, ডা.তানজিনা জাহান সায়মা, ডা.তাসনিম পিউলী, ডা.মঈন উদ্দিন, সাংবাদিক এস কে সাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলাউদ্দিন ফারুক, মো.নজরুল ইসলাম,প্রাইভেট চিকিৎসক কল্যান সমিতির সভাপতি মো.মারুফ রহমান মনু,আনোয়ার হোসেন রাসেল, ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন ডা.আজিজুল হাকিম।

চট্টগ্রাম-১১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ মেয়র রেজাউলের

0

চট্টগ্রাম-১১ আসনের বড়পুল হতে শুরু হওয়া ২৭ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এম. আবদুল লতিফ এর নির্বাচনী গণসংযোগে চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বাংলাদেশের হৃৎপিন্ড খ্যাত চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এম. আবদুল লতিফ-কে বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সকল কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজনৈতিক কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীর কথা বললেও, সারাদেশে বিভিন্ন সমাবেশে তিনি দেশের মানুষকে নৌকায় ভোট দেয়ার আহবান করছেন। কোথাও স্বতন্ত্র প্রার্থীর নাম উচ্ছারণ করছেন না। আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগও নেত্রীর সেই আহবানকে দলীয় চূড়ান্ত নির্দেশনা মেনে নৌকার প্রার্থী এম. আবদুল লতিফ এর পক্ষে মাঠে নেমেছি। এই নৌকা মুক্তিযুদ্ধের, এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা শেখ হাসিনার, এবারের নৌকার বিজয় বাংলাদেশে ও বাংলাদেশের মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন-বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দরের এই আসন চালিকাশক্তি হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রের কাছে অধিক গুরুত্ব বহন করে। তাই চট্টগ্রাম-১১ আসনে নৌকাকে বিজয়ী করে নেত্রীর হাতে উপহার দেয়া আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মীর কাছে ঈমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ছোট খাটো ভুলভ্রান্তি ভুলে সকলকে নৌকার পক্ষে মাঠে নামার নির্দেশ দেন।

চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম. আবদুল লতিফ মহানগর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন-সারাদেশে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রীকে টানা চতুর্থবার ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নৌকায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন ইকবাল, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর শহীদুল আলম,
সদস্য, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, সদস্য কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও কাউন্সিলর আবদুল বারেক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগ্রামী সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুসহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ এবং স্বাধীনতা নারী শক্তি’র নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

১১ আসনে নৌকার প্রার্থী এম আবদুল লতিফের কর্মি সভা

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এম আবদুল লতিফের সমর্থনে মহানগর যুবলীগের উদ্যোগে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে কর্মি সভা অনুষ্ঠিত হয়।
৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান সভাপতিত্বে ও ইমতিয়াজ সুমন, ফরহাদ আবদুল্লার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চট্টগ্রাম -১১ আসনের মাটি ও মানুষের নেতা, জনপ্রিয় সাংসদ, এম. আবদুল লতিফ এমপি।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, মহানগর আওয়ামী লীগের সদস্য ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শহিদুল হক চৌধুরী রাসেল, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর সভাপতি ওমর হাজ্জাজ। সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী সাজিদ, চট্টগ্রাম সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক রাজিবুল হাসান রাজীব। বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ড খ ইউনিট সভাপতি কামরুজ্জামান, গ ইউনিট সভাপতি মোঃ শুক্কুর,৩৮নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মোঃ সাইফুল, সহ-সভাপতি আব্দুর রহিম, মহানগর যুব সংগঠক রঞ্জিত কুমার শীল, সালাউদ্দিন বাবর মোঃ ইসমাইল, রেজাউল করিম মামুন, মোঃ হানিফ , সালাউদ্দিন, মিজান, সাজিবুল ইসলাম সজিব, আবদুল জব্বার জনি, মোঃ কায়সার, শহিদ, ইসমাইল হুরন, জুয়েল রানা, জহির রায়হান, রমজান আলী, স্বপন, হানিফ, মোঃ মাসুম, আবু নাছের জুয়েল, মোঃ সোহেল, মাহবুবুর রহমান বাপ্পি, এরশাদ, সাজ্জাদ, জাবেদ, মোঃ দিদার, মামুন, রাশেদ, নাহিদ, আরমান, অনিক, নেজাম, মোঃ রোকন, মাসুম, হৃদয় কুমার দাশ, সৈয়দ সুলতান ফাহিম, জালাল উদ্দিন, পলাশ চক্রবর্তী, রবিউল হাসান রিফাত, সজিব কান্তি দাস, খোকন, আরাফাত, মিরাজ, বারেক, সাগর, তারেক, সাকিব, ওসমান, মিজান, মুনছুর আলম, আবির, আনিস, লোকমান, সাদ্দাম, রুবেল, রকি দাশ, নুর উদ্দিন, নির্মিল দাশ, মানিক দাশ, ইমন, তারেক, রিফাত, ইনু, সুমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত ,আওয়ামীলীগ যাকে নৌকা প্রতীক দিয়েছেন,তার পক্ষে তৃণমূলের আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠন নৌকার বিজয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে কাজ করে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে ১১ আসনে নৌকার বিজয় উপহার দিতে বদ্ধ পরিকর।

অগ্নিসন্ত্রাসী ও ইসরাইলী সমর্থকদের নির্বাচনে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

0

অগ্নিসন্ত্রাসী ও ইসরাইলী সমর্থকদের নির্বাচনে এসে তাদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার (২৪ নভেম্বর) চাটগাঁর সংবাদ পত্রিকার ১১তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে আমেরিকা লন্ডনেও প্রতিবাদ সমাবেশ ও মিছিল হচ্ছে। অথচ বিএনপি-জামায়াতসহ অনেক পীরেরা এ দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু ইসরাইলের বিরুদ্ধে কোনো কথা বলেনা।
চাটগাঁর সংবাদকে জাতীয় পর্যায়ের গনমাধ্যমে রূপান্তর করতে সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে তিনি আহ্বান জানান। পত্রিকা চালিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য হলেও ১১ বৎসর ধরে এই পত্রিকা চালিয়ে যাওয়ার জন্য তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ড. হাছান মাহমুদ বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি, দেশের সংবাদমাধ্যম সরকারের সমালোচনা যেভাবে করে ঠিক সেভাবে তাদের উচিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা। এসময় কেক কেটে মন্ত্রী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, ‘দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে বৃহত্তর চট্টগ্রামবাসীর সমস্যা সম্ভাবনা ও করণীয় তুলে ধরতে পত্রিকাটির পথ চলা শুরু। আশা করছি আমার অনুপস্থিতিতেও পত্রিকার অগ্রযাত্রাকেও এগিয়ে নিয়ে যাবেন।’
আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন তেলোয়াত করেন চাটগাঁর সংবাদের সাতকানিয়া প্রতিনিধি ইকবাল হোসেন। এসময় তথ্যমন্ত্রীকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত (কুয়েত) ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এস এম আবুল কালাম। অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শাহাদাৎ হোসেন, এশিয়ান ওমেন ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. মঈনুল হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বাফফা) সহ-সভাপতি খায়রুল আনাম সুজন, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শিব শঙ্কর শীল, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল কাদের, চাটগাঁর সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাঈন উদ্দিন হাসান, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ছাত্রী সংসদের জিএস রহিমা আক্তার রুমা, চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদকের মেয়ে আফিফা চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দিন নদভী, আবদুল কৈয়ূম চৌধুরী, মোহাম্মদ রাশেদ, এম এ মান্নান, জাহিদ হোসেন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, হাজী মোহাম্মদ শরীফ কন্ট্রাাক্টর, এস কে সাগরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকা পরিবারের মোস্তাফা কামাল নিজামী, অধ্যাপক রুহুল আমিন, হারুনুর রশিদ, এস বি জীবন, উৎপল বড়ুয়া, তুহিবুল ইসলাম, সাঈদুর রহমান, সাদ্দাম হোসেন, আহাসান উদ্দিন পারভেজ, সেলিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, মো. কমরুদ্দিন, তৌহিদুর রহমান, সোহেল রানা, ইমরান সোহেল, আরফাত হোসেন, মো. আসিফ, আরিফুল ইসলাম, মো. নুরুল কবির রিফাত প্রমুখ।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

0

বিএনপি জামায়েত সহ অন্যান্য সমমনা সংগঠন সমূহের ডাকা হরতাল, অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে ৩৮ নম্বর মধ্যম হালিশহর এলাকায় বিক্ষোভ মিছিল – শান্তি ও উন্নয়ন সমাবেশ করছেন
চট্টগ্রাম ১১ বন্দর-পতেঙ্গা আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু।

৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ সুমনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে আরও বক্তব্য রাখেন যুব লীগ নেতা ইমতিয়াজ বাবলা, মোঃ ইসমাইল, সাজিবুল ইসলাম, সজিব, বেলাল, রমজান আলী, জাবেদ, সাজ্জাদ, রাশেদ,আরমান, মাহমুদুর রহমান বাপ্পি, সৈয়দ সুলতান ফাহিম সাইফ, তৌকির, আরাফাত মিরাজ , সাদ্দাম, বারেক, সাগর,তোহাব,সজিব,আবির,তরিরকুল, লোকমান, হাছান, নুর নবী, জনি বডুয়া প্রমুখ।
এসময় দেবাশীষ পাল দেবু বলনে,বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। তারা আবারও রাজনীতির নামে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছেন। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।