Home Blog Page 23

শ্রী শ্রী শনি দেব মন্দিরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

উত্তর পতেঙ্গা জেলে পাড়াস্থ শ্রী শ্রী শনি দেব মন্দিরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৮ ও ৯ মার্চ ২ দিন ব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে গৌর দাসের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।

জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী শনি দেব মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি গৌর দাস।

প্রধান আলোচক ছিলেন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং বিজয়নগর ও কাটগড় শাখার পরিচালক টিটু দেব।

বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল লোধ,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী পতেঙ্গা থানার সভাপতি সোনা বাবু জলদাশ, উত্তর পতেঙ্গা জলদাশ পাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিন্দা জলদাশ,সাধারণ সম্পাদক শেফাল দাশ, লোকনাথ সংঘের সভাপতি আশীষ দাশ, কৃষ্ণ দাশ,আজালা দাশ,প্রিয়নাথ,শুকলাল দাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহারানী দাশ,দীপক দাশ,রাজীব দাশ,চন্দন দাশ,নিখিল দাশ, সন্জিত দাশ,শুকলাল দাশ,মিঠু দাশ,অজিত দাশ,রিতু দাশ, রুপালী দাশ,দীপালী দাশ,মিশু দাশ,মিনু দাশ,দোলন দাশ, বাদশা দাশ,শান্ত দাশ, সজিব ভট্টাচার্য ও প্রভাস দাশ।

চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা,এতিমখানা ও হেফজ খানা সহ সর্বমোট ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে চাল, ডাল,সয়াবিন তৈল, চিড়া,আলু,খেজুর ছোলা,পেঁয়াজ সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ নেতা দিদারুল আলমের সভাপতিত্বে ও হেলাল উদ্দিন ও আবদুল মোতালেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি নুর মোহম্মদ, দপ্তর সম্পাদক সেকান্দর আজম, যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, হাফেজ আমির জালাল, হাফেজ জাহেদ হাসান অপু, যুবলীগ নেতা মোঃ সাজিবুল ইসলাম সজিব, রমজান আলী, আবু নাছের জুয়েল,তানভীর হাসান, জাবেদ হোসেন, মাহাবুব আলম, সরকারি সিটি কলেজের জি এস মাকসুদ রহমান, হাফেজ মো:সামসুল আলম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মাসুম, আনিসুল রহমান,সাইমন সোলেইমান,বেলাল উদ্দীন মুনির উদ্দিন, হাফেজ মোহাম্মদ এরশাদ, হাফেজ আজগর হোসেন মাহমুদী, মাওলানা রফিকুল ইসলাম, আকবর জুয়েল, হারুনুর রশিদ সামিউল, সবজি কান্তি দাস, আবির ইন্তিসার ইকু, ইফতেখার ইসলাম বাবু, রবিউল হাসান, রাজা শাহ্, মোহাম্মদ মাসুম হোসেন, হাসিব, জুনায়েদ প্রমুখ।

৩ হাজার পরিবারকে সেহেরী ও ইফতার সামগ্রী উপহার দিলেন ভারটেক্স গ্রুপ

0

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর, ইপিজেড ও পতেঙ্গার এলাকাবাসীদের মাঝে প্রতি বছরের মত আবারো সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

১০ মার্চ বিকেল ৩ টায় ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

ভারটেক্স ডিপোর সিনিয়র অপারেশন ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল বারেক।

এসময় আরও উপস্থিত ছিলেন, সমন্নয়ক মোঃ কাউছার আলম,সিকিউরিটি ইর্নচাজ আনিসুর রহমান, একাউন্ট অফিসার মুসতবা আলীসহ সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোজাহের আলম, সাধারণ সম্পাদক মো. সালাম, তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মাষ্টার, সাইফুদ্দিন, মোস্তফা, হায়দার, রুবেল প্রমুখ।

নিউজিল্যান্ড প্রবাসী মাসুদ রানার ইফতার সামগ্রী বিতরণ

0

নিউজিল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিড়া সংগঠক মাসুদ রানার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ মার্চ বিকেল ৪ টায় হাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাদাত হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও সংগঠক মেম্বার মো.নেজাম,৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল,হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সাইফুল, ব্যবসায়ি ও সমাজ সেবক মো. জসিম উদ্দিন, মো.মনির আহম্মদ, মো.সোলাইমান।

ইফতার সামগ্রী বিতরণ কালে নিউজিল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানার পক্ষ থেকে জানানো হয়, মানুষ মানুষের জন্য, তাই মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ইউনুচ স্মৃতি সংসদের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা

0

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতেঙ্গায় হাজী ইউনুচ স্মৃতি সংসদের আয়োজনে এবং ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্যে প্রায় ২ শতাধিক রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কাটগড় জেলেপাড়া মোড় ইউনুচ ভবনে এ চিকিৎসা সেবা আয়োজনের উদ্যোক্তা ছিলেন হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সাইফুল।

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদের নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.মো.হুমায়ুন কবির রাসেল, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা.মো.মঈন উদ্দিন, শিশু রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.মো.সাজ্জাদ হোসাইন, স্ত্রী রোগ অভিজ্ঞ ডা.আলিফ ফাতিমা কাউসার।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও মেম্বার মো.নেজাম, সমাজ সেবক মো.আলাউদ্দিন ফারুক,জেলে পাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সদস্য সচিব সাংবাদিক এস কে সাগর, সমাজ সেবক মো.সিদ্দিক সিরাজ,
হাজী ইউনুচ স্মৃতি সংসদ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি আবদুল আজীজ,সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাস,আজালা দাস প্রমুখ।

চট্টগ্রামে নায়ক মান্নার ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

0

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে প্রয়াত চিত্রনায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মান্না ফাউন্ডেশন ” চট্টগ্রাম বিভাগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিলসহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মান্না ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

চলচিত্র জগতের হারিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক মান্না। মৃত্যুর এক যুগেরও অধিক সময় পেরিয়ে গেলেও ভুলতে পারেনি ভক্তরা। স্মরণ রেখেছেন তাদের প্রিয় নায়ককে। চিত্রনায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল সহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি আলোচনা সভা শেষে মান্নার মাগফেরাত কামনায় মোনাজাত করেন মৌলানা দিদারুল আলম নিজামী ।

এতে উপস্থিত ছিলেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মুহম্মদ এনামুল হক মিঠু, সাধারণ সম্পাদক, রাকিব হোসাইন।

এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী প্রমুখ।

মরহুম আব্দুর রশীদ স্মৃতি সংসদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

0

পতেঙ্গায় মরহুম আব্দুর রশীদ স্মৃতি সংসদের আয়োজনে প্রথম বারের মত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় ফাতেমা ভিলা বাড়ির মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান, হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আব্দুল কাদের সাইফুল, ক্রীড়ানুরাগি ও সমাজ সেবক মাজহারুল ইসলাম সাগর,ক্রীড়ানুরাগি আলী হায়দার, সমাজ সেবক মো. সিরাজ ও আজহারুল ইসলাম সৈকত।

এসময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে মনির,আকাশ, হৃদয়,অনিক,মামুন,আলী,সামি,রিয়াত, সামিন,ইসপিয়াত,ইসতিয়াক,দিহান,কাউসার, মাহবুব,রাসেল,সবুজ,আবির,আদিব,তামিম ইমরান প্রমুখ।

টুর্নামেন্টে সার্বিক সহযোগীতায় ছিলেন, আব্দুল কাদের সাইফুল ও মাজহারুল ইসলাম সাগর।

পতেঙ্গায় একতা বন্ধু মহল সংঘের সরস্বতী পূজা উদযাপিত

0

পতেঙ্গায় একতা বন্ধু মহল সংঘের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতীপূজা জেলেপাড়ারস্থ সৈকত পল্লীতে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী নানা আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলে পাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির যুগ্ম আহ্বায়ক ও একতা বন্ধু মহল সংঘের সভাপতি নিতাই দাসের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব (লিটন)।

নগর সেচ্ছাসেবকলীগ নেতা ও ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি মেম্বার মো. নেজাম, হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক মো.আবদুল কাদের সাইফুল, যুবলীগ নেতা মো.সাজু,পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো.জাসেম, সমাজ সেবক মো.সিরাজ,জেলে পাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আহ্বায়ক কৃষ্ণ দাশ,সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন, একতা বন্ধু মহল সংঘের সহ-সভাপতি মিল্টন দাস, সাধারণ সম্পাদক বাপ্পি দাস, রকি দাস, দূর্জয় দাস,সঞ্চয় দাস প্রমুখ।

পতেঙ্গায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন

0

পতেঙ্গার জেলে পাড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস লিক থেকে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে পুরো টিনশেড বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭ ফেব্রয়ারি (বুধবার) রাত ৯ টায় গার্মেন্টস কর্মী পাখি বালা দাশের ঘরে গ্যাস সিলিন্ডার লিক থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেতনের টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পাখি বালা দাশ দাবি করেন প্রায় ৩ লাখ টাকার ক্ষতির সম্মুখীন তিনি। পাশাপাশি শম্বু দাশ ২ লাখ,রামহরি ও দয়াল দাশের ১ লাখ টাকা করে ক্ষতি হয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে সহযোগিতার হাত বাড়াতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দাবি জানান এলাকাবাসী।

ইপিজেড,পতেঙ্গা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুন অর রশিদ দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস লিক থেকে আগুন লাগার ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মাহাবুবুল হক সুমন’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও দেবাশীষ পাল দেবু’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-সভাপতি নুরুল আনোয়ার, হেলাল উদ্দিন,সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদিত, সাইফুদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুষার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী,মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু,উপ-ক্রীড়া সম্পাদক শাহজাহান আহমেদ সামি, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াসিম, মোখতার হোসেন আরিফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তীব্র শৈত্যপ্রবাহে দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট হয়ে উঠেছে৷ তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো দরকার৷ তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দদের মানবতার কল্যাণে কাজ করার অনুরোধ জানান।