দুলাল চন্দ্র রায়ের মায়ের মৃত্যুতে রাধাকৃষ্ণ মন্দির কমিটির শোক

অনলাইন ডেস্ক

উত্তর পতেঙ্গা জেলেপাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটি ও জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়ের মমতাময়ী মাতা এবং স্কুল শিক্ষিকা অনু রাণী শীলের শ্বাশুরী মেঘা রাণী রায় (৭৫) গতকাল ২১ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে পরলোক গমন করেন। দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। কাটগড় কালী বাড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে জেলে পাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটি,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর