৩ হাজার পরিবারকে সেহেরী ও ইফতার সামগ্রী উপহার দিলেন ভারটেক্স গ্রুপ

অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর, ইপিজেড ও পতেঙ্গার এলাকাবাসীদের মাঝে প্রতি বছরের মত আবারো সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

১০ মার্চ বিকেল ৩ টায় ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

ভারটেক্স ডিপোর সিনিয়র অপারেশন ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল বারেক।

এসময় আরও উপস্থিত ছিলেন, সমন্নয়ক মোঃ কাউছার আলম,সিকিউরিটি ইর্নচাজ আনিসুর রহমান, একাউন্ট অফিসার মুসতবা আলীসহ সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোজাহের আলম, সাধারণ সম্পাদক মো. সালাম, তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মাষ্টার, সাইফুদ্দিন, মোস্তফা, হায়দার, রুবেল প্রমুখ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর