ইপিজেডে ডেঙ্গু মোকাবিলায় মেয়রের হস্তক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় ৮টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

রেড জোনে থাকা ৮টি ওয়ার্ডের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ড।

সরজমিনে অনুসন্ধানে ওঠে এসেছে, ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডটি সবচেয়ে বেশি জনবহুল এলাকা।
দুটি পোশাক কারখানা ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজের মত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে এখানে প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষের বসবাস। জনবহুল এ এলাকায় প্রতি ঘরে ঘরে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন জরুরি কার্যকর প্রদক্ষেপ না নিলে আরও আশংকাজনক হারে বাড়বে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

হাই-রিস্ক থাকা ইপিজেড এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের এমপিবি গেট,নিউমুরিং রোড, ব্যাংক কলোনি রোড, বন্দরটিলা, তালতলা,নেভী হাসপাতাল গেট রেল লাইন,মাদ্রাজি শাহ রোড,আকমল আলী রোড, সিমেন্ট ক্রসিং, কাজির গলি,হক সাহেবের গলি,এস আলম,বি আলম গলি,মহাজনঘাটা এলাকায় ডেঙ্গুর মারাত্মক প্রকোপ মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো,পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি ও জন সচেতনতা মূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এলাকার বিভিন্ন মসজিদ কমিটি,মন্দির কমিটি, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সচেতন নাগরিক সমাজ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর