শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু’র উপহার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড- পতেঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের ৯ শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পন্য ও শাড়ি,লুঙ্গি উপহার সামগ্রী বিতরণ করেছন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,
এখানকার প্রত্যেকটি অঞ্চলে টেকনিক্যাল কলেজ, স্কুল, দক্ষতা বাড়াতে চাই, আপনাদের ছেলে মেয়ে এগিয়ে যাবে। এ অঞ্চলের আগে ২০০ জন চাল পেত এখন ২ হাজার জন। সামনে আরও বেশি করে পাবেন। সবাইকে অগ্রিম শারদীয় দুর্গাউৎসবের শুভেচ্ছা জানাচ্ছি, আমরা অত্যান্ত আনন্দের সাথে ধুমধাম করে করে পালন করবো দুর্গোউৎসব সবাই মিলে। একটি সার্বজনীন দুর্গোউৎসব সবাই মিলে পালন করবো আগামী দিনে।

৩৯ নম্বর ওয়ার্ডের
সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে
৯ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় এলিট হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম,
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাবেক সদস্য নূরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল,চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেন গুপ্ত, সহ-সভাপতি উত্তম কুমার শীল, বিএনপি নেতা মোঃ নওশাদ হোসেন, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদ,সাইফুল,জাশেদ,
ইপিজেড থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল, রায়হান সাদ্দাম রানাসহ
বিএনপি, যুবদল-ছাত্রদল,
শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদল, মহিলা দলের নেতাকর্মীরা।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর