Home Blog Page 89

বিক্ষোভ মিছিলে-দেবাশীষ পাল দেবু সারাদেশে হামলা ও ভাঙ্গচুরকারীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

0

স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বি.এন.পি জামায়েত’র ইন্ধনে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম, বামপন্থীসহ বিভিন্ন উগ্রবাদী ও মৌলবাদী সংগঠন দ্বারা সংগঠিত ন্যাক্কারজনক হামলা ভাঙ্গচুর ও অরাজকতার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

সারাদেশে হাসপাতাল, রেল স্টেশন, ভূমি অফিস, থানার কম্পাউন্ড, সরকারী অফিস সহ বিভিন্ন স্থানে স্বাধীনতা বিরোধী শক্তির সন্ত্রাসী হামলা,
ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা সহ সকল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সাধারণ জনগণের একযোগ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী চলে এই বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ইপিজেডে একতা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির র‍্যালি ও আলোচনা সভা

0

নগরী ইপিজেড থানাধীন আমির সাধুর বাড়ি এলাকায়
একতা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে র‍্যালি ও আলোচনা সভা সংগঠনের সভাপতি মো: জয়নাল আবেদীন বাবলু’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম মোসলেহউদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

করোনা সচেতনতায় সামাজিক দূরত্ব বজায় রেখে র‍্যালিটি আমির সাধুর বাড়ির থেকে বন্দর টিলা হয়ে ব্যারিস্টার কলেজ ইপিজেড মোড় ঘুরে আমির সাধুর বাড়ির সামনে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ি সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ নুর। প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম অঞ্চল নং ৬ এর সভাপতি মো : তসলিম।
বিশেষ অতিথি ছিলেন বন্ধু মহল একতা সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা ডা.সৈয়দ শাহাদাত নুর( ইতু), এডভোকেট মো : আবু হানিফ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্ত্তী।
এসময় আরও উপস্থিত ছিলেন ,অর্থ সম্পাদক মো : নুরে আলম, মো : মিলন শেখ, মো : সেলিম,মো : কাইয়ুম হাওলাদার,নুরে আহমেদ, মো : সাইফুল ইসলাম, মিজানুর রহমান, সমীরন মজুমদার, মো : শাহীন পদানীয়া, ফারুক আহমেদ, কিরন মজুমদার, মোঃ হাসান, আ: রহিম, দীপক ধর, আব্দুর রাজ্জাক পাটাওয়ারী, আনিসুর রহমান রুবেল, বাপ্পি দাস, সহ অন্যান্য সদস্যবৃন্দ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিজয় মিছিল

0

২৬শে মার্চ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সকাল ৮টায়, মিছিল বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে ফকির হাট,নিমতলা বিশ্ব রোড কাস্টম মোড় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা মোঃ সোহলে, শহীদ, ইমতিয়াজ আহমেদ বাবলা, মাসুদুল আলম জিকু, মোশাররফ আলী শিপন, আউয়াল, ফরহাদ আবদুল্লা, মোঃ সোহেল, অর্জুন দাশ, মনিরুল হক মনির, আমির হোসেন, হানিফ সরকার, রমজান আলী, মোঃ জহির, সালাউদ্দিন, সাজিবুল ইসলাম সজীব, মাহমুদুর রহমান বাপ্পি, আনিসুর রহমান শরিফ, রোকন উদ্দিন, নবী, সোহেল, মাসুম, হৃদয় কুমার দাস, সাদ্দম, জালাল উদ্দীন, কৌশিক রায়, ইসমাইল হোসেন, জয় বাদশা, আবদুল মমিন রাজু, হারুন, জয় বাদশা, ফিরোজ, রাব্বী, প্রান্ত বাবু, অন্তর, রাব্বী, জয়, শাবু প্রমুখ।

ভালোবাসায় সিক্ত লেখক-নাট্যকার সরোজ আহমেদ

0

ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনটি নানা প্রতিকূলতা ও শত ব্যস্ততার মাঝেও যেন প্রীতির বন্ধন অটুট থাকে সেই লক্ষ্যে সমমনা ১৬ বন্ধু মিলে গঠন করেন সংগঠনটি। বন্ধুদের সাফল্যে যেমন জয়ধ্বনি দেন, তেমনি দু:সময়েও পাশে দাঁড়ান সাহসী ভূমিকায়। সংগঠেনেরই একজন প্রিয়মুখ সাংবাদিক, লেখক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরোজ আহমেদ। তিনি একজন নাট্যকারও বটে। ফ্রেন্ডস এসোসিয়েশন পরিবারের সরোজ আহমেদের দুটি বই প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুর সাফল্যে সবাই খুশি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে লেখক সরোজ আহমেদকে সংবর্ধনা দিল ফ্রেন্ডস এসোসিয়েশন।


চট্টগ্রাম মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে গত ১৬ মার্চ রাত ৮ টায় লেখককে সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রত্যেকে বই সংগ্রহ করার পাশাপাশি বই দুটির অংশ বিশেষ পাঠ, আলোচনা সভা ও লেখক বন্ধুকে নিয়ে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।

বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখক ও সাংবাদিক সরোজ আহমেদ বলেন, বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশের অস্তিত্ব সৃষ্টি হতো না। ১৯৪৭ সালে ভাষা আন্দোলনের সূচনার মধ্য দিয়ে আজন্ম মাতৃভাষাপ্রেমী মহান নেতা বঙ্গবন্ধু বাঙালি জাতির অধিকার আদায়ের ধারাবাহিক সংগ্রামে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। অবর্ণনীয় ত্যাগ ও নির্যাতন সহ্য করেছেন। পাকিস্তানের ২৩ বছরের শাসনামলে ১৮ বার জেলে গেছেন, মোট সাড়ে ১১ বছর কারাবন্দি ছিলেন। তবু স্বাধীনতার প্রশ্নে অন্যায়ের সঙ্গে আপোস করেননি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তাঁর দৃপ্ত উচ্চারণ : ‘ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা’। তিনি বলেন, বঙ্গবন্ধু কেবল বাংলাদেশেই নয়, শোষিত-নির্যাতিত বিশ্বমানব সমাজেরও অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই মহান নেতাকে জানতে হলে পড়তে হবে। বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তাঁর অবদান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।

ফ্রেন্ডস এসোসিয়েশন পরিবারের সদস্য গোপাল পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল বশর, মো. নাজিম উদ্দিন, মো. কুতুব উদ্দিন, মো. নুরুল আবছার, ইকরাম হোসেন, মো. ইউসুফ প্রমুখ।

করোনায় তিন মাসে সর্বোচ্চ শনাক্ত ১৮৬৫, মৃত্যু ১১

0

তিন মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বরে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।


এছাড়া দেশে একদিনে ১১ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৮ জনে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শিশুদের নিয়ে দিনব্যাপী শিশু মেলা

0

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে আজ সকাল ১০ টা থেকে চট্টগ্রাম বন্দর পূর্ব কলোনিস্থ মাদ্রাসা এত মাঠে সমাজের বিভিন্ন স্তরের শিশুদের নিয়ে দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পযন্ত সময় কালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। এ কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ২০২১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো।

এতে আরও উপস্থিত ছিলেন, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস জাকের আহমেদ খোকন,আওয়ামী লীগ নেতস সেকান্দর আযম, চট্টগ্রাম বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, মোঃ লোকমান, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মঈন উদ্দিন মঈনু, এমরান হোসাইন, মোঃ ঈসমাইল, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, নুরুল ইসলাম রাসেল, মোট শহীদ, অর্জুন দাশ, মনিরুল হক মনির, কাজী আরিফ, যুবায়ের হোসেন অভি, সরওয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, রমজান আলী, মোঃ জহির, হৃদয় কুমার দাস, জালাল উদ্দীন, কৌশিক রায়, ইসমাইল হোসেন, আরামান, জয় বাদশা, আবদুল মমিন রাজু, শামীম উদ্দিন, তারেকুল হাকীম, আজিজুল হাকিম মাহিম, মোহাম্মদ রিগ্যাল, আকবর জুয়েল, আবিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিশু প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সির আফরোজা কালাম।

আগ্রাবাদে দুইপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

0

নগরের আগ্রাবাদে বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি থেকে এক রিক্সাচালককে মারধরের পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইকেল র‌্যালিতে থাকা সাউন্ড সিস্টেমের কর্মচারী হাশেম খান(৩০) নামে এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিহত যুবকের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।

মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ দেশে কবে আনা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে এলিজাবেথে চিকিৎসা নেন। সঙ্গে তার স্ত্রী হাসনা জসিমউদদীন রয়েছেন।

ব্যারিস্টার মওদুদ বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এর আগে উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।

মওদুদ আহমেদের জন্ম ১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তার বাবা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে বৃটেনের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন তিনি। লন্ডনে পড়াশোনা করে দেশে ফিরে নিজেকে আইন পেশায় নিয়োজিত করেন। এছাড়া তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভায় প্লাসিক-পলিথিন নিষিদ্ধের দাবি

0

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও ক্যাব চট্টগ্রাম এর আয়োজেনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ট্রাক র‌্যালী অনিুষ্ঠত হয়। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব বর্ষের শপথ নিন প্লাসিক দূষণ রোধ করি।


চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রাম খন্দকার জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম (বার), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ শাহাবুদ্দিন, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ১৫ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক এস এম আজিম উদ্দীন।
প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্সেস এর অধ্যাপক ডঃ খালেদ মিসবাহউজ্জমান। ক্যাব চট্টগ্রামের সাধারন সম্পাদক ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজ উল্যাহ।


আলোচনায় অংশ নেন চেম্বারের সাবেক সভাপতি মাহফুজুল হক শাহ,বাংলাদেশ দোকান মালিক সমিতি’র সাংগঠনিক সম্পাদক পরিবেশবিদ মোঃ ইমতিয়াজ আহমেদ এসিএ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ ভুইয়া, রাজনীতিবিদ মৃদুল চৌধুরী, বনফুল গ্রুপের জিএম আনামুল হক, কর্নফুলী বাজার সমিতির সাধারন সম্পাদক আবদুল হক, কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ খান চৌধুরী প্রমুখ।

কাজি শুভ ও শান্তা ভৌমিকের রোমান্টিক গানের মিউজিক ভিডিওতে শিখা খান

0

বিনোদন ডেক্স: সম্প্রতি কক্সবাজারে কাজি শুভ আর শান্তা ভৌমিকের একটি রোমান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি তে মডেল হিসেবে ছিলেন শাওন ও শিখা খান । গানটির কোরিওগ্রাফি, পোষাক পরিকল্পনা ও পরিচালনা করেছেন নির্মাতা শাহরিয়ার শাহীন। প্রযোজনা প্রতিষ্ঠান এস সিরিজ।

এ বিষয়ে নির্মাতা শাহীন শাহরিয়ার জানান,আমি গানটির দৃশ্য ধারন থেকে শুরু করে পোষাক পরিকল্পনায় সব কিছুতে অনেক টা সিনেমাটিক স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। তাই যথেষ্ট যত্ন নিয়েই গানটির দৃশ্য ধারন করেছি। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি সবাইকে নিরাশ করবে না।

মডেল শিখা খান বলেন , গানটির কিছু অংশ কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন এ শুটিং হয়েছে, সিলেটের বিভিন্ন মনোরম লোকেশন এ গানটির বাকি অংশের দৃশ্য ধারন শেষ হলে খুব শিঘ্রই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে। তিনি আরও বলেন,আমি আশা করি এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। আর দর্শকদের ভালো লাগা ও ভালবাসাই আমাদের কাজের সবচেয়ে সার্থকতা ।