Home Blog Page 9

পতেঙ্গার জেলেপাড়ায় বন্ধন’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

0

পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বন্ধনের আয়োজনে শনিবার(৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বসেছে ব্যতিক্রমী আয়োজন ‘বিজয়া সম্মিলনী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সহ প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগরের সভাপতিত্বে এবং স্কুল শিক্ষিকা অনু রানী শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির অন্যতম সদস্য সমাজ সেবক উজ্জ্বল ধর।

বিশেষ অতিথি ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহানগর কমিটির সদস্য সাগর দাশ,জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাশ,জেলেপাড়া সৈকত পল্লী শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি আজালা দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন, দীনেশ চন্দ্র দাশ, কাজল দাস,বিকাশ দাশ,সুজন দাশ,পলাশ দাস,সুমন দাশ,রুপন দাস, রুপালি দাস,সঙ্গীতা দাশ,রীনা দাশ,টুম্পা দে, পম্পি দাশ,রিংকু দাস,সুমা দাশ,শ্রীকর্ন্যা ধর,নিত্তিকা দাস।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল ধর বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শেষ হলেও,কিন্তু পূজার মায়া এখনো কাটেনি। তিনি আরও বলেন, আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকতে হবে।সুন্দর সমাজ বির্নিমানে খেলাধুলার বিকল্প নেই। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন।

চট্টগ্রামকে ‘বিশ্বমানের আধুনিক নগর’ করা হবে:শফিউল আলম

0

চট্টগ্রাম নগরীর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেনছেন,আমি ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের যত রকম প্রোগ্রাম আছে, শ্মশান আছে সব জায়গায় আমার উন্নয়নের ছোয়া আছে। আমার কাছে হিন্দু -মুসলিমের কোনো ভেদাভেদ নেই। নাগরিক সেবা নিয়ে আমি সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেছি। আমি পরকালে বিশ্বাসী,আল্লাহকে ভয় করি। হাশরের ময়দানে যেন হিন্দু-মুসলিম কারো ওপর জুলুম করে আটকা না পরি সেজন্য আগামীতেও বিশ্বের যত সুন্দর নগর আছে তার মধ্যে আমাদের বিশাল সমুদ্র, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী জোনসহ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি জোন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বেকার মুক্ত চট্টগ্রাম গড়তে কাজ করবো। আপনারা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাসহ বিদ্যামান যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানের উপায় আমার জানা আছে। তিনি সনাতনী ধর্মাবলম্বীদের আহ্বান জানিয়ে আরও বলেন আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করলে সমাজ থেকে অনিয়ম, দূর্নীতি, অপরাধ রোধ করার পাশাপাশি উন্নয়নে পাল্টে যাবে সমাজের চিত্র।
তিনি টেকসই গণতন্ত্রে উত্তরণের পূর্বশর্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও পূজা মণ্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.শাহেদ, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফকে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত বৃন্দদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার আমীর আবুল মোকাররম, শফিউল আজম, মজিবুল হক বকুল, মোহাম্মদ ইউনুস, মো. জাহাঙ্গীর,

বাংলাদেশ জামায়াত ইসলামের ৪০ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মো.বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন মজুমদার, জেলেপাড়া পূজা কমিটির সভাপতি পান্না দাস।

টেকসই গণতন্ত্রে উত্তরণের পূর্বশর্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ:শফিউল আলম

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেনছেন,আমি ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের যত রকম প্রোগ্রাম আছে, শ্মশান আছে সব জায়গায় আমার উন্নয়নের ছোয়া আছে। আমার কাছে হিন্দু -মুসলিমের কোনো ভেদাভেদ নেই। নাগরিক সেবা নিয়ে আমি সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেছি। আমি পরকালে বিশ্বাসী,আল্লাহকে ভয় করি। হাশরের ময়দানে যেন হিন্দু-মুসলিম কারো ওপর জুলুম করে আটকা না পরি সেজন্য আগামীতেও বিশ্বের যত সুন্দর নগর আছে তার মধ্যে আমাদের বিশাল সমুদ্র, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী জোনসহ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি জোন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বেকার মুক্ত চট্টগ্রাম গড়তে কাজ করবো। আপনারা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাসহ বিদ্যামান যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানের উপায় আমার জানা আছে। টেকসই গণতন্ত্রে উত্তরণের পূর্বশর্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

২৯ সেপ্টেম্বর (সোমবার ) বিকাল ৩ টায় মহাজনঘাটায় দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার আমীর আবুল মোকাররম, শফিউল আজম, মজিবুল হক বকুল, মোহাম্মদ ইউনুস মো জাহাঙ্গীর,হাফেজ বখতিয়ার,ডাঃ মেজবাহ উদ্দিন,মোহাম্মদ মহিউদ্দিন, মো. দিদার,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন মজুমদার।

ইপিজেডে দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0

সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মহা সপ্তমীতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর (সোমবার ) সন্ধ্যা ৭ টায় পূজা মণ্ডপ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধক ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন দীপিকা সংঘের সভাপতি এড.মোহন লাল মহাজন।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মহাজন নব,ইপিজেড থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন মজুমদার। সুজন শীল অজয়,স্বরুপ শীল।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।

ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শফিউল আলমের মতবিনিময়

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।

২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭ টায় নেভী হাসপাতাল গেইটস্থ একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদের সভাপতিত্বে এবং ৩৯ নম্বর বিএম সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর যুব ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীল,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নগর সদস্য সাগর দাস,বাসু দেব, রুপন কর্মকার,সুমন দাস,সুজন মজুমদারসহ ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজ থেকে নানান অপকর্ম, অনিয়ম,দূর্নীতি ও বৈষম্য দূর করে নিরাপদ বাংলাদেশ গড়বে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না-শফিউল আলম

0

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের বসবাস। সম্প্রীতির বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সম্প্রীতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯ টায় পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপে বাংলাদেশ জামাত ইসলাম ৪০ নম্বর প্রসাশনিক ওয়ার্ডের সেক্রেটারি মোঃ বেলালের পরিচালনায় বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর পতেঙ্গা ৪০ নম্বর প্রসাশনিক ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের আমির ও কাউন্সিলর প্রার্থী মোঃ ইউসুফ, ৪০ নম্বর দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুল আলম, সেক্রেটারি জয়নাল আবদিন। ৪০ নম্বর পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন,।৪০ নম্বর উত্তর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সৈয়দ হামিদুল ইসলাম,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ কাটগড় কালী মন্দির পূজা কমিটি ও ছড়িহালদা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বস্ত্র বিতরণকালে বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী
শফিউল আলম সনাতন ধর্মাবলম্বী কাছে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন,সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মুলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাই কে এগিয়ে আসতে হবে।

দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে বিএনপি সনাতনীদের পাশে থাকবে :মুজিবুল হক

0

সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাথে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর রাত ৯ টায় কাটগড় হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি সৈকত মহাজন সাজুর সভাপতিত্বে এবং ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মনজুর কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুল হক।

বিশেষ অতিথি ছিলেন,পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শ্রমিক নেতা আবু জাফর, গিয়াস উদ্দিন,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস, ৪০ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি এবং আহ্বায়ক মো. লোকমান,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন চৌধুরী, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন, উৎপল নন্দি,শিবলু দেব,অন্তু মহাজন, কেশব শীল।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা হাজী মুজিবুল হক বলেন,পতেঙ্গায় উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে। যে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে বিএনপির পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে।

মার্কস অলরাউন্ডার চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত পতেঙ্গার শ্রীকর্না ধর

0

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল মার্কস অল রাউন্ডার চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্ব। গত ১৯ সেপ্টেম্বর দিনব্যাপী প্রতিভাবান অলরাউন্ডারদের নাচ, গান, অভিনয়, গল্প বলা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায়
মুখরিত হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকর্না ধর মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় অংশ নিয়ে হাজারো প্রতিযোগিদের মাঝে নাচ,আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় সমান তালে লড়ে পরবর্তী পর্বে জায়গা করে নেন।

পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকর্না ধর তার প্রতিভাময় সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম কার্যকরি সদস্য ইউ.ডি.উজ্জ্বল তার ২য় কন্যা শ্রীকর্না ধরের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে পতেঙ্গার জেলেপাড়ায় মহাশ্মশান নির্মিত হবে-শফিউল আলম

0

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে পতেঙ্গার জেলেপল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মহাশ্মশান ঘাট,মডেল মন্দির, গঙ্গাঁস্থান ঘাটের উন্নয়ন ও এলাকার অলি গলির রাস্তা ঘাটের উন্নতি হবে।পাশাপাশি জেলেসম্প্রদায়ের বাসিন্দাদের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ বাংলাদেশ জামায়াত ইসলাম।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা জেলেপাড়ায় সুরেশ দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের ৪০ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মো.বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,চট্টগ্রাম -১১ আসনের প্রতিটি ওয়ার্ডে মানুষের নাগরিক দুর্ভোগ লাঘবের পাশাপাশি মৌলিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম। সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মুলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সনাতন ধর্মাবলম্বী কাছে তিনি আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির আব্দুল মোতালেব। এতে আরও উপস্থিত ছিলেন,মুসলিমাবাদ পশ্চিম, যুব পশ্চিম,মোহাম্মদ পাড়া ও জিলানী নগরের ইউনিটের সদস্য (রোকন) ও কর্মী ।

আলোচনা সভা শেষে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণের পর জেলেপাড়া মোড় থেকে মুসলিমাবাদ মোড় পর্যন্ত গণসংযোগ করা হয়।

পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডে ইসরাফিল খসরু’র ফ্রি চিকিৎসা ক্যাম্প

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বন্দর – পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মধ্যে অন্যতম ওয়াসার পানির ব্যবস্থা করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন।

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনজুর কাদেরের সঞ্চালনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,চট্টগ্রাম -১১ আসনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিএনপির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,চট্টগ্রাম মহানগর বিএনপির
অন্যতম সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার, সাবেক কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও মো.শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মো. আবু জাফর, মো. ইউসুফ, হাজী মো. হারুন কোম্পানি, মো. আমিন, মো. জসিম উদ্দিন, মো. রেজাউল করিম রেজা, নূর মোহাম্মদ, খোরশেদ আলম, নূরুল হুদা, গিয়াস উদ্দিন, ফজলুল রহমান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম ও সদস্য সচিব আলী আজমসহ বিএনপি, যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।