Home Blog Page 8

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে- খোরশেদুল আলম

0

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো.খোরশেদুল আলম।

গত ২০ অক্টোবর জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক পদে মো.খোরশেদুল আলমকে দায়িত্ব দেয়া হয়।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পেয়ে মো. খোরশেদুল আলম বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ ইকবালসহ সংগঠনের সহ- সভাপতি ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাহবুদ্দিন সিকদার ডালিম এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান সাবেক যুবদল নেতা ওয়াকিল উদ্দিন তালুকদার এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর টিম প্রধান জিয়া উদ্দিন কাদের জিয়ার নিকট।

আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো জিয়া মঞ্চের ইতিহাস ঐতিহ্য ও কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাশাপাশি জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।

পতেঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশক নিধন কর্মসূচি

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফের পক্ষ থেকে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
 
৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন রিফাইনারি গেইট সংলগ্ন হাদী পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো পাশাপাশি এলাকাবাসীকে সচেতন হবার আহ্বান জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শেষে কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফ বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে নির্বাচিত হলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ। সমাজ থেকে অনিয়ম ও দূর্নীতিসহ নানান অপকর্ম বন্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন, ৪০ নম্বর পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। শ্রমিক কল্যাণ ফেডারেশন ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ও কর্মীবৃন্দ।

পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লীতে দেশ ও জাতির কল্যাণে গীতাযজ্ঞ

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া সৈকত পল্লীর রেনু কুঞ্জে ২৪ অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় পবিত্র গীতাপাঠ, মঙ্গল প্রজ্জলনসহ মহা প্রসাদ বিতরণ।

ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠক ছিলেন শ্রী নিতাই গৌর বৈষ্ণব আখড়ায় প্রতিষ্ঠাতা শ্রী চন্দ্রনাথ ঘোষায়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম সদস্য সমাজ সেবক উজ্জ্বল ধর ও সাগর দাশ,
স্কুল শিক্ষিকা অনু রাণী শীল।
জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সহ সভাপতি দীনেশ চন্দ্র দাশ,আজালা দাস,যুগ্ম আহ্বায়ক রুবেল দাস। জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাশ ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ,অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়।

আয়োজন কমিটি জানান, দেশ ও জাতির কল্যাণে এই গীতাযজ্ঞ অনুষ্ঠান প্রতি বছর করে আসছি। এই বছরও আমাদের অনুষ্ঠান সকলের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পবিত্র গীতা দান করা হয়।

ইপিজেডে সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরে দীপাবলি উদযাপিত

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দীপাবলী উৎসব ২০ অক্টোবর
থেকে ২৩ অক্টোবর ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে শেষ হয়েছে।

হাজারো ভক্তবৃন্দের সমাগমে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মধ্যে ছিলো শ্রীশ্রী চণ্ডীপাঠ, গীতাপাঠ, সঙ্গীতা অনুষ্ঠানসহ অষ্টপ্রহরব্যাপী, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,সাধারণ সম্পাদক সুজন মজুমদার মনি,অর্থ সম্পাদক মান্না শীল,সহ-অর্থ সম্পাদক কাঁকন শীল,হিসাব রক্ষক ধ্রুব শীল,পূজা সম্পাদক সন্জয় শীল, মহানাম সংকীর্তন সম্পাদক সুধীর শীল বালি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দীপিকা সংঘ কার্যকরি পরিষদের সভাপতি এড.মোহন লাল মহাজন ও সাধারণ সম্পাদক উত্তম শীল।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার শীল।

সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির উৎসব উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু বলেন, ৪ দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে দীপাবলি উৎসব। হাজারো ভক্তের মিলন মেলায় মুখরিত ছিলো মন্দির প্রাঙ্গন। আগামীতে সকলের সহযোগিতায় আরও বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

0

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব গতকাল ২০ অক্টোবর সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এর গ্যালারী হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসরিয়াল ফেলো ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, একুশে পদকপ্রাপ্ত, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদ আবুল মোমেন। স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন। বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অফথালমোলজি বিভাগের হেড অব দা ডিপার্টমেন্ট অধ্যাপক ডা. সাইফুদ্দীন মোহাম্মদ তারেক, ডা. গোলাম মোস্তফা চৌধুরী, প্রফেসর ডা. নুরুল গনি, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সভাপতি এডভোকেট মাহফুজুল হক মনি, অধ্যাপক ডা.রবিউল হোসেনের পুত্র রিয়াজ হোসেন,গ্রন্থটির সহলেখক উত্তম কুমার আশ্চার্য, প্রকাশক আবির প্রকাশনের মোহাম্মদ নুরুল আবছার, গ্রন্থটির প্রচ্ছদ ও আলোকচিত্রী শহীদ ফারুকী প্রমূখ।অনুষ্ঠানে ওএসবি চট্টগ্রাম, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদ, ডা. আহমেদুর রহমান রিসার্স সেন্টার, ওহাদুর নেছা মাধ্যমিক বিদ্যালয়, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম, মিরসরাই এডুকেশন সোসাইটি, ইকো ফ্রেন্ডস, অ্যারিস্টোফার্মা লিমিটেড, কাঠাছড়া গ্রাম উনানয়ন সমিতির পক্ষ থেকে মনোগ্রাম খচিক ক্রেষ্ট আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেনের হাতে তুলে দেয়া হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, সমাজসেবক, সংগঠক ও বিশ্বমানের চিকিৎসা উদ্যোক্তা। তাঁর সৃষ্টিশীল যাবতীয় কর্মযজ্ঞ ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থটিতে স্থান পেয়েছে। যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি বলেন, মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। মহৎ কর্মই মানুষকে অমরত্ব দান করে। ভাল কাজই মানুষকে এক যুগ থেকে অন্য যুগে পৌঁছে দেয়। মানুষকে শ্রদ্ধা, ভক্তি ভালোবাসায় সিক্ত করে। অসংখ্য মানুষ এসেছে, অনেকে চলে গেছে, কিন্তু মহাকালের যাত্রায় স্থান করে নিয়েছে খুব অল্প সংখ্যক মানুষ। তাঁদেরকে বাঁচিয়ে রেখেছে তাঁদের মহৎকর্ম। তেমনি অধ্যাপক ডা. রবিউল হোসেনও যুগ যুগ ধরে তাঁর কর্মে সবার হৃদয়ে থাকবেন।

ইপিজেডে হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরে দীপাবলি উৎসব ২০ অক্টোবর শুরু

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দীপাবলী উৎসব উপলক্ষে আগামী ২০ থেকে ২৩ অক্টোবর ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান
আয়োজনের মধ্যে থাকছে শ্রীশ্রী চণ্ডীপাঠ, গীতাপাঠ, সঙ্গীতা অনুষ্ঠানসহ অষ্টপ্রহরব্যাপী, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও
মহাপ্রসাদ বিতরণ।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,সাধারণ সম্পাদক সুজন মজুমদার মনি,অর্থ সম্পাদক মান্না শীল,সহ-অর্থ সম্পাদক কাঁকন শীল,হিসাব রক্ষক ধ্রুব শীল,পূজা সম্পাদক সন্জয় শীল, নাম সংকীর্তন সম্পাদক সুধীর শীল বালি দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে ভক্ত বৃন্দদের মন্দির প্রঙ্গণে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দীপিকা সংঘ কার্যকরি
পরিষদের সভাপতি এড.মোহন লাল মহাজন ও সাধারণ সম্পাদক উত্তম শীল।

ফেনীতে নদী ভাঙন রোধে রেগুলেটর নির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির স্মারকলিপি

0

ফেনী জেলার সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির পক্ষ থেকে ফেনী জেলা প্রশাসক কে স্মারকলিপি দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই স্মারক লিপি প্রদান করেন চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির সিনিয়র সহসভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার তৌহিদ।

গত বছর ২০২৪ সালে ভারতের ছেড়ে দেয়া বন্যার পানিতে মুছাপুর রেগুলেটরটি নদীতে বিলীণ হয়ে গেলে সোনাগাজী, দাগনভুঞা, নোয়াখালীর কোম্পানীগঞ্জসহ উপজেলার হাজারো মানুষের ঘর-বাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায়। পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী ,সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর , নবাবপুর ও দাগনভূঞা উপজেলার কয়েকটি ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে। ফলে রেগুলেটরটি নির্মাণ খুবই জরুরী হয়ে পরেছে।

পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ইউসুফ’র টিন বিতরণ

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চড়িহালদার শীল পাড়ার বাসিন্দা অন্জলা শীল ও শিমুল শীলের পরিবার মানবেতর দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে ভাঙ্গা ঘর মেরামত করতে পারছেন না দীর্ঘদিন ধরে। অসহায় দুটি পরিবারের দুরবস্থা কথা জানার পর পরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার  আরেক উজ্জ্বল  দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফ।

তিনি ঘর মেরামতের জন্য দুটি পরিবার গত ৩ মাস আগে নতুন টিন উপহার দিলেও পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন দুটি পরিবার অর্থের অভাবে ভাঙা ঘর মেরামতের করতে পারছেন না।

ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফের পক্ষ থেকে ১১ অক্টোবর অসহায় পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। আগামীতে মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর দক্ষিণ ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, ৪১ নম্বর ওয়ার্ড পশ্চিমের সভাপতি মো.বাহার উদ্দিন,আকাশ শীল,অন্জলা শীল,মিন্টু কুমার শীলসহ বাংলাদেশ
জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের রোকন ও কর্মীবৃন্দ।

পতেঙ্গা কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

0

পতেঙ্গা কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে।

৭ অক্টোবর (মঙ্গলবার)সকাল ৯ টায় পতেঙ্গা কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিটি
সভাপতি মোঃ ফোরকানের সভাপতিত্বে তিনি নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় ফলাফল বিবরণী ঘোষণা করেন। সমবায় বিধিমালা ৩২ (১)অস্থায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সকল সদস্য নির্বাচিত হোন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য মোঃ জাহেদ হোসেন জহুর, মোঃ সালাউদ্দিন।

নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ মমতাজ উদ্দিন,সহ-সভাপতি মোঃ ফোরকান রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম,সহ-সাধারণ সম্পাদক আবু মোকাররম মোঃ খালেদ,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম লিটন,অর্থ সম্পাদক মোঃ আবু তোরাব ছিদ্দিকী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,আইন ও বিচার বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন-১,দপ্তর ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন।
নির্বাহী সদস্যমোঃ সাকি আজম,মোঃ শাহজান আকবর বাপ্পী।

টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি শাহাব উদ্দিন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

0

টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র রেজিষ্ট্রেশন নম্বর ১৪১৭ এর নিবার্চন সম্পন্ন হয়েছে। এতে পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন(সিবিএ)’র নিবার্চনে আগামী ২ বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা দেন নির্বাচন কমিশন।

কমিটির অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন কার্যকারী সভাপতি মো. ইলিয়াস উর্ধ্বতন সভাপতি. ছালেহ উদ্দিন আহমেদ সহ-সভাপতি মো.আরিফুর রহমান, মো. আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির শাহ, মো. জামাল উদ্দিন, মো. শাহাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ,অর্থ সম্পাদক মো.ফায়েজুল খন্দকার,দপ্তর সম্পাদক মো.খোরশেদ আলম,ক্রীড়া সম্পাদক মো.আলমগীর হোসেন, প্রচার সম্পাদক,মো. আমির হোসেন,আইন ও দর কষাকষি সম্পাদক ইয়াছির আরাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.খোকন,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.নুরুল কবির,সমাজ কল্যাণ সম্পাদক মো.আব্দুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মো.ওমর ফারুক।

টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন(সিবিএ)’র সভাপতি শাহাব উদ্দিন বলেন, শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাবে উক্ত কমিটি। শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সবসময় রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।