Home Blog Page 10

চট্টগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মশালা

হিন্দু ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সেবাইত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গত ১৬ এপ্রিল চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের দেওয়ানজীপুকুর পাড়স্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের হল রুমে প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট সুকুমার দাশ’র সভাপতিত্বে ও রুমা দত্ত বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন অনিমেষ রায় চৌধুরী, অধ্যাপক রুপন ধর, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রশিক্ষক দিলীপ চক্রবর্তী, বজেন্দ্র লাল শীল প্রদীপ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জেলার বিভিন্ন মঠ, মন্দিরের ২৫ জন সেবাইত প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা অনুষ্ঠিত

চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা,চণ্ডীযজ্ঞ সহ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত্য করেন। এ সময় তিনি বলেন ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। মানবজীবনকে আলোকিত করার জন্য ধর্মীয় শিক্ষার কোনও বিকল্প নেই। আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি প্রতিটি ঘরে ঘরে গীতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

গত ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিলো প্রতিমা প্রদর্শন, গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা, মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও ধর্মীয় নাটক দেবী দুর্গা প্রদর্শন করা হয়।

চন্দনাইশ গাছবাড়িয়ায় হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চন্দনাইশ গাছবাড়িয়ায় কবিয়াল বিভূতি দেবনাথ বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ৩ এপ্রিল(বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় সুকেন্দু বিকাশ নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

মহান অতিথি ছিলেন, লায়ন সুজিত কুমার দাশ,প্রধান বক্তা রুপম চক্রবর্তী,উদ্বোধক মৃত্যুঞ্জয় গোস্বামী।

বিশেষ অতিথি ছিলেন, বিকাশ দাশ বিশু, বিশিষ্ট শিক্ষাবিদ দীপক শর্মা,শিক্ষক মানিক সরকার।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়, তিনি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হযে সামনের দিনগুলো এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র অন্তবর্তী কালীন সরকারের সফলতা এবং সাংগঠনিক দিকগুলো তুলে ধরেন।

চন্দনাইশ শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে শুরু হলো বাসন্তী পূজা

চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ বাসন্তী পূজা।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের পক্ষে বসন্ত উৎসব পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা সকল ভক্ত বৃন্দদের বর্ণাঢ্য আয়োজনে উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানান।

৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে রয়েছে প্রতিমা প্রদর্শন, শ্রী শ্রী গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ,সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা,মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও বিশেষ আকর্ষণ ধর্মীয় নাটক দেবী দুর্গা।

আমীর খসরুর সঙ্গে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ২য় দিন সকালে নগরের মেহেদীবাগস্থ বাসভবনে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দরা এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

একই সাথে বিএনপির আর্ন্তজাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধরীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ আনসারি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর,সাবেক যুবদলের সদস্য সচিব এ জে এম সোহেল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলমসহ নেতা-কর্মীরা।

পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নগর বিএনপি নেতা হাজী মো.মুজিবুল হক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসী এবং দেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হাজী মোঃ মুজিবুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব রকমের ষড়যন্ত্র, প্ররোচনা সত্বেও জনগণ সুদৃঢ় ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে সেই জন্য সবাইকে দোয়া করার আহবান জানিয়েছেন।

পাশাপাশি চট্টগ্রামে কর্মরত গার্মেন্টস শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতি আনন্দময় ঈদ মোবারক জানান।

মহান আল্লাহর কাছে সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠুক এ কামনা করে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহবান জানান।

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামে বিএনপি দলীয় কার্যালয়ের অফিস সহকারী মরহুম মোহাম্মদ নূর হোসেনের পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

৩০ মার্চ (রবিবার) সকালে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন এর তত্বাবধানে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান রাসেল, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন,চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক বাবু,যুবদল নেতা রাজিব, বাবুলসহ নেতৃবৃন্দ।

ঈদ উপহার বিতরণ কালে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাই কে ঐক্যবদ্ব হয়ে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

আন্তর্জাতিক বিশ্বতানের আলোচনা সভা ও সম্প্রীতির ইফতার মাহফিল

চট্টগ্রাম বন্দর নগরীর একটি রেস্তোরায় আন্তর্জাতিক বিশ্বতানের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) সংগঠনের সভাপতি,মানবাধিকারকর্মী নরেন সাহার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি.এম.সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহ্বায়ক সংগঠনের সি. উপদেষ্টা মো.আব্দুল নূর।

এসময় সংবর্ধিত অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন ড.মোহাম্মদ সানাউল্লাহ।
প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, প্রধান বক্তা সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম, মহান অতিথি ছিলেন,কবি,লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন এ কিউ এম মোসলেহ উদ্দিন, আবৃত্তিকার দেবাশীষ রুদ্র ও সেলিম ভুঁইয়া,অভিনেতা ইফরাদ আবেদ, আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন আসিফ গণী। আশার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সালমান। সংগঠনের অ্যাম্বাসেডর ড.সাজ্জাত হোসেন,পার্বত্য উপদেষ্টা চাইথোয়াইমং মারমা, মোঃ মইনুল হাসান অভি,সংগঠনের মডারেটর শ্রেয়া দাশ। স্বপন তালুকদার, টিটন দাশ, প্রকৌশলী রুবেল দাশ, শিমুল দাশ,অপর্ণা রায় চৌধুরী, ফারহানা, আফরোজ নিভু সেন, সুপ্রিয়া দাশ, রুনা বড়ুয়া,আলেয়া বড়ুয়া,দীপা গোমেজসহ আন্তর্জাতিক বিশ্বতানের নারী শক্তি।

এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক বিশ্ব তান চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গণে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই সংগঠন সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।সকল মতের সকল ধর্মের,সকল মানুষের ভালোবাসায় এই সংগঠন আগামীতে সুষ্ঠ সংস্কৃতি চর্চা ও বিকাশে অবদান রাখবে। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হুজুর আব্দুর শুক্কুর। এতে তাহসীনুল কুরআন মাদরাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থী ও কোরানে হাফেজগণ অংশগ্রহন করেন।

সাতকানিয়া ধর্মপুরে গীতা যজ্ঞ ও বারুণীস্নান অনুষ্টানে ট্রাস্টি দীপক কুমার পালিত সংবর্ধিত

সাতকানিয়া উপজেলার ধর্মপুরে শ্রী শ্রী জ্বালা কুমারী মায়ের মন্দিরে ২৭ মার্চ সকাল ১১ টায় বিশ্বশান্তি গীতা যজ্ঞ,মহা বারুণীস্নান উপলক্ষে ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢেমশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।

এসময় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

এতে আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক ও শিক্ষক সুমন,লোহাগাড়া শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

চন্দনাইশে লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে আগামী ৩ থেকে ৭ এপ্রিল ৫ দিনব্যাপী বাসন্তী পূজার আয়োজন

চন্দনাইশ উপজেলার সুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী বাসন্তী পূজা।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের পক্ষে আশ্রমের একনিষ্ঠ ভক্ত উজ্জ্বল ধর সকল ভক্ত বৃন্দদের ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানান।

আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে প্রতিমা প্রদর্শন, শ্রী শ্রী গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা,মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণসহ বিশেষ আকর্ষণ থাকছে সুধীর আচার্য্য ও মেরী আচার্য্যের পরিচালনায় রাত ৯ টায় ধর্মীয় নাটক দেবী দুর্গা।

সৌজন্যে অনিরুদ্ধ ধর শ্রীয়ান।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের ভক্ত উজ্জ্বল ধর মন্দিরের উন্নয়নের জন্য সকল ভক্ত বৃন্দের সাহায্য সহযোগিতা কামনা করেন