ঈদের কেনা কাটায় সতর্ক না হলে পরিবারের জন্য মৃত্যু কিনে আমার মতো হবে-ক্যাব চট্টগ্রাম বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ যখন ক্রমাগত বাড়ছে, সরকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শে ২ সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষনা করলেও ব্যবসায়ীদের চাপের মুখে গত ২৫ এপ্রিল থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেবার অনুমতি প্রদান করেন। ব্যবসায়ীরা মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে শপিংমল খোলা ও দোকানপাট চালু করলেও প্রথমদিনই তাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই। এঅবস্থায় ব্যবসায়ীদের জীবিকা বাঁচানোর “রমজানে একমাস ব্যবসা করবো, পুরো বছর বসে থাকবো”-এ শ্লোগনকে সফল করতে ক্রেতারা যদি হুমড়ি খেয়ে ঈদের বাজার করতে মৃত্যুপুরী শপিংমল ও দোকানে ভিড করেন তাহলে আপনি ও আপনার পরিবারের জন্য করোনা কিনে আনার মতো বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ। ২৬ এপ্রিল ২০২১ইং গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান উপরোক্ত মন্তব্য করেন। বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন করোনা যেহেতু ছোঁয়াছে এবং সংক্রমণ বাড়ার উৎসগুলির মধ্যে গণপরিবহন, শপিংমল ও মসজিদসহ জনসমাগমকে চিহ্নিত করা হয়েছে। সেহেতু নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচার জন্য এসমস্ত ঘটনা এডিয়ে চলার বিকল্প নাই। ব্যবসায়ীদের জীবিকা বাঁচানোর জন্য আপনি যদি বেঁচে থাকেন তাহলে পরবর্তীতে সেটা করতে পারবেন। কিন্তু জেনে শুনে নিজ ও পরিবারের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনা বুদ্ধিমানের পরিচয় হবে না। ক্যাব নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের পার্শ্ববর্তীদের ভারতে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অক্সিজেনের জন্য পুরো ভারত জুড়ে হাহাকার এবং মৃত্যুর মিছিল। সোসাল মিডিয়া ও টিভি, পত্র-পত্রিকার কল্যানে আমরা এ সমস্ত সংবাদ শুনলেও আমলে না নেবার পরিনতি ভারতের মতো হবে। নেতৃবৃন্দ আরও বলেন করোনা যেহেতু দ্রুত ছড়াচ্ছে এবং অদৃশ্য শত্রু। করোনার রোগী সনাক্ত ও চিহ্নিত করা কঠিন। যে পরিবারের একজন আক্রান্ত হয়েছে শুধুমাত্র সেই পরিবারের আহাজারী ও অবর্ননীয় দুঃখকষ্ট শুনার মতো কারো নেই। করোনায় জীবিকা বাঁচাতে গিয়ে অনেক পরিবার চিকিৎসা ও ওষুধের খরচ যোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। বিগত বছরগুলির অভিজ্ঞতা আমাদের সকলের জানা, হাসপাতালে বেড় নাই, চিকিৎসা নাই, ওষুধ নাই, অক্সিজেন নাই। মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুর প্রহর গুনেছে। করোনায় মৃত্যবরনকারী অনেক লোকজন ঠিকমতো জানাজা পড়া ও কবর দেয়া সম্ভব হয়নি। তাই এবারও সেধরনের পরিস্থিতির মুখোমুখি যেন হতে না হয় সে জন্য নিজেকে সতর্ক করা ছাড়া বিকল্প নাই। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন গণপরিবহন মালিকরা যেভাবে অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে দ্বিগুন ভাড়া আদায় করে স্বাস্থ্যবিধি ও অর্ধেক যাত্রী পরিবহন করে নি। সেখানে সরকারী আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন হাতে গুনা কয়েকটি দায়সারা ফটোসেশনের অভিযান পরিচালনা করেছেন, একই ভাবে ব্যবসায়ীদের শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসন কার্যকর উদ্যোগ নিবেন সে আশা কতটুকু পুরণ হবে তা নিয়ে সন্দিহান। তাই নাগরিক হিসাবে করোনা থেকে নিজ ও পরিবারের সদস্যদেরকে বাঁচাতে নিজের সতর্কতা ও নিরাপত্তা নিজেকে নিশ্চিত করার কোন বিকল্প নাই।
পতেঙ্গায় কর্ণফুলী ট্যানেলের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধি
নগরীর পতেঙ্গায় জানে আলম (৫০) নামে কর্ণফুলী ট্যানেলের এক নৈশ প্রহরীকে গত শনিবার মধ্য রাতে অতর্কিত ভাবে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। গুরুতর আহত জানে আলমকে গত ২৪ এপ্রিল রাত ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, জানে আলম পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ডের ফুলছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা মৃত দৌলত মিয়ার পুত্র।
জানে আলম পতেঙ্গা কর্ণফুলী ট্যানেলে অস্থায়ী চুক্তিভিত্তিক নৈশ প্রহরীর চাকুরী নেন। গত তিন মাস চাকুরীর করার পর হঠাৎ শনিবার দিবাগত রাত ৩টায় সেহরী সময় জেনেরটর রুমে দায়িত্বরত অবস্থা ১২-১৫ জনের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মারাত্মাকভাবে আহত জানে আলমের মাথা, হাত, পায়ে ও বিভিন্ন স্থানে জখমের চিহ্ণ রয়েছে।
ঘটনার পরে স্থানীয় ভ্যান ড্রাইভার ও আত্মীয়-স্বজনরা মূমুর্ষু অবস্থায় জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে ২৮নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় আছেন। এ বিষয়ে জানে আলমের পরিবারের দাবি পূর্বের শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে আহত করা হয়ছে।
এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান জানে আলমের পরিবার।
ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র-যুব ঐক্য পরিষদ ৪নং চান্দগাঁও ওয়ার্ড চট্রগ্রাম মহানগর এর উদ্যোগে যুবনেতা মোঃ সাজ্জাদ আলী’র ব্যবস্হাপনায় শনিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় আমানত শাহ দরগাহ প্রাঙ্গণে তানজিমুল মুসলীমিন এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো মহামারি করোনার প্রভাবে এই পবিত্র রমজান মাসে যে যার জায়গা থেকে এইসব এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় তিনি করোনা রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।
আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ইফতার বিতরণ
আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে পথচারীদের মাঝে বিরিয়ানি ইফতার বিতরণ করা হয়।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩য় ধাপে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনা অনুযায়ী মানবিক যুবলীগ চট্টগ্রাম মহানগরে নিত্য নতুন সেবাখাত নিয়ে জনগনের দুয়ারে হাজির হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইতিমধ্যে মহামারিতে জনগণের জন্য যথাসাধ্য আর্থিক ও খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছেন। আজ বাদ জুমা ৩৭নং ওয়ার্ডের পোর্ট কলোনী ৬নং রোড জামে মসজিদে ও বেলা ৪টায় পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রায় ১০০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুল, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস প্রীতি দেব, শ্রমিক লীগ নেতা নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সাজ্জাদ হোসেন পাভেল, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইশরাত ইফতেখার মামুন, মঈন উদ্দিন মঈনু, আবদুল মুজিদ রিয়াজ, মো: মুন্না, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দিন, কোরবান আলী আজাদ, জহির রায়হান, বেনেটিক, মাহমুদুর রহমান বাপ্পী, মো: নুরুল হক, মো: রাসেল, শহিদুল হক, মো: ফরহান, আনোয়ার, অপু দাশ, মন্নান, সাগর, ইমন, আকাশ, হাসান, দিবলু দাশ. পারভেজ, মো: জনি, শুভ গুহ, মো: মুরাদ, রমজান আলী, এম খুরশিদ বাদশা, মো: নবী, হৃদয় কুমার, ইলিয়াছ, মাসুম, জালাল উদ্দিন, আরিফ সিকদার মুন্না, সাইফুল, ফারুক, জামাল, রিয়াদ, মাহমুদ, জয় দাশ, লোকমান প্রমুখ।
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের নির্দেশে করোনাকালীন সময়ে অসহায়, নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমসূচী
পতেঙ্গা এলাকায় ২৩ এপ্রিল বিকেল ৩ টায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির
সহ-সভাপতি, হাজী নুরুল আবসারের ব্যক্তিগত উদ্যোগে
অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টের হাজী নিজাম উদ্দীন, বিপিডিএ চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ-সভাপতি ডা.জামাল উদ্দিন খাঁন কাজল, নগর যুগ্মসাধারণ সম্পাদক মো. আলী নূর মানিকসহ নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে হাজী নুরুল আবসার বলেন,জাতীয় দুর্যোগ করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, অতীতের মত করোনা দূর্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নানামুখি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছি।
পতেঙ্গায় ভারটেক্স লজিস্টিকের খাদ্য সামগ্রী বিতরণ
নগরীর পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকাবাসীর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ এপ্রিল বিকাল ৩ টায় ভারটেক্স মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল বারেক কোম্পানি।
এসময় আরো উপস্থিত ছিলেন ভারটেক্সের অপারেশন ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, সমন্বয়ক কাউসার আলম, লোকমান কন্ট্রাক্টর,আনিসুর রহমান, আইটি তানভীর, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, সোলায়মান কন্ট্রাক্টর, সেলিম কন্ট্রাক্টর, তৌহিদুল ইসলাম, সাইফুদ্দিন প্রমুখ।
ইপিজেডে চাঁদাবাজি’র অভিযোগে ভূয়া সাংবাদিক আটক

নগরীর ইপিজেড এলাকায় গত ২১ এপ্রিল রাত সাড়ে ১১টায় আকমল আলী রোডের খালপাড় থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় সোহাগ সরদার (৩৭) নামে এক যুবককে আটক করে ইপিজেড থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। এসময় চাঁদাবাজির ৪ হাজার ২৫০ টাকা জব্দ করেছে পুলিশ।
সোহাগ সরদার ঝালকাঠি জেলা সদর থানার রমজানকাঠি গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি ইপিজেডের নব্বই কলোনির বাসিন্দা। আটকের পর সোহাগ নিজেকে ‘দৈনিক সংবাদে আমরা’ নামের একটি অনলাইন পত্রিকার বিশেষ প্রতিনিধির পরিচয় দেন।

উল্লেখ্য এর আগেও ২০১৯ সালের ৪ জুলাই নিজেকে ৭১ বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ২৫০ পিস ইয়াবাসহ পিরোজপুরে আটক হন সোহাগ সরদার।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, সোহাগ দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে আসছে।
তিনি আরও বলেন, ইপিজেড থানাধীন এলাকায় যারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে নানাভাবে চাঁদা দাবি ও আদায় করছে। আমরা তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর যুগ্ন সাধারণ সম্পাদক আলী নুর মানিকের উদ্যোগে নতুন রেলওয়ে ষ্টেশনে বিনামূল্যে মাস্ক বিতরণ
করোনা মহামারীকালীন গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আলী নুর মানিকের ব্যক্তিগত উদ্যোগে ২০ এপ্রিল সকাল ১১ টায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন নতুন রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের অতিরিক্ত সম্পাদক মো. ইকবাল হোসেন সোহেল,ষোল শহর শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এ আর জুয়েল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো.সিদ্দিক আলী,মো.এমদাতদুল হক ,মো.আবদুল আলী আজিম , মো. শাহাব উদ্দিনসহ নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণকালে আলী নুর মানিক বলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। করোনা মহামারীকালীন সময়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের নানা মুখী কর্মসূচি অব্যাহত থাকবে।
দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে ১২০০ মানুষের মাঝে খাবার ও করোনা রোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ফিরিঙ্গি বাজার জাকির হোসেন হোমিওপ্যাথি কলেজ মাঠে ও
কোর্ট বিল্ডিং শহীদ স্মৃতি স্তম্ভে চত্বরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন,লকডাউনে মানুষের কষ্ট লাঘবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর আহ্বানে মাসব্যাপী আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে আজ বেলা ৩টায় কোর্ট বিল্ডিংস্থ ২৪ জানুয়ারি শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভ চত্বরে” এবং বেলা ৪টায় ফিরিঙ্গি বাজারস্থ জাকির হোসেন হোমিও প্যাথি কলেজ প্রাঙ্গণে প্রায় ১২০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নিশাত চৌধুরী, রায়হান রেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইমতিয়াজ আহমেদ বাবলা, মঈন উদ্দিন মঈনুআমিনুল ইসলাম, শামীম আজাদ রুবেল,টারজান,আজাদ, নোমান শিহাব, সাদ্দাম হোসেন আমিনুল ইসলাম আমিন,ফরহান, আরিফুল হক,ইমন,রাব্বি,জিসান,ইমাম, দিবলু দাশ,শুভগুহ,মাহিন,জাহেদ, ইমরান,অপু দাশ, মিজান মিথু,সুমন দাশ,রিপন দাশ,স্বপন দাশ,অনু দাশ,মোঃ হুমায়ুন মোর্শেদ,মোঃ রুবেল, ফারুক সাগর, সুমন প্রমুখ।






