Home Blog Page 86

হালিশহরে ফ্রী ঈদ শপিং’র উদ্বোধন করেন দেবাশীষ পাল দেবু

0

হালিশহরে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য “ফ্রী ঈদ শপিং” নামক এক নুতন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহন ​ও বাস্তবায়ন করছে। সোমবার ১০ মে চট্টগ্রাম নগরীর হালিশহরের গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে কার্যক্রমটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। ফ্রী ঈদ শপিং এর উদ্বোধনের মাধ্যমে একজন গরীব বা অসহায় মানুষ নিজের পছন্দমত যেকোন একটা বিনামূল্যে নিতে পারবেন।

উদ্বোধন কালে দেবাশীষ পাল দেবু বলেন, একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটেখাওয়া ও সাধারণ মানুষ রয়েছে চরম সংকটে। করোনাকালে সরকারি সহযোগিতার পাশাপাশি এগিয়ে আসছেন অনেকেই। কেউ আর্থিক সহযোগিতা আবার কেউ খাদ্যসামগ্রী, কেউ আবার জাকাতে কাপড়-চোপড় দিলেও ঈদে শপিং করে দিচ্ছেন না কেউ। গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য “ফ্রী ঈদ শপিং” নামক এক নুতন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করছে তাতে তারা অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের এ কাজের সাথে সংযুক্ত হতে পেরে আমারও খুব ভালো লাগছে। আগামী ঈদেও যেন এমন উদ্যোগ শুধু তারা নয়, সকলে মিলে গ্রহন করে সেই প্রত্যশাই করি।

‘ফ্রি ঈদ শপিং’ এর উদ্যোক্তা ও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ বলেন, করোনাকালীন এই সময়ে যাদের কাছে দুমুঠো আহার নেই, তাদের জন্য আমদের এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ উদ্যোগ। আমরা এখানে যা দিচ্ছি তা নিজেরাও ব্যবহার করব। অর্থাৎ আমি যে পাঞ্জাবি কিনেছি একইরকমগুলোই এখানে দেয়া হচ্ছে। শ্রেণি বৈষম্য আর বিভেদ ভুলে সাম্যের এক পৃথিবী গড়ে উঠুক সেই প্রত্যয়ে।

মধ্যবিত্ত ও চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে এরকম আয়োজনের মাধ্যমে হাজারের অধিক মানুষকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে বলে উদ্যোগক্তা সূত্রে জানা যায়। তবে এক্ষেত্রে মধ্যবিত্তদের রাতে আঁধারে ঈদবস্ত্র দিয়ে আসা হয়েছে বলে জানান মুহাম্মদ আবু আবিদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল কালাম আজাদ, এম এ মঞ্জুর, জসীম উদ্দিনসহ প্রমুখ।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধরন সম্পাদক মুহাম্মদ আবু আদিলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

আগ্রাবাদে সুবিধা বঞ্চিতরা পেল দেবাশীষ পাল দেবুর ঈদ উপহার

0

নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা কাজী মো. আরিফ এর সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর নির্দেশনায় গরীব,অসহায় ভাসমান মানুষদের মাঝে ঈদ উপহার ও মাস্ক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌদুরী সবুজ, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, নারী শক্তির পরিচালক শাহিনুর বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোশারফ, যুবলীগ নেতা মো. জুয়েল, জুয়েল খান, মনির আলমগীর, থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. আরমান, ছাত্রলীগ নেতা সাত্তার, আহমেদ শাকিল, হিমেল, নবী, ইফতি, সাকিব, সাফায়েত সহ প্রমুখ।

চসিক মেয়রের পক্ষে সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর ইফতার ও সেহরি বিতরণ

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী গত ৮ মে বিকেলে নগরীর আগ্রাবাদ ,ফকির হাট ,এক্সেস রোড , ইপিজেড , বন্দর টিলা ও পতেঙ্গা এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে প্রবিত্র রমজান মাসে ইফতার বিতরন করেন ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী একই দিন গভীর রাতে নগর পিতা মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে বহদ্দার হাট থেকে শুরু করে চকবাজার, জামাল খান, আন্দরকিল্লা , কোতোয়ালির মোড় , নিউ মার্কেট, স্টেশন রোড , টাইগার পাস, লালখান বাজার , য়াসার মোড়ে গরীব অসহায় ভাসমান মানুষের দুয়ারে দুয়ারে রাতে সেহরির খাবার পৌছে দিচ্ছেন।

নগর পিতা সিটি মেয়রের পক্ষে প্রতিদিন ইফতারী ও সেহরি খাবার বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।

নগরীর বিভিন্ন স্থানে দেবাশীষ পাল দেবুর মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ম ধাপে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৭ মে মানবিক যুবলীগ চট্টগ্রাম মহানগরের ২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর সুন্দরী পাড়া জামে মসজিদ ও বিকাল ৪টায় নগরীর শুভপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাহাত সেন্টার চত্বরে ২৯নং পশ্চিম মাদাবাড়ী ও ৩০নং পূর্ব মাদার বাড়ীর সুবিধা বঞ্চিত প্রায় ১০০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবু হক মিয়া বলেন, “যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু করোনার শুরু থেকে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে জনগণের পাশে আছেন। আশা করি আগামী দিনগুলোতেও সে চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সবসময় থাকবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃমাইনুল হাসান খান নিখিলের নির্দেশনা অনুযায়ী যতদিন এই সঙ্কট দূর না হবে, ততদিন যুবলীগের ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যে কোনো সংকটে, দুর্বিপাকে, সংগ্রামে যুবলীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাবে যুবলীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন, খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা দেওয়া থেকে লাশ দাফন পর্যন্ত সব কাজের সঙ্গে যুবলীগ নেতাকর্মীরা সম্পৃক্ত রয়েছেন। করোনা মহামারি ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানও কেটে দিচ্ছে যুবলীগ।

এতে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির সভাপতি ও ৩০নং পূর্ব মাদার বাড়ীর ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, ২৯নং পশ্চিম মাদার বাড়ীর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, যুবলীগ নেতা , জসিম উদ্দীন, আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, মোঃ ইকবাল হোসেন, মাহাবুল হক জনি, মারুফুল ইসলাম মারুফ, তারিকুল ইসলাম টারজান,কোরবানি আলী আজাদ, সাজিবুল ইসলাম সজীব, মোঃরাশেদ, আবদুল মজিদ সম্রাট,নুরুল হুদা, তানভির, মোঃমিজান, এসকান্দর নাহিদ, সোহেল আহমেদ, জয় বাদশা, রাজু, আকবর, আমির, রাসেল আরমান, মিনহাজ হোসাইন, মোঃইমরান, সৌরেন বড়ুয়া রিও, নাইমুল হুদা, প্রমুখ।

ইপিজেডে হাসিনা মহিউদ্দিনের পক্ষে মহিলা আওয়ামীলীগের ঈদ উপহার বিতরণ

0

ইপিজেডে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের পক্ষে ঈদ উপহার বিতরণ গত ৭ মে বিকেল ৪ টায় ৩৯ নং ওয়ার্ড অফিস কার্যালয়ে নগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক রুমানা আক্তার রুমা,নিলুফার ইয়াছিন, বিলকিস আলম, ফাতেমা নার্গিস কাকন, রুজি আক্তার,শাহীন বেগম,শাহেদা বেগম,রুপনা বড়ুয়াসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণ কালে শারমিন ফারুক সুলতানা বলেন,একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটে খাওয়া ও সাধারণ মানুষ রয়েছে চরম সংকটে। গরীব অসহায় মানুষের পাশাপাশি দলের কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে নগর মাতা হাসিনা মহিউদ্দিনের দেয়া ঈদ উপহার শাড়ী, লুঙ্গি।

নগরীর বিভিন্ন স্থানে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সেহরি বিতরণ

0

পবিত্র রমজান মাসে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভাসমান অসহায়, রিকশা চালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহরির খাবার বিতরণ করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

একই সময়ে বৃহস্পতিবার দিবাগত রাতে নগর পিতা সিটি মেয়রের পক্ষে নগরীর মুরাদপুর, বদ্দারহাট অক্সিজেন, প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা সেহরির খাবারের প্যাকেট বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী।

মেয়রের পক্ষে সেহরি খাবার বিতরণকালে বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী বলেন, একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটেখাওয়া ও সাধারণ মানুষ রয়েছে চরম সংকটে তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র
নগর পিতার পক্ষ থেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি সেহরি খাবার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

চাকরি পুনর্বহালের দাবিতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের মানববন্ধন

0

বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

৪ মে মঙ্গলবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ এ প্রতিষ্ঠানের অস্থায়ী ১০৪ জন শ্রমিক কর্মচারীরা করোনাকালীন ও রমজান মাসের এসময়ে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিস্ময় প্রকাশ করে বলেন, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের কারো কারো চাকরির বয়স ছয় থেকে আট বছর। কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই শ্রমিকদের চাকরীচ্যুত করা হয়েছে। যা খুবই দুঃখজনক।

একদিকে করোনার থাবা অন্যদিকে সামনে ঈদের আগে কোম্পানির এমন হটকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। চাকরি হারিয়ে আমরা এখন চোখে অন্ধকার দেখছি। কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বক্তারা অবিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন মেকানিকাল ফিটার মীর আহম্মেদ, নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম, অপারেটর আকবর, বয়লার অপারেটর জাহাঙ্গীর, নিরাপত্তা প্রহরী মো. মনির প্রমুখ।

ইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ঈদ উপহার বিতরণ

0

নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ২ মে শনিবার বিকেল ৩ টায় মো.আলী নুর মানিকের ব্যক্তিগত উদ্যোগে ও সভাপতিত্বে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আকবর হোসেন কবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের এান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নূর বশর,
ইপিজেড থানা আওয়ামী লীগ নেতা আকতার হামিদ, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. জাবেদুল ইসলাম শিপন,
স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সৈয়দ,মো. বেলাল, আমিনুল।

এতে আরো উপস্থিত ছিলেন, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমন (ইমু), ইপিজেড থানা ছাত্রলীগ নেতা তুহিন বাবু,মো. তুষারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

বন্দরে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির ও সুরক্ষা সামগ্রী দেখে

0

পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির ও সুরক্ষা সামগ্রী দেখে ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ টায় ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগে বন্দর থানাধীন বন্দর নতুন মার্কেটের সামনের পোর্ট কানেকন্টিং রোডে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা হয় ইফতার, মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী। সেখানে বড় করে লিখা আছে “আপনার ইফতার গ্রহন করে আমাদেরকে বাধিত করুন । ছবি তোলার বালাই না থাকায় পথচারী ও সুবিধাবন্চিত মানুষ কোন সংকোচ ছাড়াই এই সুবিধা গ্রহন করেন।

এব্যাপারে আয়োজক কমিটির প্রধান ব্যাবস্থাপক, বাংলাদেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু নাছের জুয়েল বলেন, করোনা কালীন পুরো সময়টা আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, মানুষের সাথে থেকে মানবিক কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা উপলদ্ধী করেছি মানুষকে সহযোগিতা করে তার ছবি তুলতে গিয়ে মানুষ বিব্রতবোধ করে। তাই পবিত্র রমজান মাসে সহযোগিতার গোপনীয়তা রক্ষার জন্য আমরা এই টেবিল সাজিয়ে রাখি। যার প্রয়োজন তিনি আমাদের এই সেবা গ্রহন করছেন, যা আমাদেরকে অনুপ্রানিত করেছে এবং মানুষের সংকোচবোদ কাটিয়ে মানুষের আরো আপন হবার সুযোগ দিয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম আরো চলমান থাকবে।

সামাজিক সংগঠন “ইয়াং বয়েজের “সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রম পরিচালনা করেন, যুবনেতা মোঃসোহেল, আনিসুর রহমান শরিফ,আব্দুস সালাম, মাসুদ শরীফ, মোঃ মুন্না, মোঃ হারুন, মোঃ মোবারক, মোঃ বাহার ছাত্রনেতা ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মেহেদী হাসান, ইমাম হোসেন প্রান্ত, আল আমিন রায়হান, রাজা শাহ, মোঃ মিনহাজ, মোঃ বাবলু, মোঃ আরিফ, মোঃ হৃদয়, মোঃ ইমন, মোঃ মনির, আউয়াল খান, মোঃ রাহাত, মোঃ হৃদয়, নাসিমুর রাফি, মোঃ আরমান, জুয়েল সহ প্রমূখ।

করোনাকালীন সময়ে দেবাশীষ পাল দেবুর নগরজুড়ে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল কুইক রেসপন্স টিম

0

করোনা মহামারী প্রতিরোধে, চট্টগ্রাম মহানগরীতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানবিক যুবলীগ এর উদ্যোগে চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল কুইক রেসপন্স টিম” এর কার্যক্রম ২৯ এপ্রিল ২টায় টাইগার পাসস্থ সিটি করপোরেশন চত্ত্বরে সিটি মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী উদ্বোধন করেন।


উদ্বোধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মহামারী করোনা দূযোর্গ কালীন মানুষের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে দেবাশীষ পাল দেবুর এই উদ্যোগ সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হবে। ফ্রি মেডিক্যাল কুইক রেসপন্স টীম করোনা কালীন সময়ে জনগনের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, রান্না করা খাবার বিতরণ, মাস্ক-স্যানিটাইজার বিতরণ, জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান, এলাকায় এলাকায় হেলথ ক্যাম্প, নগরীর বিভিন্ন মোড়ে ফ্রি করোনা টিকা নিবন্ধন বুথ পরিচালনার পাশাপাশি এবার আমরা যুবলীগ এর পক্ষ থেকে মানুষ এর জন্য “কুইক মেডিকেল রেসপন্স টিম” সহায়তা চালু করতে যাচ্ছি। একজন সার্বক্ষণিক চিকিৎসক, ব্রাদার এবং এম্বুলেন্স সমন্বয়ে এই কুইক মেডিকেল রেসপন্স টিম ফোন পেলে বাসায় গিয়ে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবেন। প্রয়োজনে এই এম্বুলেন্সে করেই উন্নত চিকিৎসার প্রয়োজনে রোগীকে হাসপাতালে স্থানান্তর করা হবে। করোনার ঝুঁকি নিয়ে রোগী এবং রোগীর স্বজনদের যাতে হাসপাতালে ঘুরতে না হয় সেই জন্যই যুবলীগ এর এই উদ্যোগ। সেই সাথে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ড এর দায়িত্ব প্রাপ্ত কর্মীদের আহ্বান জানাচ্ছি নিজ নিজ এলাকায় এই মেডিকেল টিমকে দ্রুততম সময়ে রোগীর বাসা চিনে চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য সার্বক্ষণিক সহযোগিতা করতে।


এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম মেডিকেল বোর্ডের সদস্য স্বরুপ বিকাশ বড়–য়া বিতান, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, হ্যালো ডা: এর প্রধান উপদেষ্টা ডা: সজীব তালুকদার, নির্বাহী পরিচালক ইরফান কাদেরী, কোর্ডিনেটর প্রদীপ মারমা, ডা: রোজী চক্রবর্তী, প্রফেসর নুরুন্নবী পারভেজ, মো.লোকমান, মো: ইসমাইল, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, মো: মঈন উদ্দীন, নুরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, মাকসুদুল আলম জিকু, যুবায়ের হোসেন অভি, সাদ্দাম হোসেন জয়, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ, মো: রাশেদ, আলী নুর রুবেল, সৌরেন বড়–য়া রিও, স্বেচ্ছাসেবী সাকিব, অনিক, জিয়া, শহিদ, কাউসার রাজু, তৌহিদুল ইসলাম রানা, সাইদুজ্জামান রাকেশ প্রমুখ।