Home Blog Page 84

নগরীর বিভিন্ন স্থানে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সেহরি বিতরণ

পবিত্র রমজান মাসে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভাসমান অসহায়, রিকশা চালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহরির খাবার বিতরণ করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

একই সময়ে বৃহস্পতিবার দিবাগত রাতে নগর পিতা সিটি মেয়রের পক্ষে নগরীর মুরাদপুর, বদ্দারহাট অক্সিজেন, প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা সেহরির খাবারের প্যাকেট বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী।

মেয়রের পক্ষে সেহরি খাবার বিতরণকালে বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী বলেন, একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটেখাওয়া ও সাধারণ মানুষ রয়েছে চরম সংকটে তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র
নগর পিতার পক্ষ থেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি সেহরি খাবার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

চাকরি পুনর্বহালের দাবিতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের মানববন্ধন

বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

৪ মে মঙ্গলবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ এ প্রতিষ্ঠানের অস্থায়ী ১০৪ জন শ্রমিক কর্মচারীরা করোনাকালীন ও রমজান মাসের এসময়ে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিস্ময় প্রকাশ করে বলেন, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের কারো কারো চাকরির বয়স ছয় থেকে আট বছর। কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই শ্রমিকদের চাকরীচ্যুত করা হয়েছে। যা খুবই দুঃখজনক।

একদিকে করোনার থাবা অন্যদিকে সামনে ঈদের আগে কোম্পানির এমন হটকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। চাকরি হারিয়ে আমরা এখন চোখে অন্ধকার দেখছি। কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বক্তারা অবিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন মেকানিকাল ফিটার মীর আহম্মেদ, নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম, অপারেটর আকবর, বয়লার অপারেটর জাহাঙ্গীর, নিরাপত্তা প্রহরী মো. মনির প্রমুখ।

ইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ঈদ উপহার বিতরণ

নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ২ মে শনিবার বিকেল ৩ টায় মো.আলী নুর মানিকের ব্যক্তিগত উদ্যোগে ও সভাপতিত্বে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আকবর হোসেন কবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের এান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নূর বশর,
ইপিজেড থানা আওয়ামী লীগ নেতা আকতার হামিদ, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. জাবেদুল ইসলাম শিপন,
স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সৈয়দ,মো. বেলাল, আমিনুল।

এতে আরো উপস্থিত ছিলেন, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমন (ইমু), ইপিজেড থানা ছাত্রলীগ নেতা তুহিন বাবু,মো. তুষারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

বন্দরে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির ও সুরক্ষা সামগ্রী দেখে

পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির ও সুরক্ষা সামগ্রী দেখে ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ টায় ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগে বন্দর থানাধীন বন্দর নতুন মার্কেটের সামনের পোর্ট কানেকন্টিং রোডে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা হয় ইফতার, মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী। সেখানে বড় করে লিখা আছে “আপনার ইফতার গ্রহন করে আমাদেরকে বাধিত করুন । ছবি তোলার বালাই না থাকায় পথচারী ও সুবিধাবন্চিত মানুষ কোন সংকোচ ছাড়াই এই সুবিধা গ্রহন করেন।

এব্যাপারে আয়োজক কমিটির প্রধান ব্যাবস্থাপক, বাংলাদেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু নাছের জুয়েল বলেন, করোনা কালীন পুরো সময়টা আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, মানুষের সাথে থেকে মানবিক কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা উপলদ্ধী করেছি মানুষকে সহযোগিতা করে তার ছবি তুলতে গিয়ে মানুষ বিব্রতবোধ করে। তাই পবিত্র রমজান মাসে সহযোগিতার গোপনীয়তা রক্ষার জন্য আমরা এই টেবিল সাজিয়ে রাখি। যার প্রয়োজন তিনি আমাদের এই সেবা গ্রহন করছেন, যা আমাদেরকে অনুপ্রানিত করেছে এবং মানুষের সংকোচবোদ কাটিয়ে মানুষের আরো আপন হবার সুযোগ দিয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম আরো চলমান থাকবে।

সামাজিক সংগঠন “ইয়াং বয়েজের “সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রম পরিচালনা করেন, যুবনেতা মোঃসোহেল, আনিসুর রহমান শরিফ,আব্দুস সালাম, মাসুদ শরীফ, মোঃ মুন্না, মোঃ হারুন, মোঃ মোবারক, মোঃ বাহার ছাত্রনেতা ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মেহেদী হাসান, ইমাম হোসেন প্রান্ত, আল আমিন রায়হান, রাজা শাহ, মোঃ মিনহাজ, মোঃ বাবলু, মোঃ আরিফ, মোঃ হৃদয়, মোঃ ইমন, মোঃ মনির, আউয়াল খান, মোঃ রাহাত, মোঃ হৃদয়, নাসিমুর রাফি, মোঃ আরমান, জুয়েল সহ প্রমূখ।

করোনাকালীন সময়ে দেবাশীষ পাল দেবুর নগরজুড়ে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল কুইক রেসপন্স টিম

করোনা মহামারী প্রতিরোধে, চট্টগ্রাম মহানগরীতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানবিক যুবলীগ এর উদ্যোগে চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল কুইক রেসপন্স টিম” এর কার্যক্রম ২৯ এপ্রিল ২টায় টাইগার পাসস্থ সিটি করপোরেশন চত্ত্বরে সিটি মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী উদ্বোধন করেন।


উদ্বোধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মহামারী করোনা দূযোর্গ কালীন মানুষের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে দেবাশীষ পাল দেবুর এই উদ্যোগ সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হবে। ফ্রি মেডিক্যাল কুইক রেসপন্স টীম করোনা কালীন সময়ে জনগনের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, রান্না করা খাবার বিতরণ, মাস্ক-স্যানিটাইজার বিতরণ, জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান, এলাকায় এলাকায় হেলথ ক্যাম্প, নগরীর বিভিন্ন মোড়ে ফ্রি করোনা টিকা নিবন্ধন বুথ পরিচালনার পাশাপাশি এবার আমরা যুবলীগ এর পক্ষ থেকে মানুষ এর জন্য “কুইক মেডিকেল রেসপন্স টিম” সহায়তা চালু করতে যাচ্ছি। একজন সার্বক্ষণিক চিকিৎসক, ব্রাদার এবং এম্বুলেন্স সমন্বয়ে এই কুইক মেডিকেল রেসপন্স টিম ফোন পেলে বাসায় গিয়ে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবেন। প্রয়োজনে এই এম্বুলেন্সে করেই উন্নত চিকিৎসার প্রয়োজনে রোগীকে হাসপাতালে স্থানান্তর করা হবে। করোনার ঝুঁকি নিয়ে রোগী এবং রোগীর স্বজনদের যাতে হাসপাতালে ঘুরতে না হয় সেই জন্যই যুবলীগ এর এই উদ্যোগ। সেই সাথে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ড এর দায়িত্ব প্রাপ্ত কর্মীদের আহ্বান জানাচ্ছি নিজ নিজ এলাকায় এই মেডিকেল টিমকে দ্রুততম সময়ে রোগীর বাসা চিনে চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য সার্বক্ষণিক সহযোগিতা করতে।


এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম মেডিকেল বোর্ডের সদস্য স্বরুপ বিকাশ বড়–য়া বিতান, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, হ্যালো ডা: এর প্রধান উপদেষ্টা ডা: সজীব তালুকদার, নির্বাহী পরিচালক ইরফান কাদেরী, কোর্ডিনেটর প্রদীপ মারমা, ডা: রোজী চক্রবর্তী, প্রফেসর নুরুন্নবী পারভেজ, মো.লোকমান, মো: ইসমাইল, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, মো: মঈন উদ্দীন, নুরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, মাকসুদুল আলম জিকু, যুবায়ের হোসেন অভি, সাদ্দাম হোসেন জয়, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ, মো: রাশেদ, আলী নুর রুবেল, সৌরেন বড়–য়া রিও, স্বেচ্ছাসেবী সাকিব, অনিক, জিয়া, শহিদ, কাউসার রাজু, তৌহিদুল ইসলাম রানা, সাইদুজ্জামান রাকেশ প্রমুখ।

ঈদের কেনা কাটায় সতর্ক থাকার আহ্বান – ক্যাব চট্টগ্রাম

ঈদের কেনা কাটায় সতর্ক না হলে পরিবারের জন্য মৃত্যু কিনে আমার মতো হবে-ক্যাব চট্টগ্রাম বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ যখন ক্রমাগত বাড়ছে, সরকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শে ২ সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষনা করলেও ব্যবসায়ীদের চাপের মুখে গত ২৫ এপ্রিল থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেবার অনুমতি প্রদান করেন। ব্যবসায়ীরা মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে শপিংমল খোলা ও দোকানপাট চালু করলেও প্রথমদিনই তাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই। এঅবস্থায় ব্যবসায়ীদের জীবিকা বাঁচানোর “রমজানে একমাস ব্যবসা করবো, পুরো বছর বসে থাকবো”-এ শ্লোগনকে সফল করতে ক্রেতারা যদি হুমড়ি খেয়ে ঈদের বাজার করতে মৃত্যুপুরী শপিংমল ও দোকানে ভিড করেন তাহলে আপনি ও আপনার পরিবারের জন্য করোনা কিনে আনার মতো বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ। ২৬ এপ্রিল ২০২১ইং গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান উপরোক্ত মন্তব্য করেন। বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন করোনা যেহেতু ছোঁয়াছে এবং সংক্রমণ বাড়ার উৎসগুলির মধ্যে গণপরিবহন, শপিংমল ও মসজিদসহ জনসমাগমকে চিহ্নিত করা হয়েছে। সেহেতু নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচার জন্য এসমস্ত ঘটনা এডিয়ে চলার বিকল্প নাই। ব্যবসায়ীদের জীবিকা বাঁচানোর জন্য আপনি যদি বেঁচে থাকেন তাহলে পরবর্তীতে সেটা করতে পারবেন। কিন্তু জেনে শুনে নিজ ও পরিবারের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনা বুদ্ধিমানের পরিচয় হবে না। ক্যাব নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের পার্শ্ববর্তীদের ভারতে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অক্সিজেনের জন্য পুরো ভারত জুড়ে হাহাকার এবং মৃত্যুর মিছিল। সোসাল মিডিয়া ও টিভি, পত্র-পত্রিকার কল্যানে আমরা এ সমস্ত সংবাদ শুনলেও আমলে না নেবার পরিনতি ভারতের মতো হবে। নেতৃবৃন্দ আরও বলেন করোনা যেহেতু দ্রুত ছড়াচ্ছে এবং অদৃশ্য শত্রু। করোনার রোগী সনাক্ত ও চিহ্নিত করা কঠিন। যে পরিবারের একজন আক্রান্ত হয়েছে শুধুমাত্র সেই পরিবারের আহাজারী ও অবর্ননীয় দুঃখকষ্ট শুনার মতো কারো নেই। করোনায় জীবিকা বাঁচাতে গিয়ে অনেক পরিবার চিকিৎসা ও ওষুধের খরচ যোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। বিগত বছরগুলির অভিজ্ঞতা আমাদের সকলের জানা, হাসপাতালে বেড় নাই, চিকিৎসা নাই, ওষুধ নাই, অক্সিজেন নাই। মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুর প্রহর গুনেছে। করোনায় মৃত্যবরনকারী অনেক লোকজন ঠিকমতো জানাজা পড়া ও কবর দেয়া সম্ভব হয়নি। তাই এবারও সেধরনের পরিস্থিতির মুখোমুখি যেন হতে না হয় সে জন্য নিজেকে সতর্ক করা ছাড়া বিকল্প নাই। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন গণপরিবহন মালিকরা যেভাবে অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে দ্বিগুন ভাড়া আদায় করে স্বাস্থ্যবিধি ও অর্ধেক যাত্রী পরিবহন করে নি। সেখানে সরকারী আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন হাতে গুনা কয়েকটি দায়সারা ফটোসেশনের অভিযান পরিচালনা করেছেন, একই ভাবে ব্যবসায়ীদের শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসন কার্যকর উদ্যোগ নিবেন সে আশা কতটুকু পুরণ হবে তা নিয়ে সন্দিহান। তাই নাগরিক হিসাবে করোনা থেকে নিজ ও পরিবারের সদস্যদেরকে বাঁচাতে নিজের সতর্কতা ও নিরাপত্তা নিজেকে নিশ্চিত করার কোন বিকল্প নাই।

পতেঙ্গায় কর্ণফুলী ট্যানেলের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি

নগরীর পতেঙ্গায় জানে আলম (৫০) নামে কর্ণফুলী ট্যানেলের এক নৈশ প্রহরীকে গত শনিবার মধ্য রাতে অতর্কিত ভাবে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। গুরুতর আহত জানে আলমকে গত ২৪ এপ্রিল রাত ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, জানে আলম পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ডের ফুলছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা মৃত দৌলত মিয়ার পুত্র।

জানে আলম পতেঙ্গা কর্ণফুলী ট্যানেলে অস্থায়ী চুক্তিভিত্তিক নৈশ প্রহরীর চাকুরী নেন। গত তিন মাস চাকুরীর করার পর হঠাৎ শনিবার দিবাগত রাত ৩টায় সেহরী সময় জেনেরটর রুমে দায়িত্বরত অবস্থা ১২-১৫ জনের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মারাত্মাকভাবে আহত জানে আলমের মাথা, হাত, পায়ে ও বিভিন্ন স্থানে জখমের চি‎হ্ণ রয়েছে।

ঘটনার পরে স্থানীয় ভ্যান ড্রাইভার ও আত্মীয়-স্বজনরা মূমুর্ষু অবস্থায় জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে ২৮নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় আছেন। এ বিষয়ে জানে আলমের পরিবারের দাবি পূর্বের শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে আহত করা হয়ছে।

এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান জানে আলমের পরিবার।

ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র-যুব ঐক্য পরিষদ ৪নং চান্দগাঁও ওয়ার্ড চট্রগ্রাম মহানগর এর উদ্যোগে যুবনেতা মোঃ সাজ্জাদ আলী’র ব্যবস্হাপনায় শনিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় আমানত শাহ দরগাহ প্রাঙ্গণে তানজিমুল মুসলীমিন এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো মহামারি করোনার প্রভাবে এই পবিত্র রমজান মাসে যে যার জায়গা থেকে এইসব এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় তিনি করোনা রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।

আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ইফতার বিতরণ

আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে পথচারীদের মাঝে বিরিয়ানি ইফতার বিতরণ করা হয়।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩য় ধাপে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনা অনুযায়ী মানবিক যুবলীগ চট্টগ্রাম মহানগরে নিত্য নতুন সেবাখাত নিয়ে জনগনের দুয়ারে হাজির হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইতিমধ্যে মহামারিতে জনগণের জন্য যথাসাধ্য আর্থিক ও খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছেন। আজ বাদ জুমা ৩৭নং ওয়ার্ডের পোর্ট কলোনী ৬নং রোড জামে মসজিদে ও বেলা ৪টায় পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রায় ১০০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুল, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস প্রীতি দেব, শ্রমিক লীগ নেতা নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সাজ্জাদ হোসেন পাভেল, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইশরাত ইফতেখার মামুন, মঈন উদ্দিন মঈনু, আবদুল মুজিদ রিয়াজ, মো: মুন্না, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দিন, কোরবান আলী আজাদ, জহির রায়হান, বেনেটিক, মাহমুদুর রহমান বাপ্পী, মো: নুরুল হক, মো: রাসেল, শহিদুল হক, মো: ফরহান, আনোয়ার, অপু দাশ, মন্নান, সাগর, ইমন, আকাশ, হাসান, দিবলু দাশ. পারভেজ, মো: জনি, শুভ গুহ, মো: মুরাদ, রমজান আলী, এম খুরশিদ বাদশা, মো: নবী, হৃদয় কুমার, ইলিয়াছ, মাসুম, জালাল উদ্দিন, আরিফ সিকদার মুন্না, সাইফুল, ফারুক, জামাল, রিয়াদ, মাহমুদ, জয় দাশ, লোকমান প্রমুখ।