বন্দরে শিক্ষার্থীদের জন্য মুক্তি উন্মুক্ত পাঠাগারের বই সংগ্রহের কার্যক্রম চালু

চট্টগ্রাম মহানগরবন্দরে শিক্ষার্থীদের জন্য মুক্তি উন্মুক্ত পাঠাগারের বই সংগ্রহের কার্যক্রম চালু

বন্দরথানাধীন পোর্ট কলোনি এলাকায় রাজনৈতিক সংগঠনের পাশাপাশি স্টেডিয়াম, সামাজিক সংগঠন, ব্লাড ডোনার থাকলেও নেই কোন পাঠাগার। স্কুল, কলেজের শিক্ষার্থীদের কে মোবাইলের আসক্তি ও নানা অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে মুক্তি উন্মুক্ত পাঠাগার গড়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

১১ জুন শুক্রবার বিকেল ৫ টায় পাঠাগার পরিচালনা কমিটির পরিচালক সজীব কান্তি দাশ ও সহ পরিচালক মো. রাহাতের হাতে উপহার হিসেবে বিভিন্ন লেখকের বই তুলে দেন সাংবাদিক এস কে সাগর।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তি উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েল। বিপিডিএ চিকিৎসক মো.জামাল উদ্দীন খান কাজল, আওলাদ হোসেন বাবু।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles