Home Blog Page 83

স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা গুনলো ৯ জন

0

মঙ্গলবার (৬ জুলাই) নগরের চান্দগাঁও থানা মোড় থেকে শুরু করে এক কিলামিটার, রাহাত্তারপুল, কে.বি আমান আলী রােড, কালামিয়া বাজার, তুলাতলি, শাহ আমানত সেতু মােড়, মেরিনার্স রোড, ফিরিঙ্গী বাজার ও কােতায়ালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে
সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

সরকার ঘোষিত সপ্তাহব্যাপী চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনেও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশ (সিএমপি)।

কঠোর লকডাউনের ‍মধ্যেও জুয়া খেলা আটক ৮ জন

0

নগরের ডবলমুরিং থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার গভীর রাতে চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ‍দুজনকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের গন্তব্য জানতে চায়। তারা পুলিশকে ওষুধ কিনতে যাওয়ার কথা জানায়। পুলিশের সন্দেহ হলে কৌশলে তাদের পিছু নিয়ে চৌমুহনী নাজিরপুল কলাবাগান গলির ভিতরে শাহ আলমের আলমিরার কারখানায় একটি জুয়ার আসরে তাদের পাওয়া যায়। সেখান থেকেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃত জুয়ারিরা সবাই নিম্ন আয়ের মানুষ। প্রত্যেকেরই দৈনিক আয় ৩০০ থেকে ৫০০। তারা আয় করেই এখানে বসে জুয়া খেলে। লকডাউনে চলাচলে বিধিনিষেধ থাকায় তাদের কিছুটা সমস্যা হচ্ছিল। তাই ওষুধ কেনার অজুহাতে জুয়া খেলতে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো. জাহাঙ্গীর হোসেস (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল (৩৮) ও মো. সুমন (২৯)।

রিকশায় একজনের বেশি নয়

0

নগরের সিটি গেইট এলাকায় মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকেই অ্যাকশনে ছিল সেনাবাহিনী। পাশাপাশি দায়িত্ব পালন করছেন থানা পুলিশের সদস্যরাও।
কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও তৎপর রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।লকডাউনের শুরু থেকেই নগরের প্রবেশমুখ সিটি গেইটে প্রতিদিনই কড়া নজর রেখেছেন সেনা সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দেখা গেছে, রিকশায় একজনের বেশি যাত্রী দেখলেই থামিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা। একজনকে রিকশায় রেখে নামিয়ে দিচ্ছেন দ্বিতীয়জনকে। রিকশায় একজনের বেশি নয়,একথা বলে সতর্ক করে দেওয়া হচ্ছে চালক ও যাত্রীকে।

এছাড়া চলছিল জরুরি প্রয়োজনে বের হওয়াদের কাগজপত্র, পরিচয়পত্র যাচাই-বাছাই। মিথ্যার আশ্রয় নিয়ে পার পাওয়ার চেষ্টাকারীদের গাড়ি আটকে দেওয়া হচ্ছিল মামলা। আবার উপযুক্ত কারণ দেখাতে না পারা যাত্রী ও পথচারীদের পুনরায় ফেরত পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কঠোর লকডাউনের আদেশ জারি করা হয়েছে।

বিনা প্রয়োজনে বের হলেই ব্যবস্থা, দোকান খুললে সিলগালা- চট্টগ্রাম জেলা প্রশাসক

0

মঙ্গলবার (৬ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বক্তব্য দেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই ব্যবস্থা, দোকান খুললে সিলগালা।সড়কে ভাড়ায় চালিত যানবাহনের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা।
সরকারি আদেশ অমান্য করে হোটেল-রেঁস্তোরাসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে জরিমানা ও ডাবল জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

জেলা প্রশাসনের ১৪ জন ও বিআরটিএর ২ জনসহ ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে নগরে শুরু হয়েছে যৌথ অভিযান। বুধবার (৭ জুলাই) পর্যন্ত অভিযান চলমান থাকবে। করোনার সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে সরকার কঠোর লকডাউনের সময় ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করেছে।

ডিসি বলেন, মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৬৬২ জন।

মন্ত্রিপরিষদ কর্তৃক ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করার পর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আমরা মানুষকে ঘরে রাখতে চাই। কিন্তু করোনার সংক্রমণকে ভয় না করে বিভিন্ন অজুহাতে ও বিনা প্রয়োজনে তারা ঘর থেকে বের হচ্ছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হোটেল-রেস্তোরাঁসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা রাখছেন। যৌথ অভিযানে তাদের অজুহাত দেওয়ার সুযোগ নেই।

জেলা প্রশাসক বলেন, ১-৪ জুলাই পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। ৫ জুলাই থেকে এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর টাকা উত্তোলন ও অন্যান্য মিথ্যা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। মানুষ জড়ো হওয়ার কারণে করোনার সংক্রমণ দিনের পর দিন বাড়ছে। মানুষকে সচেতন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬টি গাড়িতে মাইক বসিয়ে নগরের অলিগলিতে প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা প্রতিরোধে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে মানুষকে জানান দেওয়া হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই পথচারীকেও জরিমানা করা হবে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাম্মৎ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার, র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ, র‍্যাব ও অনসার সদস্যরা।

চোলাই মদসহ ৪ জন মাদক কারবারি আটক পাচারে ব্যবহৃত সিএনজি জব্দ

0

কাপ্তাই বরইছড়ি এলাকার পাহাড়ে চোলাই মদ তৈরি করে নগরের বিভিন্ন জায়গায় এনে বিক্রি করতেন তারা।মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টায় পুলিশের হাতে ধরা খেলেন ৬০ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক কারবারি। তাদের আটক করে জেলে পাঠিয়েছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃতরা হলেন- পাইনু মারমা, উয়ইন মারমা, শৈয়াচিং মারমা, হাসান বাবুল।

জানা গেছে, কাপ্তাই এলাকার বরইছড়ি, চন্দ্রগোনাসহ বিভিন্ন এলাকার পাহাড়ি ঘরে মদ তৈরি করে তা নগরে এনে বিক্রি করতেন তারা। সকালে নগরে সিএনজি অটোরিকশাযোগে পাচারের সময় ৬০ লিটার মদসহ এক বাঙালি ও তিন পাহাড়িকে আটক করে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এ বিষয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নগরে সিএনজি অটোরিকশাযোগে পাচারের সময় ৬০ লিটার মদসহ একজন বাঙালি ও তিন পাহাড়িকে আটক করা হয়েছে। পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

কঠোর লকডাউনে কর্মহীন ভামসান মানুষদের দেবাশীষ পাল দেবুর খাবার ও মাস্ক বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু ও বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের নির্দেশনায় কর্মহীন, বাস্তুহারা ভাসমান মানুষদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল ও ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ সভাপতি আরমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ৫ জুলাই সোমবার ১২ টায় বন্দর পুরাতন মার্কেট মোড়ে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন,আমাদের কর্মীদের প্রতি আমাদের নির্দেশনা হলো করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আজকের খাবার ও মাস্ক বিতরণ আমাদের মানবিক কর্মকার্ন্ডের ধারাবাহিক অংশ। দেশের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, জাতীয় দূর্যোগকালীন সময়ে সমাজের অসহায় ও দুস্ত মানুষদের প্রতি খেয়াল রাখা ও তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আবদুস সালাম, অনুপম চন্দ্র দেবনাথ, জটিল মজুদার।যুবনেতা মো. সোহেল, ওমর ফারুক মুন্না, মেহেদী হাসান অন্তর, মো. সবুজ।ছাত্রনেতা ইমাম হোসেন প্রান্ত, মো. এম মান্নান মিনহাজ সহ প্রমূখ।

যুবলীগের চেয়ারম্যান পরশের জন্মদিনে দেবাশীষ পাল দেবুর দিন ব্যাপী আয়োজন

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জৈষ্ঠ পুত্র। মানবিক যুবলীগের রুপকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দিন ব্যাপী আয়োজন মধ্যে ছিল এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর সার্বিক তত্ত্বাবধানে হযরত শাহ আমানত (রাঃ) দরগাহ সংলগ্ন তানজিমুল মোছেলিমিন এতিমখানা ও হেফজ খানা মাদ্রাসায় ২ জুলাই শুক্রবার বাদ জুমা দোয়া-মাহফিল এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাস শিক্ষক মৌলানা আলতাফ ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সাজ্জাদ হোসেন পাভেল, রায়হান নেওয়জ সজীব, মারুফ আহমেদ, জাহিদুল হক চৌধুরী মার্শাল, মারফুল ইসলাম মারুফ, হুমায়ুন রশিদ, আকবর হোসেন জুয়েল, তারিকুল ইসলাম, মোঃ আজাদ,নজরুল ইসলাম, আরমান জিকু, আসিফ মিল্লাদ, জসিম উদ্দিন রুবেল, অপু দাশ,বিপলু দাশ, সৌরেন বড়ুয়া রিও, ইফতেখার উদ্দিন, প্রমুখ।

একই দিন সন্ধ্যা ৭ টায় ধোপারদীঘি পশ্চিম পাড়স্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

করোনায় আশার আলো দেখাবে দেবশীষ পাল দেবুর জরুরি রোগী পরিবহন সেবা

0

জাতীয় দূর্যোগ করোনাকালীন সময়ে লকডাউন চলাকালীন চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় অসুস্থ্য মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে পাঁচটি সিএনজি দিয়ে চালু করেছেন জরুরি রোগী পরিবহন সেবা।

বন্দর শাখা মানবিক যুবলীগের উদ্যোগের কারণে এ ২৪ ঘন্টার ফ্রী সি.এন.জি যাত্রীসেবার মাধ্যমে অনেক অসুস্থ্য রোগীরা সময় মত হাসপাতালে পৌঁছাতে পারবে এবং বেঁচে যেতে পারে বহু প্রাণ।

৩০ জুন (বুধবার) বিকেল ৪ টায় বন্দর থানাধীন পোর্ট কলোনী নতুন মার্কেট মোড়ে যুবলীগ নেতা মো. সোহেল রানা, অর্জুন চন্দ্র দাশ,সুমন দাশের পরিচালনায় ও বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিকের ব্যাবস্থাপনায় জরুরি রোগীদের পরিবহন সেবা, মাক্স ও স্যানেটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দেবশীষ পাল দেবু।

এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদের সদস্য আশীষ কান্তি মহুরি, শ্রমিক নেতা আব্দুল মন্নান, যুবনেতা ফরহাদ আব্দুল্লাহ,মোঃ সালাউদ্দীন, রমজান আলী, মাহমুদুর রহমান, মোঃ হানিফ, মোঃ মাসুম,মোঃ ফিরোজ ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল, ছাত্রনেতা মোঃ সোহেল, মোঃ ফিরোজ, তাজুল ইসলাম, মোঃ সেলিম,ওমর ফারুক মুন্না,মোঃ ইলিয়াস, মোঃ জাহিদ, জাফিজুল, নুর হোসেন,মোঃ মামুন, মোঃ হাফিজুল ইসলাম, ইমাম হোসেন প্রান্ত, এম এ মান্নান মিনহাজ, রাকিব হোসেন সহ প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন,যুবলীগ মানবিকতার সংগঠন। যুবলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে আমরা মানবিক যুবলীগ গঠনে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে খাবার বিতরন,চিকিৎসা ক্যাম্প,আক্সিজেন সেবাসহ আমরা বহুমুখী সেবা কার্যক্রম হাতে নিয়েছি। যাত্রী সেবা কার্যক্রম আমাদের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ।

নগর জুড়ে দেবাশীষ পাল দেবুর দশ হাজার চারাগাছ রোপন কর্মসূচীর উদ্বোধন

0

যুবলীগ কেন্দ্রিয় কার্যনিবাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের আহ্বানে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম মহানগর এলাকায় দশ হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারা বাংলাদেশে যে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে তার ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর এলাকায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু ১০ হাজার চারাগাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে, তা অবশ্য প্রশংসার দাবী রাখে। আমি আশা করি তার এই কর্মসূচী চট্টগ্রাম মহানগর এলাকায় সবুজ বনায়নে সহায়ক হবে।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন,মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ।যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ ও বনসংরক্ষনের ভূমিকা অন্যতম। পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মের জন্য আমাদের কে যার যার অবস্থান থেকে সবুজ বনানী গড়ে তুলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন, লেখক আওয়ামী লীগ নেতা মো: মাসুম চৌধুরী, বন্দর সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা মো: আনিফুর রহমান লিটু, নুরুন নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, ইকবাল হোসেন, এম রাশেদ চৌধুরী, জাহেদ খোকন, সালাউদ্দীন বাবর, মো: এমরান, মনির হোসেন টিটু, নুরুল ইসলাম রাসেল, মো: ইসমাইল, মো: মিজান, রেজাউল করিম মামুন, শাহ নেওয়াজ বাপ্পী, কাজী মোহাম্মদ আরিফ, আমিনুল ইসলাম, মো: আরমান, মো: ফারুক হোসেন সুমন, ইয়াসিন আরাফাত, হুমায়ন রশীদ, ফরহাদ আব্দুল্লাহ, মো: সোহেল, অর্জুন দাশ, জুবায়ের হোসেন অভি, সাজীবুল ইসলাম সজীব, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ, রমজান আলী, আলী নূর, মো: আরমান, নূর ইসলাম রিয়াদ, রিয়াদ মাহমুদ, আসিফ মিল্লাত, তানজীব উদ্দীন, হেদায়েতুল ইসলাম ইতু, সৌরেন বড়ুয়া রিও, মো: আজাদ, নজরুল ইসলাম টিপু, তারিকুল ইসলাম, মঞ্জু, আরজু, মো: দিদার, স্বপন দাশ, অন্তু দাশ, ইসরাক দোভাষ, শাওন চক্রবর্তী, সুমন নাথ, অপু দাশ, মাসুম, হৃদয় কুমার দাশ, সোহেল, মো: ইমন, মো: ইমু, রোকন উদ্দীন, আবদুল জব্বার জনি, আলাউদ্দিন, সোহেল, মুজিবুল হক খোকন, রকি দাশ, বিপলু দাশ, মিঠু দাশ, স্বপন দাশ, সবুজ দাশ, জুয়েল আকবর, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মো: সামিউল, অর্নব চক্রবর্তী, পলাশ চক্রবর্তী, মো: কফিল প্রমুখ।

পতেঙ্গা থানা মৎস্যজীবি লীগের উদ্যোগে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পতেঙ্গা থানার উদ্যোগে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাটগড় মোড়ে আজিজ উদ্যানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বুধবার(২৩ জুন) রাত ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হাসান, ৪০নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নেজাম উদ্দীন, ৪০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো.মোস্তফা কামাল,আওয়ামী মৎস্যজীবি লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য ও পতেঙ্গা থানার সভাপতি সোনা বাবু জলদাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মৎস্যজীবি লীগের পতেঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক পান্না দাশ,সদস্য কাঞ্চন দাশ,হিরন দাশ, শান্টু দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।