Home Blog Page 69

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলাশাখার সভাপতি মৃণাল কান্তি ও সাধারণ সম্পাদক প্রণব সাহা

0

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলাশাখা কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২১-২০২৩ গত ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে নগরীর রীমা কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মৃণাল,সুধীর,প্রনব পরিষদ বিপুল ভোটে জয়লাভ করেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলাশাখা কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধর ও সাধারণ সম্পাদক প্রণব সাহা।

নির্বচনে বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি, সুধীর রঞ্জন বণিক, সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সহ-সম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে,মোঃ শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, কার্যকরী সদস্য মিনা নাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণি বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, রাজীব ধর তমাল, বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রপন কান্তি ধর, শান্তনু বণিক, দিলীপ কুমার বণিক।

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি -নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে ধরণা দিচ্ছে চট্টগ্রাম বন্দরে। পিসিটি, বে টার্মিনাল, মাতারবাড়ী হাতছানি দিচ্ছে। ভবিষ্যতে মেরিটাইম সেক্টরে নেতৃত্ব দেবে চট্টগ্রাম বন্দর।’

রোববার (২ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের চারটি প্রকল্প উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে মুক্তিযুদ্ধে। সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বন্দর গতিশীল হয়েছে। সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা ১২ বছর ধারাবাহিক দেশ পরিচালনার দায়িত্বে আছেন। তিনি তাক লাগিয়ে দিয়েছেন৷ শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি, অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। অনেক ধনী দেশ মুখ থুবড়ে পড়েছে শুধু নেতৃত্বের কারণে বঙ্গবন্ধু না হলে আমাদের স্বাধীন সত্তা থাকতো না। অনেক নেতা ছিলেন, বঙ্গবন্ধুই পথ দেখিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে সঠিক নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মেরিটাইম নিয়ে ভেবেছিলেন, আইন করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সাড়ে তিন বছরে দেড় শ’ আইন করেছিলেন দেশকে এগিয়ে নিতে। বঙ্গবন্ধু ভিত্তি রচনা করে দিয়েছিলেন সোনার বাংলার।’

এর আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফলক উন্মোচনের মাধ্যমে বন্দরের সার্ভিস জেটি, বন্দরের জন্য কেনা কাণ্ডারী-৬ টাগবোট, ওভার ফ্লো ইয়ার্ড ও সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন।

এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে সার্ভিস জেটি সম্পর্কে ব্যাখ্যা করে চট্টগ্রাম বন্দরের প্রকৌশলী মিজানুর রহমান জানান, ৭২২ ফুট লম্বা সার্ভিস জেটি নির্মাণের ফলে বন্দরের মালিকানাধীন প্রায় ৩৫টি ভেসেল পরিচালনা করা সম্ভব হবে। এই প্রকল্পকে কেন্দ্র করে ২ হাজার ৬৫০ বর্গফুটের ৩ তলা একটি অফিস ভবন, ৩ হাজার বর্গফুটের স্টিল কাঠামোর একটি ওয়্যারহাউস, ২ হাজার ১০০ কিউবিক মিটারের একটি আন্ডারগ্রাউন্ড পানির রিজার্ভার, ২২২ মিটার দৈর্ঘ্যের ৮ ফুট উঁচু রিটেইনিং ওয়াল, রিভার ব্যাংক ও শোর প্রোটেকশন, ড্রেনেজ সিস্টেম, ৫০০ কেভির বৈদ্যুতিক সাবস্টেশন এবং ১০০ উঁচু সিগন্যাল টাওয়ার নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ‘আমদানি-রফতানি নির্বিঘ্ন করতে অফডক, শিপিং এজেন্ট, এমএলও, ফিডার সার্ভিস, সড়কপথে কনটেইনার পরিবহনে করোনাকালে আগে থেকেই সম্ভাব্য ব্যবস্থা নিয়েছি। আমাদের বন্দরে জাহাজের ওয়েটিং টাইম জিরো। ফরেন কারেন্সি সাশ্রয় হচ্ছে। জাহাজ ভাড়া, ইন্সুরেন্সের প্রিমিয়াম কমে গেছে। আমরা পণ্য হ্যান্ডলিংয়ে ১৩৫ বছরের রেকর্ড ভেঙেছি। এ বছর ৩২ লাখ ১৪ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছি। সক্ষমতা বাড়িয়েছি কনটেইনার ধারণক্ষমতায়। দু-তিন মাসের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল উদ্বোধন করতে পারবো। বে টার্মিনাল হলে বড় জাহাজ দিন-রাত ভিড়তে পারবে। মাতারবাড়ী সমুদ্র বন্দর হবে ডিপসি পোর্ট। ইউরোপের সঙ্গে সরাসরি কনটেইনার পরিবহন শুরু করেছি আমরা। এতে ভাড়া ও সময় সাশ্রয় হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলে আমি বন্দর চেয়ারম্যান হতে পেরেছি। দেশের অর্থনীতির সোপান চট্টগ্রাম বন্দরকে রাশিয়ার সহযোগিতায় মাইনমুক্ত করেছিলেন বঙ্গবন্ধু। তিনি জানতেন, অর্থনীতির চালিকাশক্তি বন্দর।’

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বন্দর স্টেডিয়ামের পাশে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আর্ন্তজাতিক মানের সুইমিং কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। ১ হাজার ২৫০ বর্গমিটার আয়তনের সুইমিং কমপ্লেক্সটির একপাশের গভীরতা সাড়ে ৪ ফুট এবং অপরপাশে গভীরতা ১৩ ফুট।’

অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, ‘টাগবোটটি বানানোর জন্য ২০১৭ সালে চট্টগ্রাম বন্দরের সাথে আমরা চুক্তিবদ্ধ হই। ২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে প্রকল্পের কাজ পিছিয়ে যায়। গভীরতা ৩ দশমিক ৭৫ মিটার এবং ৩৩ মিটার দীর্ঘ টাগবোটটি ৪০টি বিপি (বলর্ড পুল – জাহাজের শক্তির একক) ক্ষমতার। বন্দরকে টাগবোটটি হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।’

বন্দর সচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য মো. জাফর আলম, নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএসসির এমডি, মেরিন একাডেমির কমান্ড্যান্ট, বন্দর সিবিএ নেতৃবৃন্দ ও বন্দর ব্যবহারকারীরা।

সরাই পাড়া ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে দেবাশীষ পাল দেবুর শীত বস্ত্র বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩১ ডিসেম্বর শুক্রবার ১২নং সরাই পাড়া সাগরিকা স্কয়ারের পাশে বঙ্গবন্ধু গলি শাহ মডেল হাউজিং সোসাইটির মাঠে ৩০০ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে স্হানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুরুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক লায়ন এম শওকত আলী,এ বি এম লূফুল হক খুশি,মহানগর যুবলীগের সদস্য মুজিবুর রহমান মুজিব যুবলীগ নেতা মোঃএমরান হোসেনের সভাপতিত্বে ও নুরুল আজিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মোঃ মুনসুরুল হক,রাশেদুল ইসলাম, মোঃইসমাঈল, যুবায়ের হোসেন অভি, মোঃরাসেল,সাইফুল ইসলাম, নুর উদ্দীন রাসেল, তামিম,দিদার,মেহেদী, সুলতান মোহাম্মদ, নুরুল আলম, এরশাদ,মাসুদ,লিটন, সাগর, জসিম, তুহিন, মাকসুদুর রহমান, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ, সৌরেন বড়ুয়া রিও, মাইনুল হাসান সোহান, আজিম উদ্দিন সম্রাট,আরাফাত হোসেন সবুজ, গোলাম আপন মোর্শেদ, তানজিল,রায়হান, রিমন প্রমুখ।

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’র বর্ষপূর্তি

0

গতকাল ২৮ ডিসেম্বর নগরের ভিআইপি টাওয়ারে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে বিজয়ের ৫০ বছর ও টিসিজিএ -এর বর্ষপূর্তি অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য পরিবেশনা

বন্দর শাখা ছাত্রলীগের উদ্যোগে আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

0

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ৪ জানুয়ারী। বাংলাদেশ ছাত্রলীগ বন্দর শাখার নেতৃবৃন্দ’র বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে বন্দর শাখা ছাত্রলীগ ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েলের নেতৃত্বে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

সাবেক ছাত্রনেতা ইয়াং বয়েজ ক্লাবের সভাপতি মােহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান শরিফ’র সার্বিক সহযোগীতায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে থাকছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলােচনা সভা,কম্বল বিতরণ, অভিবাকদের মাঝে পুরস্কার বিতরণ,বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি বিতরণ,সাইকেল স্টান্ট,কেক কাটা,প্রীতিভােজ, সংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদেশ ছাত্রলীগ বন্দর শাখার আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিড়িয়া পার্টনার হিসেবে থাকছে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ ও অনলাইন নিউজ পোর্টাল জনতার চট্টগ্রাম পত্রিকা।

পতেঙ্গায় অর্থ আত্মসাতের মামলায় অধ্যক্ষ আবু মুছা রাশেদ আটক

0

নগরের পতেঙ্গা থানা এলাকার আদি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৬ লাখ ৪৯ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রীণ বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অভিযুক্ত মো.আবু মুছা রাশেদকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গ্রীণ বেল স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ। আটক মো.আবু মুছা রাশেদ পতেঙ্গা থানার চরপাড়া রাস্তা মোড় এলাকার তাজিয়া বাপের বাড়ির আবু বককরের ছেলে। মামলা সূত্রে জানা যায়,গত ২০১৯ সালের ২৭ জানুয়ারি আদি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমিতি থেকে ব্যবসার জন্য দশ মাস মেয়াদে ৫ লাখ টাকা ঋণ নেন গ্রীণ বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু মুছা রাশেদ।

৫ লাখ টাকা ঋণের বিপরীতে লভ্যাংশ পরিশোধ করার কথাও ছিল। পরবর্তীতে ঋণ পরিশোধের সময় হলে টাকা দিবে বলে একাধিকবার কথা দেয়। এইভাবে দুই বছর ধরে টাকা না দিয়ে প্রতারণা করে আসছেন। এটা বুঝতে পেরে চলতি বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লভ্যাংশসহ ৬ লাখ ৪৯ হাজার টাকার চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর জসিম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পতেঙ্গা এলাকার আদি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমিতির ৬ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত গ্রীণ বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু মুছা রাশেদ নামে একজনকে আটক করেছি। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

চিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

0

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০২০-২০২১ ইং সালের বার্ষিক সাধারণ সভা ২৬ ডিসেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে সাধারণ সভায় আলোচ্যসূচী অনুযায়ী ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা, ২০২০-২০২১ সালের বার্ষিক কার্যবিবরণী, ১ জুলাই ২০২০ হইতে ৩০ জুন ২০২১ ইং সমাপ্ত অর্থ বছর ও ১ জুলাই ২০২১ হইতে ৩১ অক্টোবর ২০২১ ইং পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়।

এ সময় চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ ও আফসার হাসান চৌধুরী (জসিম), বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক চেম্বার সদস্য উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সোনার বাংলা ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করেছে সুচিন্তা ফাউন্ডেশনের বিজয় সমাবেশে -সুফি মিজানুর রহমান

0

একুশে পদক প্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান বলেছেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করেছে। দেশপ্রেম, আত্মবিশ্বাস ও আত্মশক্তিতে জেগে উঠেছে পুরো জাতি।

আজ ১৯ ডিসেম্বর রোববার সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আলেম-ওলামা বিজয় মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল চারটায় সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে আমাদের জয়লাভের বড় হাতিয়ার দেশপ্রেম উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ মাটির শ্রেষ্ঠ সন্তানরা পাকিস্থানি বাহিনীকে পরাজিত করে লাল-সবুজ পতাকার জন্ম দিয়েছেন।

তিনি বলেন, বাঙালির বিজয়ের অর্ধশত বছর পূর্ণ হয়েছে । দীর্ঘ এ সময় ক্ষুধা-দারিদ্র্যকে জয় করেছে এই জাতি। তলাবিহীন ঝুড়িতে এখন উন্নত দেশের হাতছানি বাঙালির। মুক্তিযুদ্ধের সময় এবং বিজয়ের পর যারা এই জাতির ভবিষ্যৎ কটুকাটব্য করেছে আজ সেসব প্রভাবশালী দেশ এবং ব্যক্তির কাছে বাংলাদেশের উন্নয়ন রোল মডেল হয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এখনো বাকি আছে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলার। আক্ষরিক অর্থেই বাংলাদেশের মতো একটি ক্ষুধা-দারিদ্র্যপীড়িত দেশের পক্ষে গত ৫০ বছরে যে অর্জন সেটি অবিশ্বাস্য।

কবি ও সংবাদিক শুকলাল দাশের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, রাখেন জামেয়া জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান,গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দীন বখতিয়ার, তরুণ ইসলামিক স্কলার সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এস এম বোরহান উদ্দীন, ইসলামি ফাউন্ডেশনের সহকারি পরিচালক মুনিরুজ্জামান, নেছারিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা এনামুল হক সিকদার, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান,প্রভাষক মুহাম্মদ তারেকুল ইসলাম,সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম বিভাগের যুগ্ন সমন্বয়ক ডা.হোসেন আহম্মদ,সুচিন্তার যুগ্ম সমন্বয়ক আবুল হাসনাত চৌধুরী,যুবনেতা দেবাশীষ পাল দেবু,কার্যকরী সদস্য বোখারী আজম, প্রণব চৌধুরী,সৈয়দ আহমেদ রেজা কাদেরী।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিশ্বজিৎ পাল,মো.সাহাব উদ্দিন মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাজিবুল ইসলাম সজিব,মাকছুদুর রহমান,শামীম উদ্দিন,আকবর জুয়েল,সৈয়দ সুলতান,আবিদ হাসান, ইফতেখার ইফতি,মো.জাবেদ। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বলেন, হেফাজত যখন ইসলামের নামে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল তখন সুচিন্তা বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। যারা দেশের ক্ষতি করে,মানুষের জান মালের ক্ষতি করে তারা দেশের দুশমন,ইসলামের দুশমন। দেশকে ভালোবাসা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বিকাল ৩ টায় চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার হাজারোধিক আলেম-ওলামাকে সাথে নিয়ে জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিজয় মিছিল শুরু হয়ে জামালখান প্রেসক্লাব চত্বরে সম্পন্ন হয়।

জিনাত সোহানা চৌধুরী বলেন,বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের কাঙ্খিত সোনার বাংলা গড়তে পারব। এ জন্য শুধু সরকার নয়, প্রতিটি ব্যক্তিপর্যায় থেকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে, সচেতন হতে হবে।

বন্দর থানা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের কমিটি গঠন

0

বন্দর থানা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের আলোচনা সভা গত ১৮ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৯ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রজম্ম দল চট্টগ্রাম মহানগর সভাপতি রিদয় হাসান বাবুর সভাপতিত্বে ও মো. ইব্রাহিম ফরাজীর সঞ্চলনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. হাসান মুরাদ,মহানগর বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সেলিম উদ্দিন শাহীন, মহানগর সেচ্চাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. এসকান্দার,থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুনর রশীদ, মহানগর ছাত্র দলের আহব্বায়ক সাইফুল ইসলাম,মো. কফিল উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে মো. ইসমাইল কে আহব্বায়ক ও আলী আজগর কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়। নবাগত কমিটির আহ্বায়ক মো. ইসমাইল, সি. যুগ্ম আহবায়ক মো.জাকিরুল,যুগ্ম আহবায়ক মো. জাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক মো. নাহিদ হোসেন রিপন, মো. নিজাম উদ্দিন, মো. হেলাল উদ্দিন, সদস্য সচিব মো. আলী আজগর, মো. জসিম উদ্দিন, বেলাল উদ্দিন,মোহাম্মদ সবুজ, মো.আব্দুল হাকিম, মো. সোহাগ হোসেন নয়ন, মো. হাসান, আব্দুর রউফ, মো. নাছির উদ্দীন, মো. আজাদ হোসেন, মো.আবদুল্লাহ,হাসান জাহিদ, ইমরান হোসেন।

কমিটি গঠন শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনা করে দোয়া মোনাজাত করা হয়।

সীড ফর প্লাস্টিক’ পরিবেশ সচেতনতায় ‘বইবন্ধু’র মাসব্যাপী আয়োজন

0

বর্তমানে প্লাস্টিক দূষণ বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। মানবজাতি, উদ্ভিদকূল, জলজ প্রাণী ও দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের অপব্যবহারের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে চলছে৷ খাল, বিল, নদী, এমনকি সাগরের দূষণের অন্যতম কারণ পলিথিন ও প্লাস্টিক। প্রতিনিয়ত অতিরিক্ত প্লাস্টিক পদার্থের অপব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে৷ পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্ক এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১০ নম্বরে। প্লাস্টিকদূষণের ফলে প্রতি বছর ১০ লাখ সামুদ্রিক পাখি এবং ১ লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে।

জনসচেতনতা সৃষ্টি, প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষার্থে বইবন্ধু আয়োজন করছে “Seed for plastic” নামে মাসব্যাপী কার্যক্রমের। অভিনব এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। উক্ত কার্যক্রমে সবাই বীজ দিয়ে বিভিন্ন ফল, ফুল, শাক ও ঔষধি গাছের বীজ সংগ্রহ করতে পারবে। ১৬ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের জামালখানে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন ১৯ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বইবন্ধু চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট জানায়, সীড ফর প্লাস্টিক কার্যক্রম ১৫ জানুয়ারি ২২ পর্যন্ত জামালখানে চলমান থাকবে।

প্রতিদিন দুপুর ১২:০০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।