Home Blog Page 68

দেশে একমাত্র ইডিইউতেই ক্লাস হচ্ছে ফ্লিপড ক্লাসরুমে

0

জীবনে উন্নতির পাথেয় সংগ্রহ করতে হয় বিশ্ববিদ্যালয় থেকেই। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও দক্ষতায় প্রশিক্ষিত করার লক্ষ্যে নানান সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। করোনা অতিমারীর প্রকোপে সারাবিশ্বেই শিক্ষাখাতে এক আমূল পরিবর্তন এসেছে। বাংলাদেশে এ পরিবর্তনে নেতৃত্ব দিয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। বিশ্বের আধুনিকতম প্রযুক্তি ও পাঠদান কৌশল সন্নিবেশিত হয়েছে ইডিইউর ক্লাসরুমে। বাংলাদেশের একমাত্র ইডিইউতেই ফ্লিপড ক্লাসরুম কৌশলে ক্লাস নেওয়া হচ্ছে। তাই, যারা ইডিইউতে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পেয়েছে, সামনে তাদের জন্য এক অভিনব অভিজ্ঞতা অপেক্ষা করছে।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) বিভিন্ন অনুষদে স্প্রিং ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সারা দিনে ক্যাম্পাস প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এবং স্কুল অব বিজনেসের পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মাঝে ডোমেইন নলেজ, রিসার্চ আন্ডারস্ট্যান্ডিং, লিডারশিপ, সফট স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, গ্লোবাল সিটিজেনশিপ- এই গুণগুলো গড়ে তুলছে ইডিইউ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনে এসবের বিকল্প নেই।

এতে অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির ও স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।


নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দেয়া হয় অনুষ্ঠানে। শিক্ষার্থীদের ইডিইউর শিক্ষাপদ্ধতি ও কোর্সগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর হুইল চেয়ার হস্তান্তর

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১০ জানুয়ারি সকাল ১১ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইল চেয়ার হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করা হয়।

হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, জয়েন্ট ট্রেজারার এসএম কুতুবউদ্দিন, পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন ও ডাক্তার আশরাফুল করিম ।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ বাবলা, মহানগর ছাত্রলীগ সহ সম্পাদক মোঃ কাজী আরিফ, রতন দাস,যুবলীগ নেতা মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ টিপু, মোহাম্মদ মনির, মোহাম্মদ জয় বাদশা,ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়েব, বন্দর থানা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল সাদ্দাম, যুবলীগ নেতা বিভু দেবনাথ, মোহাম্মদ ঝুমা, কৌশিক রায়, মোহাম্মদ আজাদ, আরফাত রাহাত, মোহাম্মদ জীবন, মোঃ মোবারকুল ইসলাম, মোহাম্মদ সাব্বির সহ প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মানবিক যুবলীগের স্বপ্নদ্রষ্টা শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সারা বাংলাদেশে মানবিক যুবলীগ কাজ করে যাচ্ছে। আগামীতে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুবলীগের সকল নেতাকর্মীরা মাঠে কাজ করে যাবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদকে কে সঙ্গে নিয়ে নবনির্মিত ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।

পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির একাডেমি কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার আলহাজ্ব হাফিজুর রহমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৯ জানুয়ারি বিকেল ৩ টায় আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের সহযোগীতায় ও পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির আয়োজনে একাডেমি কাপ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জেলে পাড়া একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে Friends forever। খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক কাটগড় ব্যবসায়ি সমিতির আইন বিষয়ক সম্পাদক হাজী নাছির সওদাগর ।

বিশেষ অতিথি ছিলেন,দেলোয়ার, হাজী নেজাম, মোজাম্মেল, মহসিন, মহিউদ্দিন,আবসার প্রমুখ।

পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির সত্ত্বাধিকারী মো.ফরিদ বলেন,একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করে। তার মধ্যে জেলে পাড়া একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে Friends forever। তিনি আরো বলেন,আমি চেষ্টা করছি খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর-যুবকদের বিভিন্ন অনৈতিক কর্মকান্ড থেকে দূরে সরে রাখতে। তাদের বেড়ে ওঠার জন্য খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি রাঙ্গুনীয়া অখণ্ড মণ্ডলীর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

0

রাঙ্গুনীয়া থানার পােমরা গ্রামে তালুকদার পাড়াস্থ “রাঙ্গুনীয়া অখণ্ড মণ্ডলী কর্তৃক অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব’র শুভ আবির্ভাব উৎসব ও রাঙ্গুনীয়া অখণ্ড মণ্ডলীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৩ ও ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪.০৫ মিনিটে অথ দর্শন ভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযােগিতা,বিকেল ৪.৫০ মিনিটে অখণ্ড সংহিতা পাঠ, বিকেল ৫.৩০ মিনিটে পবিত্র সমবেত উপাসনা ও সন্ধ্যা ৭.০০ টায় হরিও কীর্তনসহ পল্লী পরিক্রমা।
১৪ জানুয়ারি শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে বিশেষ সমবেত উপাসনা,১০ টায় অরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান, ১০.৪৫ মিনিটে চরিত্র গঠন ভিত্তিক ধর্মীয় সভা, দুপুর আড়াই টায় হরি
কীৰ্ত্তন, বিকেল সাড়ে ৪ টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।

মানবতাই পরম ধর্ম- মিলন শর্মা বাঁশখালীতে জাগো হিন্দু পরিষদের শীতবস্ত্র বিতরণ

0

এসো মানবতার হাত বাড়ায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সু্বর্ণ জয়ন্তী উপলক্ষে বাঁশখালীতে জাগো হিন্দু পরিষদ- বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে কালীপুর রজনীগন্ধা ক্লাবে ৭ জানুয়ারি রাত ৮ টায় তিন শতাধিক অটোরিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাগো হিন্দু পরিষদ-বাঁশখালী উপজেলা শাখার সভাপতি সনজয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ রমনা কালীবাড়ির উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, অতিথি ছিলেন, শিব শংকর দাশ সানু।
প্রধান বক্তা ছিলেন অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা।

এসময় বিশেষ অতিথি ছিলেন নুরুল আলম, ইউপি সদস্য ফরিদ আহমদ, ছাত্রলীগ নেতা আলী আকবর তালুকদার রাফসান,অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.মনির আহমদ।

এতে বক্তব্য রাখেন, জনি শীল, মিঠু দাশ, রুবেল দাশগুপ্ত, চন্দন কর্মকার, ঝুলন দাশ, রুপন দে, সুব্রত দাশ, সুমন দেবনাথ ও মুন্না দাশ সহ জাগো হিন্দু পরিষদ-বাঁশখালী উপজেলা শাখার

ইপিজেডে প্রতারণা মামলায় রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মুজিবুর রহমান গ্রেফতার

0

নগরীর ইপিজেডে একাধিক প্রতারণা মামলার আসামী ও রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র চেয়ারম্যান মুজিবুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাতে ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।

গ্রেফতারকৃত মুজিবুর রহমান পটুয়াখালীর কলাপাড়ার বায়াতিবাড়ীর মৃত আমজাদ আলীর ছেলে। সে নগরীর ইপিজেড এলাকার বিতর্কিত রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও রূপসা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মুজিবসহ কয়েকজনের বিরুদ্ধে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে প্রায় ৮ হাজার গার্মেন্টস শ্রমিকের ৪ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ইপিজেড থানায় করা একটি প্রতারণা মামলায় গতরাতে মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইপিজেড থানা ও আদালতে বেশ কয়েকটি প্রতারণা মামলাও রয়েছে। এসব মামলায় সে জামিনে থাকলেও ইপিজেড থানার অপর একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরব আমিরাত পেকুয়া প্রবাসী সমবায় সংগঠনের বার্ষিক পূর্ণমিলনী

0

আরব আমিরাত পেকুয়া প্রবাসী সমবায় সংগঠনের উদ্যোগে বার্ষিক পূর্ণমিলনী ও নির্বাচন সম্প্রতি মামজার পার্কে অনুষ্ঠিত হয়। বার্ষিক পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সভাপতি মৌলবী নুর হোসেন,সাধারণ সম্পাদক মো.ইয়াছিন,অর্থ সম্পাদক মো. ফারুক।

অর্থ সম্পাদক মো. ফারুক বলেন,আরব আমিরাত পেকুয়া প্রবাসী সমবায় সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। প্রবাসে থাকা বাংলাদেশীদের সুখে-দুঃখে সব সময় পেকুয়া প্রবাসী সমবায় সংগঠনে পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিস্থ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন

0

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিস্থ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- দোয়া মাহফিল, কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট এস এম রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এডভোকেট রনি কুমার দে এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভার প্রারম্ভে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়া উদ্দিন জিয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল,অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অশোক দাশ, এডভোকেট চন্দন তালুকদার, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, এড কেশব নাথ, এড তসলিম উদ্দিন, এজিএস আব্দুল্লাহ আল মামুন, এড মইনুল চৌধুরী টিপু, এড পাপড়ি সুলতানা, পাঠাগার সম্পাদক এড নজরুল ইসলাম, কর আইনজীবী নেতা ফিরোজ ইফতেখার, এড সুজিত মহাজন, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, অর্থ সম্পাদক এড এস এম অহিদুল্লাহ, এড জুবাইদা সারোয়ার নিপা, এড জিকু বড়ুয়া, এড রাসেল সরকার, এড শুভাশিস শর্মা, এড রুবেল কুমার দেব অপু, এড রোকসানা আকতার, এড ফৌজিয়া আফরোজ, মোসাম্মাৎ নাসরিন, এড ফারজানা আকতার, এড টিপু শীল জয়দেব, এড তানজিলা মান্নান জুথি, এডভোকেট ইমরুল হক মেনন, এডভোকেট মেজবাহ উদ্দিন দোয়েল, এডভোকেট সালাউদ্দিন রিমু, এডভোকেট শুভ্রত শীল রাজু, এড এসকে আচার্য রুপেন, এডভোকেট মোহাম্মদ ওসমান, এড জাহিদুল ইসলাম, এডভোকেট ফাতেমা হেলনা, এডভোকেট এইচ আর নাজমী ডেভিড, এডভোকেট আরমান মহিদ্দিন, এড মোমেনুর রহমান, এডভোকেট কামরুল হাসান রাসেল, এড প্রকৃতি চৌধুরী, এড অজয় বোস, এডভোকেট রবিউল হোসেন, এড সুমন সুশীল, এডভোকেট রায়হান, এড জুয়েল চন্দ্র দাশ, এড গাজি ইরফান, এড মিঠুন বিশ্বাস, এড ফাহিম রাকিব, এড আমিনুল ইসলাম রানা, এডভোকেট সাদি ফরিদি, এড মোহাম্মদ তানিম, এডভোকেট পার্থ নন্দী, এড এস এম দিদার, এড তৌহিদুল ইসলাম, এড সাগর ধর, সঞ্জয় মহাজন, রাজীব ভট্টাচার্য, সৌরভ দাশ, এড শুভ আইচ, এহসানুল করিম, বেলাল উদ্দিন সাজু, এড ফয়েজ বাবর, এড শারমিন ইয়াসমিন নিশো, নাসির হোসেন, এড মাহের জাকিয়া আয়োন, রাজিব দেবনাথ, এড সুফল পাল, আবুল হাসনাত তালুকদার, জুলফিকার ঝুমকো, আকাশ দে, স্বরূপ বণিক, পংকজ মালাকার, সাফুয়ান সাফি, সোহেল আন্দালিব তন্ময় প্রমুখ।

কেক কাটা ও আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং সর্বশেষে স্থানীয় লালদিঘী মসজিদে ভাষা আন্দোলন থেকে শুরু করে, ছয়দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, সৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও জামাত শিবিরের হাতে শাহাদাৎ বরণকারী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে, বয়োজ্যেষ্ঠ অসুস্থ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে এবং জননেত্রী শেখ হাসিনা ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষীকি পালন

0

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করা হয়। গত ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ছাত্রনেতা সৈয়দ মো. আরমান এর সভাপতিত্বে ও মো. এমরানের সঞ্চালনায় আয়োজিত কেক কাটা ও আলোচনার সভার সাথে একত্বতা ঘোষণা করেন স্থানীয় ছাত্রলীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আই,আই,ইউ,সির ছাত্রনেতা মীর অপু, মীর বাপ্পু, ফাহিম, আবরার, শুভ, অনিক, ইনান,সোহান জয় বাংলা ঐক্য পরিষদ সীতাকুণ্ড শাখার সভাপতি মো. আরাফাত, যুগ্ন সম্পাদক হান্নান, সাংগঠনিক সম্পাদক রোমান, স্হানীয় ছাত্রলীগ নেতা মুজিব, রাকিব, আহাদ, সাঈদ, ফাহিম, মুস্তাফিজ ফাহিম, জিসান, সাইমন সহ আই, আই,ইউ সি সীতাকুণ্ড ফোরামের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং ছাত্রলীগকে কখনো কুলষিত হতে দিবেন না মর্মে শপথ গ্রহন করেন।

বন্দর শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

বন্দর নগরীর পোর্ট ইস্ট কলোনী আবাসিক এলাকায় বন্দর শাখার ছাত্রলীগের উদ্যোগে ৪ জানুয়ারি বিকাল ৪ টায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েলের নেতৃত্বে দিনব্যাপী এই আয়োজনে কেক কাটা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, সাইকেল স্ট্যান্ট পুরষ্কার বিতরন ও শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়।

মোঃ সোহেলের সভাপতিত্বে এবং আনিসুর রহমান শরীফ ও সজীব কান্তি দাশের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক করেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি দৈনিক নবচেতনার পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

প্রধান বক্তা চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. হান্নান,সাংবাদিক এস কে সাগর,সুশান্ত বিমল দেব লিটন,নয়ন বড়ুয়া, ইসমাইল হোসেন শামীম,মো. হারুন, মেহেদী হাসান অন্তর,মো. রাজা,আল আমিন রায়হান, ইয়াসিন মজুমদার বাবু, আহমেদ রকিব, রোমান, মো. সাইফুল ইসলাম, মো. ইমন, দ্বীন ইসলাম, আওয়াল খান শাহীন,রাফি,সিয়াম, সৌমিত্র,মিনহাজ প্রমুখ।