Home Blog Page 51

পতেঙ্গা সমুদ্র সৈকতে কমিউনিটি পুলিশিং’র সাঃ সম্পাদক মুসা আলমের আইপি ক্যামেরা স্থাপন

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে অপরাধ দমনে নজরদারি বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে ৩০ টি আইপি ক্যামেরা। সৈকতে প্রতিদিন নানান শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটলেও সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামে । সৈকতে পরিবার-পরিজন বা প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় পার করেন সাগরে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সী-বিচ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে এসব আইপি ক্যামেরা।

অজ্ঞাত অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্লোজ সার্কিট-আইপি ক্যামেরা অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখা এবং ক্যামেরার ফুটেজ ব্যবহার করেই অপরাধীদের খুঁজে বের করার লক্ষে ২৮ আগস্ট রবিবার বিকেল ৪ টায় সমাজ সেবক পতেঙ্গা সী-বিচ কমিউনিটি পুলিশংয়ের সাধারণ সম্পাদক ও ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মুসা আলমের উদ্যোগে ৩০ টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের আইসি ইসরাফিল মজুমদার ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন বীচ কমিউনিটি পুলিশিংয়ের সদস্য মোঃ আনোয়ার, ইকবাল হোসেন, আবদুল্লা আল সাইমুন, আলমগীর মুস্তাফিজুর রহমান মিন্টু, মামুন, ফয়সাল, হাকিম, আলী আজম,মনছুর, রুবেল প্রমুখ।

সমাজ সেবক পতেঙ্গা সী-বিচ কমিউনিটি পুলিশংয়ের সাধারণ সম্পাদক ও ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সনিয়ির সহ-সভাপতি মো. মুসা আলমের উদ্যোগে আইপি ক্যামেরা স্থাপন ।

আইপি ক্যামেরা স্থাপনকালে মো. মুসা আলম বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি জেলায় দলীয় কর্মীরা পুলিশ প্রশাসনের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে আইপি ক্যামেরা স্থাপনে এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশংয়ের পক্ষ থেকে সী-বিচে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তাই আইপি ক্যামেরা স্থাপন।পতেঙ্গা সমুদ্র সৈকতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যটকেরা পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন। ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, চিনতাই, ধর্ষন, দুর্ঘটনা ,হত্যাসহ বড় ধরনের ঘটনা ঘটলে আইপি ক্যামেরা ফুটেজের মাধ্যমে আসল ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। ক্যামেরায় ধারনকৃত চিত্র পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করবে। আশা করি আইপি ক্যামেরা স্থাপনের কারণে পতেঙ্গা সমুদ্র সৈকতে অপরাধ প্রবনতা কমে আসবে। আগামীতে পর্যায়ক্রমে সমুদ্র সৈকতে পরিস্কার পরিছন্ন অভিযান থেকে শুরু করে সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

পতেঙ্গা সমুদ্র সৈকতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কমিউনিটি পুলিশের বৃক্ষরোপণ অভিযান

0

পতেঙ্গা সমুদ্র সৈকতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে সবুজ অরণ্য উপহার দিতে ২৫ আগস্ট বিকেল ৪ টায় প্রায় শতাধিক বিভিন্ন জাতের চারাগাছ রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও পতেঙ্গা সমুদ্র সৈকত কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াহিদ চৌঁধুরী।

সমাজ সেবক পতেঙ্গা সী-বিচ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুছা আলম উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন,সী বিচ দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,মো.জসিম উদ্দিন,সাজ্জাদ হোসেন,মামুন,রুবেল,মনছুর,সাইফুল ইসলাম প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে ওয়াহিদ চৌঁধুরী বলেন, সবুজই প্রাণের স্পন্দন। বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায়। চলতে-ফিরতে- বেঁচে থাকতে। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। তাই নিজে বাঁচতে এবং আমাদের নতুন প্রজন্মকে বাঁচাতে হলে একটি গাছ কর্তন হলে আরো দশটি গাছ লাগাতে হবে।

চট্টগ্রামে সানমার ওশান সিটিতে মটোরোলা মোবাইল শোরুমের উদ্বোধন

0

বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীর জিইসি মোড় সংলগ্ন সানমার ওশান সিটির ৫ম তলায় তলায় ৪১৫ নম্বর শপে উদ্বোধন হয়েছে মটোরোলা মোবাইল শোরুমের।

গ্রাহকের সাধ আর সাধ্যের মধ্যে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে মানসম্পন্ন পণ্য, ব্যবহার অভিজ্ঞতা ‌ও বিক্রয়োত্তর সেবা, প্রতিটি বিষয়ের উপর সমান গুরুত্ব দিয়ে ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় মোবাইল শোরুম টি ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাকিব আরাফাত।

উদ্বোধনকালে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাকিব আরাফাত বলেন,অনেক টেক লাভার আছেন যারা অনলাইনে পণ্য দেখার পাশাপাশি সরাসরি পণ্যটি দেখে নিতে পছন্দ করেন। তাদের জন্য একটি প্ল্যটফর্ম হিসেবে শপটি চালু করা হলো।

এসময় প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, অফলাইন শপ মূলত ক্রেতাদের মাঝে আস্থা তৈরী করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজনিজ হেড মোঃ আসিফ আলমগীর ও সে্লস ম্যানেজার বাবলু বড়ুয়া ডেভিড,বাবলু ইলেকট্রনিক্স এর সত্তাধিকারি মো.তছলিম, মোজাম্মেল হক, এবি ট্রেডিং সাইফুল নোমান, রাজীব ভট্টাচার্য, দিদারুল আলম সুমন।

এছাড়া ক্রেতাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন, টেক ইউটিবার, মিডিয়া ব্যক্তিত্ব সহ মাকেটের গন্যমান্য ব্যাক্তি। উদ্বোধন উপলক্ষে ১৯ থেকে ২১ আগস্ট সেলেক্সট্রার সকল পণ্যে থাকবে দশ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। সেলেক্সট্রা লাইফস্টাইল শপে সবসময়ই ক্রেতাদের জন্য এক্সপেরিয়েন্স করার ব্যবস্থা থাকবে। সঙ্গে সেলেক্সট্রার সকল পণ্যের ডেমো থাকবে সেখানে। উল্লেখ্য, সেলেক্সট্রা লিমিটেড বাংলাদেশে মটোরোলা এবং ডিজো’র ন্যাশনাল পার্টনার। মটোরোলা ছাড়াও অন্যান্য যেসব ব্র্যান্ডের পণ্য সেলেক্সট্রায় পাওয়া যায় তার মধ্যে রয়েছে লেনোভো ট্যাবলেট, এমাজফিট, ডিজো, জেডটিই, অ্যাপল, এক্সট্রা টেক লাইফ প্রোডাক্ট ইত্যাদি।

নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করা হবে-মেয়র রেজাউল করিম চৌধুরী

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুরদর্শী পদক্ষেপের কারণে বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ অগ্রগামী। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী’র এই ভূমিকা প্রশংসিত হয়েছে। যথাসময়ে কোভিড ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনা প্রতিরোধ টিকা প্রদানের ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখতে হবে। তিনি আজ বুধবার সকালে নগরীর মিউনিসিপ্যাল প্রাইমারী স্কৃুল প্রাঙ্গনে ৫ হতে ১১ বছরের সকল শিশুদের টিকাদান কর্মসূচীর উদ্বোধনকালে এ কথা বলেন।

চসিক স্বাস্থ্য ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাছিম ভূঁইয়া, ডা. ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়–য়া, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী প্রমুখ।

মেয়র আরো বলেন, যেহেতু শিক্ষার্থীরা কম বয়সী তাই মহানগরীর প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রয়োগ করা হবে। সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম একই সময়ে টিকা প্রয়োগে অংশ নেবে। কিন্ডার গার্ডেন ও ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানাসহ সিটি কর্পোরেশন এলাকায় কমপক্ষে চার লাখের বেশি শিক্ষার্থী টিকা পাবে। তিনি টিকাদান কর্মসূচীকে সফল করতে ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ৫ হতে ১১ বছরের সকল শিশুদের ফাইজারের বিশেষ ধরণের টিকা গ্রহণের সুযোগ থেকে যেন কোন শিক্ষার্থী বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে। তিনি আরো বলেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর দুরদর্শী পদক্ষেপের কারণে বহুু উন্নত দেশের চেয়ে বাংলাদেশ অগ্রগামী ছিল। বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই ভূমিকার ভূয়শী প্রশংসা করেছে। শিশুদের টিকা প্রয়োগের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাধ্যবধকতার কারণে কোন শিশু যাতে বাদ না পড়ে সে বিষয়ে কাউন্সিলরগণ সহযোগিতা করবেন। মেয়র আরো বলেন, প্রয়াত মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র সময়ে স্বাস্থ্য সেবায় নগরীবাসীর যে প্রশংসা অর্জিত হয়েছিল মাঝখানে তা নিম্মমূখী হয়ে পড়ে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে স্বাস্থ্য সেবা পূর্বের পর্যায়ে ফিরে আনতে কাজ করে যাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন।

চট্টগ্রাম পোর্ট ও বে-টার্মিনাল অপারেশনে লজিস্টিকস সাপোর্ট দিবে ইউএই’র ডিপি ওয়ার্ল্ড

0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং এর বে-টার্মিনাল অপারেশন এবং সমন্বিত লজিস্টিকস সাপোর্টের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তারা ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) এবং মেরিটাইম সেক্টরেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

২৩ আগস্ট সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে ডিপি ওয়ার্ল্ডের সাবকন্টিনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান সুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এসে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, ডিপি (দুবাই পোর্ট) ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাবকন্টিনেন্টের পরিচালক (বাণিজ্যিক ও বিজনেস ডেভেলপমেন্ট) কেভিন ডি’সুজা ডিপি ওয়ার্ল্ড এর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শামীমুল হক এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

চসিক ভ্রাম্যমাণ অভিযান ১৩ ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২২ আগস্ট সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে চট্টগ্রাম মেডিকেলের সামনে সড়কের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৩০ হাজার টাকা ও দোকানের সামনের অংশ বর্ধিত করে ফুটপাত দখল করায় এবং ফুটপাতে ময়লা ফেলার দায়ে অপর ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাংস বিহীন দিবসে মহানগর এলাকায় মাংস বিক্রির অপরাধে সদরঘাট রোডে ৩ দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে নগরীর বহদ্দারহাট এলাকা ও বাদুরতলা, কাপাসগোলা, তেলিপট্টি সড়কের উভয় পার্শ্বের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ০৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই সাথে ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা -এম. এ. লতিফ এমপি

0

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে এমপি মহোদয়ের ৩নং জেটি গেইটস্থ রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১.০০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি এম. এ. লতিফ এমপি ২১শে আগস্টকে বাংলাদেশের ইতিহাসে নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন হিসেবে আখ্যা দেন। তিনি বলেন-১৫ আগস্টের ধারাবাহিকতায় ২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় জাতির জনকের কন্যার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আহভী রহমানসহ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় ২৪ জন নেতা-কর্মী নিহত ও প্রায় ৫০০ জন আহত হন। যাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত স্প্রিন্টের আঘাতে অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন। তিনি হামলার সাথে জড়িত জিয়া পরিবারসহ স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতপন্থী নরপশু ও নেপথ্যে কুশীলবদের আইনের আওতায় এনে শাস্তি ও রায়সমূহ দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহম্মেদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ ম্পাদক আকবর হোসেন কবি, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, কেন্দ্রীয় যুবলীগ’র কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সংসদ পুত্র ওমর হাজ্জাজ, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ বাদল, লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক আমেনা বেগম মিনা ও অধ্যাপিকা বিবি মরিয়ম, ২৯নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুজ্জান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর, ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ শামসুল আলম, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ আবদুস শুক্কুর ও মোঃ ইমতিয়াজ, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, ৩৬নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, মোঃ মোক্তার হোসেন ও মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম, প্রবীন আওয়ামীলীগ নেতা এজহার মিয়া, ফরিদ আহম্মদ, ওমর ফারুক, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন হাসান, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, মোঃ শাকির, মোঃ শাকিল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির মিয়া, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি রাশেদ জোবায়েরী, ৪০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, ৪১ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এস. এম. পারবেজ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল আহসান শাহ, মহানগর ছাত্রলীগ’র সাবেক সহ-সম্পাদক মোঃ আরিফ, যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, মোঃ শহীদ শেঠ, মোঃ জুয়েল, “স্বাধীনতা নারী শক্তি”-এর পরিচালক হালিমা বারেক, শাহীনুর আক্তার, গোলতাজ বেগম শান্তা, জুলেখা বেগম, সহকারী পরিচালক মোহসেনা, পারভিন আক্তার সোনিয়া, এবং ইউনিট নেতৃবৃন্দ।

সিপিজেএ সভাপতি দিদারুল আলমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দেয়া মাহফিল

0

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনেরসাবেক সভাপতি দিদারুল আলমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ আগষ্ট শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস। সংগঠনের যুগ্ন সম্পাদক নিপুল কুমার দে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিজেএ’র সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী।

স্মরণ সভায়বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে এর যুগ্ন মহাসচিব কাজী মহসীন, সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজে এর সাবেক যুগ্নমহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, রিয়াজ হায়দার চৌধুরী।সিপিজেএ উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা ফটো সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু ও মোহাম্মদ ফারুক।


স্মরণ সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে মহামারী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দিদারুল আলম ছিলেন একজন পেশাদার আলোকচিত্র সাংবাদিক এবং একজন দক্ষ সংগঠক। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়ন (বিএফইউজে) মত সংগঠনে নেতৃত্ব দিয়েছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন। মহামারী করোনায় তাঁর মৃত্যুতে তিনি শহীদি মর্যাদা লাভ করেছেন। বক্তরা ভবিষ্যৎতে দিদারুল আলমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

স্মরণ সভাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ,সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক সবুর শুভ চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদকআইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, তাপস বড়–য়া রুমু, এজেডএম হায়দার, গোলাম মাওলা মুরাদ, কামাল উদ্দীন খোকন,চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সুভাষ কারণ, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে, সদস্য আমিনুল ইসলাম মুন্না, শ্যমল নন্দী, মরহুম দিদারুল আলমের সহধর্মিনী দিলরুবা বেগম দিপ্তী ও তাঁর কন্যা সামান্তা দিদার দিঘী। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সদস্য হেলাল সিকদার, সাইদুল আজাদ। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য রনি দাশ। সভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে শাহ্ আনিস মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা জামাল উদ্দীনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উওর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের দোয়া মাহফিল

0

আকবরশাহ্ থানাধীন ৯ নম্বর উওর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ২১আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রবিবার ২১ আগস্ট ফয়েজলেক নুরীয়া মাদ্রাসা এতিমখানায় বাদ আসর মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্বরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ইমতিয়াজ শাকিল, যুগ্ম- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক নুর নবী মারুফ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মীর আহমেদ খোকন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ছোটন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আপু, আকবরশাহ্ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, সাহিত্য বিষয়ক সম্পাদক সাহেদুল আলম সাহেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রনি, ছাত্রনেতা আমিনুল ইসলাম, সাগর, মানিক,কবির, হামিদ,কামাল সহ দলীয় নেতাকর্মী।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার কর্মীদের হুঙ্কারে বঙ্গবন্ধুর সৈনিকরা ভয় পায় না

0

চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন,”দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার কর্মীদের হুঙ্কারে বঙ্গবন্ধুর সৈনিকরা ভয় পায় না। পালানোর ইতিহাস আওয়ামীলীগের নাই। ৭১ এ খালি হাতে পাকি সেনাবাহিনীর মুখোমুখি হয়েও আওয়ামীলীগ পালায়নি। ʼ৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে তৎকালীন সেনা প্রধান জেনারেল শফিউল্লাহর ঘর ছেড়ে নিরাপদে পালিয়ে যাওয়ার আহ্বান স্বত্ত্বেও বঙ্গবন্ধু খালি হাতে ঘাতকদের মুখোমুখি হয়েছিলেন, পালিয়ে যাননি। তাই এতিমের টাকা আত্মসাৎকারী, গ্রেনেড হামলার দন্ডিত আসামী, বিদেশের মাটিতে পালিয়ে থাকা তারেক জিয়া ও তার কর্মীদের আন্দোলনের আস্ফালন আওয়ামীলীগের নেতা কর্মীরা রাজপথেই মোকাবিলা করবে।”


২১ আগস্ট নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র আয়োজনে একুশ আগস্টের গ্রেনেড হামলার দন্ডিত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে দন্ড কার্যকরের দাবীতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নগর যুবলীগ নেতা জাকের আহম্মদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সাংসদ আলহাজ্ব এম. এ. লতিফ।

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

প্রধান বক্তা আলহাজ্ব এম. এ. লতিফ এমপি বলেছেন, “আওয়ামীলীগের অবস্থান জনগণের অন্তরে। মাননীয় প্রধান মন্ত্রী উন্নয়নের মাধ্যমে এই আস্থা সৃষ্টি করেছেন। যুবলীগের নেতা কর্মীদের উন্নত নৈতিক আচরণ দিয়ে সাধারণ জনগণের কাছে দলের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কাজ করে যেতে হবে। তাহলেই বিএনপি-জামায়াতের অপপ্রচার গুজব মোকাবিলার করে আগামী নির্বাচনে জননেত্রীর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে।”

দেবাশীষ পাল দেবু বলেছেন, “চট্টগ্রামের রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির যেকোন প্রচেষ্টা যুবলীগের নেতা কর্মীরা প্রতিহত করবে। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লবণ ঘাট শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাষ্টার, শ্রমিক লীগ নেতা ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান,সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রঞ্জিত কুমার, এস এম আতিকুর রহমান, লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী,জাহিদ হাসান খোকন, ইমতিয়াজ সুমন,সালাউদ্দিন বাবর,ফরহাদ আবদুল্লা, রেজাউল করিম মামুন,মাকসুদুল আলন জিকু,সাজ্জাদ আলী জুয়েল, সালাউদ্দিন, সোহেল রানা, কাজী আরিফ,শাহজাহান বাপ্পি,জহির রায়হান, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, এমরান হোসাইন, ইকবাল হোসেন রাজু, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, মোঃ দিদারুল আলম, ইয়াছিন আরাফাত, ইকবাল হোসেন রাজু, সাদ্দাম হোসেন জয়,রমজান আলী, হানিফ,আবু নাসের জুয়েল,মাহামুদুর রহমান বাপ্পি,মনিরুল হক, নজরুল, শাওন,বিপ্লব, আলেক্স,আমিন,শামসুল হক,তানভীর বিনহাসান, মোমিনুল হক মাসুম,রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, আলাউদ্দিন সোহেল, শহীদুল উল্লা শহীদ, সৈয়দ নুর, ফিরোজ আলম, মাসুম,রিদয় কুমার দাশ,আরমান, জালাল উদ্দীন, রবিউল হুসাইন, মামুন ভুইয়া,নুর এলাহি সানি,নুর শরীফ রকি,আবদুল আল মামুন, তানজিম উদ্দিন, মোহাম্মদ রাজু,রাহাত,টিপু ইসলাম, মোমিন রাজু,জাবেদ, রাশেদ, সাজ্জাদ, আরাফাত জিম,জিত কর বাবু,আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুন রশীদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও,মহিম ইসলাম রায়হান, কাওসার রাজু, ইভান শাহজাহান, রেজাউল করিম, ওমর ফারুক, রাসেল, রেহমান রাব্বি, ইসরাফিল,ওমর শরীফ, ইমরান হোসেন বাবু,জয় দাশ,সজীব কান্তি দাশ, ওয়াহিদ, প্রত্যয়,পার্থিব,উপল আসিফ, তানিম প্রমুখ।