Home Blog Page 50

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ফ্রী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

0

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নানান শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে দন্ত,হৃদরোগ, মেডিসিন, গাইনী এন্ড অবস,শিশু,বাত-ব্যাথা রোগীদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। “ফ্রী হেলথ ক্যাম্পে প্রায় ৮০ জন রোগী চিকিৎসা সেবা পেয়েছেন।

বন্দরটিলা ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং তত্ত্বাবধানে “ফ্রী হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়।

ফ্রী হেলথ ক্যাম্প চিকিৎসা সেবা কালে উপস্থিত ছিলেন,বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ডা. ইমতিয়াজ, ডা.ইমরান, ডা. মঈন, ডা. সাজ্জাদ, ডা. হুমায়ুন, ডা. আব্দুল্লাহ আল আমিন, ডা. সাইমা, ডা. সুরাইয়া,
রাফি, ঈসমাইল, রাকিব ফারজানা, মিজানসহ

ফ্রী হেলথ ক্যাম্পে উপস্থিত অতিথি বৃন্দ।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতান, ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

চট্টগ্রামে সুচিন্তা বাংলাদেশ’র আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

0

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ৩১ আগস্ট প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন দেশগড়ার ভূমিকায় কাজ করে যাচ্ছেন, তখনই স্বাধীনতার পরাজিত শক্তিরা এক জোট হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। এই হত্যার মাধ্যমে বাংলা ও বাঙালি জাতিকে হাজার বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাঙালি জাতিকে হাজার বছর পিছিয়ে দিয়েছে এরা করা। কারা দেশকে উন্নয়ন থেকে পিছিয়ে দিয়েছে এদেরকে চিহৃত করতে হবে। এখনো যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে চিহ্নত হবে। বঙ্গবন্ধু তাঁর জীবনের মায়া না করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। শুধু স্বাধীনতা এনেই থেমে যাননি, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার মতো চ্যালেঞ্জ নিয়েছিলেন।’

আলোচনা সভার প্রধান বক্তা সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ভিত্তি ছিল দেশপ্রেম, মানুষের প্রতি গভীর ভালোবাসা। সব মানবিক গুণাবলির অধিকারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুই একমাত্র বাঙালি রাজনীতিক যিনি তৎকালীন পাকিস্তানের সামরিক শাসকদের সাথে আপোষ করেননি।

তিনি স্বাধীনতা ঘোষণা করে পালিয়ে যাননি। এজন্য তাঁকে ১৪ বছর জেল খাটতে হয়েছে। এজন্যই তাঁর ডাকে সাড়ে সাত কোটি বাঙালি সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এবং সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সদস্য দেবাশীষ পাল দেবুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দীন, মূখ্য আলোচক ডক্টর মাসুম চৌধুরী, সুচিন্তার উপদেষ্টা মোহাম্মদ ইমরান, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সুচিন্তা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী,সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ,সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক তপন চক্রবর্তী।

সভায় আরো উপস্থিত ছিলেন মারুফুল ইসলাম, মোহাম্মদ সজিবুল ইসলাম, মায়মুন উদ্দীন মামুন, সরওয়ার উদ্দিন জুমা প্রমুখ।

চসিক ভ্রাম্যমান অভিযানে ৫ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে হালিশহর বড়পোল ও বড়পোল থেকে পোর্ট কলোনী পর্যন্ত রোডের উভয় পার্শ্বের ফুটপাত নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের অংশ বর্ধিত করা, দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে প্রায় ৫০টি অবৈধ দোকানের অংশ, স্ল্যাব, সাইন বোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

রাস্তায় দোকানের মালামাল, নির্মাণ সামগ্রী ও বাঁশ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

নৌযানে কমেছে যাত্রীভাড়া ,সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা

0

নৌযানের যাত্রীভাড়া কমেছে প্রতি কিলোমিটারে ০.১৫ টাকা কমেছে, সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা। ১ সেপ্টেম্বর রাত ১২ টার পর থেকে কার্যকর হবে এ ভাড়া। ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।

নৌযানের যাত্রীভাড়া হ্রাস করার ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩.০০ টাকা হতে ০.১৫ টাকা হ্রাস করে ২.৮৫ টাকা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৬০ টাকা থেকে ০.১৫ টাকা হ্রাস করে ২.৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে । জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩.০০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।

২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২.০০ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

দেবাশীষ পাল দেবুর আয়োজনে আলোচনা সভায়- এম এ লতিফ শেখ হাসিনার নেতৃত্বে সব চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার শপথ গ্রহণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসুচীর শেষ দিনে চট্টগ্রাম নগরীর বন্দর পোর্ট কলোনি নতুন মার্কেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ কর্তৃক সম্পাদিত, “বিপ্লব ও মানবিকতা” শীর্ষক বই নেতা কর্মীদের মাঝে বিতরণ, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও গণ-ভোজের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগনেতা দেবাশীষ পাল দেবু।

চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবু নাসের জুয়েল এবং মাহামুদুর রহমান বাপ্পির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১আসনের সাংসদ আলহাজ্ব এম এ লতিফ।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, স ম এয়াকুব,মোকারম হোসেন,ফরিদুর রেজা সাগর,সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, হুমায়ুন কবির মুকুট,জামিল আহমেদ মিলন, আক্তারুজ্জামান ময়নয়,সাইফুর রহমান সোহেল, এফ এ চৌধুরী বাদল, মাহাবুবুল আকম চৌধুরী, মিন্টু, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, মোঃ ইসমাইল, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লাহ,সালাউদ্দিন, সোহেল রানা, এমরান হোসাইন , সরওয়ার হোসন,মারুফুল ইসলাম মারুফ,যুবায়ের হোসেন অভি, ইয়াছিন আরাফাত, সাজিবুল ইসলাম সজীব, মুনিরুল হক,সাদ্দাম হোসেন জয়,কামাল উদ্দিন স্বপন, রমজান আলী, তানবীর হাসান, কামরুদ্দিন হাসান, হানিফ, রোকন উদ্দিন, মোমিনুল হক মাসুম, আনিসুর রহমান শরীফ,মাসুম,আরমান, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাস, জালাল উদ্দীন, কৌশিক রায়, রবিউল ইসলাম রিফাত, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, ইফতেখার উদ্দিন ইফতি, নুরুল ইসলাম রিয়াদ,আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, নুরুল হুদা,রেহমান বাপ্পি, ইসরাফিল, ফিরোজ আলম, ফিরেজ মৃধা, সুমন ভুইঁয়া, মাঈনুদ্দীন জয়,রাজু সাহা,শাহাবুদ্দিন শাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এম এ লতিফ বলেন, ঘৃণ্য খুনিচক্র ও চক্রান্তকারী গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। কিন্তু চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনো ক্ষান্ত হয়নি। পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেওয়া যায় না। ইতিহাসের পাদদেশে দাঁড়িয়ে জাতির পিতা, বাঙালির মহত্তম ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদকে বিনম্র চিত্তে ও শ্রদ্ধায় স্মরণ করছি এবং বঙ্গবন্ধু তনয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সব চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার শপথ গ্রহণ করছি।

চসিকের অভিযান ১৮ ব্যক্তিকে ৮৭ হাজার টাকা জরিমানা

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট কাঁচা বাজার গলি, এশিয়ান হাইওয়ের বহদ্দারহাট থেকে মুরাদপুর এবং ২নং গেইট থেকে জিইসি পর্যন্ত সড়কের উভয় পার্শ্বের ফুটপাত, নালা ও রাস্তা দখল করে দোকানের অংশ বর্ধিত করায় এবং ফুটপাত ও রাস্তায় দোকানের মালামাল রেখে পথচারীসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫০টি অবৈধ দোকানপাট, স্থাপনা ও স্ল্যাব উচ্ছেদ সহ বিভিন্ন অপরাধে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর দেওয়ানহাট মোড় হতে কদমতলী পর্যন্ত ডিটি রোডে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মান সামগ্রী রাখার দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ১ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

স্বাধীনতা নারী শক্তির উদ্যোগে ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক আলোচনা সভা

0

সাংসদ এম. এ. লতিফের প্রতিষ্ঠিত নারী সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’ এর উদ্যোগে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাঙ্গালীর জাতিসত্ত্বা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নীলনকশাকারী মীরজাফরদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক আলোচনা সভা ৩১ আগস্ট বিকেলে আগ্রবাদ বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত হয়। এম. এ. লতিফ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনি স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেখানে উন্নত দেশে কাতারে নিয়ে যাচ্ছে সেখানে এই অপশক্তি দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে। তাই দেশের নারী উন্নয়নে ভূমিকা রাখা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এম. এ. লতিফ এমপি’র অনন্য সৃষ্টি স্বাধীনতা নারী শক্তিকে কাজ করার আহবান জানান চসিক মেয়র।

সভাপতির বক্তব্যে স্বাধীনতা নারী শক্তির প্রতিষ্ঠাতা এম. এ. লতিফ এমপি বলেন-১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে নিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই শেখ হাসিনা প্রাণে বেঁচে যায়। অনেকেই বলেছে নারী নেত্রী সফল হবে না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর সাফল্য প্রমাণ করেছে নারী নেতৃত্ব এখন বিশ্বের বুকে উন্নয়ন রোল মডেল। একজন নারী দুর্বল, কিন্তু এক ঝাঁক নারী শক্তিশালী। তাই নারী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান এম. এ. লতিফ এমপি।

স্বাধীনতা নারী শক্তির পরিচালক অধ্যাপক বিবি মরিয়ম ও মনিকা ভট্টচার্য্যরে সঞ্চায়লনায় আলোচনা সভায় বক্তারা বলেন-এম. এ. লতিফ এমপি আমাদের আত্মমর্যাদা সাথে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিয়েছেন। আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় পাশে ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, এমপি কনিষ্ঠ পুত্র ওমর মোক্তাদির, স্বাধীনতা নারী শক্তির পরিচালক আমেনা খাতুন মিনা, সায়কা দোস্ত, মাহাবুবা আরা, গোলতাজ বেগম শান্তা, জুলেখা বেগম, শাহনাজ বেগম, রুবি আক্তার এবং শাহীনুর বেগম, সহকারী পরিচালক মোহছেনা আক্তার, পারভিন আক্তার, হালিমা বারেক, মমতাজ বেগমসহ জান্নাতুল ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গসংঠনের নেতৃবৃন্দ এবং স্বাধীনতা নারী শক্তির সহকারী পরিচালক, ইউনিট নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে-নোমান বিএনপি অতীতের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত

0

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাই তারা এখন বেসামাল অবস্থায় আছে। জনগণের উপর তাদের কোন আস্থা নেই,তাই তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। তাই সরকারের মন্ত্রীরা কখনো ভারতের কাছে, কখনো পুলিশের কাছে, আবার কখনো তাদের অনুগত নির্বাচন কমিশনারের উপর নির্ভর করে পুনরায় ক্ষমতাকে কুক্ষিগত করার নীল নকশা করছে।

৩১ আগষ্ট বিকেল ৩ টায় উত্তর জেলা বিএনপির নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মূখস্থ মাঠে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান একথা বলেন। আব্দুল্লাহ আল নোমান বলেন সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণের উপর। লিটার প্রতি ৪৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবার মাত্র পাঁচ টাকা কমানোর মাধ্যমে সরকার জনগণের সাথে তামাশা করছে। বিএনপি বর্তমানে অতীতের যে কোন সময়ের চেয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও সুসংগঠিত।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, রাস্তায় সক্রিয় ভুমিকা রাখতে হবে। আওয়ামী লীগের নেতারা কোথায় শেল্টার নিবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। একদফার আন্দোলনে নেতা কর্মী ও জনগণকে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান ।

সভাপতির ভাষণে গোলাম আকবর খোন্দকার বলেন, চট্টগ্রাম উত্তর জেলা সহ সারা দেশে বিএনপির নেতা কর্মীরা প্রস্তুত। বিএনপির নেতা কর্মীরা সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ধর্মবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,উদয় কুসুম বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও নুর মোহাম্মদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম , অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, এডঃ আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার , শাহীদুল ইসলাম চৌধুরী, সেলিম চেয়ারম্যান,আবু আহমেদ হাসনাত

আনোয়ার হোসেন, মহিউদ্দিন,মোবারক হোসেন কাঞ্চন, আলমগীর ঠাকুর, আবু আহমেদ , এজাহার মিয়া, হাসান মোহাম্মদ জসিম , গিয়াস চেয়ারম্যান, ইফতেখার উদ্দিন খান,মুরাদ চৌধুরী, শফিউল আলম চৌধূরী, মেহেরুন্নেসা নার্গিস মোঃ ছিদ্দিক,এইচ এম নুরুল হুদা,খো‌রশেদ আলম, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি।

মমতা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার-গ্রেপ্তার ৫ জন

0

ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট সংলগ্ন মমতা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাত তিনটার দিকে অভিযান চালিয়ে আনোয়ারা পূর্ব বারোখাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীরা হলেন- নবজাতক চুরি করা মহিলা শিমু দাশ, তার স্বামী রিপন মল্লিক, মমতা ক্লিনিকের পোগ্রাম অফিসার মোরশেদুল আলম, অফিস সহকারী মো. কাশেম ও নাইট গার্ড মো. সেলিম।

এরআগে, রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মমতা ক্লিনিক থেকে নার্স সেজে টিকা দেয়ার কথা বলে একদিনের শিশিটিকে চুরি করে নিয়ে যায় এক নারী।

পরে ক্লিনিকের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযান শুরু করে ইপিজেড থানা পুলিশ। সোমবার (২৯ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শিমু দাশ ও তার স্বামী রিপন মল্লিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সহযোগি হিসেবে মমতা ক্লিনিকের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মমতা ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় জড়িত ৫ জনকে গেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরন করা হবে।

শোককে শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুণ – নওফেল

0

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শোককে শক্তিতে রুপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুণ। সব ভেদাভেদ ভুলে গিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে আগ্রাবাদে জাতীয় শ্রমিক লীগ ডাবলমুরিং থানা কতৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমজীবী মানুষকে উসকানি নিয়ে একটি পক্ষ ফায়দা লুটাতে চায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। শ্রম আইন করে দিয়েছেন। শ্রমজীবী মানুষদের সালাম জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষরা সুশৃঙ্খল জীবনযাবন করছেন। কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধের সাথে তারা যুক্ত নন। এ ছাড়াও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছেন এই খেটে খাওয়া মানুষ গুলো। যড়যন্ত্রকারীরা ১৫ আগস্ট সৃষ্টি করেছিল উল্লেখ করে তিনি বলেন, সব যড়যন্ত্র প্রতিহত করে শ্রমজীবী মানুষ গুলো শপথ নিতে হবে। আগামীতেও প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় আনতে হবে।

জাতীয় শ্রমিক লীগ ডবলমুরিং থানা সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাচ্ছু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান।

বিশেষ অতিথি মহানগরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমদ, বাংলাদেশ ডাগ বিভাগ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এশাদুল রহমান চৌধুরী, মো. মোস্তফা কামাল টিপু, হাজি আবদুল মামুন জামশেদ, জাহাঙ্গীর আলম, মো. সেলিম প্রমুখ।