Home Blog Page 44

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের এলইডি টিভি দিলো দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগের সুবর্ন জয়ন্তী উপলক্ষে “মানবিক সেবা’ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিনোদনের জন্য শুভেচ্ছা উপহার স্বরুপ একটি এলইডি টিভি প্রদান করা হয়।

এ সময় আরোও উপস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিয়া,মোঃ মীর হোসেন , নগর যুবলীগ নেতা কাজী মোঃ আরিফ,মোঃ জুয়েল,মোঃ টিপু, মোঃ আরমান,সৌরেন বড়ুয়া রিও প্রমুখ।

পতেঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শাকিলা সোলতানা-মাদকের সঙ্গে কোনো আপোষ নয়

0

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পতেঙ্গা থানা কাটগড় মুসলিমাবাদ বিট পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাটগড় কে স্কয়ার-২ কমিউিনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপ পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে এএসআই আব্দুর রহিম। পতেঙ্গা থানার অপারেশন অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিএমপি বন্দরের এডিসি শেখ শরিফুজ্জামান, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েরদ মো. নাজমুন নুর, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউনন্সিলর শাহানুর বেগম, পতেঙ্গা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হাসান, স্বাধীনতা নারী শক্তির পরিচালক মাহবুব আরা ও আবু ছৈয়দ। এসময় আরো উপস্থিত ছিলেন,৮৩ নম্বর বিট অফিসার এসআই সাইফুল,এএসআই মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। তিনি বলেন, পুলিশকে সবসময় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নয়। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

পতেঙ্গায় মশা নিধনে ঔষধ ছিটালো প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠন

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় মশা নিধনে তরুণ যুবকদের সমন্বয়ে ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো.আবদুল কাদের সাইফুলের উদ্যোগে ও পৃষ্টপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় মুসলিমাবাদ এলাকার বিভিন্ন স্থানে ভবনের আশেপাশে , ডাস্টবিন বা ময়লা স্থানে,ছোট বড় ড্রেন ও খালের পাশাপাশি ঝোপঝাড়- জঙ্গলে মশার নিরোধক ঔষধ ছিটানো হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি মেম্বার নিজাম উদ্দীন, সাংবাদিক এস কে সাগর।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সভাপতি নুরুল আবছার ভুট্টো,সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু, দপ্তর সম্পাদক মো.মাসুদ, প্রচার সম্পাদক মো.ইসমাইল হোসেন সুমন, সহ-প্রচার সম্পাদক আবদুল আজিজ সদস্য মো.দিহান,মো. ইফতি,মো.মনির,মো.আলিম উদ্দিন, মো.পারভেজ,মো. আলম প্রমুখ।

ইপিজেডে মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে গত ১৫ নভেম্বর বিকেল ৪ টায় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের হল রুমে নগর মহিলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সভাপতিত্বে এবং কামরুন নাহার বেবির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

সভায় প্রধানবক্তা ছিলেন, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, নগর মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী,দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, আইন বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি,ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন, থানা আ.লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড সভাপতি নাছিমা, রোকসানা,পতেঙ্গা থানা আহ্বায়ক হাফিজা হেলাল, নাসিমা, নিলুফা ইয়ামিন, বিলকিস,কাবুনেচ্ছা,মায়া কুসুম, ফাতেমা নার্গিস কাঁকন, রোজী, লাকী,সেলিনা, শাহানা, বিবি আয়েশা,রুবি,নাহিদা,রোকেয়া, পিংকি,কোহিনূর, মুক্তি, সুলতানা,পারভীন, আকলিমা,হাসিনা, পেয়ারাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং ইউনিট মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গাভী ইলিয়াছের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে আবছার’র সংবাদ সম্মেলন

0

হামলার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পতেঙ্গার বাসিন্দা নুরুল আবছার। সংবাদ সম্মেলনে তিনি পূর্ব শত্রুতার জের ধরে বার বার হামলা চালানোর অভিযোগ তোলেন একই এলাকার ইলিয়াছ সওদাগর ওরফে গাভী ইলিয়াছের বিরুদ্ধে। বুধবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দুপুর ১টায় এই সংবাদ সম্মেলন করেন নুরুল আবছার।

সংবাদ সম্মেলনে নুরুল আবছার বলেন, ‘গত ১৪ নভেম্বর রাত ১২টা ১৪ মিনিটে পতেঙ্গার নেভাল সমুদ্র সৈকত থেকে বাসায় ফেরার পথে ১৬ নম্বর চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা। একটি সাদা রঙের পিকআপ আমার গাড়ির সামনে ব্যারিকেট দিয়ে গতিরোধ করে এবং আমাকে বামে চাপ দিয়ে দাঁড় করানোর চেষ্টা করে। আমার গাড়ির গতি কমলে কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী গাভী ইলিয়াছের ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার গাড়িতে হামলা করে।’এরপর গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে পিস্তল তাক করে আমাকে গুলি করার চেষ্টা করলে আমি কৌশলে গাড়ি ব্রেক করে বামে ভিআই.পি রোডের দিকে টার্ন নিই। সেখান থেকে পতেঙ্গা থানায় পৌঁছায় এবং হত্যাচেষ্টার পরিকল্পিত ঘটনা ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরকে জানাই। তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেন এবং আমাকে শান্ত থাকার পরামর্শ দেন।’

নুরু আবছার আরো বলেন, ‘আমি পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আবারও হামলা করে আমার এবং আমার পরিবার লোকজনের প্রাণ নেওয়ার চেষ্টা করতে পারে সন্ত্রাসী ইলিয়াছ। চাঁদাবাজি, চোরাকারবারি, সাগর দখল করে ফাড় (জাল বসানোর জায়গা) বেচাকেনা থেকে শুরু করে সব ধরনের অপকর্মের হোতা এই গাভী ইলিয়াছ। তার ভাইসহ সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমি চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, র‌্যাব-৭, বন্দর ডিসি কাছে লিখিত অভিযোগ করেছিলাম।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর ডিবি বন্দর পুলিশ চাঁদাবাজির মামলায় গাভী ইলিয়াছকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু আদালত থেকে জামিন নেন তিনি। পরের দিন ২৭ সেপ্টেম্বর পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের জেলে মনু মিয়ার দায়ের করা মামলায় পতেঙ্গা থানা পুলিশ জলদস্যু গাভী ইলিয়াছকে আবারও আটক করে আদালতে পাঠায়।’

আমি পণ্য সরবরাহের ব্যবসা করি। এছাড়া আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ কমিটির সাবেক সদস্য। গত নির্বাচনে ৪১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলাম।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছেলে শাহেদুল ইসলাম সুমন, বড় ভাই আবদুর নুর, ভগ্নিপতি মো. ফারুক, ভাতিজা সাইফুল ইসলাম ও ফয়সাল।

অভিযোগের বিষয়ে ইলিয়াছ সওদাগর ওরফে গাভী ইলিয়াছ বলেন, ‘২০১৮ সালে আমি আবছারের মাদক ব্যবসায় বাধা দিই। সেই থেকে আবছারের সঙ্গে আমার দ্বন্দ্ব।’

এই বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, ‘নুরুল আবছার তার ওপর হামলার ঘটনা ফোনে ও মৌখিকভাবে আমাকে জানিয়েছে। কিন্তু এখনও তিনি লিখিত কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করলে ঘটনার অনুসন্ধান করে আমি আইনগত ব্যবস্থা নেবো।’

পতেঙ্গায় চসিক’র ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

নগরের পতেঙ্গায় বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। মঙ্গলবার (১৫ নভেম্বর) নগরের সিমেন্ট ক্রসিং থেকে স্টীলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা অভিযান চালানো হয়। এতে এসময় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এসময় মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম ও চসিকের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক উপস্থিত ছিলেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম আলোকিত চট্টগ্রামকে বলেন, এখানে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে গার্মেন্টনস কর্মীদের যাতায়তের প্রতিবন্ধকতার অভিযোগ দীর্ঘদিনের। আজ(মঙ্গলবার) সিমেন্ট ক্রসিং থেকে স্টীলমিল, হাউজিং কলোনি রোড ও খালপাড় রোডে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পতেঙ্গা ও ইপিজেড থানা পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

জেলা প্রশাসকের সঙ্গে চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাত

0

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে ১১ নভেম্বর বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করছে চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু.মাহমুদ উল্লাহ মারুফ ও এনডিসি, মোঃ তৌহিদুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির সভাপতি এলেন উদ্দীন, সাধারণ সম্পাদক এ এম তৌহিদুল ইসলাম, সিনিয়ার সহ সভাপতি তাপস চৌধুরী,সহ সভাপতি মীর মুজিবুল হোসেন কিসলু ,যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান সাদ্দাম রানা ,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল , অর্থ সম্পাদক মোহাম্মদ ছগির, প্রচার ও দপ্তর সম্পাদক নাটু কুমার দে, সিনিয়র সদস্য মোহাম্মদ আবদুল রহিম,নুরুল আফসার,আব্দুল কাদের, মোহাম্মদ ইউসুফ,শুভ চক্রবর্তী,ইসমত পাশা,মনছুর আলম,তন্ময় দাশ ,নুরুল আলম,এস এম মোরশেদুল আমিন,জাহাঙ্গীর আলম, ওবায়দুল হক,মোহাম্মদ মানিক, দক্ষিণ জেলা প্রতিনিধি এস এম গিয়াস উদ্দিন, উত্তর জেলা প্রতিনিধি তপন পাল, মোহাম্মদ ছগির আলম প্রমুখ।

চাঁদাবাজি বন্ধসহ নানা দাবিতে পতেঙ্গা সৈকতে ব্যবসায়ীদের মানববন্ধন

0

মাদক ব্যবসা, ভূমিদস্যু, জলদস্যু, চাঁদাবাজ, মামলাবাজ ও কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকান্ড বন্ধের দাবিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় মানববন্ধন করে পতেঙ্গা সমুদ্র সৈকত সী-বিচ দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মজু বলি হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নুর মোহাম্মদ ও তার ছেলে মাসুদের চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সী-বিচের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও হুমকি দেন নুর মোহাম্মদ গং। অপরাধ দমন ও পতেঙ্গা সমুদ্র সৈকত সী-বিচে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে স্থানীয় এলাকাবাসী ও দোকানিরা তদন্ত সাপেক্ষে নুর মোহাম্মদ গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো. ওয়াহিদুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, আবদুল মজিদ, কাশেম, ফরহাদ, মহিউদ্দিন, ফারুক, মোহাম্মদ হোসেন, তাজু, ইলিয়াস, সোহেল, জাহাঙ্গীর, বেলাল, আবদুর রহমান, মিন্টু, শেখ আহম্মদ প্রমুখ।

চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির মতবিনিময় সভা

0

চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৩ নভেম্বর আঞ্চলিক কার্যালয়ে অফিস (প্রতিকল্প)সহকারী কার্যনির্বাহী মোঃ হাবিবুর রহমান ও সহকারী কার্যনির্বাহী সাদ্দাম হোসাইন সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সৌজন্য সাক্ষাতকালে টিসিবি ডিলারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

এসময় ডিলারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির সভাপতি এলেন উদ্দীন,সাধারণ সম্পাদক এ এম তৌহিদুল ইসলাম, সিনিয়ার সহ সভাপতি তাপস চৌধুরী,সহ সভাপতি মীর মুজিবুল হোসেন কিসলু ,যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান সাদ্দাম রানা ,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল ,অর্থ সম্পাদক মোহাম্মদ ছগির, প্রচার ও দপ্তর সম্পাদক নাটু কুমার দে, সিনিয়র সদস্য মোহাম্মদ আবদুল রহিম,নুরুল আফসার,আব্দুল কাদের,মোহাম্মদ ইউসুফ,শুভ চক্রবর্তী,ইসমত পাশা,মনছুর আলম,তন্ময় দাশ ,নুরুল আলম,এস এম মোরশেদুল আমিন,জাহাঙ্গীর আলম,ওবায়দুল হক,মোহাম্মদ মানিক, দক্ষিণ জেলা প্রতিনিধি এস এম গিয়াস উদ্দিন, উত্তর জেলা প্রতিনিধি তপন পাল,মোহাম্মদ ছগির আলম প্রমুখ।

মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর,দক্ষিণ জেলা ও উত্তর জেলার টিসিবি ডিলার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এসময় ভোক্তাদের নিকট কম সময়ের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পৗঁছে দিতে ডিলারদের আহ্বান জানানচট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

খন্দকিয়া ভৈরব ঠাকুর বাড়িতে জগদ্ধাত্রী পূজা শুরু মঙ্গলবার—৪ দিনব্যাপী নানা আয়োজন

0

হাটহাজারীর খন্দকিয়া ভৈরব ঠাকুর বাড়ি প্রাঙ্গণে খন্দকিয়া সমাজকল্যাণ সমিতি আয়োজিত ৪ দিনব্যাপী (১-৪ নভেম্বর) শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবার (১ নভেম্বর) শুরু হচ্ছে। পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া পূজার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ২ দিনব্যাপী প্রতিমা প্রদর্শনী। কৃষ্ণনগরের দৃষ্টিনন্দন আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় গীতাপাঠা ও ধর্মীয় সংগীতাঞ্জলি ও সন্ধ্যারতি অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাড়ে ৩টায় সৎসঙ্গ গীতা শিক্ষা নিকেতনের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা, ৫টায় ধর্মীয় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় শুভ অধিবাস ও ঘটস্থাপন ও সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন ২ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৬টায় পূজা আরম্ভ ও সন্ধ্যা ৭টায় আরতি।

৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় পূজা আরম্ভ, সকাল ১০ টায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১১টায় গীতাপাঠ ও ধর্মীয় সংগীতাঞ্জলি, দুপুর দেড়টায় অন্নপ্রসাদ আস্বাদন ও সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি। ৪ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টার পর পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান এবং বিকাল ৩টায় প্রতিমা বিসর্জন। এদিকে মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবক ও শিক্ষানুরাগী জুয়েল চন্দ্র মহাজন।

প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামল পালিত। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত্ববিদ ও গবেষক স্বদেশ চক্রবর্তী। সংবর্ধিত অতিথি থাকবেন হাটহাজারী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক সুজন তালুকদার, বাগীশিক চিকনদণ্ডী ইউনিয়নের সভাপতি সম্রাট ধর (বাপ্পী)।

বিশেষ অতিথি থাকবেন জগদ্ধাত্রী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বিষু ভট্টাচার্য্য, খন্দকিয়া সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা জওহর লাল চৌধুরী, খন্দকিয়া সমাজকল্যাণ সমিতির সভাপতি বিপুল গুপ্ত, সাবেক সভাপতি প্রশান্ত গুপ্ত, জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সঞ্জয় ভট্টাচার্য্য, সহ-সভাপতি সুজন দত্ত, সমাজসেবক রয়েল ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জগদ্ধাত্রী উৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য ও সভাপতিত্ব করবেন সভাপতি বিজন বিশ্বাস।

মাতৃপূজা আয়োজনের প্রতিটি পর্বে সপরিবারে উপস্থিতি কামনা করেছেন খন্দকিয়া সমাজকল্যাণ সমিতি জগদ্ধাত্রী উৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।